নারায়ণগঞ্জে বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড

Oil drum trawler catches fire - National - 26 June 2024
Oil drum trawler catches fire - National - 26 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ২৬ জুন, ২০২৪: নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রামবাহী ট্রলারে অগ্নিকাণ্ড ঘটেছে। আজ বুধবার (২৬ জুন) দুপুরে মেঘনা ডিপোর পেছনে বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড ঘটে।

এ সময় ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। অগ্নিকাণ্ডে প্রায় সব তেলবাহী ড্রাম বিস্ফোরিত হয়। বিস্ফোরণের শব্দে মসজিদ, বাসাবাড়ি, সংলগ্ন থানাসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে।

এদিকে এ ঘটনায়, ওই ট্রলারের চার শ্রমিকের মধ্যে একজন নদীর পাড়ে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ রয়েছেন। ট্রলারে করে তেল নিয়ে তারা বরিশাল মনপুরায় যাচ্ছিলেন ।

জানা গেছে, ট্রলারে ৪ জন শ্রমিক ছিলেন। তারা ভেতরে রান্না করছিল। এসময় সেখান থেকে হয়ত আগুন লাগতে পারে। ট্রলারটিতে ৮৬ ড্রাম পেট্রোল ও ৭০ ড্রাম ডিজেল ছিল। প্রায় সব তেলবাহী ড্রাম অগ্নিকাণ্ডে বিস্ফোরিত হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে আসে।

পূর্ববর্তী রাসেলস ভাইপার আতঙ্কে সব ধরনের সাপ নিধনে পরিবেশে খারাপ প্রভাব পড়বে
পরবর্তী ইসরায়েলি হামলায় গাজায় নিহত ৩৭৬৫৮ ফিলিস্তিনি