হজ শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ হজযাত্রী

www.HelloBangla.News – জাতীয় – ২১ জুন, ২০২৪: পবিত্র হজ পালন শেষে প্রথম ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন ৪১৯ জন হজযাত্রী।

আজ শুক্রবার (২১ জুন) সকাল ৫টা ৪০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩২ ফ্লাইটটি। এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট ফ্লাইট অপারেশন্স শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগত হজযাত্রীদের বিমানের বোর্ডিং গেইটে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। প্রত্যেক হজযাত্রীকে বিমানের জমজমের পানি বিতরণ বুথ থেকে জমজমের পানি বিতরণ করা হয়। জমজমের পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. জাহিদুল ইসলাম ভূঁইয়া(অতিরিক্ত সচিব)।

বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এই ফ্লাইটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পোস্ট ফ্লাইট অপারেশন্স শুরু হয়েছে, যা চলবে আগামী ২২ জুলাই পর্যন্ত।

পূর্ববর্তী জাতিসংঘ ইসরায়েলকে যুদ্ধাপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করেছে
পরবর্তী কোনো কোনো মিডিয়া নেতিবাচক সংবাদ প্রকাশ করছে: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন