কবি অসীম সাহার মৃত্যুতে প্রধানমন্ত্রীর গভীর শোক

www.HelloBangla.News – জাতীয় – ১৮ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা একুশে পদকপ্রাপ্ত কবি অসীম সাহার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, অসীম সাহার মৃত্যুতে বাংলা ভাষা ও সাহিত্য অঙ্গনের অপূরণীয় ক্ষতি হলো। প্রধানমন্ত্রী তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য ২০১৯ সালে অসীম সাহা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মননা ‘একুশে পদক’ লাভ করেন। এছাড়া সামগ্রিকভাবে সাহিত্যে অবদানের জন্য তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেন।

উল্লেখ্য আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় কবি অসীম সাহা শেষ নিশ্বাস ত্যাগ করেন।

পূর্ববর্তী ঢাকা ও চট্টগ্রামে আরও দুটি সিইটিপি নির্মাণ করা হবে: শিল্প সচিব
পরবর্তী নবাগত জর্জিয়াকে ৩-১ গোলে হারিয়েছে তুরস্ক