অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

www.HelloBangla.News – জাতীয় – ১৮ জুন, ২০২৪: অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করা হবে, বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, “দেশের যেসব অনুমোদনহীন বেসরকারি ক্লিনিক বন্ধ করার পাশাপাশি চেতনানাশক এনেসথেসিক ড্রাগস হেলোথন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। গত দুইদিন আগে ঢাকায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তারও করা হয়েছে।”

আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নব নির্মিত মুজিব কর্নারের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে এনসিডি কর্নারের মাধ্যমে রোগীদের রক্ত চাপ, ডায়াবেটিস ও ক্যানসার নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থা করা হবে। এই সেবা চালু করলে দেশের বড় বড় হাসপাতালগুলোতে আর রোগীদের যেতে হবে না। স্থানীয়ভাবেই তারা জটিল রোগসহ সব ধরনের রোগের আধুনিক সেবা পাবেন।”

তিনি বলেন, “প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে চিকিৎসাসেবার মান উন্নত করার প্রচেষ্টা চলছে।”

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য (এমপি) আবদুল্লাহ আল কায়সার হাসনাত ও জেলা সিভিল সার্জন ডা. মুশিউর রহমানসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।

পূর্ববর্তী না ফেরার দেশে চলে গেলেন কবি অসীম সাহা
পরবর্তী ঢাকা ও চট্টগ্রামে আরও দুটি সিইটিপি নির্মাণ করা হবে: শিল্প সচিব