আগামী ১৭ জুন পাবিত্র ঈদুল আজহা

17 June Holy Eid-ul-Azha - National - 7 June 2024
17 June Holy Eid-ul-Azha - National - 7 June 2024

www.HelloBangla.News – জাতীয় – ৭ জুন, ২০২৪: বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে আগামী ১৭ জুন (সোমবার)পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ।

আজ শুক্রবার (৭ জুন) জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এতে বলা হয়, সভায় ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, আজ ২৯ জিলকদ ১৪৪৫ হিজরি শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া গেছে। আগামীকাল ৮ জুন (শনিবার) থেকে ১৪৪৫ হিজরি সনের পবিত্র জিলহজ মাস গণনা শুরু হবে। ফলে আগামী ১০ জিলহজ ১৭ জুন (সোমবার) পবিত্র ঈদুল আজহা পালিত হবে।

গতকাল বৃহস্পতিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে চাঁদ দেখা যায়। সেই হিসেবে সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ১৬ জুন। আর ১৫ জুন পবিত্র আরাফাত দিবস। চাঁদ দেখা সাপেক্ষে এর একদিন পরেই বাংলাদেশে উদ্‌যাপিত হবে কোরবানির ঈদ।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহার দিন নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের নবম দিনে।

পূর্ববর্তী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ, নেপাল ও ভুটানের বিচারপতিরা
পরবর্তী আমরা সীমিতভাবে এবং খুব সংরক্ষিতভাবে এগোতে চাই: প্রধানমন্ত্রী