জেনে নিন ধূমপান থেকে বেরিয়ে আসার কিছু কৌশল

Some Tips to Quit Smoking - Lifestyle - 30 May 2024
Some Tips to Quit Smoking - Lifestyle - 30 May 2024

www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩০ মে, ২০২৪: গবেষণায় দেখা গেছে, যারা একবার কৌতূহল বশত একটি সিগারেট পান করেছে তাদের অনেকেই পরবর্তীতে পুরাদস্তুর ধূমপায়ী হয়ে গেছেন। যারা ধূমপান করে তারা যেমন নিজের স্বাস্থ্যের ক্ষতি করে তেমনি আশেপাশের যারা থকে তারাও স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে। তবে শিশু, বৃদ্ধ এবং নিভিন্ন রোগে আক্রান্তরা ধূমপানের বিরুপ প্রভাবে পড়ে খুব তাড়াতাড়ি।ধুমপান সাধাণত একজনের দেখে অন্যজন বেশি আসক্ত হয়।

তামাকজাত পণ্য ব্যবহারের কারণে প্রতি বছর বিশ্বে ৬০ লাখ মানুষ মারা যায়। এর মধ্যে ধূমপানের বিষয়টি সবচেয়ে সামনে আসে।

চিকিৎসকরা জানিয়েছেন আপনি কিভাবে ধূমপান ছাড়বেন:

চিকিৎসকদের মতে ধূমপান একটি আসক্তির মতো। এখান থেকে বেরিয়ে আসতে চাইলে নিম্নোক্ত পন্থাগুলো ব্যবহার করা যেতে পারে।

১. আজ এখুনি ধূমপান ছাড়ার প্রতিজ্ঞা করুন। টেবিল কিংবা পকেটে রাখা সিগারেটের প্যাকেট ডাস্টবিনে ছুঁড়ে ফেলুন

২. একদিন ধূমপান না করে দেখুন। এরপর পার্থক্য অনুভব করার চেষ্টা করুন। এরপর দুইদিন, তিনদিন ধূমপান থেকে দূরে থাকুন। তাহলে অভ্যাস গড়ে উঠবে।

৩. আপনার আশপাশে যারা ধূমপান বর্জন করেছে তাদের অনুসরণ করুন। তাদের স্বাস্থ্যগত কী পরিবর্তন এসেছে সেটি জানার চেষ্টা করুন।

৪. একটা হিসেবে করে দেখুন তো সিগারেট কিংবা তামাকজাত পণ্যের জন্য প্রতিমাসে আপনার কত টাকা খরচ হয়? হিসেব করে দেখলে ধূমপান ছাড়া আপনার জন্য সহজ হবে। সে টাকা জমিয়ে অন্য খাতে খরচ করতে পারেন।

৫. আপনার ধূমপায়ী বন্ধুদের সঙ্গ সুকৌশলে এড়িয়ে চলুন।

৬. সিগারেট ছাড়ার পর মুখে চুইংগাম কিংবা আদা চিবোতে পারেন। তাহলে ধূমপানের প্রতি আকর্ষণ কমে আসবে।

৭. যে সময়টিতে আপনার ধূমপান করতে ইচ্ছা করবে সে সময়ে রাস্তায় হাঁটুন। তাহলে ধূমপানের চাহিদা থাকবে না।

৮. যে কোন জায়গায় ধূমপান কর্নার থেকে দূরে থাকুন

৯. ধূমপান বিরোধী এবং স্বাস্থ্য সচেতনতার বই পড়তে পারেন

১০. নিরুপায় হলে সর্বশেষ চিকিৎসকের শরণাপন্ন হয়ে কাউন্সেলিং-এর সহায়তা নিতে পারেন।

ধূমপান ছাড়ার জন্য আপনার একটি সিদ্ধান্তই যথেষ্ট।

পূর্ববর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে বাংলাদেশের থিম সং প্রকাশ করেছে ‘রবি’
পরবর্তী গাজা ও মিশর সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েল