Tag: স্বাভাবিক

  • অসহযোগ আন্দোলনের প্রথম দিন সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক

    অসহযোগ আন্দোলনের প্রথম দিন সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক

    www.HelloBangla.News – জাতীয় – ৪ আগস্ট, ২০২৪: একটি দেশের প্রশাসনিক কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে সচিবালয়।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিন বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি স্বাভাবিক। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বাড়তি নিরাপত্তা লক্ষ্য করা গেছে।

    অন্যান্য স্বাভাবিক দিনের মতো আজ রবিবার (৪ আগস্ট) সকাল ৯টার আগে থেকেই কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে আসতে থাকেন।

    রাজধানীর আব্দুল গণি রোডে অবস্থিত বাংলাদেশ সচিবালয় থেকে পরিচালিত হয় সিভিল প্রশাসন। মন্ত্রী-সচিব ছাড়াও কয়েক হাজার কর্মকর্তা-কর্মচারী অফিস করেন এ সচিবালয়ে।

    গতকাল শনিবার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে সরকার পতনের এক দফা ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তারা প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যদের পদত্যাগ এবং সরকারকে অসহযোহিতার আহ্বান জানায়।

    তাদের এ ঘোষণার পরদিন সচিবালয়ের সামনে সকাল ৯টার আগে কর্মচারীদের বহন করা সরকারি পরিবহন পুলের বিআরটিসি বাসগুলো বিভ্ন্নি রুট থেকে আসা শুরু করে। বাস থেকে নেমে কর্মকর্তা-কর্মচারীদের ১ নম্বর প্রবেশ মুখে হেঁটে প্রবেশ করেন।

    নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, অন্যান্য দিনের মতোই এ গেট দিয়ে কর্মচারীরা ঢুকছেন। উপস্থিতিও স্বাভাবিক। এ ছাড়া অন্যান্য গেট দিয়ে কর্মকর্তাদের গাড়িগুলো প্রবেশ করছে।

    কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে  কথা বলে জানা যায়, সচিবালয়ে উপস্থিতি অন্যান্য দিনের মতোই। তবে আজ রাস্তায় এবং সচিবালয়ে প্রাইভেট গাড়ির সংখ্যা কম। বেলা ১১টার পর ভিড় বেড়ে যাবে।

    সচিবালয়ের বিভিন্ন ভবনের লিফট, টিসিবির বিক্রয় কেন্দ্রসহ খাবার দোকানে ভিড় নিত্যদিনের মতোই।

  • তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমিন্ত্রী

    তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ প্রতিমিন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৪ জুলাই, ২০২৪: তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে, বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, “পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা আশাবাদী আগামী ১৫-১৬ তারিখের (জুলাই) দিকে গ্যাস নিরবচ্ছিন্ন হয়ে যাবে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে বিদ্যুৎ আগের থেকে ভালো হবে।”

    আজ বৃহস্পতিবার (৪ জুলাই) সচিবালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী বলেন, “এরইমধ্যে পায়রা বিদ্যুতকেন্দ্র চালু হয়ে গেছে। আবার বিদ্যুৎ দেওয়া শুরু হয়েছে। আদানি বিদ্যুৎ দেওয়া শুরু করেছে। তাছাড়া সমুদ্রশক্তি কাজে লাগিয়ে ১৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে”

    তিন বলেন, “ডলারের দামের তারতম্যের কারণে বিদ্যুতের উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে বড় একটা ফারাক রয়ে গেছে। বিতরণ কোম্পানিগুলো লোকসানে রয়েছে।”