Tag: সিন্ধান্ত

  • আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে: বিএনপি মহাসচিব

    আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে: বিএনপি মহাসচিব

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আজ সোমবার (৫ আগস্ট) রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

    বিএনপি মহাসচিব বলেন, ”আজ রাষ্ট্রপতির সাথে আলোচনা করে কয়েকটি মৌলিক বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। প্রথমটি হচ্ছে, পার্লমেন্ট ভেঙ্গে দিয়ে অতিদ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।”

    তিনি বলেন, ”সিদ্ধান্ত হয়েছে, খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেয়া হবে। সেই সাথে মুক্তি দেয়া হবে সেই সমস্ত ছাত্র নেতা-কর্মী, ছাত্রনেতাদের, যাতে অন্যায়ভাবে পহেলা জুলাই থেকে বন্দী করে রাখা হয়েছে, যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছে।”

    মির্জা ফখরুল বলেন, ”আরো সিদ্ধান্ত হয়েছে, বর্তমানে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সমস্ত রাজনৈতিক দল কাজ করবে, ছাত্র নেতারা কাজ করবে।”

    তিনি সবাইকে আহ্বান জানান, ”আমি সমগ্র দেশবাসীকে আবেদন জানাতে চাই, আসুন, আমরা একটা বড় বিজয়, সাফল্য অর্জন করেছি। সেটা যেন আর অন্যদিকে প্রবাহিত না হয়। ক্রোধ, ঘৃণা বা প্রতিশোধের বশবর্তী না হয়ে আমরা যেন কাউকে আক্রমণ না করি। কোন প্রতিষ্ঠানের ক্ষতি না করি। আমাদের যে সমস্ত বন্ধুরা, ভাইয়েরা- ধর্মীয়ভাবে যারা সংখ্যালঘু, তাদের ওপর যেন কোন আক্রমণ না হয়। তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব।”

    তিনি বলেন, ”আমি আমাদের সকল নেতা-কর্মীদের প্রতি আবেদন জানাতে চাই, কাউকে সুযোগ নিতে দেবেন না, দুবৃত্তরা বা দুষ্কৃতিকারীরা অন্যের ওপর আঘাত যেন করতে না পারে।”

    মির্জা ফখরুল ঘোষণা করেন, ”আমাদের নেতা তারেক রহমান এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনতে আমরা সবরকম ব্যবস্থা গ্রহণ করেছি, আপনারা ধৈর্য ধরুন।”

  • তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত: চীনা রাষ্ট্রদূত

    তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত: চীনা রাষ্ট্রদূত

    www.HelloBangla.News – জাতীয় – ৪ জুলাই, ২০২৪: তিস্তা প্রকল্প নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত, বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, “বাংলাদেশ সরকারের প্রস্তাবে তিস্তা প্রকল্প নিয়ে আমরা কাজ করেছি। তবে এ প্রকল্প বাস্তবায়ন কে করবে, তা বাংলাদেশ সরকারই সিদ্ধান্ত নেবে। আমরা চাই, এ প্রকল্প বাস্তবায়ন হোক, এটি উত্তরাঞ্চলের  মানুষের জন্যই প্রয়োজন। প্রকল্পটি নিয়ে বাংলাদেশের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত।”

    আজ বৃহস্পতিবার (৪ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়োজিত ‘ডিকাব টক’ অনুষ্ঠানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রীর চীন সফরে কয়টি চুক্তি হবে, জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, “তা জানতে হলে কিছু দিন অপেক্ষা করতে হবে। তবে গঠনমূলক আলোচনা হবে। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, এফটিএ, ফাইন্যান্সিয়াল, মিডিয়া, শিক্ষা প্রভৃতি বিষয়ে প্রাধান্য পাবে।”

    তিনি আরও বলেন, “বাংলাদেশের রিজার্ভ সংকট মোকাবিলায় সহযোগিতা দিতে চায় চীন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর চীন সফরকালে এ বিষয়ে যুগান্তরকারী সিদ্ধান্ত আসবে বলে আশা করি।”

    চীনের রাষ্ট্রদূত বলেন, “বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় বাংলাদেশ- চীন একযোগে কাজ করছে। ইউক্রেন, মধ্যপ্রাচ্যে একই নীতি, বিশ্ব শান্তি ও স্থিতিশীলতায় একই নীতি।”

    বাংলাদেশের পররাষ্ট্র নীতির প্রশংসা করে তিনি বলেন, “বাংলাদেশ তার প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক রাখবে, চীন এটিই প্রত্যাশা করে। বাংলাদেশের প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে চীনের কোনো দুশ্চিন্তা নেই।”

    রোহিঙ্গা ইস্যু নিয়ে ইয়াও ওয়েন বলেন, “রোহিঙ্গা ইস্যু বাংলাদেশ-চীন উভয়ের জন্যই চ্যালেঞ্জ। মিয়ানমারের সঙ্গে রোহিঙ্গা ইস্যু নিয়ে চীন কাজ করছে। সেখানে অভ্যন্তরীণ সংঘর্ষ চলছে, তবে আমরা থেমে নেই।”

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিকাব প্রেসিডেন্ট নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপু।