Tag: রাষ্টপতি শোক জানিয়েছেন

  • সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন

    সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    আজ এক শোক বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে মতিউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। অধ্যাপক মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন ।
    রাষ্ট্র প্রধান বলেন ‘একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষানুরাগীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস