Tag: ব্যবস্থা

  • পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

    পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে: ডিএমপি

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুলাই, ২০২৪: পুলিশের বিরুদ্ধে গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগ এলেই ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিযেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার। তিনি বলেন, “গ্রেপ্তার বাণিজ্য অনেক পুরনো একটি শব্দ। ডিএমপি কমিশনার যেদিন থেকে ব্লক রেইডের নির্দেশ দিয়েছেন, সেদিন থেকেই গ্রেপ্তার বাণিজ্য শব্দের বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। যদি এ ধরনের কোনো অভিযোগ আসে, তাহলে সঙ্গে সঙ্গে দায়ী পুলিশ সদস্যকে শুধু প্রত্যাহার নয়, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    আজ মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে ডিএমপি সদর দপ্তরের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ হুঁশিয়ারি দেন তিনি।

    ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, “প্রতিটি ঘটনার পূর্বাপর বিচার করতে হবে। আমাদের সদস্য যদি গুলি করে থাকেন, কোন প্রেক্ষাপটে গুলি করেছেন, তা পর্যালোচনা করা হবে। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে, যেন প্রশ্ন না ওঠে, পুলিশ মামলা নিয়ে পক্ষপাত করছে।”

    তিনি বলেন, “যখন একটি মামলা হয়, তখন কে কোন দলের, কে কোন মতের, কে পক্ষের, সেসব আমাদের কাছে বিচার্য বিষয় থাকে না। সাধারণ মানুষ যখন একটি এজাহার দায়ের করে, তখন পুলিশের হস্তক্ষেপের কোনো সুযোগ থাকে না। তাই এখানে কোনো দল-মত কিংবা পক্ষ-বিপক্ষ নেওয়ার সুযোগ নেই। মামলার সুষ্ঠু তদন্ত হবে এবং যে দোষী, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

    অভিযোগ আছে সাধারণ শিক্ষার্থীদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। এমন প্রশ্নের জবাবে বিপ্লব বলেন, “ব্লক রেইড পরিচালনার ক্ষেত্রে কোনো সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী এবং নিরপরাধ কাউকে ধরার বিন্দুমাত্র কোনো সুযোগ নেই। ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে। ব্লক রেইডে ডিএমপির সিনিয়র অফিসারদের মোতায়েন করা হয়েছে, যেন ব্লক রেইডে কোনো ধরনের আইনের ব্যত্যয় না ঘটে, নিরপরাধ কেউ যেন বিন্দুমাত্র পুলিশের দ্বারা হয়রানির শিকার না হয়। এরপরও যদি কোনো ব্যত্যয় হয়, সঙ্গে সঙ্গে যথাযথ ব্যবস্থা নিই। তবে যে অপরাধী, তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।”

    সাধারণ কোনো শিক্ষার্থীদের সঙ্গে বাংলাদেশ পুলিশ তথা ডিএমপির কোনো বিরোধ নেই জানিয়ে তিনি বলেন, “সাধারণ শিক্ষার্থীরা আমাদের সন্তান সমতুল্য। সাধারণ শিক্ষার্থীদের বিষয়ে পুলিশ অত্যন্ত সংবেদনশীল। পুলিশের টার্গেট যারা নাশকতাকারী, যারা মেট্রোরেল, সেতু ভবন, টোল প্লাজা ও বিভিন্ন জায়গায় গাড়ি পুড়িয়েছে। আমাদের শত্রু জামায়াত-শিবির চক্র এবং বিএনপির সন্ত্রাসীরা। তাদের ধরার জন্য ভিডিও ও সিসি ক্যামেরার ফুটেজ দেখে দেখে কাজ করছি।”

    তিনি বলেন, “গত কয়েক দিনে ঢাকা শহরে নাশকতামূলক কর্মকাণ্ড ও প্রাণহানির ঘটনায় ডিএমপির ৫০টি থানায় ২৬৪টি মামলা রুজু হয়েছে। আরও চার-পাঁচটি মামলা প্রক্রিয়াধীন। এসব মামলায় দুই হাজার ৮৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডে আনা হয়েছে অসংখ্য আসামিকে। রিমান্ডে থাকা আসামিদের জিজ্ঞাসাবাদে যেসব তথ্য পেয়েছি, সেসব তথ্য যাচাই-বাছাই করে দেখছি।”

    ২৬৪টি মামলার মধ্যে নিহতের ঘটনায় কোনো মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “ঢাকায় বিভিন্ন থানায় ৫৩টি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে নিহতের পরিবার বাদী হয়েছে এবং কিছু মামলার বাদী পুলিশ।”

    বিপ্লব কুমার সরকার বলেন, “এসব মামলার শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করা হবে। পুলিশ এখানে নিরপেক্ষ ভূমিকা পালন করে তদন্ত করবে। এসব মামলা ডিএমপি কমিশনার নিজে তদন্ত তদারকি করবেন। সিনিয়র অফিসারদের এসব মামলা মনিটরিংয়ে নির্দেশ দেওয়া হয়েছে। যেকোনো হত্যাকাণ্ড অবশ্যই দুঃখজনক। পুলিশ কোনো মৃত্যু প্রত্যাশা করে না।”

  • খালে গৃহস্থালির বর্জ্য ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক

    খালে গৃহস্থালির বর্জ্য ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ মে, ২০২৪: খালে গৃহস্থালির বর্জ্য ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা দেখছি অনেকে অসচেতনভাবে গৃহস্থালির বর্জ্য খাল, ডোবা, নালা, ড্রেনে ফেলে দেয়। সারফেস ড্রেনে ও খালে এমন কোনো ময়লা নেই পাওয়া যায় না। পরিত্যক্ত লেপ, তোশক, সোফা, লাগেজ, খাট, ক্যাবল, টায়ার, কমোড, ফুলের টব, রিকশার অংশবিশেষ, টেবিল, চেয়ার, বেসিন, ব্যাগ, প্লাস্টিকের বিভিন্ন পাত্রসহ নানা পরিত্যক্ত পণ্য; এগুলোর কারণেই মূলত পানি প্রবাহ নষ্ট হচ্ছে, সৃষ্টি হয় জলাবদ্ধতার। খালের পাড়ে ক্যামেরা বসানো হবে। কেউ ময়লা ফেললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

    আজ মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের পথে টেকসই নগরায়ন শীর্ষক অষ্টম নগর সংলাপের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগ ও ২০টি আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থার কনসোর্টিয়াম আরবান আইএনজিও ফোরাম যৌথভাবে এই সংলাপ আয়োজন করেছে।

    মেয়র আতিকুল ইসলাম বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নত দেশে পদার্পণের লক্ষ্যে এগিয়ে চলেছে। উন্নত বাংলাদেশে জনগণের জন্য সব পর্যায়ে স্মার্ট সেবা নিশ্চিত হবে। স্মার্ট নগর গড়তে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কাজ করছে।”

    ডিএনসিসি মেয়র বলেন, “ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ ও আধুনিক নগর গড়তে ডিএনসিসি অনলাইন ভিত্তিক স্মার্ট সেবা বাড়াতে কাজ করছে। বর্তমান প্রজন্ম সেকেলে পদ্ধতিতে চলতে চায় না। তারা চায় অনলাইনভিত্তিক স্মার্ট সেবা। ডিএনসিসিতে ইতিমধ্যে অনলাইনে হোল্ডিং ট্যাক্স গ্রহণ এবং ট্রেড লাইসেন্স প্রদান করা হচ্ছে। ঘরে বসেই নগরবাসী এসব সেবা পাচ্ছে। সবার ঢাকা অ্যাপ চালু করেছি। যেকেউ ডাউনলোড করে শহরের যেকোনো সমস্যা ছবি তুলে শেয়ার করে দেন, দ্রুতই সমাধান করা হবে।”

    মেয়র আতিক বলেন, “একসময় সেবা পেতে অনেক সময় ও ভোগান্তি ছিল। আমরা সেবাগুলো সহজীকরণে গুরুত্ব দিচ্ছি। ডিএনসিসি হটলাইন চালু করেছি। ১৬১০৬ হটলাইন নম্বরে চব্বিশ ঘণ্টা যেকোনো অভিযোগ জানাতে পারছেন নগরবাসী। গতকাল ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় পানি জমা ও গাছ উপড়ে পড়ার তথ্য জানিয়েছে। সঙ্গে সঙ্গে কুইক রেসপন্স টিম পৌঁছে ব্যবস্থা নিয়েছে। একদিনে ২৪ ঘণ্টায় ডিএনসিসির হটলাইনে ২৮১ নাগরিক ফোন করেছেন। তাদের সেবা দেওয়া হয়েছে।”

    আতিকুল ইসলাম বলেন, “সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে অন স্ট্রিট স্মার্ট পার্কিং চালু করেছি। গুলশানে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম পরীক্ষামূলক চালু করেছি। আমিনবাজার ল্যান্ডফিলে বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্পের কাজ শুরু হয়েছে। আমি দায়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রী বর্জ্য থেকে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। সেটির বাস্তবায়নও শুরু করেছি।”

    আধুনিক নগর গড়ায় জনগণকেও দায়িত্ব পালন করতে হবে উল্লেখ করে ডিএনসিসি মেয়র বলেন, “একসময় ৫৪টি খাল ছিল ঢাকায়। সময়ের ব্যবধানে খালগুলো দখল হয়ে গেছে। সিটি কর্পোরেশন খালগুলো বুঝে পাওয়ার পর উদ্ধার করে খালের উন্নয়ন করছি। কিছুদিন আগে মোহাম্মদপুরে লাউতলা খালে অবৈধ ১০ তলা ভবন ভেঙে দিয়েছি। ভবন সরিয়ে নিতে ১৫ দিন সময় দেওয়ার পরেও সরিয়ে না নেওয়ায় আমরা নিলামে মাত্র ৬০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি। দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না।”

    ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে ভারী বৃষ্টিতে ডিএনসিসি এলাকার জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, “২৪ ঘণ্টায় ঢাকায় ২২৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এমন ভারী বৃষ্টিতেও ডিএনসিসি এলাকার প্রধান প্রধান সড়কগুলো থেকে শতভাগ পানি নিষ্কাশন করা হয়েছে। সারারাত ডিএনসিসির ১০টি কুইক রেসপন্স টিম এবং বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করে ডিএনসিসি এলাকার সব প্রধান সড়কগুলো থেকে পানি সরিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছে।”

    তিনি আরও বলেন, “ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাওয়ার পরই আমরা প্রস্তুতি নিয়েছি। সংশ্লিষ্ট সকলের ছুটি বাতিল করেছি। নগর ভবনের কেন্দ্রীয় মনিটরিং সেন্টার থেকে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। আমি নিজে মনিটরিং সেন্টার পরিদর্শন করেছি। সার্বক্ষণিক হটলাইন নম্বর চালু রাখাসহ কুইক রেসপন্স টিম ও পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করেছে৷ সবাই এখনো কাজ করছে এবং আবারও বৃষ্টি হলে সর্বদা প্রস্তুত থাকবে।”

    সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

  • ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি করলেই ব্যবস্থা: আইজিপি

    ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি করলেই ব্যবস্থা: আইজিপি

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ মার্চ, ২০২৪: ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি করলেই ব্যবস্থা, বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, “ঈদযাত্রায় যদি কেউ যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের চেষ্টা করলে প্রয়োজনে জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে অথবা সংশ্লিষ্ট থানায় ফোন করে সহায়তা নেওয়ার আহ্বান করছি “

    আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুরে রাজারবাগে পুলিশ কেন্দ্রীয় জামে মসজিদে পুলিশের বার্ষিক আজান, ক্বিরাত ও রচনা প্রতিযোগিতার বিজয়ীর মধ্যে পুরস্কার বিতরণী সাংবাদবিদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইজিপি।

    আইজিপি বলেন, “ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় অপরাধ নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন আইজিপি।”

    তিনি বলেন, “সম্মানিত যাত্রী সাধারণকে অনুরোধ করবো আপনারা কোনো ঝুঁকিপূর্ণ যাত্রা করবেন না। আমরা বেশ কিছুদিন আগেও সমন্বয় সভা করেছি৷ আগামী ১ এপ্রিল স্বরাষ্ট্রমন্ত্রণালয় পুলিশের সব ইউনিটকে নিয়ে একটি সমন্বয়ে সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরই মধ্যে রেলওয়ে মন্ত্রণালয়ে সভা হয়েছে। নৌ-পরিবহন মন্ত্রণালয়ে সভা হয়েছে। এসব সভার মাধ্যমে আমরা সমন্বয়ের কাজটি সেরে নিচ্ছি। ঢাকাসহ বিভিন্ন রেঞ্জ ডিআইজিদের আমরা ব্রিফ করবো। ডিএমপি কমিশনার ঢাকা মহানগরীর সমন্বয় করবেন। ঈদ যাত্রাকে নিরাপদ ও ঝুঁকিমুক্ত করতে নৌ-পুলিশ, রেলওয়ে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ তাদের প্রস্তুতি নিচ্ছে। পাশাপাশি জেলা পুলিশও তাদের প্রস্তুতি নিচ্ছে “

    আইজিপি বলেন, “এবার ঈদের ছুটি একটু লম্বা হবে। এজন্য পর্যটন স্পর্টগুলোতে দর্শনার্থীদের একটু ভিড় হতে পারে। তাই সার্বিকভাবে নিরাপত্তা নিশ্চিতের জন্য আমরা আমাদের পরিকল্পনা গ্রহণ করছি।”

    তিনে বলেন, “সরকার বহুমুখী উন্নয়ন করছে, রাস্তা অনেক প্রশস্ত হয়েছে। উদাহরণে বলা যায়, চন্দ্রায় মাত্র একটি সড়ক ছিল। এখন রাস্তাও অনেক প্রশস্ত হয়েছে আবার ডাইভারশনও হয়েছে। সারাদেশের সড়ক ব্যবস্থাই অনেক উন্নত হয়েছে। এসব কারণে আমি আশা করছি, আমাদের ঈদ যাত্রী সাধারণকে নিরাপদে ও নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবো। সে সঙ্গে যথা সময় সবার ঈদ যাত্র সমাপ্ত হবে বলে আমি আশা করছি।”

    আইজিপি বলেন, “অন্যান্য বছর যেভাবে আমরা সফলভাবে যাত্রীদের নিরাপদে গমনে সচেষ্ট ছিলাম, এবারও আমরা যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করবো। প্রয়োজনে পুলিশ সদস্যরা নিজেদের ছুটি বাদ দিয়ে হলেও ঈদ যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত কাজ করবে।”

  • বাজার ব্যবস্থা নিয়ে কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    বাজার ব্যবস্থা নিয়ে কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৫ মার্চ, ২০২৪: বাজার ব্যবস্থা নিয়ে কারসাজি করলে ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “বাজারে বাজার ব্যবস্থায় যদি কেউ অস্থিতিশীল করেলে তাদের বিরুদ্ধে বিশেষ আইনে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।”

    আজ মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে চলমান জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে এ কথা বলেন তিনি।

    আইনমন্ত্রী বলেন, “কৃত্তিমভাবে মূল্য বৃদ্ধি ও অবৈধ মজুতদারি করে বাজারে অস্থিরতা তৈরী করা হলে বিশেষ ক্ষমতা আইনে (স্পেশাল এ্যাক্ট) ব্যবস্থা নেওয়া হবে।”

    মামলায় জট প্রসঙ্গে আনিসুল হক বলে, “আমি আমার বক্তব্যে প্রথমে ডিসিদের কাছে মামলা জটের বিষয়ে সহযোগিতা চেয়েছি। মামলা জট নিরসনের জন্য তারা যেন সহযোগিতা করে। দ্বিতীয় কথা যেটা বলেছি সেটা হলো, সকলের কাছে বিশেষ করে ডিসিদের জন্য একটা ইস্যু, সেটা হলো মোবাইল কোর্ট অ্যাক্টের বিরুদ্ধে একটা মামলা আছে। সেটা নিষ্পত্তি করার জন্য আমরা তড়িৎ পদক্ষেপ নিবো এবং একটা বিষয়ে স্পষ্টিকরণ করা হয়েছে, সেটা হলো অনেক সময় হাইকোর্ট বিভাগে কেউ যদি মামলা করে তখন হাইকোর্ট আবেদন নিষ্পত্তির জন্য একটা আদেশ দেন। সে ক্ষেত্রে অনেক সময় জটিলতা দেখা দেয়, যে হাইকোর্টের আদেশ না বুঝে অনেক দেরি করা হয়। সে বিষয়ে স্পষ্টিকরণ করে দেওয়া হয়েছে। বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং আমি বলেছি আবেদনটি ডিসপোজ করা বা সম্ভব হলে গ্রহণ করা। আর যদি সম্ভব না হয় তাহলে একটা জবাব দিয়ে এ ব্যাপারটা নিষ্পত্তি করে দেওয়া। সে বিষয়ে স্পষ্ট করা হয়েছে। ”

    তিনে আরও বলেন, “মোবাইল কোর্টে হওয়া মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির জন্য ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি, সারাদেশে মামলার জট কমাতে পদক্ষেপ নেয়ার জন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে।”

    এ সময় বেইলি রোডে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শেষে মামলা হলে তা দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা নিতে প্রসিকিউশনকে নির্দেশ দেয়া হবে বলেও জানান তিনি।

  • বন্ধ ইটভাটা আবার চালু করলেই ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

    বন্ধ ইটভাটা আবার চালু করলেই ব্যবস্থা নেওয়া হবে: পরিবেশমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ ফেব্রুয়ারি, ২০২৪: বন্ধ ইটভাটা আবার চালু করলেই ব্যবস্থা নেওয়া হবে, বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী (এমপি)। তিনি বলেন, পর্যায়ক্রমে ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ৫০০ ইটভাটা বন্ধ করে দেওয়া হবে এবং সেগুলো যেন আবার চালু হতে না পারে তার জন্যও ব্যবস্থা নেওয়া হবে “

    আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ফেনী সার্কিট হাউসে অনুষ্ঠিত বন অধিদপ্তর ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

    পরিবশমন্ত্রী বলেন, “সরকার ধীরে ধীরে পুরোপুরি ব্লকের দিকে ঝুঁকতে চায়। এ নিয়ে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করা হবে। ইটভাটা মালিকরা চাইলে প্যাকেজগুলো নিতে পারেন।”

    সভায় তিনি কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন। এ সময় বন বিভাগের পরিচালক (ভূমি পরিমাপ) আনিস মাহমুদ, জেলা প্রশাসক শাহীনা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার দীন মোহাম্মদসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

    অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা

    www.HelloBangla.News – জাতীয় – ৫ ফেব্রুয়ারি ২০২৪: পূর্ব ঘোষণা অনুসারে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে ।

    আজ সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

    তিনি বলেন, “সরকারের নির্ধারিত ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করলে ব্যবস্থা নেওয়া হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও বেশি দামে পণ্য বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কাজ করছে র‍্যাব। এরই মধ্যে র‍্যাবের গোয়েন্দারা সাদা পোশাকে মাঠে কাজ করছে।”

    তিনি আরও বলেন, “আজ সকাল থেকে দুপুর পর্যন্ত অতিরিক্ত দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও মাংস বিক্রি করার অভিযোগে ২০ ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) পণ্যবাহী ট্রাক থেকে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর বিভিন্ন প্রবেশপথ থেকে অর্ধশত চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে র‍্যাবের ধারাবাহিক অভিযান চলমান। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে র‍্যাব সব সময় মাঠে কাজ করে যাবে।”