Tag: ফিলিস্তিনি নিহত

  • ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৬ জন ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় আরও ৬৬ জন ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ জুলাই, ২০২৪: গত প্রায় দশ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। প্রতি দিন হামলার ঘটনায় মৃত্যু হচ্ছে গাজাবাসির। রবিবার ইসরায়েলি বর্বর হামলায় আরও অর্ধশতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা ৩৯ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৯১ হাজার ফিলিস্তিনি।

    রবিবার (২৮ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    জানা গেছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় আরও ৬৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৩২৪ জনে পৌঁছেছে বলে রবিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত ৯০ হাজার ৮৩০ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর করা তিনটি ‘গণহত্যায়’৬৬ জন নিহত এবং আরও ২৪১ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    সেখানে দেখে দিয়েছ ওষুধ, পানি ও খাদ্য সঙ্কট।

    এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

  • গাজায় এক ঘন্টার ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত

    গাজায় এক ঘন্টার ইসরায়েলি হামলায় ৪৮ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ জুলাই, ২০২৪: গত ৯ মাস ধরে গজায় চলছে ইসরায়েলি হামলা। দিন যতই যাচ্ছে হামলা তীব্র করেছে ইসরায়েলি বাহিনী। এতে হতাহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) অবরুদ্ধ উপত্যকাটিতে এক ঘণ্টারও কম সময়ের মধ্যে বিমান হামলা চালিয়ে অন্তত ৪৮ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। হামলায় মধ্য গাজার নুসেইরাত এলাকায় জাতিসংঘের পরিচালিত একটি স্কুলে ২৫ জন নিহত হয়। এছাড়া খান ইউনিসে ১৮ জন ও বেইত লেহিয়া এলাকায় ৫ জন নিহত হয়েছেন।

    চলমান এই হামলায় গাজায় ইউএনআরডব্লিউএ পরিচালিত ৭০ শতাংশ স্কুলে বোমা ফেলা হয়েছে। তাছাড়া এসব স্কুল প্রাঙ্গণের ভেতরে আশ্রয় নেওয়া ৫৩৯ জন নিহত হয়েছেন।

    গত ৭ অক্টোবার থেকে গাজায় ভয়াবহ হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত ৩৮ হাজার ৭১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৮৯ হাজার ১৬৬ জন।

    এদিকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনিদের নিপীড়ন ও গুরুতর মানবাধিকার লঙ্ঘণের দায়ে ইসরায়েলের পাঁচ নাগরিক ও তিন সংস্থার ওপর নিষেদ্ধাজ্ঞা জারি করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।