Tag: পাইলট

  • বিধ্বস্ত বিমানের এক পাইলট নিহত

    বিধ্বস্ত বিমানের এক পাইলট নিহত

    www.HelloBangla.News – জাতীয় – ৯ মে, ২০২৪: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আজ সাকল ১০ টার দিকে বিধ্বস্ত হয়েছে। এসময় বিমানে থাকা দুজন পাইলট প্যারাশুট দিয়ে নেমে যান। পরে দুই পাইলটকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

    চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদ নামে এক পাইলট মারা গেছেন। এ ঘটনায় আহত কো-পাইলট উইং কমান্ডার সোহান চিকিৎসাধীন আছেন।

    আজ বৃহস্পতিবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে পতেঙ্গার বানৌজা ঈসা খাঁ হাসপাতালে (নেভি হাসপাতাল) তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

    জানা গেছে, বিধ্বস্ত প্রশিক্ষণ বিমানের পাইলট ও কো-পাইলট প্যারাশুট দিয়ে নেমে এলে তাদের উদ্ধার করে বানৌজা ঈসা খাঁ হাসপাতালে ভর্তি করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় অসীম জাওয়াদের মৃত্যু হয়। অন্যজনের অবস্থা মোটামুটি ভালো।

    এর আগে, সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাহিনীর ওয়াইএকে-১৩০ যুদ্ধবিমানটিতে উড্ডয়নকালে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এসময় বিমানটির পেছন দিকে আগুন লেগে যায় এবং চট্টগ্রাম বোট ক্লাবের অদূরে কর্ণফুলী নদীতে আছড়ে পড়ে।