Tag: গঠন হবে

  • অন্তর্বর্তী সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

    অন্তর্বর্তী সরকার গঠন করা হবে: সেনাপ্রধান

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার গঠন করা হবে। অন্তর্বর্তী সরকার রাষ্ট্র পরিচালনা করবে।

    এ সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন তারা।

    সেনাপ্রধান বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি সব হত্যা, সব অন্যায়ের বিচার আমরা করবো। আপনারা সেনাবাহিনীর প্রতি, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সব দায়দায়িত্ব নিচ্ছি। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনবো।

    রাজনীতিক ও বিশিষ্টজনদের সঙ্গে আলোচনার বিষয়ে সেনাপ্রধান বলেন, আমরা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছি। বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সঙ্গে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েদ সাকিও বৈঠকে ছিলেন।

    বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিলেন না বলেও জানান সেনাবাহিনীর প্রধান।

    তিনি বলেন, ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যায়নি। ছাত্ররা শিক্ষক আসিফ নজরুলকে শ্রদ্ধা করেন। তাকে অনুরোধ করেছেন যোগাযোগ করতে। ইতিমধ্যে আসিফ নজরুল একটি ভিডিও বার্তা দিয়েছেন।

    জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, আমরা এখন বঙ্গবভনে (রাষ্ট্রপতির কাছে) যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।

    এসময় ছাত্রদের শান্ত হওয়ার পরামর্শ দেন সেনাবাহিনী প্রধান।