Tag: উপজেলা নির্বাচন

  • চতুর্থ ও শেষ ধাপে উপজেলা নির্বাচনে যারা বিজয়ী হলেন

    চতুর্থ ও শেষ ধাপে উপজেলা নির্বাচনে যারা বিজয়ী হলেন

    www.HelloBangla.News – জাতীয় – ৬ জুন, ২০২৪: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দেশের ৬০ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৫ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণের পর গণনা শেষে গভীর রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।

    ৫ হাজার ১৪৪টি ভোটকেন্দ্রে চতুর্থ ধাপের ভোটগ্রহণ হেয়েছে। এরমধ্যে ছয়টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং বাকিগুলোতে ব্যালটে ভোট হয়। ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। এরপর ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা শুরু হয়।

    চতুর্থ ধাপে ৩৪ দশিক ৩৩ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

    নির্বাচনে ঘোষিত ফলাফলে যারা বিজয়ী হয়েছেন, তাদের তালিকা তুলে ধরা হলো:

    ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহদাৎ হোসেন শোভন।

    নবীনগর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারুখ আহমেদ।

    জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন রফিকুল ইসলাম রফিক।

    কিশোরগঞ্জ: জেলার বাজিতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে রেজাউল হক কাজল বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মো. মাসুদ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে গোলনাহার বিজয়ী হয়েছেন।

    কুলিয়ারচর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মো. আবুল হোসেন লিটন বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে সৈয়দ নুরে আলম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. লিপি আক্তার বিজয়ী হয়েছেন।

    অপরদিকে ভৈরব উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল মনসুর বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে মোশাররফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সানজিদা ইয়াসমিন বিজয়ী হয়েছেন।

    রাজশাহী: বাঘা উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন লায়েব উদ্দিন লাভলু  এবং চারঘাট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কাজী মাহমুদুল হাসান।

    যশোর: যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তৌহিদ চাকলাদার ফন্টু। ভাইস চেয়ারম্যান পদে সুলতান মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাশিনুর নাহার বিজয়ী হয়েছেন।

    সিলেট: জকিগঞ্জে বহাল রয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে মাওলানা আব্দুস ছবুর  ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা আক্তার বিজয়ী হয়েছেন।

    আর কানাইঘাটে প্রথমবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলাশ।  ভাইস চেয়ারম্যান পদে হাফিজ মাওলানা আলতাফ হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা জাহান জয়ী হয়েছেন।

    বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ফারজানা বিনতে ওহাব নির্বাচিত হয়েছেন। বরিশাল জেলা মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফারজানা বাবুগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যানও ছিলেন। ভাইস চেয়ারম্যান পদে ওবায়দুল হক জুয়েল ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রিফাত হোসেন তাপসী নির্বাচিত হয়েছেন।

    উজিরপুর উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হাফিজুর রহমান ইকবাল। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম সুজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন মোসা. মোর্শেদা পারভীন।

    বানারীপাড়া উপজেলার চতুর্থবারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি  গোলাম ফারুক। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন জাহান পলি নির্বাচিত হয়েছেন।

    খুলনা: দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন, বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন এবং রূপসা উপজেলায় এস এম হাবিবুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    নেত্রকোনা: কেন্দুয়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে  মোফাজ্জল হোসেন ভূঁঞা বিজয়ী হয়েছেন।

    বগুড়া: নন্দীগ্রামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু।

    ধুনট উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মুহম্মদ আসিফ ইকবাল সনী।  ভাইস চেয়ারম্যান পদে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ইকবাল হোসেন ও সুলতানা জাহান বিজয়ী হয়েছেন।

    ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া আবার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    আলফাডাঙ্গা উপজেলায় বানা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ব্যবসায়ী কাজী মনিরুল হক বিজয়ী হয়েছেন।

    ভোলা: ভোলার মনপুরা উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো. জাকির হোসেন। চরফ্যাশন উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে জয়নাল আবেদিন।

    টাঙ্গাইল: টাঙ্গাইলের গোপালপুরে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কেএম গিয়াস উদ্দিন, মির্জাপুরে ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত ও সখীপুরে মুহম্মদ আবু সাইদ মিয়া চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছে। এছাড়া বাসাইল উপজেলা পরিষদ নির্বাচনে কাজী অলিদ ইসলাম পুনরায় চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

    হবিগঞ্জ: সায়হাম গ্রুপের কর্ণধার সৈয়দ মো. শাহজাহান টানা তৃতীয়বারের মতো হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

    জেলার চুনারুঘাট উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি থেকে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেওয়া সৈয়দ লিয়াকত হাসান।

    ফেনী: জেলার ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মজুমদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন বিবি জুলেখা শিল্পী।

    সিরাজগঞ্জ: জেলার কামারখন্দ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল মতিন চৌধুরী। তিনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন।

    রায়গঞ্জ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গোলাম হোসেন শুভন সরকার।

    ময়মনসিংহ: জেলার গফরগাঁও উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আশরাফ উদ্দিন।

    ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এ এস এম মুজিবুর রহমান। আর নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রেশমা আক্তার।

    নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আমিনুল ইসলাম।

    ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শফিউল আলম। আর মহিলা ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন তাসলিমা বেগম।

    ভালুকা উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন মো. রফিকুল ইসলাম।ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হুমায়ূন আহমেদ। আর নারী ভাইস চেয়ারম্যান বিজয়ী হয়েছেন মাহমুদা সুলতানা মুন্নি।

    সুনামগঞ্জ: জেলা সদর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন খায়রুল হুদা চপল।

    শান্তিগঞ্জ উপজেলা চেয়ারম্যান বিজয়ী হয়েছেন সাদাত মান্নান অভি। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি।

    মধ্যনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মো. আব্দুর রাজ্জাক ভূঁইয়া। তিনি উপজেলা আওয়ামী লীগ নেতা।

  • উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা: সিইসি

    উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা: সিইসি

    www.HelloBangla.News – জাতীয় – ৭ মে, ২০২৪: উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা, বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, “উপজেলা নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে সেটাই বড় কথা। কোনো দল এলো কি এলো না, সেটা বড় কথা নয়। জাতীয় নির্বাচনের চেয়ে এ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে। নির্বাচন যাতে প্রভাবিত না হয় সে ব্যাপারে কমিশন চেষ্টা অব্যাহত রেখেছে।”

    আজ মঙ্গলবার (৭ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

    সিইসি বলেন, “ভোটে কেউ যাতে প্রভাব বিস্তার করতে না পারে, সে ব্যাপারে ইসির অবস্থান স্পষ্ট। প্রমাণ পেলেই ব্যবস্থা। ভোটকেন্দ্রে অনুপ্রবেশকারীরা যাতে ঢুকতে না পারে সে ব্যাপারে রিটার্নিং অফিসারকে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইসি কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করবে। উৎসাহ-উদ্দীপনা থেকে ভোটের মাঠে যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশনা রয়েছে কমিশনের।”

    কাজী হাবিবুল আউয়াল বলেন, “ভোটে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথভাবে মোতায়েন করা সম্ভব হবে। প্রার্থী ও প্রার্থীদের কর্মীদের নির্বাচনে সহযোগিতার আহ্বান জানান ‍তিনি।”

    সিইসি বলেন, “গণমাধ্যমের মাধ্যমেও শৃঙ্খলা ভঙ্গের চিত্র দেখা গেলে কমিশন তাৎক্ষণিক ব্যবস্থা নেবে।”

    আগামীাকাল বুধবার (৮ এপ্রিল) প্রথম ধাপে ১৪০টি উপজেলায় ভোট হবে। প্রথম ধাপে পাঁচটি উপজেলার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছে বলে জানান সিইসি।

  • বিএনপির অনেকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন: সেতুমন্ত্রী

    বিএনপির অনেকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – রাজনীতি – ১৬ এপ্রিল, ২০২৪: বিএনপির অনেকেই উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “বিএনপি প্রকাশ্যে উপজেলা পরিষদ নির্বাচনের বিরোধিতা করলেও আমার জানামতে স্থানীয় পর্যায়ে তাদের অনেকেই নির্বাচনে অংশ নিচ্ছেন।”

    আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বলেন, “আগামী ৮ মে প্রথম ধাপে ১৫০টি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মন্ত্রী-এমপিদের নির্বাচনে প্রভাব বিস্তার না করতে, নির্বাচন যাতে সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, কেউ কোনো প্রকার হস্তক্ষেপ করবে না- এটা প্রধানমন্ত্রীর নির্দেশ।”

    তিনি আরও বলেন, “প্রশাসনও কোনো রকম কোথাও হস্তক্ষেপ করবে না। নির্বিঘ্নে ভোটদানের ব্যবস্থা করেছে নির্বাচন কমিশন।”

    এসময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপ দপ্তরসম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।