Tag: আলোচনা

  • আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী

    আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ আগস্ট, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান ।

    তিনি বলেন, “কোটা আন্দোলনকারীদের সাথে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।”

    আজ শনিবার (৩ আগস্ট) গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

    এ সময় বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন ব্যবস্থা বাতিল ঘোষণা করেন সরকারপ্রধান।

    এদিকে গতকাল শুক্রবার (২ আগস্ট) রাতে গণভবনে এক জরুরি বৈঠক ডেকে প্রধানমন্ত্রী দলীয় তিন নেতাকে চলমান কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে বসতে দায়িত্ব দিয়েছেন। দায়িত্বপ্রাপ্তরা হলেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ ও কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম।

    বৈঠক সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের প্রতি যত্নবান ও সহনশীল থাকার নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত তিন নেতাকে আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় করার দায়িত্ব দিয়েছেন। এই টিমে ১৪ দলীয় জোটের সিনিয়র নেতাদের যুক্ত করারও নির্দেশনা দিয়েছেন তিনি।

    বৈঠকে অংশ নেন, দলীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, অ্যাডভোকেট কামরুল ইসলাম, অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আইনমন্ত্রী আনিসুল হক, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা প্রতিমন্ত্রী শামসুর নাহার চাপা, তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।

  • বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত: প্রধানমন্ত্রী

    বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ এপ্রিল, ২০২৪: বিশ্ব নেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত, বলে জানিয়ে্রেছন প্রদানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “রাশিয়া-ইউক্রেন, ইসরায়েল-ইরান-প্যালেস্টাইনের যুদ্ধ বন্ধ করতে বিশ্বনেতাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। যুদ্ধের ভয়াবহতা আমি জানি। বাংলাদেশ কোনো যুদ্ধ চায় না। আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যারা এখনও বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন যুদ্ধের কারণে তাদের দিকে দেখে বিশ্বনেতাদের যুদ্ধ বন্ধের উদ্যোগ নেওয়া উচিত।

    আজ বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকালে থাইল্যান্ডের ব্যাংককে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয়-বিষয়ক জাতিসংঘের সামাজিক ও অর্থনৈতিক কমিশনের (ইউএনএসকাপ) সম্মেলনে এ আহ্বান জানান তিনি।

    প্রধানমন্ত্রী বলেন, “রোহিঙ্গা সংকট মোকাবিলা এবং মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাত নিয়ন্ত্রণে আসিয়ানকে ভূমিকা রাখারও রাখতে হবে।”

    বুধবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনের আমন্ত্রণে ৬ দিনের রাষ্ট্রীয় সফরে থাইল্যান্ড পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থাইল্যান্ডে পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। থাই প্রধানমন্ত্রীর কার্যালয়ের সঙ্গে সংযুক্ত মন্ত্রী পুয়াংপেট চুনলাইদ অভ্যর্থনা জানান। বিমানবন্দরে তাকে গার্ড অব অনার এবং ১৯ রাউন্ড গান স্যালুট দেওয়া হয়।

    থাইল্যান্ডে পৌঁছানোর পর শেখ হাসিনা দেশটির প্রধানমন্ত্রী থাভিসিনের সঙ্গে গভর্নমেন্ট হাউসে (প্রধানমন্ত্রীর কার্যালয়) একান্ত দ্বিপক্ষীয় বৈঠক করেন, এরপর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে থাই প্রধানমন্ত্রীর দেওয়া একটি রাষ্ট্রীয় মধ্যাহ্নভোজে অংশ নেন। সফরকালে প্রধানমন্ত্রী রাজপ্রাসাদে থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্ন ফ্রা ভাজিরাক্লাওচাওয়ুহুয়া এবং রানী সুথিদা বজ্রসুধাবিমলালক্ষণের রাজকীয় দর্শকদের সঙ্গে থাকবেন।

    এছাড়া আজ জাতিসংঘের আন্ডার সেক্রেটারি-জেনারেল এবং এসক্যাপের নির্বাহী সচিব আরমিদা সালসিয়াহ আলিসজাবানা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।

  • মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক কারণে আলোচনায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক কারণে আলোচনায় আসবে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৬ ফেব্রুয়ারি ২০২৪: ভারত সফরে মিয়ানমারের বিষয়টি স্বাভাবিক কারণে আলোচনায় আসবে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, “আমরা সবসময় ভারতের সহযোগিতা চেয়ে এসেছি। মিয়ানমার থেকে যাদের জোরপূর্বক উচ্ছেদ করা হয়েছে, তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে ভারতের সহায়তা আমরা বহু আগে থেকেই চেয়েছি। সুতরাং এ বিষয়গুলো স্বাভাবিকভাবেই আলোচনায় উঠবে।”

    আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়া‌রি) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়োজিত এক সংবাদ স‌ম্মেল‌নে তিনি এ তথ‌্য জান‌ান।

    তিন দি‌নের সফ‌রে আজ দি‌ল্লি যাওয়ার কথা র‌য়ে‌ছে পররাষ্ট্রমন্ত্রীর। সফ‌রে মিয়ানমার প‌রি‌স্থি‌তি তোলা হ‌বে কিনা-জান‌তে চান সাংবা‌দিকরা। জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “ভারতে গিয়ে আমার সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী ও নিরাপত্তা উপ‌দেষ্টার স‌ঙ্গে দেখা হওয়ার কথা রয়েছে। সেখানে আমরা সার্বিক বিষয়গুলো আলোচনা করব, যেহেতু মিয়ানমার ভারতেরও প্রতিবেশী রাষ্ট্র, আবার আমাদেরও প্রতিবেশী রাষ্ট্র।”

    মিয়ানমা‌রের রাষ্ট্রদূত‌কে তলবের প্রস‌ঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, “আজ মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডাকা হয়েছিল। ডেকে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। তাদের অভ্যন্তরীণ সংঘাতের কারণে আমাদের দেশে তাদের মানুষদের প্রবেশ… একইসঙ্গে তাদের গোলাবারুদ আমাদের এখানে এসে পড়া ছাড়াও আমাদের দেশের মানুষের আহত-নিহত হওয়ার বিষয়ে প্রতিবাদ জানানো হয়েছে। রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে যেখানে আমরা কাজ করছি। সেই প্রেক্ষাপটে এ ঘটনা অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য। এটা আমরা জানিয়েছি।”

    মিয়ানমারের সাধারণ মানুষ‌কে প্রবেশ করতে দেওয়া হ‌চ্ছে কিনা-জান‌তে চাইলে হাছান মাহমুদ ব‌লেন, “ওপার সীমান্তে যেসব বিজিপি সদস্য পরিবারসহ থাকত, তারা এসেছে। এই বাইরে কেউ নয়। গতকাল এবং আজ মিয়ানমার সিমান্ত অতিক্রম করে ২৬৪ জন বিজিপি সদস্য এসেছে। এর মধ্যে আর এসেছে কিনা জানি না। তবে আসার সম্ভবনা আছে। মিয়ানমার থে‌কে বাংলা‌দেশ সীমা‌ন্তে ৩০টির মতো মর্টার‌শেল এবং দুইজনের নিহত হওয়ার তথ‌্যও তু‌লে ধ‌রেন তিনি।

    স্বরাষ্ট্রমন্ত্রী আরও ব‌লেন, “আজ আমরা কড়া প্রতিবাদ জানিয়েছি। এটি গ্রহণযোগ্য নয়, সেটি জানিয়েছি। মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের কাছে আমাদের কড়া প্রতিবাদের বার্তাটি পৌঁছে দেবেন বলে জানিয়েছেন।”

    তিনি ব‌লেন, “তারা তাদের নাগরিকদের (চলমান প‌রি‌স্থি‌তির কার‌ণে যারা বাংলা‌দে‌শে প্রবেশ ক‌রেছে) নিয়ে যাবে— সেই মর্মে আমাদের সঙ্গে আলাপ-আলোচনায় রয়েছে। তারা নৌরুটে তাদেরকে নিয়ে যাবে বলে প্রেফার করছে।”

  • সেনা প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের আলোচনা

    সেনা প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের আলোচনা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৯ জানুয়ারি, ২০২৪: সেনাকে প্রত্যাহার ইস্যুতে ভারত ও মালদ্বীপের মধ্যে আলোচনা হয়েছে।কেননা দ্বীপ রাষ্ট্রটিতে ভারতের ৮৮ জন সেনা অবস্থান করছে। ‘পারস্পরিক কার্যকর সমাধান’ খুঁজতে খোলাখুলি আলোচনা এবার ফলপ্রসু হতে পারে বল মনে করা হচ্ছে । গতকাল বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

    দুই দেশের সম্পর্ক নিয়ে অস্বস্তির মধ্যে সৈন্যদের সরিয়ে নেওয়ার জন্য ভারতকে ১৫ মার্চের সময়সীমা বেঁধে দিয়েছিল মালদ্বীপ সরকার। এসব সেনার বেশিরভাগই বিমান বাহিনীর।

    এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ভারত ও মালদ্বীপ উভয় পক্ষই পারস্পরিকভাবে কার্যকর সমাধান খুঁজে বের করার বিষয়ে আলোচনা করেছে। যাতে ভারতীয় বিমান চলাচল প্ল্যাটফর্মগুলো মালদ্বীপের জনগণকে মানবিক ও মেডেভাক পরিষেবা প্রদান করতে পারে। ’

    মালদ্বীপে মোট ৮৮ জন ভারতীয় সেনা রয়েছেন। স্থল, নৌ ও বিমানবাহিনীর এই সেনারা দেশটির ১ হাজারের বেশি দ্বীপে ভারতের বিমান ও হেলিকপ্টার পরিষেবার তদারক করেন। প্রাকৃতিক বিপর্যয়ের সময় উদ্ধারকাজ চালান এবং দুর্গম দ্বীপগুলোয় প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করে থাকেন।

    ভারতপন্থী হিসেবে পরিচিত ইব্রাহিম মোহাম্মদ সলিহ মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ওই বিমান ও হেলিকপ্টার দিয়েছিল ভারত। সে দেশের সমুদ্রসীমার মধ্যে সমুদ্র গবেষণার জন্য দ্বিপক্ষীয় চুক্তিও হয়েছিল দুই দেশের মধ্যে। চলতি বছরের জুনে সেই চুক্তি নবায়ন হওয়ার কথা রয়েছে।

    তবে গত বছরের নভেম্বরে ‘আউট ইন্ডিয়া’ স্লোগান দিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন মোহাম্মদ মুইজ্জু। নির্বাচিত হওয়ার পরই ভারতীয় সেনা অপসারণ ও চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত জানান চীনপন্থি হিসেবে পরিচিত মুইজ্জু।

    গত ১৪ জানুয়ারি প্রেসিডেন্ট মুইজ্জুর সচিবালয়ের জ্যেষ্ঠ কর্তা আবদুল্লাহ নাজিম ইব্রাহিম সরকারি ওই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন।