Tag: হাস্যকর

  • শেখ হাসিনার অভিযোগ হাস্যকর, মন্তব্য যুক্তরাষ্ট্রের

    শেখ হাসিনার অভিযোগ হাস্যকর, মন্তব্য যুক্তরাষ্ট্রের

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪: ছাত্র-জনতার রোষানলের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। তার ক্ষমতাচ্যুতের নেপথ্যে যুক্তরাষ্ট্র দায়ী এমন একটি বার্তা ছড়িয়ে পরে সম্প্রতি। যদিও বার্তাটি শেখ হাসিনার নয় বলে জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

    তবে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের ভূমিকা থাকার অভিযোগকে হাস্যকর বলে আখ্যায়িত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

    গতকাল মঙ্গলবার নিয়মিত সংবাদ সম্মলনে এ কথা জানান আমেরিকার পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

    সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, ‘এটি হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে আমেরিকা জড়িত ছিল- এমন ধারণা একেবারেই মিথ্যা।‘

    তিনি আরও বলেন, ‘আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর বিভ্রান্তিকর তথ্য দেখেছি। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে সঠিক তথ্য জোরদার করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।’

    সব প্রাথমিক বিদ্যালয় খুলছে আজসব প্রাথমিক বিদ্যালয় খুলছে আজ

    এর আগে সোমবার হোয়াইট হাউস জানায়, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করে হোয়াইট হাউস।

    গত রোববার ভারতের দ্য প্রিন্টসহ ভারতের কয়েকটি সংবাদমাধ্যমে শেখ হাসিনার একটি বার্তা প্রকাশ করা হয়। সেখানে বলা হয় তিনি বলেছেন, ‘সেন্টমার্টিন দ্বীপ দিতে রাজি হননি বলেই তাঁকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। আর এর পেছনে রয়েছে আমেরিকা।’

    তবে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় রোববার রাত ১১টা ৫৫ মিনিটে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে বার্তা দেন। সেখানে তিনি লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে, যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। আমি একটু আগে তাঁর (শেখ হাসিনা) সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি।’

  • খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না অভিযোগটি হাস্যকর: আইনমন্ত্রী

    খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না অভিযোগটি হাস্যকর: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৪ জুন, ২০২৪: খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না অভিযোগটি হাস্যকর, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর বস্তুতে পরিণত করছেন”

    আজ সোমবার (২৪ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে ‘খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    আইনমন্ত্রী বলেন, “গতকাল বিকেল চারটা দিকে তার পেইসমেকার লাগানো হয়েছে। সেই পেইস মেকারে তিনি এখন যথেষ্ট সুস্থ আছেন। আমি এতটুকু বলবো যে, বিএনপি নেত্রী খালেদা জিয়ার চিকিৎসা প্রয়োজন, তিনি যে হাসপাতালে আছেন, সেই হাসপাতালে ভালো চিকিৎসা পাচ্ছেন বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি সুস্থ আছেন। তার কয়েকটা অসুখ আছে, যেগুলো সেরে ওঠার মতো না। সেটার চিকিৎসা করে কমিয়ে রাখতে যেটা করা দরকার, সেটা করা হচ্ছে।”

    তিনি বলেন, “সেক্ষেত্রে তিনি সুচিকিৎসা পাচ্ছেন। যখন এখানকার চিকিৎসকরা মনে করেছেন বাইরে থেকে চিকিৎসক এনে তার চিকিৎসা করতে হবে, তখন সরকার সেই অনুমতি দিতে কার্পণ্য করেনি। কাজেই খালেদা জিয়া চিকিৎসা পাচ্ছেন না বলে যারা অভিযোগ করছেন, তারা নিজেদের হাস্যকর করেছেন।”

    খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে আইনমন্ত্রী আন্তরিক নন, বিএনপির এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “তাদের মানসিক ভারসাম্য ঠিক আছে কিনা; সেটা দেখতে হবে। তাদের ভারসাম্য ঠিক নেই বলেই তারা এসব কথা বলছেন। তারা যদি সংবাদ সম্মেলন করে আমার প্রতি রাগ-উষ্মা প্রকাশ করতে চান, সেটা করতে পারেন। কিন্ত আমি আশা করবো, তারা ব্যক্তিগত আক্রমণ করবেন না।”