Tag: সৌদি আরব

  • ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’র জন্য সতর্ক করেছে সৌদি আরব

    ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’র জন্য সতর্ক করেছে সৌদি আরব

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ জুন, ২০২৪: সৌদি আরব ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর ইসরায়েলের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে । এ সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ‘ভয়াবহ পরিণতি’ভোগ করতে হবে বলে সতর্ক করেছে দেশটি।

    স্থানীয় সময় গতকাল শনিবার (২৯ জুন) এক বিবৃতিতে এ নিন্দা জানায় সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।

    সৌদি প্রেস এজেন্সি আনাদোলু প্রচারিত ওই বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরব আন্তর্জাতিক আইনের চলমান ইসরায়েলি লঙ্ঘনের বিরুদ্ধে কঠোরভাবে আপত্তি জানাচ্ছে। ’

    মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, ‘যদি ইসরায়েলি কর্তৃপক্ষ বসতি সম্প্রসারণ পরিকল্পনা চালিয়ে যায়, তবে এর ‘ভয়াবহ পরিণতি’ হতে পারে। ’

    এর আগে ইসরায়েলের কট্টরপন্থী অর্থমন্ত্রী বৃহস্পতিবার ঘোষণা করেন, তার সরকার পশ্চিম তীরের বসতি সম্প্রসারণ ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আন্তর্জাতিক মঞ্চে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের কার্যক্রমের প্রতিক্রিয়া হিসেবে এসব ব্যবস্থা নেওয়া হবে।

    ইসরায়েলের এই পদক্ষেপের সমালোচনা করে একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা বলেছেন, এটি ফিলিস্তিনিদের বিরুদ্ধে ‘গণহত্যার যুদ্ধ’ চালানোর লক্ষ্যে নেওয়া হয়েছে।

    গত ৮ মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালিয়ে ৩৭ হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে  ইসরায়েলি বাহিনী।বিশ্বের শান্তিকামী দেশগুলোর যুদ্ধবিরতির প্রস্তাব আমলে না নিয়ে ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বসতি বাড়ানোর বিষয়টির প্রতিবাদ জানিয়ে ইসরায়েলকে ভয়াবহ পরিণতির হুমকি দিয়েছে সৌদি আরব।

    এদিকে গতকাল গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

  • ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না সৌদি আরব

    ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না সৌদি আরব

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৭ ফেব্রুয়ারি, ২০২৪: ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক রাখবে না সৌদি আরব। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া এবং গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন চালিয়ে যাওয়ার কারণেই এই সিন্ধান্ত দেশটির। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রকে বিষয়টি জানিয়ে দিয়েছে সৌদি আরব।

    আজ বুধবার (০৭ ফেব্রুয়ারি) সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

    এর আগে মঙ্গলবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কারবি বলেছেন, “সৌদি আরব এবং ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করার আলোচনা চালিয়ে যেতে ইচ্ছুক বলে বাইডেন প্রশাসন ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছে।”

    কারবিকে দায়ী করা মন্তব্যের আলোকে ফিলিস্তিন ইস্যুতে ওয়াশিংটনের কাছে তার অবিচল অবস্থান নিশ্চিত করার জন্য রাজ্যটি বিবৃতি জারি করেছে, মন্ত্রণালয় জানিয়েছে।

    কারবির এই বক্তব্যের পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিবৃতি দিল। এতে বলা হয়েছে, কারবির ওই বক্তব্যের পরিপ্রেক্ষিতে ফিলিস্তিনের বিষয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা ওয়াশিংটনকে পরিষ্কার করতে এ বিবৃতি দেওয়া হলো।

    ২০২০ সালে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সম্পর্ক স্থাপনের ব্যাপারে সৌদি আরব মৌন সম্মতি দেওয়ার পর থেকে ইসরায়েল ও সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্থাপনের বিষয়ে আলোচনা চলছে।

    ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে চলমান যুদ্ধে প্রেক্ষিতে সৌদি আরবের সংশ্লিষ্ট একটি সূত্র সংবাদ সংস্থা রয়টার্সকে ২০২৩ সালের অক্টোবরে বলেছিল, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য মার্কিন-সমর্থিত পরিকল্পনাগুলি নিয়ে ভাবছে না সৌদি আরব।

    গত ৫ ফেব্রুয়ারি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের বৈঠক হয়। পরদিন দোহায় এক সংবাদ সম্মেলনে সৌদি-ইসরায়েল সম্পর্ক নিয়ে ব্লিঙ্কেন সৌদি যুবরাজ ইসরায়েলের সঙ্গে সম্পর্কের ব্যাপারে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তবে তিনি চান গাজায় যুদ্ধের অবসান হোক।