Tag: সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে

  • সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন

    সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে রাষ্টপতি শোক জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সাবেক ধর্মমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
    আজ এক শোক বার্তায় তিনি মহান মুক্তিযুদ্ধ ও শিক্ষা বিস্তারে মতিউর রহমানের অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। অধ্যাপক মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন ।
    রাষ্ট্র প্রধান বলেন ‘একুশে পদকপ্রাপ্ত এই শিক্ষানুরাগীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হলো। জাতি তাকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।’
    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস

  • সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    সাবেক ধর্মমন্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ আগস্ট, ২০২৩ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। অধ্যাপক মতিউর বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সদস্য, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন । আজ এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিতপ্রাণ নেতা ছিলেন।
    তিনি বলেন, শত প্রলোভনের মুখে এবং বারবার কারাবরণ করা সত্ত্বেও সারাজীবন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও আওয়ামী লীগের রাজনীতির প্রতি অবিচল থেকে তিনি তার সাংগঠনিক দায়িত্ব পালন করে গেছেন।
    তিন দশকের বেশি সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের নেতৃত্বদানকারী এই নেতা মহান মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষক ও সফল সংগঠকের দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে তিনি একুশে পদক লাভ করেন।
    প্রধানমন্ত্রী বলেন, তার মৃত্যুতে দলের এক অপূরণীয় ক্ষতি হলো এবং আমি হারালাম একজন বিশ্বস্ত সহযোদ্ধাকে।
    শেখ হাসিনা অধ্যক্ষ মতিউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
    সূত্র: বাসস