Tag: সংবাদ সম্মেলন

  • জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

    জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

    www.HelloBangla.News – রাজনীতি – ১০ আগস্ট, ২০২৪: জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
    আজ শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
    এ তথ্য জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ।
    শায়রুল বলেন, আজ সন্ধ্যা সাড়ে ৭টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

  • চীন সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    চীন সফর নিয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুলাই, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর নিয়ে আগামীকাল রবিবার সংবাদ সম্মেলনে কথা বলবেন । আজ শনিবার (জুলাই ১৩) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রবিবার বিকেল ৪টায় গণভবনে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

    এর আগে গত সোমবার সন্ধ্যায় তিন দিনের দ্বিপক্ষীয় সফরে চীনের রাজধানী বেইজিং সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টানা চতুর্থ মেয়াদে সরকার গঠনের পর এটি ছিল তার প্রথম চীন সফর।

    চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয় ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর তাদের উপস্থিতিতে ২১ সমঝোতা স্মারক ও চুক্তি সই করে বাংলাদেশ ও চীন। এছাড়া সাতটি ঘোষণাপত্র সই করে দুই দেশ।

    এ সফরে দুই দেশের সম্পর্ক ‘কৌশলগত অংশীদারত্ব’ থেকে ‘বিস্তৃত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত’উন্নীত হয়েছে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

    বুধবার (জুলাই ১০) স্থানীয় সময় রাতে দেশে ফেরেন শেখ হাসিনা।

  • ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন

    ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী নেতাদের সংবাদ সম্মেলন

    www.HelloBangla.News – অর্থনীতি – ৮ জুন, ২০২৪: ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পাঁচটি সুবিধাকে ইতিবাচক হিসেবে দেখছে বস্ত্র খাতের তিন সংগঠন—বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) এবং বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ)।

    আজ শনিবার (৮ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় যৌথ সংবাদ সম্মেলন করে বস্ত্র খাতের এই তিন সংঘঠন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ভ্যাট আপিলের ক্ষেত্রে দাবিকৃত অর্থের ২০ শতাংশ জমা দিতে হতো, সেটা কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। ১৭টি বিভিন্ন টেক্সটাইল পণ্য রেয়াতি হারে আমদানির সুবিধা দেওয়া হয়েছে।

    শিল্পকারখানায় ৫০ টন বা অধিক ক্ষমতার চিলার আমদানির ক্ষেত্রে সর্বমোট কর ১০৪ দশমিক ৬৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। পূর্বে এটি এক শতাংশ রেয়াতি হারে আমদানির বিধান ছিল। বস্ত্র খাতের উদ্যোক্তারা পুনরায় এটি এক শতাংশ রেয়াতি হারে আমদানির অনুমোদন দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

    নবায়নযোগ্য জ্বালানি উৎসাহিত করতে ১০০ কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে, তা বস্ত্র খাতে সুবিধা এনে দেবে। এছাড়া পলিয়েস্টার ফাইবার ও পেট চিপস উৎপাদনে ব্যবহৃত দুটি কাঁচামাল আমদানি শুল্ক ১০ শতাংশ ও ২৫ শতাংশ ছিল। প্রস্তাবিত বাজেটে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে বলা হয়, কঠিন বাস্তবতায় নানামুখী চ্যালেঞ্জ নিয়ে ২০২৪-২৫ অর্থবছরের জন্য সংকোচনমূলক বাজেট প্রস্তাবনা করা হয়েছে। উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে গুরুত্ব দেয়া হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৬.৭৫ শতাংশ ধরা হয়েছে এবং মূল্যস্ফীতি ৬.৫ শতাংশে ধরে রাখার লক্ষ্য স্থির করা হয়েছে। বাজেটে শিক্ষা ও দক্ষ মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান, কৃষি, বিদ্যুৎ ও জ্বালানি, অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এগুলো বাজেটের ইতিবাচক দিক।

    সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা জানান, যদিও বক্তব্যে একাধিকবার মূল্যস্ফীতিকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরা হয়েছে, বিশেষ করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে আসায় আগামী অর্থবছরে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তবে বৈদেশিক মুদ্রা আহরণের এই প্রধান খাতটির জন্য কিছু নীতি সহায়তা দেয়ার প্রস্তাব দেয়া হলেও বর্তমান কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য আমাদের মূল প্রস্তাবগুলো প্রস্তাবিত বাজেটে প্রতিফলিত হয়নি। তবে বস্ত্র ও পোশাক শিল্পের জন্য সহায়ক প্রস্তাবনাগুলোকে আমরা সাধুবাদ জানাই।

    ব্যবসায়ী নেতারা সংবাদ সম্মেলনে জানান, আপনারা জানেন যে কোভিড মহামারি কাটিয়ে উঠতে না উঠতেই ভূ-রাজনৈতিক কারণে সৃষ্ট বিশ্বমন্দা ও উচ্চ মূল্যস্ফীতি এবং তা নিয়ন্ত্রণে বিভিন্ন দেশে সুদের হার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে ভোক্তাদের ক্রয়ক্ষমতা কমে এসেছে। একই সঙ্গে পণ্যের দরপতন হয়েছে এবং স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যয় পাঁচ বছরে দফায় দফায় প্রায় ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ফলে শিল্প একটি সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চলতি অর্থবছরের ১১ মাসে আমাদের পোশাক রপ্তানি প্রবৃদ্ধি আশঙ্কাজনকভাবে কমে এসেছে। শুধু মে মাসেই কমেছে ১৭ শতাংশ। আমরা মজুরি ৫৬ শতাংশ বাড়িয়েছি, কিন্তু আমাদের মূল্য বাড়েনি। বরং গত ৯ মাসে আমাদের প্রধান পণ্যগুলোর দরপতন হয়েছে ৮ থেকে ১৮ শতাংশ। শিল্প যখন এরকম একটি সংকটময় পরিস্থিতিতে রয়েছে, তখন সবচেয়ে বেশি প্রয়োজন ছিলো সিংহভাগ রপ্তানি আয় অর্জনকারী পোশাক শিল্পকে সহায়তা দেয়া এবং এর মাধ্যমে রিজার্ভ বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ-এর সভাপতি এস এম মান্নান কচি, বিকেএমইএ-এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএ-এর সহ-সভাপতি ও পরিচালক এবং বিটিএমএ’র নেতারা।