Tag: শুভেচ্ছা

  • প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা

    প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ মে, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। উপলক্ষে আজ শুক্রবার (১৭ মে) সকালে গণভবনে ফুল দিয়ে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন দলের নেতারা।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের কেন্দ্রীয় নেতারা।

    আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘ নির্বাসিত জীবন থেকে ১৯৮১ সালের ১৭ মে তিনি দেশে ফেরেন।

    এরপর থেকে শেখ হাসিনা গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে গড়া বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলেছেন।

  • যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ এপ্রিল, ২০২৪: ঈদুল আজহা উপলক্ষে ফলমূল ও মিষ্টান্ন পাঠিয়ে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    রাজধানীর মোহাম্মদপুর গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) বসবাসরত যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য এ ফলমূল ও মিষ্টান্ন পাঠান।

    আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকালে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ গাজী হাফিজুর রহমান লিকু, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার এবং প্রধানমন্ত্রীর অ্যাসাইনমেন্ট অফিসার মুহাম্মদ আরিফুজ্জামান নূরনবী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এগুলো পৌঁছে দেন।

    যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা এ সময় প্রতিটি রাষ্ট্রীয় দিবস এবং উৎসবে যেমন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ এবং বাংলা নববর্ষের দিনে তাদের স্মরণ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

    যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের উচ্ছ্বসিত প্রশংসা করেন।

    তারা উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই দেশকে সঠিক নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আওয়ামী লীগ ছাড়া অন্য কোন সরকার সাধারণ মানুষ এবং বীর মুক্তিযোদ্ধাদের জন্য চিন্তা করেননি। একমাত্র শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশে পরিণত হতে পারে। এ সময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

  • স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: ‘স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উপলক্ষে দেশের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । অতীতের মতো এবারও তিনি তার শুভেচ্ছার নিদর্শন স্বরুপ রাজধানীর মোহাম্মদপুর এলাকার গজনভী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে (মুক্তিযোদ্ধা টাওয়ার-১) যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের জন্য ফুল, ফল ও মিষ্টি পাঠান।

    প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস)-২ গাজী হাফিজুর রহমান লিকু এবং সহকারী প্রেস সচিব এবিএম সরওয়ার-ই-আলম সরকার তাদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।

    প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং প্রতিটি জাতীয় দিবস এবং স্বাধীনতা দিবস, বিজয় দিবস, ঈদ ও পহেলা বৈশাখের মতো উৎসবে তাদের স্মরণ করার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।

    মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যার দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেন এবং দেশের অভূতপূর্ব উন্নয়ন ও অগ্রগতির জন্য সন্তোষ প্রকাশ করেন।

    তারা নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা জানান।

    মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগের নেতৃত্বে সরকার ক্ষমতায় থাকলে দেশের প্রান্তিক জনগণ ভালো থাকে এবং তাদের পরিবারসহ মুক্তিযোদ্ধারা ভালো থাকে বলে তারা বিশেষভাবে উল্লেখ করেন।

    মুক্তিযোদ্ধাদের বর্ধিত ভাতা, চিকিৎসা সেবা এবং বাসস্থান প্রদানের জন্য মুক্তিযোদ্ধারা এবং তাদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

    তারা বলেন, মুক্তিযোদ্ধারা মনে করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একদিন ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ‘সোনার বাংলাদেশ’ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।

    মুক্তিযোদ্ধারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

  • জন্মদিনে ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী শুভেচ্ছায় সিক্ত

    জন্মদিনে ঋত্বিক নাট্যপ্রাণ লিয়াকত আলী লাকী শুভেচ্ছায় সিক্ত

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ জানুয়ারি, ২০২৪: ন্যাটাঙ্গনের সকলের ভালোবাসা ও শ্রদ্ধায় সিক্ত হলেন ঋত্বিক নাট্যজন এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। শিল্পবন্ধু পর্ষদের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গুণীজন জনাব লিয়াকত আলী লাকীর ৬৮ তম জন্মদিন। দিনটি উপলক্ষ্যে সারাদেশ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে শিশু শিল্পীরা। বিকেলের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন দলের সাংস্কৃতিক পরিবেশনা এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেছেন সংস্কৃতি অঙ্গনের গুণী ব্যক্তিত্বরা।

    অনুষ্ঠানে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস ফুল দিয়ে শুভেচ্ছা জানান মহাপরিচালককে। বক্তব্যে তিনি বলেন- “সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে লিয়াকত আলী লাকী সংস্কৃতি ক্ষেত্রে যে আদর্শকে জীবনে ধারণ করেছেন তা আজীবন বয়ে বেড়াচ্ছেন।”

    তিনি আরও বলেন – “লিয়াকত আলী লাকী সময়ের প্রতি দায়বদ্ধ একজন শিল্পী। মুক্তিযুদ্ধ ও প্রগতির আদর্শ তিনি ধারন করেছেন। বঙ্গবন্ধুকে হত্যার কঠিন সময়ে সৈরাচার বিরোধী লড়াই ,সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৭৬ সালের সেই সময়ে ছাত্র রাজনীতিতে সক্রিয় থেকেছেন, সংস্কৃতিকে ধারণ করেই আলো ছড়িয়ে দিয়েছেন সবখানে”।

    এর আগে জন্মদিনের শুভেচ্ছা জানান নাট্যব্যক্তিত্ব মঞ্চসারথি আতাউর রহমান। বক্তব্যে তিনি বলেন “সহকর্মী বন্ধুর মতো লিয়াকত আলী লাকী সবার আগে এগিয়ে এসেছেন, চাইলে অনেক কিছু হতে পারতেন কিন্তু নিজেকে ছড়িয়ে দিয়েছেন কর্মের মধ্যে, শিশুদের মধ্যে, বাঙালিত্ব ছড়িয়ে দিয়েছেন সবার মাঝে ”।

    এছাড়াও ইন্টারন্যাশনাল থিয়েটার ইন্সটিটিউট (আইটিআই) এর পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন এর সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। বিশিষ্ট নৃত্যশিল্পী মিনু হক, নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও অভিনেতা ঝুনা চৌধুরী অনুষ্ঠানে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য প্রদান করেন। এছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পথ নাট্য পরিষদের মিজানুর রহমান, আবৃত্তি পরিষদের আজাদুর রহমান আজাদ, গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সেক্রটারী আকতারুজ্জামান, চারুশিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক কামাল পাশা। পরে বিশিষ্ট কন্ঠশিল্পী ফাতিমাতুজ্জুহুরা গানে গানে শুভেচ্ছা জানান জনাব লিয়াকত আলী লাকীকে।

    অনুষ্ঠানে বিভিন্ন জেলা থেকে শিল্পকলা একাডেমির পরিবেশনা উপস্থাপন করা হয়। মহাপরিচালককে শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়ালি সরাসরি সম্প্রচারের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে জেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যদল । এছাড়াও জন্মদিনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভিন্ন নাট্য সংগঠন, নৃত্য শিল্পী সংস্থা, সঙ্গীত, সাংবাদিক, সাহিত্যিকসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক অঙ্গণের গুণী ব্যক্তিত্বরা। বাংলাদেশ শিল্পকলা একাডেমির পক্ষ থেকে সকল বিভাগ শিল্পী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ফুল দিয়ে আনুষ্ঠানিক শুভেচ্ছা জ্ঞাপন করে।

    নানান আয়োজন ও সাংস্কৃতিক পরিবেশনার শেষ পর্যায়ে জেলা পর্যায় ও প্রত্যন্ত এলাকা থেকে আসা সকল সংগঠন ও বিশিষ্টজনদের কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্যে তিনি বলেন, ‘শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ক্ষমতায়ন জরুরি। যে রাজনীতিতে সংস্কৃতি, সাহিত্য নাই তা রাজনীতি হতে পারে না। রাজনীতির মাপকাঠি শিল্প- সাহিত্য, সংস্কৃতি।” তিনি আরো বলেন- “যে সাংস্কৃতিক আন্দোলন আমরা শুরু করেছি, তা হয়তো সফল করে যেতে পারবোনা। তবে যারা আজ আমার পাশে আছে তারাই সফল করবে এবং দেশকে উন্নত করবে”। আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২৪ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে বছরব্যাপী অনুষ্ঠানমালার ঘোষণা দেন তিনি।

    পরে মিলনায়তনে থাকা দর্শক এবং মঞ্চের শিশুদের নিয়ে সুর মিলিয়ে “মাগো ভাবনা কেন” গান পরিবেশন করেন তিনি।