Tag: রংপুরের জয়

  • বিপিএলের ম্যাচে চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর

    বিপিএলের ম্যাচে চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর

    www.HelloBangla.News – খেলাধুলা  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: বিপিএলে রংপুর রাইডার্স জয়ের ধারা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফর্মে ফিরেছে। আজ ২৭ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন।  ছুয়ে ফেলেছেন সাত হাজার রানের মাইলফলক।

    বিপিএলের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ পায় রংপুর। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে রংপুর। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চট্টগ্রাম।

    টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান করে রংপুর। রনি তালকুদারের সঙ্গে রেজা হেনড্রিকসের উদ্বোধনী জুটিতে আসে ৪১ বলে ৬১ রান। ১৭ বলে ২৪ রান করে পুল করতে গিয়ে নিহাদুজ্জামানের বলে রনি ক্যাচ দেন শাহাদাৎ হোসেন দীপুর হাতে।

    তবে আরেকপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলা রেজা হেনড্রিকস। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করার পর সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ দেন তিনি। তার এক বল আগেই ফেরেন সাকিব আল হাসানও। ৩ চার ও ১ ছক্কার ইনিংসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে ১৬ বলে আসে ২৭ রান। এই রান করার পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক ছুয়েছেন সাকিব।

    এক ওভারে দুই উইকেট হারানোর পর রংপুরের রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে সময়ের সঙ্গে ঠিকই মানিয়ে নেন জিমি নিশাম ও নুরুল হাসান সোহান। ৪৬ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৫ চার ও ৩ ছক্কার ইনিংসে ২৬ বলে নিশামের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান।

    রান তাড়ায় নামা চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় আশার নাম ছিলেন জস ব্রাউন। প্রথম ওভারে তিনি একটি ছক্কাও হাঁকান। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে তাকে ফিরিয়ে দেন সাকিব। ৯ বলে ১০ রান করা অজি ব্যাটারকে বোল্ড করেন তিনি।

    এরপর আর রান তোলার গতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তোলে কেবল ৩২ রান। সৈকত আলি তখন অপরাজিত ১৭ বলে ৯ রান করে। পরে অবশ্য হাফ সেঞ্চুরি তুলেছেন, কিন্তু সেটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

    দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করেন তিনি। সৈকত আলির ব্যাট থেকে ৪৫ বলে আসে ৬৩ রান। রংপুরের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। সমান উইকেট নেন জিমি নিশামও।

  • সাকিবের অবদানে রংপুর জিতেছে ৬০ রানে

    সাকিবের অবদানে রংপুর জিতেছে ৬০ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলে টানা পঞ্চম ম্যাচে হারের তিক্ত স্বাদ পেলো দুর্দান্ত ঢাকা। রংপুর রাইডার্সের কাছে স্বাগতিকরা হেরেছে ৬০ রানে।আর এই জয়ের পিছনে সবচেয়ে বড় অবদান রেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন তিনি।

    শেরে বাংলায় আজ মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) পাকিস্তানি ব্যাটার বাবর আজম ও দুই স্বদেশি ব্যাটার সাকিব আল হাসান ও রনি তালুকদারের দাপুটে ব্যাটিংয়ে ১৭৫ রান করে ঢাকা। জবাবে ব্যাট করতে নেমে ১৮ ওভারে ১১৫ রান তুলেই অলআউট হয়ে গেছে ঢাকা।

    রংপুরের বিপক্ষে লড়াইটা করেছেন কেবল স্বদেশি ব্যাটার নাইম শেখ। তিনি ওপেনিংয়ে নেমে ৩১ বলে ৪৪ রানের ঝোড়ো ইনিংস খেলে দিয়ে গেলেও নিচের দিকে কেউ দলের হাল ধরতে না পারায় শোচনীয়ভাবেই হেরেছে ঢাকা। মাঝে ইরফান শুক্কুর ১৫ বলে ২১ আর শেষ দিকে তাসকিন আহমেদ ৮ বলে ২ ছক্কায় ১৫ রান করলেও দলের কোনো কাজে আসেনি।

    বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব আল হাসান। ১৬ রানে ৩ উইকেট নেন তিনি। দুটি করে উইকেট নেন শেখ মেহেদি আর সালমান ইরশাদ।

    এ আগে টস হেরে ব্যাট করতে নেমে রংপুরকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার বাবর ও রনি। ৭.৪ ওভারে উদ্বোধনী জুটিতে ৬৭ রান তোলে তারা।

    ২৪ বলে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে রনি ফিরে গেলে সাকিবের সঙ্গে ৩৯ বলে ৫২ রানের জুটি করেন বাবর। আজও হাফসেঞ্চুরি করতে না পারার আক্ষেপ নিয়ে ফিরতে হয়েছে বাবরকে। ৪৩ বলে ৪৭ রান করে মোসাদ্দেকের বলে গুলবাদিন নাইবের হাতে ক্যাচ হন তিনি। আগের ম্যাচে সিলেট স্টাইকার্সের বিপক্ষে ম্যাচেও বাবরের ইনিংস থেমেছিল ৪৭ রানেই।

    এবারের বিপিএলে নিস্প্রভ থাকা সাকিবের ব্যাট আজ জ্বলে উঠেছিল। যদি খুব বড় স্কোর করতে পারেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার। ২০ বলে ৩৪ রানের ঝোড়ে ইনিংস খেলেন সাকিব।

    শেষ দিকে মোহাম্মদ নবি এসে রংপুরের স্কোরকার্ডে যোগ করেন ১৬ বলে ২৯ রান। শেষ ওভারে তাসকিনের বলে ২০ রান নেন তিনি। অধিনায়ক নুরুলের সঙ্গে নবি করেছেন ২২ বলে ৪৪ রানের অপরাজিত জুটি। অবশেষে ৪ উইকেটে ১৭৫ এ থামে রংপুর।