Tag: ব্যারাকে ফিরবে

  • পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে: সেনাবাহিনী প্রধান

    পুলিশ কাজ শুরু করলে সেনাবাহিনী ব্যারাকে ফেরত যাবে: সেনাবাহিনী প্রধান

    www.HelloBangla.News – জাতীয় – ১২ আগস্ট, ২০২৪: বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার উজ-জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কাজ শুরু করলে ব্যারাকে ফেরত যাবে সেনাবাহিনী।

    আজ সোমবার (১২ আগস্ট)  বিকেলে খুলনার শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

    সেনাপ্রধান বলেন, “দেশের আইনশৃঙ্খরা পরিস্থিতির উন্নতি আশাব্যাঞ্জক। পরিস্থিতির আরও উন্নতি হলে সকল নিয়মিত বাহিনী সন্ত্রাস দমনে তাদের অভিযান পরিচালনা করবে।”

    এসময় তিনি সকল সহিংসতা পরিহার করে জনগণের জন্য রাজনীতি করার জন্য রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানান।

    জেনারেল ওয়াকার উজ-জামান বলেন, “দেশের ২০ জেলায় ৩০ মাইনোরিটি রিলেটেড অপরাধ সংগঠিত হয়েছে।”

    এর আগে ওয়াকার-উজ-জামান খুলনা বিভাগে কর্মরত সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে বিভিন্ন দিকনির্দেশনা দেন। পরে খুলনার বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, ডিআইজি, কেএমপি কমিশমানারসহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি।