Tag: বিপিএল

  • টানা নয় ম্যাচ হেরে বিপিএলে রেকর্ড ঢাকার

    টানা নয় ম্যাচ হেরে বিপিএলে রেকর্ড ঢাকার

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলের চট্রগ্রাম পর্বের খেলা চলছে।আর এখানেও আজকের ম্যাচে হেরেছে দুর্দান্ত ঢাকা। দলটি এখন যেন জিততেই ভুলে গেছে! অথচ আসরের প্রথম ম্যাচে দলটি একটি জয় পায়। আজ খুলনা টাইগার্সের বিপক্ষেও আসহায় আত্মসমর্পণ করলেন নাঈম শেখ-সাইফ হাসানরা। অল্প পুঁজি নিয়ে লড়াই করতে পারেননি বোলাররাও। ফলে টানা নবম ম্যাচে হেরেছে ঢাকা। যা বিপিএল ইতিহাসে কোনো দলের টানা হারের রেকর্ড।

    আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৮ রান তুলেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান করেছেন মোসাদ্দেক হোসেন সৈকত। জবাবে খেলতে নেমে ১৫ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা।

    ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ফেরেন এনামুল হক বিজয়। টাইগার্স অধিনায়ককে বোল্ড করেন শরিফুল ইসলাম। ব্যর্থ হয়েছেন আরেক ওপেনার এভিন লুইসও। এই দুই ওপেনারকেই ফিরিয়েছেন শরিফুল।

    ১৭ রানে ২ উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমন ও শাই হোপের ব্যাটে বিপর্যয় সামাল দেয় খুলনা। ৩০ বলে ৪০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন ইমন। হোপের ব্যাট থেকে এসেছে ২৮ বলে ৩২ রান। শেষদিকে আফিফ হোসেনের ২১ বলে অপরাজিত ৪৩ রানের ইনিংসে সহজেই জয় পায় খুলনা।

    এর আগে ব্যাট করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি ঢাকার। ১১ বল খেলে ৫ রান করে নাঈম সাজঘরে ফিরলে ভাঙ্গে ১৮ রানের উদ্বোধনী জুটি। তিনে নেমে পুরোপুরি ব্যর্থ সাইফ হাসান। এই টপ অর্ডার ব্যাটার গোল্ডেন ডাক খেয়েছেন।উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি অ্যাডাম রসিংটন। ১২ বলে ১৮ রান করে এই ওপেনার সাজঘরে ফিরলে ২৭ রানের মধ্যেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ঢাকা।

    এরপর অ্যালেক্স রস ও ইরফান শুক্কুর দলের হাল ধরেন। তবে দুজনই সমান ২৫ রান করে আউট হয়েছেন। দলীয় শতক স্পর্শ করার আগেই ৬ ব্যাটারকে হারিয়ে অলআউটের শঙ্কায় পড়েছিল ঢাকা। তবে শেষদিকে মোসাদ্দেকের ২৬ রানের ইনিংসে লড়াই করার মতো পুঁজি পায় তারা।

    ম্যাচ সেরা হয়েছেন পারনেল।

  • বিপিএলের ম্যাচে চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর

    বিপিএলের ম্যাচে চট্টগ্রামকে ৫৩ রানে হারিয়েছে রংপুর

    www.HelloBangla.News – খেলাধুলা  – ১০ ফেব্রুয়ারি, ২০২৪: বিপিএলে রংপুর রাইডার্স জয়ের ধারা অব্যাহত রেখেছে। সেই সঙ্গে দেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফর্মে ফিরেছে। আজ ২৭ রান করার পাশাপাশি ২ উইকেট নিয়েছেন।  ছুয়ে ফেলেছেন সাত হাজার রানের মাইলফলক।

    বিপিএলের ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৫৩ রানে হারিয়েছে রংপুর রাইডার্স। শুরুতে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১১ রানের সংগ্রহ পায় রংপুর। জবাব দিতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৫৮ রানের বেশি করতে পারেনি চট্টগ্রাম। ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান পোক্ত করেছে রংপুর। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে চট্টগ্রাম।

    টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ছয় ওভারে ৫৬ রান করে রংপুর। রনি তালকুদারের সঙ্গে রেজা হেনড্রিকসের উদ্বোধনী জুটিতে আসে ৪১ বলে ৬১ রান। ১৭ বলে ২৪ রান করে পুল করতে গিয়ে নিহাদুজ্জামানের বলে রনি ক্যাচ দেন শাহাদাৎ হোসেন দীপুর হাতে।

    তবে আরেকপ্রান্তে ঠিকই হাফ সেঞ্চুরি তুলে নেন বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলা রেজা হেনড্রিকস। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করার পর সালাউদ্দিন শাকিলের বলে ক্যাচ দেন তিনি। তার এক বল আগেই ফেরেন সাকিব আল হাসানও। ৩ চার ও ১ ছক্কার ইনিংসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে ১৬ বলে আসে ২৭ রান। এই রান করার পথে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টি-টোয়েন্টিতে সাত হাজার রানের মাইলফলক ছুয়েছেন সাকিব।

    এক ওভারে দুই উইকেট হারানোর পর রংপুরের রান তোলার গতি কিছুটা কমে যায়। তবে সময়ের সঙ্গে ঠিকই মানিয়ে নেন জিমি নিশাম ও নুরুল হাসান সোহান। ৪৬ বলে ৮৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তারা। ৫ চার ও ৩ ছক্কার ইনিংসে ২৬ বলে নিশামের ব্যাট থেকে আসে ৫১ রান। ২১ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক সোহান।

    রান তাড়ায় নামা চট্টগ্রামের জন্য সবচেয়ে বড় আশার নাম ছিলেন জস ব্রাউন। প্রথম ওভারে তিনি একটি ছক্কাও হাঁকান। কিন্তু ইনিংসের তৃতীয় ওভারে তাকে ফিরিয়ে দেন সাকিব। ৯ বলে ১০ রান করা অজি ব্যাটারকে বোল্ড করেন তিনি।

    এরপর আর রান তোলার গতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেনি চট্টগ্রাম। পাওয়ার প্লের ছয় ওভারে তারা তোলে কেবল ৩২ রান। সৈকত আলি তখন অপরাজিত ১৭ বলে ৯ রান করে। পরে অবশ্য হাফ সেঞ্চুরি তুলেছেন, কিন্তু সেটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।

    দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে শুভাগত হোমের ব্যাট থেকে। ৩ চার ও ২ ছক্কায় ১৩ বলে ৩১ রান করেন তিনি। সৈকত আলির ব্যাট থেকে ৪৫ বলে আসে ৬৩ রান। রংপুরের পক্ষে ৪ ওভারে ২৪ রান দিয়ে দুই উইকেট নেন সাকিব। সমান উইকেট নেন জিমি নিশামও।

  • বিপিএলে প্রথম জয় পেলো সিলেট

    বিপিএলে প্রথম জয় পেলো সিলেট

    www.HelloBangla.News – খেলাধুলা – ২ ফেব্রুয়ারি ২০২৪: বিপিএলে আজ দুর্দান্ত ঢাকাকে ১৫ রানে হারিয়ে প্রথম জয়ে দেখা পেলো সিলেট স্ট্রাইকার্স। এই ম্যাচ হারলে, অর্ধেক পথ বাকি থাকতেই সিলেট টুর্নামেন্টের চলতি আসরে নিজেদের বিদায় প্রায় নিশ্চিত করে ফেলত। তবে ঘরের মাঠ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আরেকটি তিক্ত হার দেখতে হয়নি তাদের। দু’দিনের বিরতির পর বিপিএলের সিলেট পর্বে ব্যতিক্রমী দৃশ্যের জন্ম দিলো স্বাগতিকরা।

    আগে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়া সিলেটকে খাদ থেকে টেনে তুলেছেন অধিনায়ক মিঠুন। তার ৫৯ এবং সামিত প্যাটেলের ৩২ রানে ভর করে তারা কোনোরকমে ১৪২ রানের লড়াইয়ের পুঁজি পায়। ঢাকার তারকা পেসার শরিফুল ইসলাম সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেন। জবাবে ব্যাট করতে নেমে মোসাদ্দেক হোসেন সৈকতের দলও একই বিপর্যয়ের সম্মুখীন হয়। যদিও শেষদিকে তাদের নিশ্চিত পরাজয়ের ব্যবধান কমিয়েছেন টেল-এন্ডারে নামা তাসকিন আহমেদ। নির্ধারিত ওভার শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ১২৭ রানে।

    রান তাড়ায় শুরু থেকেই সিলেটের বোলারদের তোপের মুখে পড়ে ঢাকা। পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব ভিন্ন কিছুর আভাস দিয়েও তিনি ফেরেন মাত্র ১৩ (৯ বল) রানে। এরপর দলীয় ১৯ রানেই ঢাকার দ্বিতীয় উইকেটের পতন ঘটে। সাইম ও নাঈম শেখ দুজনকেই ফিরিয়েছেন জিম্বাবুইয়ান পেসার রিচার্ড এনগারাবা। পুরো ম্যাচেই বাঁ-হাতি এই বোলার দাপট দেখিয়েছেন। তৃতীয় উইকেটে ঢাকা কিছুটা কামব্যাকের সুযোগ তৈরি করলেও, সেটি ভেস্তে যায় সাইফ হাসান রানআউট হয়ে গেলে। ব্যক্তিগত ১৭ রানে ফেরেন সাইফ।

    এরপর নিয়মিত বিরতিতে ঢাকা উইকেট হারাতে থাকে। সমান ১৮ বল করে খেলে অ্যালেক্স রস ২০ ও গুলবাদিন নাইব করেন মাত্র ১২ রান। বরাবরের ন্যায় বড় রান পাননি ইরফান শুক্কুরও (৯ বলে ৪)। মাত্র ১১ রান করেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক। ৯২ রানে ৯ উইকেট হারানো ঢাকার হার প্রায় নিশ্চিতই ছিল। তবে শেষদিকে ঝলক দেখিয়েছেন তাসকিন। ১১ বলের ইনিংসে ৬টি চারের বাউন্ডারিতে তিনি ২৭ করেন। যা ঢাকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত সর্বোচ্চ। যদিও সেটি দলের জয়ের জন্য যথেষ্ট ছিল না। জয় থেকে ১৫ রান দূরত্বে ঢাকার ইনিংস থেমে যায়।

    সিলেটের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এনগারাবা। এছাড়া রেজাউর রহমান রাজা ২টি এবং নাইম হাসান ও বেনি হাওয়েল একটি করে শিকার করেন।

  • বিপিএলে রংপুরের টানা দ্বিতীয় জয়

    বিপিএলে রংপুরের টানা দ্বিতীয় জয়

    www.HelloBangla.News – খলাধুলা – ৩০ জানুয়ারি, ২০২৪: বিপিএলে আজ রংপুর রইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়েছে ৮ রানে। প্রথমে ব্যাটিং করে রংপুর ৫ উইকেট হারিয়ে করে ১৬৫ রান। জয়ের লক্ষে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে কুমিল্লা ৬ উইকেট হারিয়ে করে ১৫৭ রান।

    শেষ ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ২৯ রানের। উইকেটে ছিলেন সেট হওয়া ব্যাটার তাওহিদ হৃদয় ৩৮ রান নিয়ে। তার সঙ্গী রেমন রেইফার ১ রান নিয়ে। বোলার সাকিব আল হাসান

    সাকিবের প্রথম বলটি ছিল ওয়াইড। প্রথম দুই বৈধ ডেলিভারিতেই আউট দু’জন। তাওহিদ হৃদয় হলেন রানআউট এবং আমের জামাল ক্যাচ দিয়ে ফেরেন বাবর আজমের হাতে। পরের চার বলে ১৮ রান নিলেন জাকের আলি। দুটি ছক্কা, একটি বাউন্ডারি এবং একটি ডাবলস নিলেন তিনি। ২০ রান উঠলো শেষ ওভার থেকে। কুমিল্লকে তবুও হারতে হলো ৮ রানের ব্যবধানে। চার ম্যাচে এটি দ্বিতীয় হার কুমিল্লার। পাঁচ ম্যাচে তৃতীয় জয় পেয়েছে রংপুর।

    টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি রংপুরের। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হন ব্রেন্ডন কিং। ১ চার ও সমান ছক্কায় এ ব্যাটার ১২ বলে ১৪ রান করে স্টাম্পিং হন তানভীর ইসলামের বলে। এরপর ৫৫ রানের জুটি গড়ে তোলেন ফজলে মাহমুদ রাব্বি ও বাবর আজম।

    ১১তম ওভারের তৃতীয় বলে গিয়ে আউট হয়ে যান ৩৬ বলে ৩৭ রান করা বাবর আজম। এরপর বেশিক্ষণ টেকননি ২১ বলে ৩০ রান করা ফজলে রাব্বিওও। রংপুরের রান বাড়ে মূলত শেষদিকে এসে। শেষ তিন ওভারে ৪২ রান করে তারা। এর মূল ভূমিকায় থাকেন আফগানিস্তানের অললাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই।

    ৩ চার ও ২ ছক্কায় ২০ বলে ৩৬ রান করেন তিনি। এছাড়া ৬ বলে ১ ছক্কা ও চারে ১৫ রান করেন নুরুল হাসান। মাঝখানে এসে ৭ বলে ১৩ রান করেন মোহাম্মদ নবি। কুমিল্লার পক্ষে ৩ ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন রেমন রেইফার। একটি করে উইকেট পান তানভীর, মোস্তাফিজুর রহমান ও খুশদিল শাহ।

    রান তাড়ায় নেমে প্রথম ওভারেই কুমিল্লাকে ধাক্কা দেয় রংপুর। ওমরজাইকে তুলে মারতে গিয়ে মিড অনে দাঁড়ানো বাবরের হাতে সহজ ক্যাচ দেন লিটন দাস। গোল্ডেন ডাক মারেন কুমিল্লা অধিনায়ক।  ওই চাপ পুরো পাওয়ার প্লে জুড়েই ধরে রাখে রংপুর। ৬ ওভারে তারা দেয় কেবল ৩৬ রান।

    মোহাম্মদ রিজওয়ানও ২১ বলে ১৭ রান করে আউট হন। এর মধ্যেই দলকে টেনে তোলেন মাহিদুল ইসলাম অঙ্কন। ১৭তম ওভারে গিয়ে আউট হওয়ার আগে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫৫ বলে ৬৩ রান করে আউট হন তিনি।  এরপরও ম্যাচ জমিয়ে তুলেছিলেন খুশদিল শাহ। আজমতউল্লাহ ওমরজাইয়ের করা ১৮তম ওভারে প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি।

    তৃতীয় বলও হাওয়ায় ভাসিয়ে বাউন্ডারি ছাড়া করেন। কিন্তু পরের বলেই ছক্কা হাঁকাতে গিয়ে থার্ডম্যানে ফজলে রাব্বির হাতে ক্যাচ দেন খুশদিল। ৮ বলে ১৩ রান করে ফিরতে হয় তাকে। এরপর কুমিল্লার জন্য ম্যাচ কঠিন হয়ে যায় স্বাভাবিকভাবেই।

    শেষ ওভারে দলটির দরকার ছিল ২৯ রান। হাসান মাহমুদ, মোহাম্মদ নবী ও ওমরজাইয়ের ওভার ততক্ষণে শেষ হয়ে যায়। প্রথম বলে ওয়াইড হলেও পরের বলে রান আউট হয়ে যান তাওহীদ হৃদয়। দ্বিতীয় রান নেওয়ার সময় সরাসরি থ্রোতে মিড উইকেট থেকে তার স্টাম্প ভাঙেন নবি।

    ২৮ বলে ৩৯ রান করে ফিরতে হয় হৃদয়কে। পরের বলে লং অনে আমির জামেলের ক্যাচ নেন বাবর আজম। এরপর টানা দুই বলে দুই ছক্কা হাঁকান জাকের আলী। কিন্তু তখন আর জয়ের সুযোগ ছিল না কুমিল্লার সামনে।

    ম্যাচ সেরা হয়েছেন ওমরজাই।

  • বিপিএলে টানা তৃতীয় ম্যাচে পরাজয় দেখলো বরিশাল

    বিপিএলে টানা তৃতীয় ম্যাচে পরাজয় দেখলো বরিশাল

     

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ জানুয়ারি, ২০২৪: দেশের বড় সুপাস্টারদের নিয়ে দল গঠন করলেও হরের বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছেনা ফরচুন বরিশাল। এই দলে রয়েছে তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজের মতো জাতীয় বড় তারকারা রয়েছে দলটিতে।

    সিলেটে আজ শনিবার বিপিএলের প্রথম খেলায় হাইস্কোরিং ম্যাচে বরিশালকে ১০ রানে হারিয়েছে চট্টগ্রাম। চার ম্যাচে শুভাগতহোমের দলের এটি তাদের তৃতীয় জয়।

    লক্ষ্য বেশ বড়ই ছিল, ১৯৪ রানের। তবে শেষ ওভার পর্যন্ত লড়াই জিইয়ে ছিল। বড় রান তাড়ায় তামিম ইকবাল তেমন ভালো করতে পারেননি। ৩০ বলে তিনি করেন ৩৩ রান।

    বরিশালে যোগ দেওয়া পাকিস্তানি ওপেনার আহমেদ শেহজাদ ১৭ বলে ৫ চার আর ২ ছক্কায় খেলেন ৩৯ রানের ইনিংস। তবে বরিশালের মূল ক্ষতিটা করে দিয়েছেন আইরিশ পেসার কুর্তিস ক্যাম্ফার। ২০ রানে ৪ উইকেট শিকারের সঙ্গে ৪টি গুরুত্বপূর্ণ ক্যাচও নেন তিনি।

    শেষদিকে মেহেদি হাসান মিরাজের ১৬ বলে ৩ চার আর ২ ছক্কায় ৩৫ রানের ইনিংসে জয়ের আশা জেগেছিল বরিশালের। অনেক্ষণ ক্রিজে থাকলেও আহামরি কিছু করতে পারেননি মুশফিকুর রহিম। ২২ বলে ২৩ রান করেন তিনি। ৩ ওভারে স্রেফ ২০ রান দিয়ে ৪ উইকেট নেন ক্যাম্পার। দুই উইকেট পান বিলাল খান।

    এর আগে আভিশকা ফার্নান্ডোর ৫০ বলে ৯১ রানের অপরাজিত ইনিংসে ভর করে ৪ উইকেটে ১৯৩ রানের বড় সংগ্রহ দাঁড় করায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

    টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে পাঠিয়ে মুখে হাসি ফুটেছিল তামিমের। তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে ২১ রানেই ২ উইকেট হারায় চট্টগ্রাম। ঝোড়ো শুরু করে তানজিদ তামিম ৫ বলে ১২ করে সাজঘরে ফেরেন, ৮ বলে ৪ রান করে তাইজুলের ঘূর্ণিতে বোল্ড হন ইমরানুজ্জামান।

    এরপর হাল ধরেন আভিশকা ফার্নান্ডো। শাহাদাত হোসেন দিপু ২৯ বলে ৩১ রানে আউট হন, নাজিবুল্লাহ জাদরান ১৯ বলে ১৮ রানের ধীর ইনিংস খেলেন।

    তবে আভিশকা আর শেষদিকে কুর্তিস ক্যাম্ফার ঝড় তুলে চট্টগ্রামকে বড় পুঁজি এনে দিয়েছেন। আভিশকা তার ৫০ বলে ৯১ রানের ইনিংসে ৫টি চারের সঙ্গে হাঁকান ৭টি ছক্কা। ৯ বলেই ৩ বাউন্ডারি আর ২ ছক্কায় অপরাজিত ২৯ করেন ক্যাম্ফার।

    তাইজুল ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২টি উইকেট। একটি করে উইকেট শিকার কামরুল ইসলাম রাব্বি আর ইয়ানিক কারিয়াহর। দুজনই অবশ্য খরুচে ছিলেন। রাব্বি ৪৩ আর কারিয়াহ খরচ করেন ৩৩।

  • বিপিএলে প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা ও চট্রগ্রাম

    বিপিএলে প্রথম দিনে জয় পেয়েছে ঢাকা ও চট্রগ্রাম

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৯ জানুয়ারি, ২০২৪: বিপিএলের সবচেয়ে সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স দশম আসর শুরু করেছে হার দিয়ে। জয়ের প্রত্যাশা জাগিয়েও তারা শেষ পর্যন্ত দুর্দান্ত ঢাকার কাছে ৫ উইকেটে হেরেছে।

    বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে দশম আসরের উদ্বোধনী ম্যাচে আজ  বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে বল হাতে হ্যাটট্রিক করলেন দুর্দান্ত ঢাকার বাঁ-হাতি পেসার শরিফুল ইসলাম। বিপিএলের ইতিহাসে এটি সপ্তম হ্যাটট্রিক। এরমধ্যে বাংলাদেশি চারজন, পাকিস্তানের দু’জন ও ওয়েস্ট ইন্ডিজের একজন বোলার হ্যাটট্রিক করার কীর্তি গড়েন।

    কুমিল্লা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে করে ১৪৩ রান।জয়ের জন্য ১৪৪ রান তাড়া করে ৫ উইকেটে জয় পায় ঢাকা।

    দিনের প্রথম ম্যাচের পর খুব বেশি দর্শক ছিলেন না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং সিলেট রয়্যালসের ম্যাচের জন্য। প্রথম ম্যাচে ফেভারিট কুমিল্লার হার, চট্টগ্রামের দুর্বল স্কোয়াড— এর সঙ্গে মাঘ মাসের তীব্র শীত। খুব বেশি উত্তাপ ছড়ানো ম্যাচ হবে না আঁচ করতে পেরেছিলেন অনেকেই। তবুও মিরপুরে হাজারখানেক দর্শক ছিলেন। সেটাও একজনের জন্য। তিনি মাশরাফি বিন মর্তুজা। যদিও তার দল বড় স্কোর গড়েও চট্টগ্রামের কাছে হেরেছে ৭ উইকেটের বড় ব্যবধানে।

    ১৭৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতে হতশ্রী চট্টগ্রাম শেষ পর্যন্ত উপহার দিয়েছে দুর্দান্ত এক টি-টোয়েন্টি ম্যাচ। আফগান তারকা নাজিবউল্লাহ জাদরানের সঙ্গে লোকাল বয় শাহাদাত হোসেন দীপু উপহার দিলেন মনে রাখার মতো এক ম্যাচ। ফলে নামে-ভারে কম আলোচিত চট্টগ্রাম বড় ব্যবধানে জয় পেয়েছে।

  • আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর

    আগামীকাল থেকে শুরু হচ্ছে বিপিএলের দশম আসর

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৮ জানুয়ারি, ২০২৪: আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ঘরোয়া ক্রিকেটের এই বড় আসর যখন শুরু হচ্ছে তখন দেশে শীত জেঁকে বসেছে। কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকছে অধিকাংশ সময়। কুয়াশা পন্ড হতে পারে খেলা। এদিকে আন্তর্জাতিক অঙ্গনে চলছে বেশ কিছু খেলা । ভারতে খেলছে আফগানিস্তান, পাকিস্তান খেলছে নিউজিল্যান্ডে, জিম্বাবুয়ে খেলছে শ্রীলঙ্কায়, ওয়েস্ট ইন্ডিজ খেলছে অস্ট্রেলিয়ায়। তাছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকায় চলছে ঘরোয়া লিগ। এই বস্থায় বিপিএলের দলগুলো দামি খেলোয়াড়দেরে আনতে পারে কি না তা দেখার বিষয়।

    আগামীকাল শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুটি ম্যাচ। দুপুর আড়াইটায় প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকা মোকাবিলা করবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স।

    দুর্দান্ত ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। তার দলে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলামের মতো জাতীয় দলের তারকারা। বিদেশি ক্রিকেটারদের মধ্যে আছেন চতুরঙ্গ ডি সিলভা, উসমান কাদির, সাদিরা সামারাবিক্রমার মতো পরিচিত মুখ।

    প্রথম ম্যাচে ঢাকার প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক এবার লিটন দাস। কুমিল্লা বরাবরের মতো তারকাসর্বস্ব দল গড়েছে। আছেন মোস্তাফিজুর রহমান, মঈন আলি, সুনিল নারিন, মোহাম্মদ রিজওয়ান, আন্দ্রে রাসেল, ইফতিখার আহমেদ, রশিদ খানের মতো বড় তারকারা।

    অন্যদিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বে এবারও শুভাগত হোম চৌধুরী। দলে আছেন মোহাম্মদ হারিস, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ হাসনাইন, কুর্তিস ক্যাম্ফারের মতো তারকা ক্রিকেটার।

    সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এই অধিনায়কের অধীনে খেলবেন নাজমুল হোসেন শান্ত, তানজিম হাসান সাকিব, রায়ান বার্ল, বেন কাটিং, মোহাম্মদ মিঠুন, ইয়াসির আলিরা।

    বাংলাদেশ দল বিশ্বকাপে খুব একটা ভালো খেলতে পারেনি। তবে দেশের মাটিতে নিউজিল্যান্ডের টেস্টে ভালো খেলেছে। অপর দিকে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টিও ভালো খেলেছে। তবে ঘরোয় ক্রিকেটের এই আসরে সবাই নিজের আবার নতুন করে প্রকাশের সুযোগ পাচ্ছেন। তবে দেখার বিষয় বিদেশের তারকা খেলোয়াড়রা কতজন খেলার সুযোগ পায় বিপিএলের দশম আসরে।