Tag: বিচারকাজ

  • আগামীকাল ৫ মে থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চের বিচারকাজ শুরু

    আগামীকাল ৫ মে থেকে আপিল বিভাগে দুটি বেঞ্চের বিচারকাজ শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ৪ মে, ২০২৪: দেশের ২৪তম প্রধান বিচারপতি ওবায়দুল হাসান দায়িত্ব নেওয়ার সাত মাস পর বিচারকাজ পরিচালনার জন্য আপিল বিভাগে দুটি বেঞ্চ গঠন করেছেন ।

    আগামীকাল রবিবার (৫ মে) জন্য আজ শনিবার (৪ মে) প্রকাশিত আপিল বিভাগের কার্যতালিকা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

    এতে দেখা যায় এক নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। দুই নম্বর বেঞ্চের নেতৃত্বে রয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এম ইনায়েতুর রহিম।

    এক নম্বর বেঞ্চের সদস্যরা হলেন, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি কাশেফা হোসেন।

    দুই নম্বর বেঞ্চের সদস্যরা হচ্ছেন হলেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি মো. শাহিনুর ইসলাম।

    গত বছরের ২৬ সেপ্টেম্বর দায়িত্ব নেওয়ার পর প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছে। ২৪ এপ্রিল আপিল বিভাগে নতুন তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন তারা শপথ নেন। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

  • আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ চলবে আগামী সপ্তাহ থেকে

    আপিল বিভাগের দুই বেঞ্চে বিচারকাজ চলবে আগামী সপ্তাহ থেকে

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ এপ্রিল, ২০২৪: প্রধান বিচারপতি ওবায়দুল হাসান জানিয়েছেন, আগামী সপ্তাহ থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দুই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করা হবে।

    আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে আপিল বিভাগের এজলাস কক্ষে আইনজীবীদের উদ্দেশ্যে এ তথ্য জানান তিনি।

    দীর্ঘদিন ধরে আপিল বিভাগে বিচারক সংকটের কারণে একটি বেঞ্চে বিচারকাজ চলে আসছিল। সম্প্রতি আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমানে প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে ৮ জন বিচারপতি রয়েছেন।

    গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নিয়োগ পাওয়া তিন বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।

    এর আগে বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে তিনজন বিচারপতি নিয়োগ দেন রাষ্ট্রপতি। তিন বিচারপতি হলেন-বিচারপতি মুহাম্মদ আব্দুল হাফিজ, বিচারপতি মো. শাহিনুর ইসলাম ও বিচারপতি কাশেফা হোসেন।