Tag: বর্ষসেরা

  • আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা

    আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৩ জানুয়ারি, ২০২৪: এবার ২০২৩ সালের বিশ্বকাপে মুখোমু্খি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। ফাইনালে ভারত হেরে যায় অস্ট্রেলিয়ার কাছে। এই হেরে যাওয়া দল থেকেই আইসিসি ঘোষিত বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পেয়েছে ৬ জন খেলোয়াড়। আর চ্যাম্পিয়ন দল থেকে সুযোগ পেয়েছে মাত্র ২ জন। এর কারণ সারা বছরে পারফরমেন্সের দিক দিয়ে ভারতের খেলোয়াড়রা ভালো করেছে। এক বছরে কোন খেলোয়াড় কয়টি ম্যাচ খেলেছে এবং কত রান ও উইকেট পেয়েছে এর ভিত্তিতেই গঠিত হয়েছে আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ। এছাড়া দক্ষিণ আফ্রিকার দুজন ও নিউজিল্যান্ডের আছেন একজন।

    দলটির অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। গত বছর ব্যাট হাতে দারুণ সময় কেটেছে রোহিতের। ৫২ গড়ে করেছেন ১ হাজার ২৫৫ রান। ওপেনিংয়ে সঙ্গী হিসেবে পেয়েছেন জাতীয় দলের সতীর্থ শুভমান গিলকে। একটি  ডাবল সেঞ্চুরিসহ ১ হাজার ৫৮৪ রান করে গত বছরের সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটার।

    তিন নম্বরে রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের অন্যতম রূপকার ট্রাভিস হেডকে। ফাইনালে সেঞ্চুরি করে স্বাগতিক ভারতকে গুঁড়িয়ে দেন বাঁহাতি এই ব্যাটার। এছাড়া সেমিফাইনালেও অলরাউন্ড পারফরম্যান্সে হন ম্যাচসেরা।  বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড করা বিরাট কোহলি আছেন চারে। গত বছর ছয়টি সেঞ্চুরিসহ ১ হাজার ৩৭৭ রান করেছেন তিনি।

    ১ হাজার ২০৪ রান করে নিউজিল্যান্ডের একমাত্র ক্রিকেটার হিসেবে একাদশে জায়গা করে নেন ড্যারিল মিচেল। ব্যাট হাতে বিধ্বংসী সব ইনিংস খেলা দক্ষিণ আফ্রিকার  হাইনরিখ ক্লাসেনও আছেন একাদশে। অলরাউন্ডার হিসেবে জায়গা পেয়েছেন তারই স্বদেশি মার্কো ইয়ানসেন। স্পিনার হিসেবে আছেন গত বছর ৩৮ উইকেট নেওয়া অ্যাডাম জ্যাম্পা।

    পরের জায়গাগুলো দখলে নিয়েছেন ভারতীয়রাই। কুলদ্বীপ যাদব ও মোহাম্মদ সিরাজ দুজনেই গত বছর শিকার করেছেন ৪০-এর অধিক উইকেট। একাদশের শেষ ক্রিকেটার হিসেবে আছে বিশ্বকাপে আগুনে বোলিং করা মোহাম্মদ শামির নাম।

    দলে নেই পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তানের কোন খেলোয়াড়।

    বর্ষসেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ট্রাভিস হেড, বিরাট কোহলি, ড্যারিল মিচেল, হাইনরিখ ক্লাসেন, মার্কো ইয়ানসেন, অ্যাডাম জ্যাম্পা, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

    এদিকে আইসিসির বর্ষসেরা নারী ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন বাংলাদেশের নাহিদা আক্তার। গত বছর বল হাতে দুর্দান্ত ছিলেন বাঁহাতি এই স্পিনার।

  • এশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন দক্ষিণ কোরিয়ার সন

    এশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন দক্ষিণ কোরিয়ার সন

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৭ জানুয়ারি, ২০২৪: দক্ষিণ কোরিয়ার সন হেয়াং-মিন এশিয়ার বর্ষসেরা ফুটবলার হয়েছেন। টানা সপ্তম ও সব মিলিয়ে নবমবারের মত এশিয়ার বর্ষসেরা ফুটবলার  মনোনীত হয়েছেন টটেনহ্যাম হটস্পারের এই স্ট্রাইকার।

    গত এক বছরে ক্লাব ও জাতীয় দলের হয়ে টটেনহ্যাম অধিনায়ক ২৭ গোল করেছেন। বর্তমানে তিনি এশিয়ান কাপ খেলতে জাতীয় দলের সাথে আছেন। এশিয়ান কাপের প্রথম ম্যাচে সনের নেতৃত্বে বাহরাইনকে ৩-১ গোলে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। এশিয়ান পরশক্তিদের পরবর্তী প্রতিপক্ষ জর্ডান ও মালয়েশিয়া।

    পর্তুগীজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে সন এবারও এশিয়ার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জয় করেছেন। গত এক বছরে সৌদি পেশাদার লিগে আল নাসরের হয়ে রোনাল্ডো নিজেকে প্রমান করলেও সনের কাছে বর্ষসেরার দৌড়ে পেরে ওঠেননি। সৌদি লিগে রোনাল্ডো ছাড়াও আরো নাম লিখিয়েছেন সাদিও মানে, এন’গোলো কান্তে, সার্গেই মিলিনকোভিচ-সাভিচ, করিম বেনজেমাদের মত বিশ্বমানের তারকারা। কিন্তু ইউরোপ ছেড়ে সৌদি লিগে এসে তাদের কেউই খুব একটা সুবিধা করতে পারছেন না।

    টানা সাতবারের মত এশিয়ার বর্ষসেরার পুরস্কার জয় করায় টনেনহ্যামের পক্ষ থেকে সনকে অভিনন্দন জানানো হয়েছে।

    ২২.৯ শতাংশ ভোট পেয়ে সন সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছেন। টানা সপ্তমবারের আগে ২০১৪ ও ২০১৫ সালেও সন এশিয়ার সেরা হয়েছিলেন।

    ১৯.৫৪ শতাংশ ভোট পেয়ে সনের জাতীয় দলের সতীর্থ কিম মিন জায়ে দ্বিতীয় সেরা হয়েছেন। নাপোলির হয়ে দারুন একটি বছর কাটানো কিম গত মৌসুমের শেষে ৪৩ মিলিয়ন পাউন্ডে পাঁচ বছরের চুক্তিতে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছেন।

    ১৭.০৬ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থান লাভ করেছেন রোনাল্ডো। আল নাসরের হয়ে এ পর্যন্ত সৌদি পেশাদার লিগে পর্তুগীজ সুপাস্টার রোনাল্ডো ১৮ ম্যাচে ২০ গোল ও ৯টি এ্যাসিস্ট করেছেন।

  • বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার হলেন মেসি এবং বোনমাতি

    বর্ষসেরা পুরুষ ও নারী ফুটবলার হলেন মেসি এবং বোনমাতি

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৬ জানুয়ারি, ২০২৪: দুই হজার ২২ বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরে যায় ফ্রান্স। তবে ফাইনালে ফ্রান্সের হয়ে একাই লড়েছিলেন এমবাপ্পে। চুড়ান্ত সেই খেলায় মেসির আর্জেন্টিনা জিতেছিলো।  কিলিয়ান এমবাপ্পেকে পেছনে ফেলে ফের ফিফার বর্ষসেরার সেরার মুকুট পরলেন ফুটবল ছন্দের জাদুকর লিওনেল মেসি। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার জিতলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন এই ফুটবলার।

    ফিফা দ্য বেস্ট পুরস্কার মূলত লিগ মৌসুমে (আগস্ট-আগস্ট) বছরের সেরা পারফরম্যান্সের ভিত্তিতে দেওয়া হয়ে থাকে। তবে কাতার বিশ্বকাপের কারণে এবারের পারফরম্যান্সের সময় ধরা হয় ২০২২ সালের ১৯ ডিসেম্বর  থেকে ২০২৩ সালের ২০ আগস্ট পর্যন্ত।

    সোমবার রাতে লন্ডনে বাংলাদেশ সময় রাত সাড়ে তিনটায় ফিফা দ্য বেস্ট-২০২৩ (বর্ষ সেরা) ফুটবলারের নাম ঘোষণা করা হয়। একইদিনে ঘোষণা করা হয়েছে বর্ষসেরা নারী ফুটবলার, বর্ষসেরা পুরুষ ও নারী গোলরক্ষক এবং বর্ষসেরা নারী ও পুরষ কোচের নাম। তবে সব আলো যেন এদিন কেড়ে নিয়েছে বর্ষসেরা পুরুষ ফুটবলের অ্যাওয়ার্ড।

    ফিফা দ্য বেস্টের ইতিহাসে এবারই সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ভোটিং হয়েছে। পুরস্কারের দাবিদার প্রশ্নে ফেবারিট ছিল আর্লিং হালান্ড। তিনি পেয়েছিলেন ৪৮ পয়েন্ট। মেসিও পেয়েছেন ৪৮ পয়েন্ট। দুইজনের টাইয়ের সুবাদে ভাগ্য নির্ধারণ হয় জাতীয় দলের অধিনায়কদের ভোটে। আর এতেই প্রথম পছন্দের তালিকায় এগিয়ে থাকায় মেসির হাতে উঠেছে বর্ষসেরার পুরস্কার। ফিফার ‘রুলস অব অ্যালোকেশন’ এর ১২ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই সিদ্ধান্ত।

    এদিকে অনুষ্ঠানে মেসি উপস্থিত থাকতে না পারায় তার হয়ে পুরস্কার গ্রহণ করেন ফ্রেঞ্চ কিংবদন্তি এবং মেসির সাবেক সতীর্থ থিয়েরি অঁরি। এ নিয়ে তৃতীয়বার এবং সবশেষ টানা দুইবার ‘ফিফা দ্য বেস্ট’ হলেন লিওনেল মেসি। ২০১৯ ও ২০২২ সালে ফিফা বর্ষসেরা হয়েছিলেন আর্জেন্টিনার অধিনায়ক।

    অপরদিকে ফিফা দ্য বেস্ট এ (বর্ষসেরা) নারী ফুটবলারের ক্যাটাগরিতে সেরা হয়েছেন স্পেনের বিশ্বকাপ জয়ী আইতানা বোনমাতি। সংক্ষিপ্ত তালিকায় বাকি দুজন ছিলেন কলম্বিয়ার লিন্ডা কাইসেদো এবং বোনমাতির জাতীয় দল সতীর্থ হেনি হেরমোসো।

    এবারের ফিফা দ্য বেস্টের মঞ্চ সাজানো হয়েছিল নারী ফুটবলকে উদ্‌যাপনের ছায়া ধরে রেখে। আর তাতে আইতানা বোনমাতির মেয়েদের ‘দ্য বেস্ট’ বর্ষসেরা হয়ে কেড়ে নিলেন সব আলো। রুবিয়ালেসের চুমুকাণ্ডের কথা এখনো ভোলেননি বোনমাতি। বক্তব্যের শেষেও দিয়েছেন তারই ইঙ্গিত, ‘আমি সেই শক্তিশালী নারীদের প্রজন্মের একজন, যারা এই খেলার সঙ্গে বিশ্বকেও পাল্টে দিচ্ছে।’

    এছাড়া ছেলেদের সেরা কোচ ঘোষণায় যা হওয়ার কথা ছিল তাই হয়েছে। ফিফা ‘দ্য বেস্ট’ কোচের পুরস্কার উঠেছে ‘ট্রেবল’ জেতা স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার হাতে। প্রতিদ্বন্দ্বী লুসিয়ানো স্প্যালোত্তি কিংবা ফিলিপে ইনজাঘির চেয়ে অনেক বড় ব্যবধানেই এগিয়ে ছিলেন তিনি। সেরা নারী কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের ডাচ কোচ সারিনা ভাইগমান।

    সিটির হয়ে ট্রেবলজয়ী ব্রাজিলিয়ান গোলকিপার এদেরসনের হাতে উঠেছে ছেলেদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের পুরস্কার। সংক্ষিপ্ত তালিকায় তার সঙ্গে ছিলেন মরক্কো ও আল হিলালের গোলরক্ষক ইয়াসিন বোনো। গেলবছর সৌদিতে পা রাখার আগে সেভিয়াকে জিতিয়েছিলেন ইউরোপা লিগের শিরোপা। তৃতীয় হয়েছেন রিয়াল মাদ্রিদের গোলকিপার থিবো কোর্তোয়া। ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার মেরি আর্পস টানা দ্বিতীয়বারের মতো জিতেছেন মেয়েদের ‘দ্য বেস্ট’ গোলকিপারের ট্রফি।