Tag: প্রত্যাখ্যান

  • বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: সেতুমন্ত্রী

    বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৯ মার্চ, ২০২৪: বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে, বলে জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনে বলেন, “নির্বাচনের আগে বিএনপি বিদেশি শক্তির তাঁবেদারি করেছে। বিদেশি শক্তিকে ডেকে নিষেধাজ্ঞা দেওয়ার ষড়যন্ত্র করেছে। নির্বাচনের পর সংকট কাটিয়ে ভালোর দিকে যাচ্ছে দেশ। বিশ্ব সংকটের মধ্যেও দেশের মানুষ ভালো আছে। বিএনপির নেতিবাচক রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে। তাদের অবস্থান সংকুচিত হয়ে এসেছে।”

    আজ শুক্রবার (২৯ মার্চ) আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির পক্ষ থেকে ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপি মহাসচিব ফখরুল ইসলাম বলেন, এ সরকারের আমলে তাদের ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত নির্যাতিত হয়েছেন। এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকা প্রকাশ করুন। জামিন পেয়ে নেতারা একে একে বের হয়ে এসেছে। সুতরাং এ ৮০ ভাগ নেতাকর্মীর তালিকা প্রকাশ করুন।”

    ওবায়দুল কাদের বলেন, “বড় বড় হোটেলে বিএনপি ইফতার পার্টির আয়োজন করে। আওয়ামী লীগ ইফতার পার্টি করে না। প্রধানমন্ত্রীর নির্দেশে যারা অসহায় নিরীহ মানুষ সংকটে আছে তাদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।”

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করে নাই। বিএনপি হৃদয় পাকিস্তান, চেতনায় পাকিস্তান। আর আওয়ামী লীগ কোনো বিদেশি শাসন, কোনো বিদেশি রাষ্ট্রের দাসত্ব করে না। আমাদের হৃদয়ে বাংলাদেশ, চেতনায়ও বাংলাদেশ। সেটাই আমরা মনে প্রাণে ধারণ করি।”

    সেতুমন্ত্রী বলেন, “আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন বিএনপির রাজনীতিতে অন্ধকারে ঠেলে দিয়েছে। এ অন্ধকার গর্ত থেকে তারা বের হতে পারছে না।”

    তিনি আরও বলেন, “মির্জা ফখরুলকে বলব, ৮০ ভাগ নেতাকর্মী নিগৃহীত হচ্ছে বলেন, এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। প্রকাশ্যে এসে তালিকাটা দিন। ৮০ ভাগ নেতাকর্মী তারা কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আমির খসরু সবাই তো একে একে জেল থেকে বের হয়ে গেলেন।”

    আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিরুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী।

  • হামাসের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

    হামাসের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ মার্চ, ২০২৪: এবার হামাসের দেওয়া যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। বিষয়টিতে বিশ্বের শাস্তিকামী মানুষ দারুণ ভাবে হতাশ হয়েছে। গতকাল শুক্রবারের (১৫ মার্চ) নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রীসভা।

    নতুন প্রস্তাবে যুদ্ধবিরতির প্রথম ধাপে অসুস্থ, বৃদ্ধ ও নারী জিম্মিদের মুক্তি দেওয়ার কথা জানিয়েছিল হামাস।

    এর বদলে ইসরায়েলকে ৭০০ থেকে এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার দাবি ছিল তাদের।

    বন্দি মুক্তির যে তালিকা হামাস দিয়েছে তার মধ্যে ইসরায়েলি আদালতে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১০০ বন্দিও রয়েছেন। নতুন প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপে সব জিম্মিকে মুক্তি দেওয়াও ঘোষণা দেয় হামাস। এরপর স্থায়ী যুদ্ধবিরতির তারিখ ঘোষণার দাবি রাখে সংগঠনটি।

    তবে হামাসের এই প্রস্তাবে রাজি হননি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুদ্ধকালীন মন্ত্রীসভার সঙ্গে বৈঠক করেন নেতানিয়াহু। এই সময় হামাসের নতুন প্রস্তাবকে ‘উদ্ভট’ সমালোচনা করেন তিনি। খবর আল জাজিরা

    এদিকে নেতানিয়াহু দপ্তর জানিয়েছে রাফাহতে হামলা চালানোর পরিকল্পনা অংশ হিসেবে সেখানকার বেসামরিক বাসিন্দাদের সরিয়ে নিতে প্রস্তুত রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।

    ইসরায়েলের এই ধরনের অবস্থানের সমালোচনা করে হামাসের সিনিয়র কর্মকর্তা স্বামী আবু জুহরি বলেছেন, নেতানিয়াহু আরও গণহত্যা চালানোর জন্য অজুহাত খুঁজে বেড়াচ্ছেন।

    গত বছরের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আক্রমণ চালানোর পর থেকে এই যুদ্ধের সূত্রপাত। এর পর থেকে গাজার অবিরাম আক্রমণ চালিয়ে প্রায় ৩০ হাজার মানুষ হত্যা করে ইসরায়েলি বাহিনী। এখন গাজায় চলছে দুর্ভিক্ষ। এই অবস্থায় যুদ্ধবিরতির প্রস্তাব থেকে ইসরায়েলের সরে যাওয়া মানে গাজায় জনগণ ভয়াবহ বিপর্যয়ের মধ্যে পড়েবে।