Tag: নিবন্ধন

  • শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

    শিল্পকলা একাডেমিতে ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু

    www.HelloBangla.News – বিনোদন – ১৯ মার্চ, ২০২৪: আমাদের সংস্কৃতির বিকাশে যাত্রাশিল্পের অবদান ছোট করে দেখার উপায় নেই। এই বিনোদন মাধ্যমটি ছিলো সবার প্রিয়। ঐতিহাসিক বিভিন্ন ঘটনা ছিল এর মূল বিষয়। ছিল পৌরাণিক কাহিনী। আধুনিক নগরায়নের ফলে যাত্রাশিল্পের কদর কমতে থাকে। আকাশ সংস্কৃতির বিকাশের সাথে সাথে তা প্রায় স্তিমিত হয়ে যা। প্রাচীন বিনোদনের এই ধারাটিকে আবার সবিজ করতে প্রয়াস চালাচ্ছে শিল্পকলা একাডেমি।

    যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা-২০১২ বাস্তবায়ন ও যাত্রাদল নিবন্ধনের লক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ১৮ – ২৫ মার্চ ২০২৪ পর্যন্ত ৮ দিনব্যাপী ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব শুরু হয়েছে।

    ১৮ মার্চ ২০২৪ বিকাল ৫টায় একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী উৎসব উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।

    জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে উৎসবের প্রতিদিন দুপুর ৩টা হতে রাত ৯.১৫মি. পর্যন্ত ৩১টি যাত্রাদলের যাত্রাপালা মঞ্চায়ন করা হয়েছে।

    যাত্রাশিল্প উন্নয়ন কমিটির সম্মানিত সদস্য বিভিন্ন স্বনামধন্য যাত্রাব্যক্তিত্বরা অনুষ্ঠানে উপস্থিত থেকে যাত্রাপালা মূল্যায়ন করবেন এবং তাদের মূল্যায়নের ভিত্তিতে যাত্রাদলগুলোকে নিবন্ধন প্রদান করা হবে।

    পালা মূল্যানয়কারী সম্মানীত সদস্যদের মধ্যে রয়েছেন তাপস সরকার, মিলন কান্তি দে, নাসিরউদ্দিন ইউসুফ, মামুনুর রশীদ, রামেন্দু মজুমদার, ড. ইসরাফিল শাহীন, ড. আমিনুর রহমান সুলতান, ড. তপন বাগচী, সাইদুর রহমান লিপন, ইউসুফ হাসান অর্ক, লাকী ইনাম, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ওয়াহিদা মল্লিক জলি, কামাল উদ্দিন কবির, গোলাম সারোয়ার, প্রবীর মিত্র, মার্জিয়া আক্তার, অরুণা বিশ্বাস, রহমত উল্লাহ, তামান্না হক সিগমা প্রমূখ। এছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ১জন করে প্রতিনিধি মূল্যায়ণে উপস্থিত থাকবেন।

    উল্লেখ্য, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ইতোমধ্যে ১৪টি যাত্রা উৎসবের মাধ্যমে ১৭৮টি যাত্রাদলকে নিবন্ধন প্রদান করেছে এবং ৯টি যাত্রাদলকে বিভিন্ন অভিযোগে নিবন্ধন বাতিল করা হয়েছে।

    ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসবে অংশগ্রহণকারী সকল পালা দর্শকদের জন্য উন্মক্ত থাকবে। উৎসবের সময়সূচি একাডেমির ওয়েবসাইট (www.shilpakala.gov.bd) তে পাওয়া যাবে। ১৫তম যাত্রাদল নিবন্ধন উৎসব সমন্বয় করছেন একাডেমির সেট ডিজাইনার পূর্ণলাক্ষ চাকমা।

  • ২০৮টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ দেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

    ২০৮টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ দেওয়া হয়েছে: তথ্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ ফেব্রুয়ারি, ২০২৪: ২০৮টি অনলাইন নিউজ পোর্টালের নিবন্ধন সনদ দেওয়া হয়েছে, বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, “চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে।

    আজ রাবিবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের চিফ হুইপ মুজিবুল হক চুন্নুর এক প্রশ্নের লিখিত উত্তরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ সব তথ্য জানান।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এ প্রশ্নের উত্তর দেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

    তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, সারাদেশের অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের জন্য সরকার রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে ক্ষমতাপ্রাপ্ত হয়ে তথ্য অধিদপ্তর নিবন্ধনের কাজ পরিচালনা করে থাকে।

    তথ্য অধিদপ্তর থেকে চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ২০৮টি অনলাইন নিউজ পোর্টাল ও ১৬৮টি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধন সনদ দেওয়া হয়েছে। অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের বিষয়টি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যাচাই-বাছাই সাপেক্ষে পর্যায়ক্রমে আরও অনলাইন পোর্টালের নিবন্ধন দেওয়া হবে।

    তিনি বলেন, “পর্যায়ক্রমে অন্যান্য অনলাইন পোর্টালগুলোকে নিবন্ধনের আওতায় এনে সরকারিভাবে নজরদারি বাড়ানোর পরিকল্পনা সরকারের আছে। এ ছাড়া দেশের অ-নিবন্ধিত কোনো অনলাইন সংবাদপত্রে বা অনলাইনভিত্তিক পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচার বা মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে তা বন্ধের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়ে থাকে।”