Tag: জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ৬ নভেম্বর, ২০২৩: প্রথম খেলায় জয়ের পর বাংলাদেশ আর একটি খেলাতেও জিততে পারেনি। তাই শেষ দুই খেলায় জয়ের আশা নিয়ে আজ মাঠে নেমেছে টাইগাররা। আজ শ্রীলঙ্কার সঙ্গে খেলার পর ১১ নভেম্বর শেষ খেলা হবে অস্ট্রেলিয়ার সঙ্গে। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে পড়েছে বাংলাদেশ। ভালো কিছু একটা করার প্রত্যয় নিয়ে আজ খেলতে নেমেছে বাংলাদেশ।

    আজ সোমবার (৬ নভেম্বর) দিল্লিতে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। একাদশে এসেছে এক পরিবর্তন। পুরোপুরি ফিট নন মুস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে এটিই তার অভিষেক ম্যাচ।

    দুটি পরিবর্তন আছে শ্রীলঙ্কা দলে। ধনাঞ্জয়া ডি সিলভা ও কুশল পেরেরা একাদশে ফিরেছেন। দুশান হেমন্ত ও দিমুথ করুনারত্নের জায়গায় খেলবেন তারা।

    বিশ্বকাপে এখন পর্যন্ত ৩ বার দেখা হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার। এখন পর্যন্ত বিশ্বকাপে একবারও তাদের হারাতে পারেনি টাইগাররা।

    এখন পর্যন্ত ৫৩ বার একে অন্যের মুখোমুখি হয়েছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। মুখোমুখি জয়ের হিসেবে শ্রীলঙ্কা বেশ অনেকটা এগিয়ে। এখন পর্যন্ত ৪২ ম্যাচে জয় পেয়েছে দ্বীপরাষ্ট্রটি। আর বাংলাদেশের পক্ষে ফল এসেছে ৯ ম্যাচে।

    বাংলাদেশ একাদশ- লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও শরীফুল ইসলাম।

    শ্রীলঙ্কা একাদশ- পাথুম নিশাঙ্কা, কুশল পেরেরা, কুশল মেন্ডিস (উইকেটরক্ষক/অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, দুশমন্থ চামিরা, দিলশান মাদুশঙ্কা।

  • প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং নিয়েছে বাংলাদেশ

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ সেপ্টেম্বর, ২০২৩: মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের প্রথম ওয়ানডে শুরু হয়েছে আজ । সিরিজের প্রথম ম্যাচে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্বান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন দাস।

    দীর্ঘদিন পর বাংলাদেশ একাদশে ফিরেছেন দুই অভিজ্ঞ তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার ও নুরুল হাসান। ইনজুরির কারনে গত জুলাইয়ের পর দেশের হয়ে কোন ম্যাচ খেলেনি তামিম। চলতি বছরের মার্চে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর দল থেকে বাদ পড়েন মাহমুদুল্লাহ। ২০২১ সালের মার্চে সর্বশেষ ওয়ানডে খেলেন সৌম্য। গেল বছরের জুলাইয়ে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেটে খেলেছেন নুরুল।

    বিশ্বকাপকে সামনে রেখে এই সিরিজে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা।

    সব মিলিয়ে এ পর্যন্ত  ৩৮টি ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছে  বাংলাদেশ-নিউজিল্যান্ড। এরমধ্যে বাংলাদেশ জিতেছে ১০টিতে এবং হেরেছে ২৮টিতে।

    বাংলাদেশ একাদশ : লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মাহেদি হাসান, নুরুল হাসান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান।

    নিউজিল্যান্ড একাদশ : লুকি ফার্গুসন (অধিনায়ক), ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বোয়েস, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককোঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন ও ট্রেন্ট বোল্ট।

    সূত্র: বাসস