Tag: চেয়ারম্যান

  • জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান

    জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবদুর রহমান

    www.HelloBangla.News – জাতীয়  – ১৪ আগস্ট, ২০২৪:  মো. আবদুর রহমান খানকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ছিলেন।

    বুধবার মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগ দেয়া হয়।

  • রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন

    রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৮ এপ্রিল, ২০২৪: অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন ।

    আজ রবিবার (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ শিবলী রুবাইয়াতকে চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. জাহিদ হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(৬) মোতাবেক ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

    এর আগে গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

    ২০২০ সালে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির প্রধান হিসেবে প্রথম নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছিলেন। এছাড়া তিনি সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

    তিনি প্রথমবার ২০২২-২৪ মেয়াদে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন’স (আইওএসকো)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর নতুন করে ২০২৪-২৬ মেয়াদেও আইওএসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

  • স্পিকার শিরীন শারমিন আইপিইউর এশিয়ান প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন

    স্পিকার শিরীন শারমিন আইপিইউর এশিয়ান প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ মার্চ, ২০২৪: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের এক বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে স্পিকারের অংশগ্রহণ বুববার (২৭ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে বক্তব্য রাখেন।

    এ সেশনে আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সমাপনী সেশনে বক্তব্য প্রদানকালে স্পিকার বলেন, গত ২৩ মার্চ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ সমাবেশে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।

    এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে পেরে তিনি আনন্দিত।

    স্পিকার বলেন, “বৈঠকে এশিয়া প্যাসিফিক গ্রুপের ৩২টি সদস্য রাষ্ট্র উপস্থিত ছিল এবং তারা পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সব এজেন্ডা সমাধানে অংশ নেয়।”

    এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।