Tag: ঈদ

  • ঈদে ২ দিন ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

    ঈদে ২ দিন ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে ৮ এবং ৯ এপ্রিল দু-দিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।তাছাড়া পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ছুট বাড়ানোটা জরুরি মনে করছে সংগঠনটি।

    আজ বুধবার (২৭ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ বলছে, “এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখসহ ঢাকা ও আশপাশের জেলা থেকে ১ কোটি ৬০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এসব যাত্রীদের ঈদের আগের চারদিনে বাস-মিনিবাসে ৩০ লাখ, ট্রেনে ০৪ লাখ, প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসে ৩৫ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, লঞ্চে ৬০ লাখ, উড়োজাহাজে প্রায় ১ লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে এবং খোলা ট্রাক ও পণ্যবাহী পরিবহনে ১৮ লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। এছাড়াও আন্তঃজেলা যাতায়াত করবে প্রায় ৪ থেকে ৫ কোটি যাত্রী। এতে আগামী ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঈদবাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।

    এজন্য গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    কেননা, এবার রোজা ৩০টি সম্পন্ন হলে ১১ এপ্রিল ঈদ হতে পারে। ঈদের আগে ১০ এপ্রিল মাত্র ১ দিন সরকারি ছুটি রয়েছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৫ দিনের লম্বা ছুটি রয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। যে কারণে এবারের ঈদযাত্রায় মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পহেলা বৈশাখ উদযাপনে লম্বা ছুটির সুবাদে গ্রামের বাড়ি যাবেন। তাই যাত্রীসংখ্যা বাড়বে। অর্থাৎ ৯ ও ১০ এপ্রিল প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে। অথচ আমাদের গণপরিবহনগুলোতে ২২ থেকে ২৫ লাখের মত মানুষ পাড়ি দেওয়ার সক্ষমতা আছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে ছুটি না বাড়ালে দেশের সকল পথে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। তাই ৮ এবং ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানো হলে ৫ এপ্রিল থেকে সবাই স্বাচ্ছন্দ্যে, ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। গণপরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকেও মুক্তি মিলবে। এ কারণে ৮ ও ৯ এপ্রিল দুই দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

    লিখিত বক্তব্যে বলা হয়, এবারের ঈদে দেশে ৭১৪টি স্পটে যানজট হতে পারে এমন খবর গণমাধ্যমে এসেছে। যার মধ্যে ১৪০টি স্পটে কড়া নজরদারি দরকার। ১০টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২১৮টি অতিঝুঁকিপূর্ণ দুর্ঘটনার স্পটের বিষয়ে পুলিশ ও  বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, এসব স্পটেই ৬০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এবারের ঈদযাত্রায় রাজধানীবাসী যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। তাই এই মুহূর্ত থেকে রাজধানীর প্রতিটি সড়কের ফুটপাত হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার দাবি জানানো হয়।

    রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বারগুলোতে যাত্রীদের অসহনীয় যানজটে পড়তে হবে। এসব যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

    তা না হলে আগামী ২৫ রমজান থেকে ঈদের দিন সকাল অবধি রাজধানীর বিভিন্ন অঞ্চল অচল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়।

    এছাড়া কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন নেতাদের চাঁদাবাজি ও বিভিন্ন টোল পয়েন্টের কারণে জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয় বলে দাবি করে সংগঠনটি।

    ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও টোল পয়েন্টগুলো যানজটমুক্ত করার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।

    এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।

  • এবার ঈদে অঞ্জন’স এর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক

    এবার ঈদে অঞ্জন’স এর বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৪ মার্চ, ২০২৪: ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই উৎসব। আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। এই আনন্দের দিনটিকে উৎযাপনের জন্য সারাবছর ধরে সবাই প্রতীক্ষায় থাকে। সবচেয়ে বড় উৎসবের এই দিনটিকে আরও বেশি উৎসব মুখর ও আনন্দময় করতে অঞ্জন’স নিয়ে এসেছে এক্সক্লুসিভ ঈদ কালেকশন । সব বয়সীদের জন্য এই আয়োজন সাজানো হয়েছে ট্রেন্ডি, স্টাইলিশ ও বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক দিয়ে ।

    এবারের ঈদ কালেকশনে মেয়েদের জন্য রয়েছে শাড়ি, সালোয়ার কামিজ ওড়না, টপস ও বিভিন্ন ধরনের জুয়েলারী, ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, ফতুয়া, টিশার্ট ও কটি। শিশু-কিশোরদের জন্য রয়েছে পাঞ্জাবি-পাজামা, শার্ট, সালোয়ার কামিজ ও ফ্রক। এবারের ঈদ বসন্তের শেষ এবং গ্রীষ্মের শুরুতে; পোশাক ডিজাইন, রং নির্বাচন ও ফেব্রিক ব্যবহারের ক্ষেত্রে এই বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

    It's Eid Anjan's - Lifestyle - 24 March 2024 (2)_1
    It’s Eid Anjan’s – Lifestyle – 24 March 2024 (2)_1

    শাড়ি: রাজশাহী বলাকা সিল্ক, মসলিন, হাফসিল্ক, কটন সিল্ক, লিনেন কটন, টাঙ্গাইল কটন ও ভয়েল কাপড়ে শাড়ি গুলোতে ব্লকপ্রিন্ট, স্ক্রীনপ্রিন্ট ও এম্ব্রয়ডারী করা হয়েছে। ঈদ উপলক্ষে এক্সক্লুসিভ শাড়ি গুলোতে অলওভার এম্ব্রয়ডারী ও কারচুপি করা হয়েছে।

    সালোয়ার কামিজ ওড়না: কটন, লিনেন কটন, জ্যাকার্ড কটন, রেয়ন কটন, সফট সিল্ক, ডুপিয়ান সহ বিভিন্ন কাপড়ে মেয়েদের সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ ও শট, লং, মিডিয়াম লেন্থের টপস করা হয়েছে। কামিজ ও টপস গুলোতে সমসাময়িক ট্রেন্ড ও প্যাটার্ন বেশি গুরুত্ব পেয়েছে। স্ক্রীন প্রিন্ট, এম্ব্রয়ডারী ও ডিজিটাল প্রিন্টের আনস্টিচ সালোয়ার কামিজ পাওয়া যাবে এবারের ঈদ আয়োজনে।

    পাঞ্জাবি: সাদা, লাল, মেরুন, কালো, নীল, সবুজ, বাদামি সহ বিভিন্ন রঙের পাঞ্জাবি রয়েছে এবারের ঈদ কালেকশনে। কটন, জ্যাকার্ড কটন, এন্ডি কটন, রেয়ন কটন, ভয়েল সহ বিভিন্ন কাপড়ের পাঞ্জাবিগুলোতে এম্ব্রয়ডারী, কারচুপি, ডিজিটাল প্রিন্ট ও স্ক্রীন প্রিন্ট করা হয়েছে। কলিদার কাট, রেগুলার ফিট ও স্লিম ফিট পাঞ্জাবি দিয়ে সাজানো হয়েছে ছেলেদের ঈদ কালেকশন। পাঞ্জাবি ছাড়াও কাতান, জ্যাকার্ড ডিজাইন ও ভারী কটন কাপড়ের কটি ও কটন কাপড়ে ফুল স্লিভ ও হাফ স্লিভ শাট ও ফতুয়া রয়েছে ঈদ কালেকশনে।

    জুয়েলারী: সিলভার ও বেইজ মেটাল ব্যবহার করে পাথর এবং অন্যান্য বিডস্ এর সমন্বয়ে নিজস্ব ডিজাইনে আধুনিক ও ঐতিহ্যমন্ডিত নকশায় নেকলেস, চোকার, আংটি, কানের দুল, নাকফুল, চুড়ি সহ বিভিন্ন ধরনের গয়না রয়েছে এবারের ঈদ কালেকশনে।

    প্রতিবারের মতো এবারের ঈদ কালেকশনেও একই পরিবারের জন্য রয়েছে একই রঙের একই ডিজাইনে গ্রুপ পোশাক। অঞ্জন’স এর সকল আউটলেট ও অনলাইন স্টোরে (www.anjans.com) ঈদ কালেকশনগুলো পাওয়া যাচ্ছে। প্রয়োজনে ফোন করুন ০১৬৭৭৫৫৮৮৭৭।

  • কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন

    কে ক্র্যাফটের এবারের ঈদ কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২১ মার্চ, ২০২৪: শিশু থেকে শুরু করে সকল বয়সী ক্রেতা, শুভানুধ্যায়ীদের প্রত্যাশিত নতুন কিছু দেবার জন্য কে ক্র্যাফট ইতিমধ্যে ঈদ আয়োজনের পোশাক নিয়ে হাজির হয়েছে।

    ঈদের সকাল, বিকেল এবং সন্ধায় কাঙ্ক্ষিত পোশাক নির্বাচনে ক্যাজুয়াল কিংবা এক্সক্লুসিভ সবই মিলবে এবার। এবং অবশ্যই হবে আবহাওয়া, পরিবেশ উপযোগী ও স্বাচ্ছন্দময়।

    বিভিন্ন মোটিফের বিচিত্র ব্যবহার তুলে ধরা হয়েছে পোশাকে। ফ্লোরাল, জিওমেট্রিক, মুঘল, কাশ্মীরি, ইউক্রেনিয়ান, বেলারুশ, ইজিপ্সিয়ান, রাগ&স এর বিভিন্ন মোটিফ অনুপ্রেরণায় এবারের সিরিজ পোশাক। এছাড়া ট্র্যাডিশনাল, ট্রাইবাল, ফোক, জামদানি, ওরিয়েন্টাল, আলাম, মিক্সড সহ নানা মোটিফ ফুটিয়ে তুলতে হাতের কাজ, এমব্রয়ডারী,কারচুপি, স্ক্রীন ও ব্লক প্রিন্ট, সিকুইন ওয়ার্ক, ডিজিটাল প্রিন্ট এবং টাই-ডাই মিডিয়ার ব্যবহার হয়েছে।

    কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে উৎসব মুখর পরিবেশ ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে। বৈচিত্র্যময় রঙ নির্বাচন করে থাকছে- কটন, জ্যাকার্ড কটন, জর্জেট, লিনেন, সিল্ক, হাফ সিল্ক, দুবাই সিল্ক, অরগানজা, ডুপিয়ন সিল্ক, মমো সিল্ক, সুইস কটন, ভিসকজ, নীব কটন, এলেক্স, টূ-টোন, সাটিন ফ্যাব্রিক।

    মেয়েদের জন্য ট্র্যাডিশনাল, ক্ল্যাসিক, এথনিক, রেট্রো, ফিউশন, ইয়ক বেইজড, লং প্যাটার্ন সহ বিভিন্ন প্যাটার্নের পোশাক সারিতে থাকছে- সালোয়ার কামিজ, ডাবল লেয়ার সালোয়ার কামিজ, লং-কুর্তি, রেগুলার কুর্তি, টপস্, ডাবল লেয়াড কুর্তি, টিউনিক, কাফটান,প্যান্ট সহ টপস-স্কার্ট, টপস-পালাজো সেট ও বিভিন্ন প্যাটার্নের প্যান্ট ।

    এছাড়া ঈদকে সামনে রেখে কটন, সিল্ক, হাফ সিল্ক, মসলিন, খাদি মসলিন শাড়ির বৈচিত্রপূর্ণ ডিজাইনের একটি বড় আয়োজন থাকছে। নিজস্ব ডিজাইনের শাড়ীতে বিশেষ ভাবে ট্র্যাডিশনাল, মানডালা, মুঘল, ফ্লোরাল, জামদানি, ওরিয়েন্টাল, পেইসলে, টামজারা ও মিক্সড মোটিফের ব্যবহার, কালার কম্বিনেশন এবং ভ্যালু অ্যাডিশনে নানা মিডিয়ার ব্যবহার সকলের দৃষ্টি কাড়বে।

    ছেলেদের জন্য রয়েছে পছন্দের ব্র্যান্ড কে ক্র্যাফটের রেগুলার ও ফিটেড পাঞ্জাবি। এছাড়াও রয়েছে কাট বেইজড এক রঙা পাঞ্জাবিও। এছাড়াও পাওয়া যাবে রেগুলার ও স্লিম ফিট ক্যাজুয়াল শার্ট, এথনিক শার্ট, শেরওয়ানি, কটি, ফতুয়া, পলো শার্ট ও টি শার্ট ।

    মেয়ে শিশুদের জন্য উৎসব ভিত্তিক পোশাকে থাকছে- সালওয়ার কামিজ, ফ্রক, কুর্তি, টপস, কাফটান, লেহেঙ্গা সেট, টপস সেট, স্কার্ট, পার্টি ফ্রক, টপস-কটি সেট, পালাজো। ছোট ছেলেদের পোশাক আয়োজনে নানা রঙের পাঞ্জাবী, হাফহাতা কাট এর শার্ট এবং ফতুয়া। শিশুদের পছন্দ হবে বা ভালো লাগবে তাই প্রাধান্য পাচ্ছে এবার। শিশুদের পোশাকে প্যাটার্ন, ফ্যাব্রিক এবং রঙের উপর বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। প্যাটার্নে  ভিন্নতা এবং রঙে উৎসবের আমেজ বহন করবে।

    এছাড়াও ছোট মেয়েরা বোন অথবা মায়ের সাথে মিলিয়ে পরার জন্য সালওয়ার কামিজ, কুর্তি এবং বাবা ও ছেলের জন্য পাঞ্জাবি,শার্ট, ফতুয়া থাকবে বরাবরের মত। এবারে যুগলদের জন্য থাকবে বিশেষ আয়োজন।

    মূল্য সীমা:

    শাড়ী ২০০০-১১০০০ টাকা, তাঁতের শাড়ী ১০০০-৩৫০০ টাকা, সালওয়ার কামিজ ৩০০০-৮০০০ টাকা, কুর্তি/ টপস ১৫০০-৩৫০০ টাকা

    ছেলেদের পাঞ্জাবি ১২০০-৪৫০০ টাকা, কটি ১৬০০-৩০০০ টাকা, শেরওয়ানি ২৭০০-৮৫০০ টাকা, ক্যাজুয়াল শার্ট ৬৫০-১৫০০ টাকা্

    মেয়ে শিশুদের পোশাকঃ সালওয়ার কামিজ ১৮০০-৩৫০০ টাকা, টপস/ফ্রক ৯০০-২৫০০ টাকা, লেহেঙ্গা সেট ১৮০০-২৫০০ টাকা

    ছেলে শিশুদের পোশাকঃ পাঞ্জাবি ৭০০-১৮০০ টাকা, শার্ট ৪৫০-১০০০ টাকা, কটি ৮৫০-১২০০ টাকা

    কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা, কুমিল্লার সকল শো-রুম ছাড়াও অনলাইন শপ kaykraft.com থেকে ঈদ আয়োজন এর পোশাক কিনতে পারেন সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে ।

  • ‘তাভাস এবং ডিমান্ড’এর ঈদ কালেকশন

    ‘তাভাস এবং ডিমান্ড’এর ঈদ কালেকশন

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৮ মার্চ, ২০২৪: ফ্যাশন হাউজ ‘তাভাস এবং ডিমান্ড’ লাইফস্টাইলও এবার ঈদের সংগ্রহে নিয়ে এসেছে সব বয়সীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের বিভিন্ন পোশাকের আয়োজন।

    বিগত কয়েক বছরের ন্যায় এবারের ঈদ অনেকটা সামার কেন্দ্রিক, তাই এই সামারে গরমের কথা মাথায় রেখেই ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ কালেকশনের এবারের থিম সমুদ্র এবং রোদ্রজ্জল আবহ থেকে অনুপ্রাণিত হওয়া।

    সেখান থেকেই বিভিন্ন মোটিফ, প্যাটার্ন নির্ধারণ করা হয়েছে। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারির কাজ, জিওমেট্রিক, ট্র্যাডিশনাল, ফ্লোরাল এমন অনেক কিছুই থাকছে ‘তাভাস এবং ডিমান্ড’ এবারের ঈদ আয়োজনের পোশাকের মোটিফ হিসেবে। এ লাইন, সিমেট্রিক, এসিমেট্রিক নিয়ে বিভিন্ন কাজ থাকছে পোশাকগুলোর প্যাটার্নে। এছাড়াও কালারের ক্ষেত্রে ভাইব্রেন্ট রাখা হয়েছে এবারের ঈদ কালেকশন।

    ঈদুল ফিতরের এবারের আয়োজনে মেয়েদের জন্য ‘তাভাস’এনেছে সিঙ্গেল পিস কামিজ, লন থ্রি পিস, আকর্ষণীয় পার্টি থ্রি পিস, এথনিক কুর্তি, ফ্যাশন টপস, কাফতান ইত্যাদি।

    ‘তাভাস এবং ডিমান্ড’ এবারের আয়োজনে ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ফতুয়া, কাতুয়া, ডেনিম প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, পায়জামা ইত্যাদি।

    প্রকৃতি ও ফ্যাশনের সঙ্গে তাল মিলিয়ে এবারের ঈদে সুতিসহ আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের কাটিং ও প্যাটার্নে রয়েছে বৈচিত্র্য। পাশাপাশি থাকছে ফেব্রিক্স ও ট্রেন্ডের ভিন্নতাও। এসব পোশাকে ব্যাবহার করা হয়েছে, কটন, ভিসকস, শার্টিন, নেট, ডেনিম ও টুইল ফেব্রিক্স, জ্যাকার্ড কটন, ডবি কটন, জর্জেট, সিল্ক ইত্যাদি।

    প্রতিবারের মতোই এবারও ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ আয়োজনে গুণগত মান ও ক্রেতাদের ক্রয়ক্ষমতার বিষয়টি প্রাধান্য দেওয়া হয়েছে। আকার, ডিজাইন ও প্যাটার্নের ভিন্নতার দিক বিবেচনা করে এসব পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে। ক্রেতারা এসব পোশাক পেয়ে যাবেন পাঁচশ থেকে পাঁচহাজার টাকার মধ্যে। পাশাপাশি এক্সক্লুসিভ পাঞ্জাবি থাকছে এবারের ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদের কালেকশনের মূল আকর্ষণ।

    ‘তাভাস এবং ডিমান্ড’ ঈদ আয়োজনে ছেলে শিশুদের শার্ট বা ফতুয়ায় প্রাধান্য পাচ্ছে শর্ট স্লিভ ও ফুল স্লিভ। লং প্যান্টের পাশাপাশি রয়েছে কোয়ার্টার প্যান্ট। সাদা পাঞ্জাবির পাশাপাশি ভাইব্রেন্ট কালারেরও পাঞ্জাবি থাকছে।

    অন্যদিকে ছেলে শিশুদের জন্য থাকছে পাঞ্জাবি, কাতুয়া, লং ও শর্ট স্লিভ শার্ট, পলো টি-শার্ট, ফ্যাশনেবল শার্ট-প্যান্ট সেট, বয়েজ কার্গো ইত্যাদি। থাকছে বাবা-ছেলের পাঞ্জাবি ও কাবলির মিনিমি। ‘তাভাস এবং ডিমান্ড’ এবার ঈদের বিশেষ আয়োজনের মধ্যে থাকছে ফুল ফ্যামিলি (বাবা-ছেলে-মা-মেয়ে) একই ডিজাইনের পোশাকের সংগ্রহ।

    সারা বাংলাদেশে ডিমান্ড ব্রান্ডের মোট ১৮টি আউটলেট রয়েছে এবং তাভাস এর রয়েছে ফ্ল্যাগশীপ আকারের মোট ৫টি আউটলেটস! এসব আউটলেটে পেয়ে যাবেন এক্সক্লুসিভ সব ঈদ কালেকশন। যা অফিসিয়াল ফেসবুক পেজে প্রতিনিয়ত আপডেট দেওয়া হচ্ছে।

  • ঈদ আয়োজনে বিশ্বরঙ

    ঈদ আয়োজনে বিশ্বরঙ

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ১৭ মার্চ, ২০২৪: ঈদ মানেই আনন্দ, ঈদ উৎসবের এই আনন্দের রঙে বাড়তি মাত্রা যোগ করতে বরাবরের মতোই দেশীয় কাপড় ও উপকরণ ব্যাবহার করে “বিশ্বরঙ” এবারেও ঈদ-উল-ফিতরের আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। কালের আবর্তে প্রায় হারিয়ে যাওয়া আদিবাসী সম্প্রদায়ের হাতে তৈরি বাহারি রঙের ঐতিহ্যবাহী পোশাক এ ব্যাবহৃত নকশার অনুপ্রেরণায়। আদিবাসী সম্প্রদায়ের নিজ হাতে তৈরি পোশাক দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে, তাই আমাদের এবারের আয়োজন আদিবাসীদের নিজস্ব সৃষ্টিশীলতাকে আমাদের নাগরিক জীবনে পৌছে দেয়ার অভিপ্রায় মাত্র।

    স্বতন্ত্রতায় বিশ্বাসী বিশ্বরঙ সুপ্রিয় ক্রেতা সাধারণের উৎসব আনন্দে অনন্যা মাত্রা যোগ করার প্রয়াসে প্রতিবারের মত এবারেও নতুনত্ব ও ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে। “বিশ্বরঙ” এর পোশাক মানেই নতুনত্ব এবং ঐতিহ্যগত আভিজাত্যেও গর্বিত উপস্থাপনা। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, ঈদ উৎসবের রঙে বাড়তি মাত্রা যোগ করতে প্রতি বছরের ন্যায় এবারও নতুন বিশেষ সমারহ নিয়ে সাজিয়েছে। বরাবরের মতোই দেশীয় কাপড়, উপকরণ ব্যাবহার করে “বিশ্বরঙ”এবারেও ঈদ-উল-ফিতর আয়োজনে পোশাকে ট্রেন্ডি এবং ট্রেডিশনাল লুকের নান্দনিক উপস্থাপন করেছে। দেশের আবহাওয়ার কথা মাথায় রেখে আরামদায়ক কাপড় যেমন সুতি, ধুপিয়ান সিল্ক, তসর সিল্ক, লিলেন, কাতান, জ্যাকার্ড কাপড় ব্যবহার করেছে, রঙের ব্যবহারেও কনট্রাস্ট কালারের পাশাপাশি রঙে ও ম্যাচিউরড টোন এর পরিমিত ব্যবহার লক্ষ্যনীয়। কাজের মাধ্যম হিসাবে রয়েছে স্ক্রিন প্রিন্ট, ব্লক, ডিজিটাল প্রিন্ট, মেশিন এমব্রয়ডারী, কম্পিউটার এমব্রয়ডারী, হ্যান্ড এমব্রয়ডারী, কারচুপি, নকশী কাঁথা জারদৌসীসহ মিশ্র মাধ্যমের নিজস্ব বিভিন্ন কৌশল।  এবারের ঈদ আয়োজনে “বিশ্বরঙ” প্রতিটি শ্রেণীর মানুষের জন্যই ভিন্ন কিছু যোগ করেছে। বাচ্চাদের জন্য এনেছে নান্দনিক সব কালেকশন সেই সাথে প্রাপ্ত বয়স্ক এবং নারীদের জন্য আছে ঐতিহ্য ও আভিজাত্যের ছোঁয়া। শোরুমে গিয়ে কেনাকাটার সুযোগের পাশাপাশি যে কেউ ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন।

    www.bishworang.com.bd এই ওয়েব পেইজটি এবং BISHWORANG ফেইজবুক পেইজের মাধ্যমে অনলাইনে ঘরে বসেই কিনতে পারেন আপনার পছন্দের পোশাকটি । প্রয়োজনে যোগাযোগ করুন “বিশ্বরঙ”এর কাষ্টমার কেয়ারে ০১৮১৯-২৫৭৭৬৮,  ০১৭৩০০৬৮০২৯।

  • ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে

    ঈদে ১৬ টি স্পেশাল ট্রেন চলবে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ মার্চ, ২০২৪: আসন্ন ঈদুল ফিতর ঘিরে পাঁচ দিন ১৬টি বিশেষ (স্পেশাল) ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে রেল ভবনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রেল সচিব হুমায়ুন কবির।

    সচিব বলেন, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে ১৬টি বিশেষ ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। ঈদ উপলক্ষে প্রতিদিন বাংলাদেশ রেলওয়ে ৩৩ হাজার যাত্রী বহন করতে পারবে। যাত্রার দিন প্রতিটি ট্রেনে আসনের অতিরিক্ত ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে

     

    যেসব রুটে স্পেশাল ট্রেন:

    চট্টগ্রাম-চাঁদপুর রুটের চাঁদপুর ঈদ স্পেশাল (চারটি ট্রেন), চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ময়মনসিংহ ঈদ স্পেশাল (দুটি ট্রেন), ঢাকা-দেওয়ানগঞ্জ রুটে দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (দুটি ট্রেন)।

    এসব ট্রেন ৫ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত ও ঈদের পরের দিন থেকে পাঁচদিন পর্যন্ত চলবে।

    ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চলবে। ট্রেন দুটি ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল; ঈদের পরদিন থেকে তিন দিন চলবে।

    ভৈরব বাজার-কিশোরগঞ্জ রুটে শোলাকিয়া ঈদ স্পেশাল (দুটি ট্রেন); ময়মনসিংহ-কিশোরগঞ্জ রুটের শোলাকিয়া ঈদ স্পেশাল (দুটি ট্রেন) শুধুমাত্র ঈদের দিন চলাচল করবে।

    জয়দেবপুর-পার্বতীপুর রুটে ঈদ স্পেশাল (দুটি ট্রেন) ঈদের আগে ৭ থেকে ৯ এপ্রিল পর্যন্ত তিন দিন; ঈদের পর দ্বিতীয় দিন থেকে তিন দিন পর্যন্ত চলাচল করবে।

    এদিকে আগামী ১০ এপ্রিলকে পবিত্র ঈদ-উল-ফিতরের দিন ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আগের ঈদগুলোতে ৫ দিনের টিকিট বিক্রি করলেও এবারই প্রথম ৭ দিনের টিকিট বিক্রি করবে রেলওয়ে। ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের এই ট্রেন যাত্রার টিকিট বিক্রি শুরু হবে আগামী ২৪ মার্চ। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে।