Tag: আর্জেন্টিনা

  • প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    প্যারিস অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩১ জুলাই, ২০২৪: এবার অলেম্পিকের প্রথম খেলায় আর্জেন্টিনা হেরে যায় মরক্কোর  কাছে। পরের দুই খেলায় জিতে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। আজ ইউক্রেন অনূর্ধ্ব-২৩ দলকে ২-০ গোলে হারিয়েছে তারা।

    গ্রুপামা স্টেডিয়ামে খেলায় গোলের জন্য আর্জেন্টিনার চেয়ে বেশি প্রচেষ্টা চালিয়েছে ইউক্রেন। কিন্তু ১১টি শটের মধ্যে গোলমুখে রাখতে পেরেছে কেবল তিনটি। তবুও মেলেনি গোলের দেখা। ৮ শটের মধ্যে গোলমুখে ৪ শট নিয়ে দুটিতেই নিশানা ভেদ করে আর্জেন্টিনা।

    দুটি গোলই এসেছে বিরতির পর। ৪৭ মিনিটে তারা এগিয়ে যায় থিয়াগো আলমাদার গোলে। ক্রিস্তিয়ান মেদিনার অ্যাসিস্টে বক্সের বাইরে থেকে নেওয়া শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

    যোগ করা সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া শটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লদিও এচেভেরি। এরপর জয় নিশ্চিত করেই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টারে উঠল তারা। প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-১ গোলে হারলেও পরের ম্যাচে ইরাককে ৩-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় হাভিয়ের মাচেরানোর দল।

    আর্জেন্টিনা ফুটবলে দারুণ সময় যাচ্ছে। টানা তিনটি মেজর ট্রফি জিতেছে তারা। এবার অলিম্পিকেও বহু বছর পর গ্রুপ পর্বের বাধা পেরিয়েছে। ১৬ বছর পর গ্রুপ পর্ব উতরে গেছে আর্জেন্টিনা।

  • ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

    ইকুয়েডরকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৫ জুলাই, ২০২৪: এমিলিয়ানো মার্টিনেজের আরও একবার পেনাল্টির বীরত্বগাঁথা। ২০২১ সালের কোপা আমেরিকা আর ২০২২ বিশ্বকাপের পর আরও একবার স্নায়ুচাপের যুদ্ধে বিজয়ীর নাম এমিলিয়ানো মার্টিনেজ। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরকে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে পা রাখল আর্জেন্টিনা।

    হিউস্টনে আজ শুক্রবার (৫ জুলাই) সকালে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের মুখোমুখি হয় আর্জেন্টিনা। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র থাকে। এরপর টাইব্রেকারে ৪-২ গোলে জিতেছে আলবিসেলেস্তেরা।

    এদিন শুরু থেকেই বেশ অগোছালো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ওই সুযোগ কাজে লাগিয়ে আক্রমণে আসে ইকুয়েডর। বেশ কয়েকবার আলবিসেলেস্তেদের অর্ধে ভয় ধরিয়ে দেয় তারা। ১৫তম মিনিটে দুর্দান্ত এক সুযোগ পেয়েছিল তারা।

    কিন্তু জেরেমি সারমিয়েন্তোর বাঁ প্রান্ত থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্তিনেস। তখনই বল পেয়ে কেন্ডি পায়েসের নেওয়া শট চলে যায় উপর দিয়ে। স্রোতের বিপরীতে গোল করে ফেলে আর্জেন্টিনা।

    লিওনেল মেসির কর্নার থেকে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের হেড খুঁজে পায় লিসান্দ্রো মার্তিনেসকে। তিনিও বল জালে জড়ান হেডে। এই এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় আর্জেন্টিনা।

    দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো হয় আর্জেন্টিনা। কিন্তু এর মধ্যেও বারবারই আক্রমণে উঠে আসছিল ইকুয়েডর। তবে গোলের আশা ছাড়েনি ইকুয়েডর। ৬০ মিনিটে সুবর্ণ এক সুযোগ পেয়েও যায় তারা।

    বক্সের ভেতর অ্যালান ফ্রাঙ্কোর গোলমুখে নেওয়া শট রদ্রিগো দি পলের হাতে লাগে। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ইনার ভেলেন্সিয়া মার্তিনেসকে ভুল দিকে ঠেলে দেন ঠিকই। কিন্তু বল লেগে যায় পোস্টে। হতাশ হতে হয় ইকুয়েডরকে।

    তারা অবশ্য কাঙ্ক্ষিত গোলের দেখা পায় শেষ পর্যন্ত। তবে সেটি আসে ম্যাচের একদম শেষ মুহূর্তে। ৯১তম মিনিটে জশ ইয়েভোয়াহের শট হেড দিয়ে জালে জড়ান কেভিন রদ্রিগেজ। সমতা নিয়ে শেষ হয়ে যায় ম্যাচ। কোপা আমেরিকায় ৯০ মিনিটের পরই হয় পেনাল্টি।

    আর্জেন্টিনার হয়ে প্রথম শট নিতে আসেন লিওনেল মেসি। কিন্তু তার শট লাগে গোলবারে। হতাশ আলবিসেলেস্তেদের জন্য আরও একবার নায়ক হন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। আনহেল মিনার শট ডান দিকে ঝাঁপিয়ে ঠেকান তিনি।

    পরের শটে আর্জেন্টিনার হয়ে গোল করেন হুলিয়ান আলভারেস। এরপর অ্যালান মিন্ডার শট বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকান মার্তিনেস। টানা দুটি পেনাল্টি ঠেকিয়ে আর্জেন্টিনাকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন তিনি। বাকি শটগুলোতে সবাই গোল করলেও স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।

    দলের গোলরক্ষক এমি মার্টিনেজের ওপর আস্থা ছিল, সেটা জানাতেও ভুললেন না এই কোচ, ‘পেনাল্টি শ্যুটআউটে দলের সবাই অন্ধভাবে গোলরক্ষকের ওপর বিশ্বাস করেছিল আর এটাই স্বাভাবিক। যদিও লিও (মেসি) মিস করেছিল, তারপরেও পুরো দল জানতো, ভাল কিছু হতে যাচ্ছে।’

  • মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

    মার্টিনেজের গোলে আর্জেন্টিনার জয়

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৬ জুন, ২০২৪: ২০২২ বিশ্বকাপে পর মার্টিনেজ নিজেকে ঠিকই ফিরিয়ে এনেছেন চেনা ছন্দে। চলতি বছর ইন্টার মিলানের হয়ে ইতালিয়ান সিরিআ জয় করেছেন। যেখানে মার্টিনেজ হয়েছেন বর্ষসেরা স্ট্রাইকার। তবু কোপা আমেরিকায় চিলির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার প্রথম একাদশে জায়গা মেলেনি তার।

    প্রথমার্ধের হতাশা আর দ্বিতীয়ার্ধে চাপের মুখে থাকায় শেষ পর্যন্ত মার্টিনেজকেই মাঠে নামাতে বাধ্য হলেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ৭৩ মিনিটে মাঠে নেমে ৮৮ মিনিটে করলেন দলের জয়সূচক গোল। লিওনেল মেসির কর্নার থেকে এলো জয়সূচক গোল।

    ১-০ গোলের এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে কোপা আমেরিকার শেষ আটে পা রাখল আর্জেন্টিনা। গ্রুপে তারা আছে সবার ওপরে। ৩ পয়েন্ট নিয়ে কানাডা আছে দুইয়ে। চিলি এবং পেরু দুই দলেরই ঝুলিতে আছে ১ পয়েন্ট। ম্যাচের শুরু থেকে গোছানো ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ধীরে ধীরে আসে আক্রমণেও। যদিও চিলিও প্রায়ই প্রতি আক্রমণে ভয় ধরায়, কিন্তু আলবিসেলেস্তেদের ডিফেন্স ভাঙতে পারেনি তারা।

    ২২ মিনিটের মাথায় সবচেয়ে ভালো সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু নিকোলাস গঞ্জালেসের নেওয়া শট আটকে দেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। এর মিনিট পাঁচেক পর রদ্রিগো দি পলের শট থামিয়ে দেন চিলির ডিফেন্ডার।

    ৩০ মিনিটের সময় শূন্যে ভাসা বল ফাঁকায় পেয়ে যান নিকোলাস গঞ্জালেস। কিন্তু তার ধীরগতির হেড সহজেই ধরে ফেলেন ব্রাভো। এই ম্যাচে মেসি চোট পান, তার অস্বস্তিও ছিল স্পষ্ট। কিন্তু এর মধ্যেও চিলিকে ভয় ধরিয়ে দিয়েছিলেন তিনি।

    ৩৬ মিনিটে তার বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের জোরালো শট পোস্টে লেগে বাইরে চলে যায়। অল্পের জন্য গোল পাওয়া হয়নি তার। ৩ মিনিট পর মেসির কাছ থেকে পাওয়া বল ছয় গজ বক্সের সামনে দাঁড়িয়ে হেড করেন ম্যাক অ্যালিস্টার। কিন্তু তার বলও আটকে যায়।

    বিরতির ঠিক আগে অ্যালিস্টারের আরও একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। পরের মিনিটে আলভারেসের শট যায় পোস্টের উপর দিয়ে। প্রথমার্ধে আর্জেন্টিনার গোলমুখে একটি শটও নিতে পারেনি চিলি। আলবিসেলেস্তেরা নেয় ১৩টি শট।

    বিরতির পরও আক্রমণের ধার ধরে রাখে আর্জেন্টিনা। মুর্হুমূহু আক্রমণে পর্যুদস্ত করে চিলিকে। কিন্তু গোলের দেখা মিলছিল না কিছুতেই। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটের মাথায় দুর্দান্ত এক সুযোগ পায় আলবিসেলেস্তেরা। বক্সের বাইরে থেকে নাহুয়েল মালিনার উদ্দেশ্যে বল বাড়ান মেসি। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া শট ঠেকিয়ে দেন ব্রাভো।

    এক মিনিট পর সুযোগ হারান মার্তিনেসও। ৫৭ মিনিটে আরও একবার ম্যাক অ্যালিস্টারের শট ঠেকিয়ে দেন চিলির গোলরক্ষক। একের পর এক আক্রমণেও গোলের দেখা আর্জেন্টিনা পাচ্ছিল না কিছুতেই।

    হুট করে খেলার ধারও কিছুটা কমে যায়। ৭৩ মিনিটে হুলিয়ান আলভারেসকে তুলে লাউতারো মার্তিনেসকে নামান লিওনেল স্কালোনি। তার হাত ধরেই গোলের দেখা পেয়ে যায় আর্জেন্টিনা। তাও একদম শেষ মুহূর্তে।

    বক্সে জটলার মধ্যে সেভ দেন ব্রাভো। তার ঠিক পাশেই এক ডিফেন্ডারের সঙ্গে লড়াইয়ে থাকা ম্যাক অ্যালিস্টার গোললাইন সামনে থাকা মার্তিনেসের কাছে বল দেন। বাঁ কর্নার দিয়ে জোরালো এক শটে বল জালে জড়ান মার্তিনেস। ভিআরএ চেক করেও গোল বহাল রাখেন রেফারি।

    অতিরিক্ত সময়ে আরও একটি সুযোগ পায় আর্জেন্টিনা। কিন্তু দি মারিয়ার কাছ থেকে পাওয়া পাসে বল জালে জড়াতে পারেননি মার্তিনেস। শেষ অবধি এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

  • বাজেট কমানো সংস্কার প্রস্তাব নিয়ে আর্জেন্টিনায় ব্যাপক সংঘর্ষ

    বাজেট কমানো সংস্কার প্রস্তাব নিয়ে আর্জেন্টিনায় ব্যাপক সংঘর্ষ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ জুন, ২০২৪: বাজেট কমানো সংস্কার প্রস্তাবের অনুমোদন নিয়ে আর্জেন্টিনার রাজধানীতে ব্যাপক সংঘর্ষ হয়েছে। গতকাল বুধবার (১২ জুন) রাতে রাজধানী বুয়েন্স আয়ার্সে সংসদের উচ্চকক্ষ সিনেটের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা।  ওই সময় তাদের সরিয়ে দিতে জলকামান এবং কাঁদানে গ্যাস ব্যবহার করা হয়। স্থানীয় সংবাদমাধ্যমে এ বিক্ষোভকে ‘রণক্ষেত্রের’ সাথে তুলনা করা হয়েছে।

    বিক্ষোভকারীরা দাবি করেছেন, এই সংস্কারের কারণে লাখ লাখ আর্জেন্টাইন ক্ষতিগ্রস্ত হবেন। সংস্কারের অনুমোদন ঠেকাতে পেট্রোল বোমা ও পাথর নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। এছাড়া দুটি গাড়িতে আগুনও দেন তারা।

    তবে বিক্ষোভ স্বত্ত্বেও দেশটির আইনপ্রণেতারা এই বাজেট কমানোর সংস্কারেরর অনুমোদন দিয়েছেন।

    পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যমে এই বিক্ষোভকে ‘রণক্ষেত্রের’ সঙ্গে তুলনা করা হয়েছে।

    আর্জেন্টিনার ডানপন্থি প্রেসিডেন্ট জাভিয়ার মিলেই এই সংস্কারের প্রস্তাব করেছেন। তিনি মূলত এরমাধ্যমে দেশটির ভঙ্গুর অর্থনীতিকে জাগ্রত করতে চাচ্ছেন। এই সংস্কারের মাধ্যমে আর্জেন্টিনায় অর্থনৈতিক জরুরি অবস্থা জারি করা হবে, সরকারি পেনসন ও শ্রম অধিকার কমিয়ে দেওয়া হবে।

    প্রেসিডেন্ট মিলেই-র এই সংস্কার প্রস্তাবের বিরোধীতে করেছে দেশটির বিরোধীদল, শ্রম সংগঠন এবং সামাজিক সংস্থাগুলো।

    বাজেট কমানোর এই সংস্কারটি আর্জেন্টিনার সিনেটে ৩৬-৩৬ ভোটে আটকে ছিল। কিন্তু ভাইস প্রেসিডেন্ট ভিক্টোরিয়া ভিয়ারুয়েল তার ভোটাধিকার প্রয়োগ করে প্রস্তাবটির অনুমোদন করান।

    তিনি ভোট দেওয়ার আগে বলেন, “যেসব আর্জেন্টাইন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন, যারা অপেক্ষা করছেন এবং যারা চান না তাদের সন্তানরা দেশ ছেড়ে চলে যাক… তাদের জন্য আমার ভোট হলো হ্যাঁ।”

    ৩২৮ ধারার এই সংস্কার প্রস্তাবটি এখন লাইন বাই লাইন পর্যালোচনা করা হবে। এরপর বৃহস্পতিবার এটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। এই ধাপ শেষে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে যাবে এবং সেখানে আইনে পরিণত হবে।

    গত এপ্রিলে প্রথমে প্রস্তাবটি সংসদের নিম্নকক্ষে পাস হয়। তবে এর আগে এটিতে অনেক পরিবর্তন আনা হয়।

    ২০২৩ সালে প্রেসিডেন্ট হওয়া মিলেই ক্ষমতা নিয়েই বলেছিলেন সরকারি ব্যয়ের ওপর করাত চালাবেন তিনি। আর করাত চালানোর অংশ হিসেবেই তিনি এমন উদ্যোগ নিয়েছেন।

  • দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নাম ঘোষণা

    দুই ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের নাম ঘোষণা

    www.HelloBangla.News – খেলাধুলা – ২১ মে, ২০২৪: কোপা আমেরিকা কাপে আর্জেন্টিনা ফেবারিট হিসেবে ধরা হয়। আর কোপা আমেরিকার মহারণ শুরু হবে ২০ জুন থেকে। মূল পর্ব শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তার আগে ২৯ সদস্যের দল ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। কোপা আমেরিকার প্রাথমিক দলও এটি। এখান থেকে বাদ পড়বেন তিন ফুটবলার।

    স্কালোনির ঘোষিত শক্তিশালী দলে আছেন অভিজ্ঞ লিওনেল মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডিরা। চোট থাকলেও দলে জায়গা পেয়েছেন নাহুয়েল মলিনা, মার্কোস আকুইনা, এনজো ফার্নান্দেজ।

    দলে বড় চমক বলতে ইতালির ক্লাব মোনজায় খেলা ১৯ বছরের তরুণ অ্যাটাকিং মিডফিল্ডার ভ্যালেন্টিন কারবোনি।

    আগামী ৯ জুন শিকাগোর সোলজার ফিল্ড স্টেডিয়ামে ইকুয়েডরের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। এরপর ১৪ জুন গুয়েতেমালার বিপক্ষে তাদের ম্যাচটি হবে ওয়াশিংটন ডিসিতে।

    ডিফেন্ডার: গঞ্জালো মন্টিয়েল, নাহুয়েল মলিনা, লিওনার্দো বেলার্ডি, ক্রিস্টিয়ানো রোমেরো, জার্মান পেজেল্লা, লুকাস কুয়ার্টা, নিকোলাস ওটামেন্ডি, লিয়ান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুইনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো, ভ্যালেন্টিন বার্কো।

    মিডফিল্ডার: গুইদো রদ্রিগেজ, লিয়ান্দ্রো পারদেস, ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পল, এক্সিকুয়েল প্যালাসিওস, এনেজো ফার্নান্দেজ, জিওভান্নি লো চেলসো, ভ্যালেন্টিন কারবোনি।

    ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লিওনেল মেসি, অ্যাঞ্জেল কোরেইরা, আলেজান্দ্রো গার্নাচো, নিকোলাস গঞ্জালেস, লওতারো মার্টিনেজ, হুয়ান আলভারেজ।

  • প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

    প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

     

    www.HelloBangla.News – খেলাধুলা – ১২ ফেব্রুয়ারি, ২০২৪: হারলে বিদায়, জিতলে প্যারিস অলিম্পিকের টিকিট নিশ্চিত এই ধরণের ‘ডু অর ডাই’ ম্যাচে খেলতে নেমেছিল আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। প্রতিপক্ষ ছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল।

    অলিম্পিক ফুটবলে টানা দুইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৬ ও ২০২০ অলিম্পিকের পর সামনে ছিল তৃতীয় স্বর্ণ পদকের হাতছানি। কিন্তু প্যারিস অলিম্পিকের আঞ্চলিক বাছাইয়ে আর্জেন্টিনা তাদের ১-০ গোলে হারিয়ে সেই সুযোগ থেকে বঞ্চিত করেছে।

    ভেনেজুয়েলায় দক্ষিণ আমেরিকার প্রাক অলিম্পিক টুর্নামেন্টের চূড়ান্ত দিনে ব্রাজিলের ড্র করলেই হতো। অপর দিকে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রয়োজন ছিল জয়। ৭৮ মিনিটে তাদের জয় সুনিশ্চিত হয়েছে লুসিয়ানো গুন্দোর গোলে। তাতে ২০০৪ ও ২০০৮ সালের পর তৃতীয় স্বর্ণ পদক জয়ের লক্ষ্যে ফ্রান্স যাবে আর্জেন্টিনা। একই অঞ্চল থেকে অন্য টিকিটটি কেটেছে প্যারাগুয়ে। তারা ভেনেজুয়েলাকে ২-০ গোলে হারিয়েছে। তারা অবশ্য আর্জেন্টিনাকে টপকে শীর্ষে থেকে বাছাই টুর্নামেন্ট শেষ করেছে।

    নিয়ম অনুযায়ী বাছাই টুর্নামেন্টে খেলে থাকে অনূর্ধ্ব-২৩ দল। তবে মূল অলিম্পিকে এই নিয়ম শিথিল হয়ে থাকে। সেখানে জাতীয় দল থেকে তিনজন বেশি বয়সী খেলোয়াড় নেওয়ার সুযোগ থাকে। মেসি ২০০৮ সালে আর্জেন্টিনাকে স্বর্ণ জেতাতে ভূমিকা রেখেছেন। ফলে প্যারিস অলিম্পিকে মেসিকে পাওয়ার অপেক্ষায় থাকবে আলবিসেলেস্তরা।

    আর্জেন্টিনার অলিম্পিক এই দলটির কোচ আবার মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো। তিনি বলেন, এই দলে আসার জন্য মেসির দরজা সব সময় উন্মুক্ত।’

  • আর্জেন্টিনায় চলছে চরম তাপপ্রবাহ

    আর্জেন্টিনায় চলছে চরম তাপপ্রবাহ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২ ফেব্রুয়ারি ২০২৪: এই সময় বিশ্বের অধিকাংশ দেশে যখন চরম শীত অনুভূত হচ্ছে তখন আর্জেন্টিনায় তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। লাতিন আমেরিকার দ্বিতীয় বৃহত্তম দেশটিতে সূর্যের প্রখর রোদে সৃষ্ট গরমে জনগণের নাভিশ্বাস উঠেছে।

    গতকাল বৃহস্পতিবারও দেশটির অধিকাংশ অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলিসিয়াস অতিক্রম করেছে।

    সাম্প্রতিক বছরগুলোতে এর আগে তাপমাত্রার পারদ এত উঁচুতে দেখেনি আর্জেন্টিনা। প্রায় সব অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যাওয়ায় ইতোমধ্যে দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে কেন্দ্রীয় সরকার।

    রাজধানী বুয়েন্স এইরেসে এ তাপমাত্রা সহ্যের সীমা ছাড়িয়েছে জানিয়ে সেখানের বাসিন্দারা দুর্ভোগে নিজেদের অবস্থার কথা জানাতে গিয়ে বলেন, সবকিছু গলে যাওয়ার মতো অবস্থা হয়েছে।

    এ মুহূর্তে বেশিরভাগ মানুষই নদী-হ্রদে নেমে পড়েছেন জানিয়ে ৪৭ বছর বয়সী সার্জিও পাভন বলেন, এতো গরম যে এমনকি এয়ার কন্ডিশনারও যথেষ্ট নয়। তাপ ছাদ থেকে বাড়ির মধ্যে ছড়িয়ে পড়ে, ঘরে টেকা যায় না।

    আর্জেন্টিনার আয়তনে ২৭ লাখ ৮০ হাজার ৪০০ বর্গকিলোমিটার। সেই তুলনায় জনসংখ্যা কম। সেখানে বসবাস করেন মাত্র ৪ কোটি ৫০ লাখের কিছু বেশি মানুষ।

    দক্ষিণ আমেরিকা অঞ্চলের দেশটির অবস্থান হওয়ায় এখন গ্রীষ্ম ঋতু চলছে আর্জেন্টিনায়। জানুয়ারি মাসে যখন এশিয়া-ইউরোপের দেশগুলোতে ব্যাপক শীত থাকে, সে সময় আর্জেন্টিনাসহ লাতিন আমেরিকার দেশগুলো ভরা গ্রীষ্মকাল পার করে।