Tag: আদালত

  • আদালতে ৪১ লাখ ৯ হাজার ৭৫৫টি মামলার জট আছে: আইনমন্ত্রী

    আদালতে ৪১ লাখ ৯ হাজার ৭৫৫টি মামলার জট আছে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩০ জুন, ২০২৪: আদালতে ৪১ লাখ ৯ হাজার ৭৫৫টি মামলার জট আছে, বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “মামলা জটের কথা অস্বীকার করার কিছু নেই। আজকের হিসাব হচ্ছে দেশে ৪১ লাখ ৯ হাজার ৭৫৫টি মামলা আদালতে আছে।”

    আজ রবিবার (৩০ জুন) জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে আইন ও বিচার বিভাগ খাতে বরাদ্দের ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্যদের দেওয়া বক্তব্যের পর আইনমন্ত্রী এ কথা জানান।

    এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

    আইনমন্ত্রী বলেন, “যতগুলো মামলা আছে তার নিষ্পত্তি করার জন্য বিচার বিভাগে যে বিচারক আছে তা অপ্রতুল। কিন্তু তুলনা করতে হবে কী ছিল, কী হয়েছে। ২০০৯ সালে জুডিশিয়ারির সক্ষমতা ছিল ৮০০ বিচারক। আজকে সেই জুডিশিয়ারির সক্ষমতা হচ্ছে প্রায় ২ হাজার বিচারক। আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি। ১৫৮টি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে।”

    মামলা জট নিরসনের কথা তুলে ধরে তিনি বলেন, “প্রধানমন্ত্রী প্রকল্প নিয়ে ৬৪ জেলায় এ চিফ জুডিসিয়াল ম্যাজিট্রেসি ও চিফ মেট্রোপলিটন ম্যাজিট্রেসি আদালত স্থাপনের পরিকল্পনা নেন। তার মধ্যে ৪১টি হয়ে গেছে, ২৩টি হচ্ছে এবং খুব শিগগিরই হয়ে যাবে।”

    ছাঁটাই প্রস্তাব গ্রহণ করতে না পারার যুক্তি তুলে ধরে আনিসুল হক বলেন, “যে ২ হাজার ২২ কোটি টাকা দেওয়া হয়েছে, ওনারা বলেছেন ১ টাকায় নিয়ে আসতে, ১ টাকায় আনলে আমি কিন্তু এগুলো করতে পারবো না। আমার ২ হাজার ২২ কোটি টাকাই লাগবে। আমি ১ টাকায় কিছু করতে পারবো না। কিন্তু আপনাদের এ কথা বলে দিতে পারি এ ২ হাজার ২২ কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এ দুঃখী মামলা যারা করেন তাদের কষ্ট নিবারণ করার চেষ্টা আমি করবো।”

    আইনমন্ত্রী বলেন, “যদি আজ থেকে ১৭ বছর আগের কথা যদি বলা হয়, ২০০৭/০৮ সালে মামলা জট কিন্তু এর থেকে কিছুটা কম ছিল। ৩৫ লাখ বা ৩২ লাখের মতো ছিল।”

    সংসদ সদস্য মো. হামিদুল হক খন্দকার (কুড়িগ্রাম-২), সংসদ সদস্য পঙ্কজ নাথ (বরিশাল-৪), মো. আবুল কালাম (নাটোর-১) এবং সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ (ঠাকুরগাঁও-৩) আইন ও বিচার খাতে ২০২৫ সালের জুন পর্যন্ত অর্থবছরের প্রয়োজনীয় সাকুল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় ২ হাজার ২২ কোটি ৪৪ লাখ টাকা থেকে হ্রাস করে ১ টাকা করার প্রস্তাব করেন। এছাড়া মো. নাসের শাহরিয়ার জাহেদী এ টাকা হ্রাস করে ১ হাজার টাকা করার প্রস্তাব দেন।

    ছাঁটাই প্রস্তাবের আলোচনায় সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহম্মেদ বলেন, “আইন হলো আজ বড় লোকদের জন্য। আইনকে শাসন করে অর্থ বিত্তশালীরা, আইন প্রয়োগ হয় সাধারণ গরিব মানুষের ওপর।”

    তিনি প্রত্যেক বিভাগে একটি করে হাইকোর্টের বেঞ্চ দাবি করেন।

    সংসদ সদস্য পঙ্কজ নাথ বলেন, “বঙ্কিমচন্দ্র তার উক্তিতে বলে গেছেন- ‘আইন! সে তো তামাশা মাত্র। বড়লোকেরাই কেবল পয়সা খরচ করিয়া সেই তামাশা দেখিতে পারে। ’ আমি তা বলতে চাই না। গত ১৫ বছরে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। কিন্তু প্রতিকারহীন অপরাধে বিচারের বাণী যেন নীরবে-নিভৃতে না কাঁধে।”

  • এই আদালত ন্যায়বিচার চায় না: বেন গাভির

    এই আদালত ন্যায়বিচার চায় না: বেন গাভির

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৭ জানুয়ারি, ২০২৪: এই আদালত ন্যায়বিচার চায় না, বলে জানিয়েছেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির। তিনি বলেন, “এই আদালত ন্যায়বিচার চায় না বরং এটি ইহুদি জনগণের ওপর নিপীড়ন সমর্থন করে। ”

    গাজায় গণহত্যা ইস্যুতে দক্ষিণ আফ্রিকার দায়ের করা মামলায় ভণ্ডামি বললেন ইসরায়েলের উগ্রপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির।

    নেদারল্যান্ডসের রাজধানী হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে আদালতকে কটাক্ষ তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, “‘হেগ শ্মাগ (শ্মাক)’।

    উগ্রপন্থি  এ মন্ত্রী আরও বলেন, “হলোকাস্টের সময় তারা নীরব ছিলেন এবং আজ তারা তাদের ভণ্ডামিতে আরও এক স্তর অগ্রসর হয়েছেন।”

    আইসিজের রায়ের সমালোচনায় ইতামার বেন গাভির বলেন, “আমরা এই ধরনের বিপজ্জনক রায় মেনে চলতে পারি না, যা ইসরায়েল রাষ্ট্রের ভবিষ্যৎ অস্তিত্বকে ঝুঁকিপূর্ণ করে তোলে। সম্পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের অবশ্যই শত্রুকে নির্মূল করতে হবে।”

    উল্লেখ্য, জাতিসংঘের এই শীর্ষ আদালত শুক্রবার (২৬ জানুয়ারি) ইসরায়েলকে গাজায় হত্যা ও ধ্বংস বন্ধ করার জন্য ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

    হামাসের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের সামরিক পদক্ষেপকে গণহত্যা বলে অভিযোগ করে দক্ষিণ আফ্রিকার আনা একটি মামলার অংশ হিসেবে এ নির্দেশ দেওয়া হয়।

    আদালতের প্রেসিডেন্ট মার্কিন বিচারক জে দোঙ্গু বলেন, আদালত এ অঞ্চলে যে মানবিক ট্র্যাজেডি উদ্ঘাটন করছে তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।

    গণহত্যামূলক বলে বিবেচিত হতে পারে—এমন যেকোনো কাজ প্রতিরোধে ইসরায়েলকে অবশ্যই সব ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোনো গোষ্ঠীর সদস্যদের হত্যা করা, শারীরিক ক্ষতি ঘটানো, কোনো গোষ্ঠীর ধ্বংস ঘটাতে পরিকল্পিত পরিস্থিতি সৃষ্টি করা, জন্ম রোধ করা, ইত্যাদি গণহত্যামূলক কাজ হিসেবে বিবেচিত হবে।

    ইসরায়েলকে অবশ্যই নিশ্চিত করতে হবে, তাদের সামরিক বাহিনী কোনো গণহত্যামূলক কাজ করবে না।