Tag: আটক

  • হাছান মাহমুদকে বিমানবন্দর থেকে আটক

    হাছান মাহমুদকে বিমানবন্দর থেকে আটক

    www.HelloBangla.News – জাতীয় – ৬ আগস্ট, ২০২৪: পতন হওয়া আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়।

    আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে আটকে দেওয়ার খবর বাংলানিউজকে নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র।

    আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন।

    শেখ হাসিনার দেশত্যাগের আগে অনেক মন্ত্রীও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালান। যারা যেতে পারেননি, তারাও চেষ্টা চালাচ্ছেন।

    এদিকে সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।

    বিমানবন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে পলক তার ব্যক্তিগত দুজন কর্মকর্তাকে নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। তবে তাকে বিমানে উঠতে না দিয়ে ইমিগ্রেশন হেফাজতে রাখা হয়।

    আজ দুপুরে বিমানবন্দর থেকে ছাত্রলীগের আরও দুই নেতাকে আটক করা হয়।

  • কেএনএফ এর ৩ সদস্য গ্রেফতার

    কেএনএফ এর ৩ সদস্য গ্রেফতার

    www.HelloBangla.News – জাতীয়  – ৮ এপ্রিল, ২০২৪: যৌথ বাহিনী বান্দরবানের রুমায় ৩ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্য ও থানচিতে ব্যাংক ডাকাতিতে ব্যবহৃত গাড়িসহ এক চালককে গ্রেফতার করেছে ।

    গতকাল রবিবার (৭ এপ্রিল) রাতে থানচি ও রুমায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

    গ্রেফতার হওয়া কেএনএফ সদস্যরা হলেন, রোয়াংছড়ির ১নং রোয়াংছড়ি ইউপির ৬ নম্বর ওয়ার্ড রৌনিন পাড়া এলাকার জিংচুন নুং বমের ছেলে ভানুনুন নুয়াম বম, থানচির ৩নং সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড সিমতাংপি পাড়া লাল মুন চম বমের ছেলে ও মেয়ে জেমিনিউ বম ও আমে লনচেও বম। এছাড়া বান্দরবান সদরের সুয়ালক চেকপোস্ট এলাকা থেকে থানচির টিএনটি পাড়া এলাকার মো. ইউছুফের ছেলে ও অপহরণে ব্যবহৃত গাড়ির চালক মোহাম্মদ কফিল উদ্দিন সাগরকে (২৮) গ্রেফতার করা হয়।

    এদিকে রুমা-থানচি উপজেলায় কেএনএফ’র লাগাতার সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে অভিযানে যুক্ত হয়েছে সাঁজোয়া যান। এরই অংশ হিসেবে চলমান পরিস্থিতি মোকাবিলায় রবিবার (৭ এপ্রিল) রাতে আনা হয়েছে বিশেষ সাঁজোয়া যান। যা দিয়ে এ দুই উপজেলায় ঝুঁকিপূর্ণ এলাকায় টহল দেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

    এই সাঁজোয়া যান হচ্ছে যুদ্ধে ব্যবহৃত একপ্রকার অস্ত্র সজ্জিত যানবাহন, যা মূলত পদাতিক বাহিনীর যুদ্ধের ময়দানে আসা-যাওয়ার জন্য ব্যবহার করা হয়।

    বান্দারবান পুলিশ জানিয়েছে , গতকাল রবিবার গভীর রাতে থানচিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে কেএনএফ’র ৩ সদস্যকে গ্রেফতার করে। তাদের মধ্যে একজন ব্যাংক ডাকাতির সঙ্গে সরাসরি জড়িত। ব্যাংক ডাকাতির কাজে ব্যবহৃত একটি গাড়ি জব্দ করা হয়েছে, সঙ্গে চালককেও গ্রেফতার করা হয়।

    অপরদিকে রুমা বাস মালিক সমিতির পক্ষ থেকে জানানো হয়, “সোমবার সকাল থেকে গণপরিবহনসহ অভ্যন্তরীণ সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। বিনা প্রয়োজনে বাড়ি থেকে কেউ বের হচ্ছে না।”

    উল্লেখ্য, গত ২ ও ৩ এপ্রিল রুমা এবং থানচিতে ব্যাংকে হামলা, ডাকাতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ১৪টি অস্ত্র লুট করেছিল কেএনএফ। উপস্থিত লোকজন ও ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের ১০/১৫টি মোবাইলফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় এ পর্যন্ত রুমায় চারটি ও থানচিতে চারটি মামলা করা হয়েছে।

    অন্যদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও লুট করা টাকা-অস্ত্র উদ্ধারে রোববার (৭ এপ্রিল) সকাল থেকে বান্দরবানের দুর্গম পাহাড়ে অভিযান শুরু করেছে যৌথবাহিনী।