Tag: আগস্ট

  • শোকাবহ আগস্ট মাস শুরু

    শোকাবহ আগস্ট মাস শুরু

    www.HelloBangla.News – জাতীয় – ১ আগস্ট, ২০২৪: আজ ১ আগস্ট বৃহস্পতিবার । আজ থেকে শোকাবহ আগস্ট শুরু । এ মাসে বাংলাদেশে সংঘটিত হয়েছিল বিশ্বের ইতিহাসের নৃশংস ও জঘন্যতম হত্যাকাণ্ডের ঘটনা।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু, প্রতিক্রিয়াশীল ঘাতক চক্রের হাতে বাঙালি জাতির মুক্তি আন্দোলনের মহানায়ক, বাংলাদেশের লাঞ্ছিত-বঞ্চিত-নিপীড়িত পরাধীন বাঙালির স্বাধীনতার মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের অধিকাংশ সদস্যসহ নিহত হন।

    স্বাধীনতাবিরোধী জাতীয় ও আন্তর্জাতিক গোষ্ঠীর গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলা ও বাঙালির হাজার বছরের শৃঙ্খল মুক্তির দিশারি, বাঙালির নিরন্তর প্রেরণার চিরন্তন উৎস, স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি ও সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়।

    সেদিন ইতিহাসের নিষ্ঠুরতম এই হত্যাকাণ্ডে শিকার হন বঙ্গবন্ধুর সহধর্মিনী, মহীয়সী নারী বেগম ফজিলাতুন্নেছা মুজিব, বঙ্গবন্ধুর একমাত্র ভাই শেখ আবু নাসের, জাতির পিতার জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল ও কনিষ্ঠ পুত্র নিষ্পাপ শিশু শেখ রাসেল।

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর এই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বন্ধ করতে ঘৃণ্য ইনডেমনিটি আইন জারি করে। ১৯৭৫ সালের ১৫ আগস্ট থেকে দীর্ঘ ২১ বছর বাঙালি জাতি বিচারহীনতার কলঙ্ককের বোঝা বহন করতে বাধ্য হয়।

    মাসব্যাপী কর্মসূচি:

    বুধবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে।

    একইসঙ্গে আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতাদের জাতীয় শোক দিবস উপলক্ষে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

    শোকের মাসের শুরু উপলক্ষে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করবে মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।

    বৃহষ্পতিবার ১ আগস্ট সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষক লীগের আয়োজনে স্বেচ্ছায় রক্ত দান কর্মসূচি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ৭ টায় যুবমহিলা লীগ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে। একই দিন সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোক র‌্যালী করবে জাতীয় শ্রমিক লীগ।

    আজ ১ থেকে ৩১ আগস্ট পর্যন্ত মাসব্যাপী কোরান খতম, ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া এবং অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করবে যুবলীগ। এছাড়াও বাদ ফজর বনানী কবরস্থান মসজিদে মাসব্যাপী কোরানখানি ও দোয়া মাহফিলের আয়োজন করবে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

    ২ আগস্ট শুক্রবার সারাদেশে সকল জেলা, উপজেলা ও ইউনিয়নে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা, দুস্থদের মাঝে খাদ্য বিতরণ, বৃক্ষরোপন ও দোয়া মাহফিলের আয়োজন করবে কৃষকলীগ।

    ৩ আগস্ট শনিবার বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে মৎস্যজীবী লীগ।

    ৪ আগস্ট সারাদেশে আওয়ামী যুবলীগ যুব সমাবেশ/ মানবন্ধন/ অবস্থান কর্মসূচি ও বিভাগীর কমিশনার বরাবর স্মরকলিপি প্রদান করবে।

    ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৮ টা ৪৫ মিনিটে  বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

    এছাড়া শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা করবে যুবলীগ, ছাত্রলীগ ও মৎস্যজীবী লীগ। একই দিন বেলা ১১ টায় শেখ কামালের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    ৭ আগস্ট দেশের সকল উপজেলা, থানা, পৌরসভা ও ইউনিয়নে যুব সমাবেশ/মানবন্ধন/ অবস্থান কর্মসূচি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি পেশ করবে যুবলীগ।

    ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহ। এছাড়া বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে ‘বঙ্গমাতা নিভৃতে উৎসর্গিত মহাজীবন’ শীর্ষক আলোচনা সভা করবে আওয়ামী যুবলীগ। বাদ যোহর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

    বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচসা সভা করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও মৎস্যজীবী লীগ।

    ৯ আগস্ট সকাল ১১ টায় টঙ্গুীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে জাতীয় শ্রমিক লীগ।

    ১০ আগস্ট শনিবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে মহিলা শ্রমিক লীগ। এছাড়াও বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে সকাল ১০ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ।

    ১১ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    ১২ আগস্ট সোমবার জাতীয় শোক দিবস উপলক্ষে মৎস্যপোনা অবমুক্তকরণ করবে মৎস্যজীবী লীগ। একইদিন বিকাল ৩টায় বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

    ১৩  আগস্ট ধানমন্ডি ৩২ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষে তিন দিনব্যাপী (১৩ আগস্ট থেকে ১৫ আগস্ট) আলোকচিত্র প্রদর্শনী করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল।

    দুপুর ১২টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল।

    এছাড়াও মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ওইদিন প্রথম প্রহরে (রাত ১২:০১ মিনিট) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা, সকাল ৯টায় তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করবে খ্রিষ্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করবে। দুপুর সারাদেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন।

    বাদ আসর ধানমন্ডি বত্রিশস্থ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করবে মহিলা আওয়ামী লীগ।

    ১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অথবা ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন ।

    ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। এদিন বোমা হামলাকারিদের বিচারের দাবীতে মানববন্ধন করবে স্বেচ্ছাসেবক লীগ। দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে ‘সন্ত্রাস ও মৌলবাদ’ বিরোধী সমাবেশ করবে ছাত্রলীগ। দেশব্যাপী জঙ্গিবাদ ও মৌলাবাদ বিরোধী সমাবেশ ও কালো পতাকা প্রদর্শণ করবে যুবলীগ।

    ১৮ আগস্ট রোববার শোকদিবসের আলোচনা সভা করবে ঢাকা জেলা দক্ষিণ কৃষক লীগ ও জাতীয় শ্রমিক লীগ ঢাকা মহানগর উত্তর।

    ২০ আগস্ট মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষক সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ কৃষক লীগ। একই দিন বিকেল ৩ টায় জাতীয় শোক দিবসের আলোচনা সভা করবে শ্রমিক লীগ ঢাকা মহানগর দক্ষিণ।

    ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ১১টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগ। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।  বিকেল ৫টা ২১ মিনিটে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোক শিখা প্রজ্বলন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে কৃষকলীগ।

    ২২ আগস্ট (বৃহষ্পতিবার) কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করা হবে।

    ২৩ আগস্ট (শুক্রবার) ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১০ ্টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ। এদিকে সকাল ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারিদের ফাঁসির দাবিতে মানবন্ধন করবে মহিলা শ্রমিক লীগ। একই দিন সকল জেলায় ফ্রি বিশেষজ্ঞ চিকিৎসা ক্যাম্প করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

    ২৪ আগস্ট (শনিবার) সকাল ৮ টায় বনানী কবরস্থান ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদ নারী নেত্রী বেগম আইভী রহমানের স্মরণে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহ। এছাড়াও মানিকগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলা কৃষক লীগের উদ্যোগে স্ব স্ব জেলায় কালো ব্যাজ ধারণ, বৃক্ষরোপন, আলোচনা সভা ও এতিমদের মাঝে কাপড় ও খাদ্য বিতরণ করবে কৃষক লীগ।  একই দিন শোক দিবসের আলোচনা করবে মৎস্যজীবী লীগ।

    ২৫ আগস্ট ১৫ ও ২১শে আগস্ট নিহত শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর যুবলীগ। এছাড়াও কেন্দ্রীয় যুবলীগ ২৫ থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন করবে।

    ২৬ আগস্ট (সোমবার) ১৫ ও ২১শে আগস্ট নিহত শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এই দিন জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আওয়ামী মৎস্যজীবী লীগ।

    ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল ৮ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। এছাড়াও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন এবং ‘চির উন্নত শির: নজরুল থেকে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে দেশরতœ শেখ হাসিনা ’ শীর্ষক সঙ্গীত কবিতা, গল্পপাঠের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ।

    ২৯ আগস্ট বৃহষ্পতিবার বিকেল ৩ টায় শোক দিবসের আলোচনা সভার আয়োজন করবে জাতীয় শ্রমিক লীগ।

    ৩০ আগস্ট শুক্রবার বিকেল ৩ টায় তেজগাঁস্থ ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ৩১ আগস্ট (শনিবার) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে বাংলাদেশ কৃষক লীগ।

    এছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বাঙালির চিরতম শোকের মাস আগস্ট স্মরণে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ‘ লক্ষ মুজিব ঘরে ঘরে’ শীর্ষক সমাবেশের আয়োজন করবে বাংলাদেশ ছাত্রলীগ।

    সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাসব্যাপী কর্মসূচির তারিখ, স্থান ও সময় পরিবর্তন হতে পারে, যা যথাসময়ে গণমাধ্যমকে জানানো হবে।

  • শোকের মাস আগস্টে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

    শোকের মাস আগস্টে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি

    www.HelloBangla.News – জাতীয় – ০১ আগস্ট ২০২৩: শোকের মাসকে ঘিরে আগস্টের প্রথম প্রহর থেকে পুরো মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আজ সোমবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়। এতে যথাযথ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে মাসব্যাপী শোক দিবসের বিভিন্ন কর্মসূচি পালনের জন্য আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী, সমর্থক এবং সকল সহযোগী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসমূহের প্রতি দলের পক্ষ্য থেকে আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে আওয়ামী লীগের সব জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন, ওয়ার্ডসহ সমস্ত শাখার নেতাদের জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৃহীত কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে।

    শোকের মাসের শুরু উপলক্ষে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা ১ মিনিটে ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর অভিমুখে আলোর মিছিল করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ। একই সময়ে ১৫ আগস্টের শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করবে বাংলাদেশ মৎস্যজীবী লীগ ও বাংলাদেশ ছাত্রলীগ।

    প্রথম প্রহরে আওয়ামী যুবলীগ ১৯৭৫-এর ১৫ আগস্ট মর্মন্তুদ হত্যাকা- এবং ’৭৫ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধা ও সেনা কর্মকর্তাদের হত্যাকা-ের সাথে জড়িত থাকার অপরাধে বিএনপির প্রতিষ্ঠাতা খুনি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার এবং হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ মানুষ হত্যা, অগ্নিসংযোগ, গুমসহ সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকা ও কানাডার আদালত কর্তৃক সন্ত্রাসী সংগঠন আখ্যা পাওয়া বিএনপির রাজনীতি নিষিদ্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ করবে ।

    মঙ্গলবার (১ আগস্ট) সকাল ১০টায় কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষক লীগের আয়োজনে রক্ত ও প্লাজমা দান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ১১টায় যুবমহিলা লীগ জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবে।

    ৩ আগস্ট বৃহস্পতিবার ছাত্রলীগ দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ‘মিনতি আজ করি পিতা, একবার এসে দেখে যান’ শীর্ষক তরুণ প্রজন্মের প্রতিনিধিদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে প্রতীকী ‘পত্রপ্রেরণ’ কর্মসূচি পালন করবে।

    ৫ আগস্ট শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে সকাল ৮টায় আবাহনী ক্লাব প্রাঙ্গণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৯টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন। বেলা ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয় শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এছাড়া শহীদ শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল এবং দুস্থ, এতিম ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করতে যুবলীগ। একই দিন বেলা ১১ টায় শেখ কামালের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বিকাল ৩টায় আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগ।

    ৮ আগস্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে সকাল ৮টায় বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন, কোরান খতম, মিলাদ ও দোয়া মাহফিল করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহ। এছাড়া বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে ‘প্রেরণা দিয়েছে, শক্তি দিয়াছে বিজয়-লক্ষ্মী নারী’ শীর্ষক আলোচনা সভা করবে আওয়ামী যুবলীগ। দুপুর ২টা বাদ যোহর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় এতিমদের মাঝে খাদ্য বিতরণ ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। বিকাল ৩টায় আলোচনা সভা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক লীগ। একইদিনে গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় দিনব্যাপী ফ্রি হেলথ ক্যাম্প আয়োজন করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ। বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপন ও ‘বাংলাদেশের মাতা, বাংলাদেশের নেতা’ শীর্ষক ছাত্রী সমাবেশ করবে বাংলাদেশ ছাত্রলীগ। আলোচনা সভা করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    ৯ আগস্ট (বুধবার) সকাল ১০টায় বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন নেছা মুজিবের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ।

    ১১ আগস্ট (শুক্রবার) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

    ১২ আগস্ট (শনিবার) জাতীয় শোকদিবস উপলক্ষ্যে স্বেচ্ছায় বক্তদান কর্মসূচি পালন করবে আওয়ামী মৎস্যজীবী লীগ। একইদিন বিকাল ৩টায় বিএসএমএমইউ’র বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব কনভেনশন সেন্টারে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে স্বাধীনতা চিকিৎসক পরিষদ।

    ১৩ আগস্ট (রোববার) ১৫ আগস্টের সব শহীদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা সভা করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ, দেশব্যাপী শিশুদের ‘বঙ্গবন্ধু চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ আয়োজন করবে ছাত্রলীগ। ধানমন্ডি ৩২ ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে তিন দিনব্যাপী (১৩ আগস্ট-১৫ আগস্ট) আলোকচিত্র প্রদর্শনী করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। ১৫ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবিতে মানববন্ধন করবে যুব মহিলা লীগ।

    ১৪ আগস্ট (সোমবার) ১৫ই আগস্টের সকল শহিদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল, আলোচনা ও খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর উত্তর যুবলীগ।

    ১৫ আগস্টের জাতীয় শোক দিবসের কর্মসূচির মধ্যে রয়েছে- সূর্য উদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন এবং কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৬টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্মৃতি-বিজড়িত ধানমন্ডির বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ। সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, মাজার জিয়ারত, ফাতেহা পাঠ, মোনাজাত ও মিলাদ মাহফিল। বেলা ১২টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ, মিলাদ ও দোয়া মাহফিল। উক্ত কর্মসূচিতে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল, গোপালগঞ্জ জেলা ও টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও বাদ জোহর কেন্দ্রীয়ভাবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ দেশের সব মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল। এছাড়াও মন্দির, প্যাগোডা, গির্জা, উপাসনালয়ে দেশব্যাপী বিশেষ প্রার্থনা কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয়ভাবে ওইদিন প্রথম প্রহরে (রাত ১২:০১ মিনিট) মিরপুর ব্যাপ্টিস্ট চার্চে (৩/৭-এ সেনপাড়া, পর্বতা, মিরপুর-১০) মোমবাতি প্রজ্বলন ও বিশেষ প্রার্থনা, সকাল ৯টায় তেজগাঁও হলি রোজারি চার্চে বিশেষ প্রার্থনার আয়োজন করবে খ্রিষ্টান সম্প্রদায়, সকাল ১০টায় রাজধানীর মেরুল বাড্ডার আন্তর্জাতিক বৌদ্ধ বিহাওে বৌদ্ধ সম্প্রদায় এবং বেলা সাড়ে ১১টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু সম্প্রদায় প্রার্থনা সভার আয়োজন করবে। দুপুর সারাদেশে অসচ্ছল, এতিম ও দুস্থ মানুষদের মধ্যে খাদ্য বিতরণ ও গণভোজের আয়োজন।

    ১৬ আগস্ট বিকেল ৪টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করবেন।

    ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষ্যে বেলা ১১টায় বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা। মানববন্ধন করবে স্বেচ্ছাসেবক লীগ। দেশবিরোধী, মানবতাবিরোধী, সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামাতের দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, মহানগর, জেলা, উপজেলায় ‘সন্ত্রাস ও মৌলবাদ’ বিরোধী পদযাত্রা করবে ছাত্রলীগ।

    ১৯ আগস্ট (শনিবার) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে মহিলা শ্রমিক লীগ। বিকাল ৩টা একই স্থানে আলোচনা সভা করবে জাতীয় শ্রমিক লীগ।

    ২০ আগস্ট (রোববার) কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে কৃষক সন্তানদের মাঝে বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করবে বাংলাদেশ কৃষক লীগ।

    ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে সকাল ১০টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভার আয়োজন করবে আওয়ামী লীগ। বিকেল ৫টা ২১ মিনিটে গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোক শিখা প্রজ্বলন করবে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিল করবে কৃষকলীগ।

    ২২ আগস্ট (মঙ্গলবার) কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করবে কৃষক লীগ।

    ২৩ আগস্ট (বুধবার) ২১ আগস্টের গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে ও আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা করবে মহিলা আওয়ামী লীগ।

    ২৪ আগস্ট (বৃহস্পতিবার) সকাল ৯টা বনানী কবরস্থান ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় শহীদ নারী নেত্রী বেগম আইভী রহমানের স্মরণে শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মিলাদ মাহফিলে আয়োজন করবে আওয়ামী লীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনসমূহ। বিকাল ৩টায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা বেগম আইভী রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা করবে জাতীয় শ্রমিক লীগ।

    ২৫ আগস্ট (শুক্রবার) ১৫ ও ২১শে আগস্ট নিহত শহীদদের স্মরণে মিলাদ, দোয়া মাহফিল ও খাদ্য সামগ্রী বিতরণ করবে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। বঙ্গবন্ধু স্মারক বক্তৃতা আয়োজন করবে ছাত্রলীগ।

    ২৬ আগস্ট (শনিবার) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা আওয়ামী মৎস্যজীবী লীগ। ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় জড়িত নীল-নকশাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করবে মহিলা শ্রমিক লীগ।বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোকাবহ আগস্ট স্মরণানুষ্ঠান করবে আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক উপ-কমিটি। এছাড়া ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা করবে যুবমহিলা লীগ ও জাতীয় শ্রমিক লীগ।

    ২৭ আগস্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ প্রাঙ্গণে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন।

    ৩০ আগস্ট (বুধবার) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ।

    ৩১ আগস্ট (বৃহস্পতিবার) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বাংলাদেশ কৃষক লীগ। জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করবে ছাত্রলীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এছাড়া আওয়ামী যুবলীগ “শোক থেকে শক্তি; শক্তি থেকে জাগরণ” শীর্ষক আলোচনা সভার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শেষ হবে।

    সূত্র: বাসস