Tag: হামলা

  • চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ

    চট্টগ্রাম ও বরিশালে ব্যাপক হামলা ও অগ্নিসংযোগ

    www.HelloBangla.News – জাতীয় – ৫ আগস্ট, ২০২৪: শেখ হাসিনার পদত্যাগের খবর পাওয়ার সাথে সাথেই চট্টগ্রাম নগরীতে বিজয় মিছিল করে আন্দোলনকারী ও আওয়ামী লীগ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

    এক পর্যায়ে বহদ্দারহাটে সিটি মেয়রের বাড়িতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এছাড়া বিকেল পাঁচটার দিকে দামপাড়া পুলিশ লাইন্সে ঢোকার চেষ্টা করে মিছিলের একটি অংশ।

    এ সময় আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধ পুলিশ জাদুঘরে হামলা চালায়। পুলিশ সদস্যদের লক্ষ্য করে মিছিলকারীদের অনেকে ইট-পাটকেল ছুড়তে থাকে। দামপাড়া পুলিশ লাইন্সের মূল ফটক ঘিরে এবং মূল সড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীদের অনেকে৷

    এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ সাউন্ড গ্রেনেড, রাবার বুলেট, ছড়রা গুলি ও টিয়ারশেল ছুড়ে। এছাড়া লালদীঘিতে কারাগারেও হামলার চেষ্টা হয়েছে বলে জানা গেছে।

    অন্যদিকে বরিশালে বিদায়ী সরকারের মন্ত্রী জাহিদ ফারুক শামীম, সাবেক সিটি মেয়র সাদেক আব্দুল্লাহর বাসা এবং নগর আওয়ামী লীগ কার্যালয়ে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

    শহরজুড়ে মিছিল করেছে আন্দোলনকারীরা। এছাড়া সংসদ সদস্য শাজাহান ওমরের বাসভবনেও হামলার ঘটনা ঘটেছে।

  • হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে

    হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৫ আগস্ট, ২০২৪: হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে । লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির দাবি এতে হামলায় কয়েক জন ইসরায়েলি সেনারা হতাহত হয়েছে।

    ইসরায়েলি সামরিক বাহিনীর ৯১ তম ডিভিশনের ব্যারাকে এই আক্রমণ চালানো হয়েছে। হামলার তথ্য নিশ্চিত করেছে ইসরায়েল। তবে তারা এটিকে রকেট হামলা বলে উল্লেখ করছে তাছাড়া সেনা হতাহতের বিষয়ে বলছে দুই সেনা ‘মোটামুটি আহত’হয়েছে।

    ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লেবানন থেকে আসা রকেটগুলোকে আটকে দিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা ওই এলাকায় ছড়িয়ে পড়া আগুন নেভানোর জন্য কাজ করছে।

    ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি লেবাননে অবস্থানরত ইতালীয়দের ‘যত তাড়াতাড়ি সম্ভব বাণিজ্যিক ফ্লাইটে ইতালিতে ফিরে আসার’ এবং ‘বিদ্যমান পরিস্থিতির কারণে’ দেশের দক্ষিণে ভ্রমণ না করার আহ্বান জানিয়েছেন।

    তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে থাকা তুর্কি নাগরিকদের ‘সতর্কতা অবলম্বন করতে এবং একেবারে প্রয়োজন না হলে নাবাতিহ, দক্ষিণ লেবানন, বেকা এবং বালবেক-হারমেল অঞ্চলে ভ্রমণ না করতে’ পরামর্শ দিয়েছে।

    গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ এবং ইসরায়েলের এই লড়াইয়ে এখন পর্যন্ত লেবাননে কমপক্ষে ৫৪২ জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই হিজবুল্লাহ যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ১১৪ জন বেসামরিক নাগরিকও রয়েছেন।

  • রাশিয়ায় গির্জা ও পুলিশ পোস্টে হামলায় নিহত ২৩ জন

    রাশিয়ায় গির্জা ও পুলিশ পোস্টে হামলায় নিহত ২৩ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক ২৪ জুন, ২০২৪: রাশিয়ার দুটি গির্জা ও পুলিশ পোস্টে ভয়াবহ হামলা চালিয়েছে বন্দুকধারীরা। দেশটির উত্তর ককেশাস অঞ্চলে অবস্থিত দাগেস্তান প্রজাতন্ত্রের দু’টি শহরে ইহুদি এবং খ্রিস্টানদের চারটি ধর্মীয় উপাসনালয়ে হামলা চালিয়েছে একদল বন্দুকধারী। একইসঙ্গে, পুলিশের একটি তল্লাশিচৌকিতেও হামলার ঘটনা ঘটেছে।

    এসব ঘটনায় কমপক্ষে ২৩ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৫ জন পুলিশ সদস্য এবং ছয় জন হামলাকারী রয়েছে বলে জানা গেছে।

    হামলায় অন্তত এক ডজন মানুষ আহত হয়েছেন। আজ সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার (২৩ জুন) সন্ধ্যায় দাগেস্তান প্রজাতন্ত্রে অবস্থিত ডারবেন্ট এবং মাখাচকালা শহরে পৃথক দুটি হামলায় ঘটনা ঘটে। দুটি অর্থোডক্স গির্জা, একটি সিনাগগ এবং একটি পুলিশ পোস্টে হামলা চালায় বন্দুকধারীরা।

    হামলার শিকার ওই সিনাগগ এবং গির্জা উভয়ই ডারবেন্টে অবস্থিত, যা প্রধানত-মুসলিম উত্তর ককেশাস অঞ্চলে প্রাচীন ইহুদি সম্প্রদায়ের আবাসস্থল।

    অন্যদিকে হামলার শিকার পুলিশ পোস্টটি প্রায় ১২৫ কিলোমিটার (৭৮ মাইল) দূরে দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত। এ দুই হামলায় ১৫ জনেরও বেশি পুলিশ সদস্য এবং একজন অর্থোডক্স পুরোহিত নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

    রাশিয়া ইহুদি কংগ্রেস তাদের ওয়েবসাইটে জানিয়েছে, রবিবার সন্ধ্যার প্রার্থনার প্রায় ৪০ মিনিট আগে ডারবেন্ট সিনাগগে হামলা চালানো হয়। বন্দুকধারীরা পুলিশ ও নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালায় এবং মোলোটভ ককটেল নিক্ষেপ করে।

    মাখাচকালায় হামলাটিও একই রকম ছিল বলে জানিয়েছে ওয়েবসাইটটি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে উপাসনালয়ের ভবনগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে।

    ইতোমধ্যে হামলাকারীদের মধ্যে ছয়জনকে ‘হত্যা’ করা হয়েছে বলে জানিয়েছেন দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সের্গেই মেলিকভ।   হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

    মেলিকভ বলেছেন, ‘গতকাল রবিবার রাতে ডারবেন্ট এবং মাখাচকালায়, অজ্ঞাত লোকেরা সেখানে অশান্তি সৃষ্টির চেষ্টা করছিল। দাগেস্তান পুলিশ অফিসাররা তাদের পথে বাধা দেয়। তারা হামলা চালায়। এতে হতাহতের ঘটনা ঘটে। সমস্ত পরিষেবা নির্দেশনা অনুযায়ী কাজ করছে এবং হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা হচ্ছে। ’

    তবে রাশিয়ার বার্তাসংস্থা তাস জানিয়েছে, হামলাকারীরা ‘আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের’ সদস্য ছিল বলে আইন প্রয়োগকারী সংস্থাগুলো মনে করছে।

    বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় একটি তদন্ত শুরু করেছে রাশিয়া তদন্তকারী কমিটি।

  • হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

    হামাসের হামলায় ৮ ইসরায়েলি সেনা নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৬ জুন, ২০২৪: হামাসে সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেডের সদস্যরা গতকাল দক্ষিণ গাজার রাফাহ’র তাল আস-সুলতান জেলায় একটি সফল হামলা চালায়। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর এটি হল তাদের অন্যতম সফল আক্রমণ। এক বিবৃতিতে কাসাম ব্রিগেড বলেছে, তাল আস-সুলতান জেলায় ইসরায়েলি সেনাদের সাঁজোয়াযানে অতর্কিতে ট্যাংক বিধ্বংসি গোলার আঘাত হানে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে। এর পরপরই সেখানে ওৎ পেতে থাকা তাদের আরেকটি দল ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়। আল জাজিরার এত প্রদিকেনে এ তথ্য উঠে এসেছে।

    এক বিবৃতিতে আট সেনা নিহতের কথা নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী । দক্ষিণ গাজায় অভিযান চালানোর সময় তারা নিহত হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। সেনা নিহত হওয়ার পর রাফাহতে বেসামরিক ফিলিস্তিনিদের বাসভবনে ও তাঁবুতে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ১৯ ফিলিস্তিনি হত্যা করেছে।

    গত ২৭ অক্টোবর স্থল অভিযান শুরুর পর গাজায় এখন পর্যন্ত অন্তত ৩০৭ ইসরায়েলি সেনা নিহত হয়েছে ইসরায়েল সরকারি সূত্রে স্বীকার করা হয়েছে। আহত হয়েছে আরও কয়েক হাজার। তবে ইসরায়েলি সেনা হতাহতের প্রকৃত সংখ্যা এরচেয়ে অনেক বেশি। ইসরায়েল তাদের সেনা নিহতে প্রকৃত সংখ্যা গোপন করছে। গাজায় স্থল অভিযান শুরু করার পর গত জানুয়ারিতে একদিনে সর্বোচ্চ ২১ সেনা হারিয়েছিল ইসরায়েল। এরপর শনিবার একদিনে আট সেনা নিহত হওয়াটা ইসরায়েলের জন্য একটি বড় ধাক্কা।

    গত ৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলি হামলা ও গণহত্যায় অন্তত ৩৭ হাজার ২৯৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশ নারী, শিশু ও বয়স্ক মানুষ।এই হামলার পর গাজায় বহু স্থাপনা ভেঙ্গে যাওয়ার পাশাপাশি গাজায় দেখা দিয়ে ওষুধ ও খাদ্য সংকট।

    বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘের যুদ্ধবিরতির প্রস্তাব খুব একটা আমলে নিচ্ছে না ইসরায়েল। বিষয়টি বিশ্ব শান্তির জন্য হুমকি।

  • ভারতের জম্মু ও কাশ্মিরের সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা

    ভারতের জম্মু ও কাশ্মিরের সেনা ঘাঁটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলা

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১২ জুন, ২০২৪: বিচ্ছিন্নতাবাদীরা ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে । সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, আজ বুধবার (১২ জুন) ভোরে ওই ঘাঁটিতে হামলা হয়। আজ দুপুরেও সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ।

    এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে।”

    জানা গেছে এর আগে গত রাতে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

    গোলাগুলির প্রাথমিক অবস্থায় দুই সেনা আহত হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে।

    এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন।

    জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

    তিনি সাংবাদিকদের বলেছেন, “ওই এলাকায় এখনো (সকাল ১১টায়)গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরও বিস্তারিত জানানো হবে।”

  • সালমানের বাড়িতে গুলির ঘটনায় অভিযুক্ত এক সন্ত্রাসীর আত্মহত্যা

    সালমানের বাড়িতে গুলির ঘটনায় অভিযুক্ত এক সন্ত্রাসীর আত্মহত্যা

    www.HelloBangla.News – বিনোদন – ১ মে, ২০২৪: গত ১৪ এপ্রিল রবিবার ভোরে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলির ঘটানা ঘটে। এর পর থেকে সালমানের বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে ক্রাইম ব্রাঞ্চের ১০টি দল মোতায়েন করে মুম্বাই পুলিশ।পরদিন সিসি ফুটেজ থেকে অপরাধিদের তাদের চিন্থিত করে মুম্বাই পুলিশ। ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুই বন্দুকধারীদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ। গুজরাতের ভুজ এলাকা থেকে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর শিরিযোগেন্দ্র পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার চেষ্টা করেন অনুজ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন তাকে। মুম্বইয়ের সেন্ট জর্জ হাসপাতালে মৃত্যু হয়েছে অনুজের।

    সলমনের ফ্ল্যাটে যে দু’জন গুলি চালিয়েছিলেন, তারা সাগর পাল ও ভিকি গুপ্ত। ঘটনার দিন দুয়েকের মধ্যেই গুজরাতের ভূজ থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদেই উঠে আসে অস্ত্র চালানকারী সোনু ও অনুজের নাম। বন্দুকবাজদের বয়ান অনুযায়ী, দশ রাউন্ড গুলি চালানোর নির্দেশ পেয়েছিলেন তারা। তার পরে সুরাতের তাপ্তী নদীতে বন্দুক ফেলে দেন তারা। জানা গিয়েছে, এর মধ্যেই নদী থেকে একটি বন্দুক ও কিছু কার্তুজ উদ্ধার করেছে মুম্বই অপরাধ দমন শাখা।

    গুলিকাণ্ডের পর থেকে কঠোর নিরাপত্তার রয়েছেন সালমান। সারা ক্ষণই ওয়াই ক্যাটেগরির নিরাপত্তার মধ্যে রয়েছেন তিনি। উদ্বেগে সালমানের পরিবার-সহ তার অনুরাগীরাও। শোনা যাচ্ছে, ইতিমধ্যে নিজের বান্দ্রার ফ্ল্যাট ছেড়ে পানভেলের খামারবাড়িতে পাকাপাকি ভাবে থাকতে শুরু করেছেন তিনি।

    কিন্তু পুলিশি হেফাজতে থাকাকালীন আত্মহত্যার ঘটনাটি নতুন মোড় নিচ্ছে বলে মনে করে অনেকে। এটা হত্যা না আত্মহত্যা সেটা নিয়েও প্রশ্ন অনেকের।

  • ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ

    ইসরায়েলি হামলার আশঙ্কায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৭ এপ্রিল, ২০২৪: সিরিয়ায় ইরানি দূতাবাসে হামালার জবাবে ইরান প্রথম বারের মত নিজ ভূখণ্ড থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছে ইসরায়েল। এই আশঙ্কায় ইরান নিজ দেশের পারমাণবিক স্থপনা বন্ধ।

    ইরানি হামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য গত সোমবার (১৫ এপ্রিল) দ্বিতীয় দফায় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার বৈঠক ডাকেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন সূত্রের বরাতে পশ্চিমা সংবাদমাধ্যম গুলো বলছে, ইরানে শিগগিরই পাল্টা হামলা চালানোর বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ইসরায়েলের মন্ত্রিসভা।

    জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ প্রধান আশঙ্কার করছেন এই অবস্থায় ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করতে পারে ইসরায়েল । আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, ইরান ‘নিরাপত্তা বিবেচনায়’ রবিবার তার পারমাণবিক স্থাপনাগুলো বন্ধ করে দিয়েছিল এবং সোমবার কয়েকটি আবার চালু হলেও যতক্ষণ পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হচ্ছে, ততক্ষণ তিনি আইএইএ পরিদর্শকদের সেখান থেকে দূরে রাখছেন।

    ১৯৮১ সালে ইরাকের ওসিরাক পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছিল ইসরায়েল। যুক্তরাষ্ট্র ওই হামলার বিরোধিতা করলেও তাতে কর্ণপাত করেনি ইসরায়েল সরকার। ২০১৮ সালে ইসরায়েল স্বীকার করেছে, ১১ বছর আগে সিরিয়ার একটি পারমাণবিক চুল্লিতে বিমান হামলা চালিয়েছিল তারা। এছাড়াও ইরানের পারমাণবিক কেন্দ্রে ‘স্টাক্সনেট’ নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে দিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ যন্ত্র ‘নিউক্লিয়ার সেন্ট্রিফিউজ’ ধ্বংস করেছিল ইসরায়েল। পরবর্তীতে এই ভাইরাস বিশ্বব্যাপী সাধারণ কম্পিউটারেও ছড়িয়ে পড়ে।

    এদিকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি জানিয়েছেনম, স্বার্থের বিরুদ্ধে কিছু হলেই ইরান জবাব দেবে।

  • ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল আর সাহায্য পাবে না যুক্তরাষ্ট্রের

    ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল আর সাহায্য পাবে না যুক্তরাষ্ট্রের

    www.HelloBangla.News – আন্তর্জাতি – ১৪ এপ্রিল, ২০২৪: ইরানে পাল্টা হামলার বিষয়ে ইসরায়েল আর সাহায্য পাবে না যুক্তরাষ্ট্রের বলে হুশিয়ারি দিয়েছেন   যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে জানিয়েছেন, এই হামলা চলাকালেই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে টেলিফোনে আলাপ করেন বাইডেন।

    আলাপকালে ইসরায়েলের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেন তিনি। তবে তিনি এটাও জানিয়ে দিয়েছেন, ইরানি হামলার পরিপ্রেক্ষিতে ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র এবং এই ধরনের কোনো অভিযানকে সমর্থনও করবে না ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং বন্ধু রাষ্ট্রটি।

    হোয়াইট হাউসের কর্মকর্তা আরও জানান, বাইডেন নেতানিয়াহুকে বলেছেন—মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং এই অঞ্চলের অন্যান্য বন্ধু দেশগুলোর যৌথ প্রতিরক্ষামূলক প্রচেষ্টায় ইসরায়েলের ওপর ইরানের আক্রমণ ব্যর্থ হয়েছে।

    বাইডেন বলেন, এই অঞ্চলে মোতায়েন থাকা মার্কিন বাহিনী ইসরায়েলকে ‘প্রায় সমস্ত ড্রোন এবং ক্ষেপণাস্ত্র’ নামিয়ে নিতে সহায়তা করেছে এবং মিত্রদের সুরক্ষার জন্য ওয়াশিংটনের ‘আয়রন-ক্লাড’ (লোহার মতো দৃঢ়) প্রতিশ্রুতির বিষয়টি পুনর্নিশ্চিত করেছে।

    তিনি আরও বলেন, শনিবার ইসরায়েলে ইরানি এই হামলার সময় মার্কিন বাহিনী বা স্থাপনাগুলোতে কোনো হামলা না হলেও ‘আমরা সমস্ত হুমকির বিরুদ্ধে সতর্ক থাকব’।

    ১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান ওই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে। হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন।

    জবাবে নিজ ভূখণ্ড থেকে প্রথমবারের সরাসরি ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান। হামলার সময় ইসরায়েলের দিকে তিনশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

  • ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি হামলায় নিহত ১৭

    ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর আবারও ইসরায়েলি হামলায় নিহত ১৭

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩১ মার্চ, ২০২৪: বিগত পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। সেখানে এখন বিভিন্ন সমস্যার পাশাপাশি দেখা দিয়েছে ত্রাণ সংকট। এখন সেনারা ত্রাণ নিতে আসা ব্যক্তিদের ওপর হামলা করছে। সর্বশেষ ইসরায়েলি সামরিক বাহিনী ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ত্রাণের অপেক্ষায় থাকা সাহায্যপ্রার্থীদের ওপর আবারও নির্বিচার হামলা চালিয়েছে । এতে নিহত হয়েছেন ১৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন আরও প্রায় ৩০ জন।

    এর আগে তাৎক্ষণিকভাবে নিহতের সংখ্যা ১২ বলে জানানো হয়েছিল। ইসরায়েল এর আগেও কয়েক দফায় গাজায় সাহায্যপ্রার্থীদের ওপর এই ধরনের হামলা চালিয়েছে। আজ রবিবার (৩১ মার্চ) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজার আল কুয়েত গোলচত্বরে হামলায় নিহতের সংখ্যা ১২ জন থেকে বেড়ে ১৭ জনে পৌঁছেছে। হামলায় আরও প্রায় ৩০ জন আহত হয়েছেন। সাহায্যপ্রার্থী ফিলিস্তিনিরা গত কয়েক সপ্তাহ ধরে গাজার ওই মোড়ে জড়ো হচ্ছে এবং চলতি বছরের জানুয়ারি থেকে তারা একের পর এক ইসরায়েলি হামলার শিকার হচ্ছে।

    এর আগে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট বলেছিল, গত শুক্রবার একই গোলচত্বরে সাহায্য বিতরণের সময় বন্দুক হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়। সেসময় হাজার হাজার মানুষ সেখানে ময়দা এবং অন্যান্য সরবরাহ বহনকারী ট্রাকগুলোর আসার অপেক্ষায় জড়ো হয়েছিল।

    প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ত্রাণ বিতরণের তত্ত্বাবধানকারী গাজাবাসীরা ফাঁকা গুলি চালায়, তবে ওই এলাকায় ইসরায়েলি সৈন্যরাও গুলি চালায় এবং কিছু চলন্ত ট্রাক খাবার নেওয়ার চেষ্টা করা লোকেদের আঘাত করে। এতেই হতাহতের ওই ঘটনা ঘটে।

    এদিকে হামলার প্রত্যক্ষদর্শীরা মেডিক্যাল টিম এবং বেসামরিক ব্যক্তিদের সহায়তার হতাহতদের চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সংগ্রামের ‘বেদনাদায়ক দৃশ্য’ বর্ণনা করেছেন। এমনকি হামলার পর কিছু আহত লোক মাটিতেও পড়ে ছিল।

    ইসরায়েলি সামরিক বাহিনী এর আগে খাদ্য ও সহায়তা সরঞ্জাম সরবরাহকারী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর একাধিক বার বড় পরিসরে হামলা চালিয়েছে এবং এতে বহু সাহায্যপ্রার্থী ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    ফিলিস্তিনের সরকারি বার্তাসংস্থা ওয়াফা অবশ্য আরও বেশ কয়েকটি আক্রমণের তথ্য সামনে এনেছে। সংস্থাটি বলছে, সালাহ আল-দিন স্ট্রিটের ওয়াদি গাজা সেতুর কাছে ইসরায়েলি হামলায় একজন নিহত হয়েছেন। এছাড়া মাগাজি শরণার্থী শিবিরে বিমান হামলা এবং মধ্য গাজার আল-বুরেজি শরণার্থী শিবিরে কামানের গোলাবর্ষণে হতাহতের ঘটনা ঘটেছে।

    ইসরায়েলি আর্টিলারি জাবালির পূর্বের রাস্তায় পাশাপাশি উত্তর গাজার বেত হানুনেও আঘাত করেছে। এদিকে আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী মধ্য গাজার দেইর আল-বালাহ এবং দক্ষিণে খান ইউনিসে বিমান হামলা এবং কামান হামলা চালিয়েছে।

    সংবাদমাধ্যমটির সংবাদদাতারা বলেছেন, দেইর আল-বালাহের আল আকসা শহীদ হাসপাতালের আশপাশ থেকে ভারী গোলাগুলির শব্দ শোনা গেছে। তবে গাজার মিডিয়া অফিস বলেছে, গাজার এই চিকিৎসা অবকাঠামোটিতে ইসরায়েলি অভিযান হয়নি।

  • ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে

    ইসরায়েলি হামলায় গাজায় ৩২৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ৩০ মার্চ, ২০২৪: প্রায় পাঁচ মাসেরও বেশি সময় ধরে গাজায় চলছে ইসরায়েলি হামলা। সেখানে বিপুল প্রাণহানির পাশাপাশি দেখা দিয়েছে খাদ্য সংকট।বিশ্বের বিভিন্ন দেশের অনুরোধ উপেক্ষা করে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফলে গাজায় লাশের সারি যেন থামছেই না। প্রতিদিনই সেখানে ইসরায়েলি হামলায় শত শত ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছে। গাজাজুড়ে ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় একটি ক্রীড়া কেন্দ্রে ১৫ জন নিহত হয়েছে। সেখানে কয়েক হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় নিয়েছিল।

    আন্তর্জাতিক চাপ এবং নানা ধরনের সমালোচনার পরেও যুক্তরাষ্ট্র সরকার ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলার মূল্যের বোমা এবং যুদ্ধবিমান পাঠাচ্ছে। এদিকে প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি (পিআরসিএস) জানিয়েছে, গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনীর হামলায় তাদের ২৬ কর্মী নিহত হয়েছে। এর মধ্যে ১৫ জন সদস্য রয়েছেন যারা চিকিৎসা সেবা দেওয়ার সময় ইসরায়েলি বাহিনীর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।

    গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর থেকেই গাজায় হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। পাঁচ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর হামলায় এখন পর্যন্ত গাজায় ৩২ হাজার ৬২৩ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭৫ হাজার ৯২ জন।

    এর আগে সিরিয়ার আলেপ্পো প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৩৬ সিরীয় সেনা নিহত হয়েছেন। যুদ্ধ বিষয়ক একটি পর্যবেক্ষক সংস্থা শুক্রবার (২৯ মার্চ) এ তথ্য জানায়। ব্রিটেনভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার অধীনে থাকা একটি রকেট ডিপোর কাছে এই হামলা চালানো হয়।

    এর আগে সিরিয়ায় বিমান হামলায় ১৩ জন নিহত হন। তাদের মধ্যে ইরানপন্থি অন্তত ৯ জনসহ একজন কমান্ডার ছিলেন। মঙ্গলবার (২৬ মার্চ) সিরিয়ার পূর্বাঞ্চলে ওই হামলা চালানো হয়। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, একটি হামলায় ইরানপন্থি নয় যোদ্ধা নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন আইআরজিসির কমান্ডার রয়েছেন। একটি উপত্যকায় তাদের লক্ষ্য করে হামলাটি চালানো হয়।

    এদিকে ইসরায়েলি অভিযান শুরুর পর লাখ লাখ ফিলিস্তিনি দক্ষিণ গাজার রাফায় আশ্রয় নেয়। এটি মিশর সীমান্তবর্তী এলাকা। এরই মধ্যে উত্তর ও মধ্য গাজাকে ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। এখন আন্তর্জাতিক সব চাপ উপেক্ষা করে রাফায়ও অভিযান চালাবে ইসরায়েল।

    ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে জিম্মি সেনাদের পরিবারের সদস্যদের বলেছেন, একমাত্র সামরিক চাপের মাধ্যমেই তাদের মুক্ত করা সম্ভব। তাছাড়া রাফায় সেনাবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। রাফায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমরা এরই মধ্যে উত্তর গাজা ও খান ইউনিস জয় করেছি।

    অপরদিকে গাজায় গণহত্যামূলক কর্মকাণ্ডের অভিযোগ তুলে ইসরায়েলের বিরুদ্ধে আরও দুইটি ইস্যু জারি করেছে আন্তর্জাতিক বিচার আদালত। সেখানে মৌলিক সেবা ও মানবিক সহায়তা প্রবেশের নিশ্চিয়তা দেওয়ার কথা বলা হয়েছে। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামাস হামলা চালানোর পর থেকে গাজায় যে যুদ্ধ শুরু হয়েছে, সে বিষয়ে প্রথমবারের মতো জাতিসংঘের নিরাপত্তা পরিষদ (ইউএনএসসি) উভয় পক্ষের মধ্যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে।