Tag: সালমান খান

  • সালমান খানের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

    সালমান খানের সঙ্গে দেখা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

    www.HelloBangla.News – বিনোদন – ১৭ এপ্রিল, ২০২৪: গত ১৪ এপ্রিল (রবিবার)  সকালে বলিউড সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে হামলা চালায় দুই বন্ধকধারী। পরদিন সিসি ফুটেজ থেকে তাদের চিন্থিত করে মুম্বাই পুলিশ। ১৬ এপ্রিল (মঙ্গলবার) দুই বন্দুকধারীদের গ্রেফতার করে মুম্বাই পুলিশ। জানা গিয়েছে, ধৃত দু’জনের নাম ভিকি সাহেব গুপ্ত এবং সাগর পাল। দু’জনেই আদতে বিহারের বাসিন্দা। সালমানের বাড়িতে গুলি চালানোর ঘটনায় আতঙ্কিত বলিউডের অন্য তারকারাও। গোটা ঘটনায় বেশ চিন্তিত খান পরিবার। মঙ্গলবার এই ঘটনায় দু’জন গ্রেফতার হতেই সলমনের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ পৌঁছলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। অভিনেতার বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গোটা ঘটনায় মুম্বই পুলিশ কঠোর পদক্ষেপ করবে। পাশপাশি সালমানসহ তার গোটা পরিবারকে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার কথা জানান তিনি। এই মর্মে মুম্বাই পুলিশ কমিশনারকে ইতিমধ্যেই দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শিন্ডে।

    গোটা ঘটনায় এখনও পর্যন্ত সালমান কোনও মন্তব্য করেননি। সোমবার কাজেও বেরোন সলমন। যদিও কড়া নিরাপত্তার বেষ্টনীতে ছিলেন অভিনেতা। রবিবার থেকেই একে একে অভিনেতার ভাই-বোনরা পৌঁছেছেন তার বাড়িতে।

    যদিও সোমবার খান পরিবারের তরফ থেকে একটি বিবৃতি দিয়েছেন অভিনেতার ভাই আরবাজ় খান। তিনি লেখেন, ‘‘সেলিম খানের বাড়ির সাম্প্রতিক এই ঘটনাটি খুবই বিরক্তিকর ও উদ্বেগজনক। এই ঘটনায় আমাদের পরিবার বিস্ময়াহত।’’

    বিবৃতিতে আরও লেখা হয়েছে, ‘‘দুঃখজনক ভাবে এখন অনেকেই নিজেকে আমাদের পরিবারের কাছের মানুষ বলে দাবি করে মুখপাত্র হিসাবে সংবাদমাধ্যমে নানা কথা বলছেন এবং বিষয়টিকে ‘সস্তা প্রচার’ আখ্যা দিতে চাইছেন।’’ আরবাজ় জানিয়েছেন, যারা দাবি করছেন তাদের পরিবার বিষয়টাকে পাত্তা দিতে চাইছে না, সেটা ঠিক নয়। পাশাপাশি পরিবারের সুরক্ষার বিষয়ে মুম্বই পুলিশের উপর তারা ভরসা রাখছেন বলেই ওই বিবৃতিতে জানিয়েছেন আরবাজ়। একই সঙ্গে পাশে থাকার জন্য অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন তিনি।

    এতে কোন প্রকার হতাহতের ঘটনা না ঘটলেও ফেসবুক পোস্টে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই লেখেন, “আমদের ওপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তাই সই। আজ যা হয়েছে, সেটা শুধু ট্রেলার ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা চাইলে কতদূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এরপর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না। দাউদ ও ছোটা শাকিল নামের যে দুইজনকে তুমি ভগবান মানো, সেই নামের দুটি কুকুর পুষেছি বাড়িতে। বাকি বেশি কথা বলার মানুষ আমি নই। জয় শ্রী রাম। ”

    তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে’র সালমানের পরিবারের সঙ্গে দেখা করার বিষয়টিতে প্রমান করে মুম্বাই প্রশাসন বিষয়টিকে গুরুত্বের সঙ্গেই নিয়েছেন।

  • গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ঘটনায় বিচলিত নন সালমান

    গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলি ঘটনায় বিচলিত নন সালমান

    www.HelloBangla.News – বিনোদন – ১৫ এপ্রিল, ২০২৪: গতকাল রবিবার ভোরে সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে গুলির ঘটানা ঘটে। এই ঘটনায় মোটেও বলিউড সুপাস্টার সালমান খান। এমনটাই জানিয়েছেন ভাইজানের বাবা সেলিম খান। বে গুলির ঘটনায় মুম্বই বান্দ্রা এলাকায় ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’-এর দিকে নজর অনেকেরই। সেখানেই বাস অভিনেতা সালমান খানের। কেনান এখানে এক দিন আগে অভিনেতার বাড়ির সামনে চলেছিল চার রাউন্ড গুলি।

    একটি এসে লাগে অভিনেতার জানলার পাশের দেওয়ালে। তার পর থেকেই নড়েচড়ে বসে মুম্বই পুলিশ। মন্ত্রী থেকে বিধায়কদের আনাগোনা সলমনের বাড়িতে। গোটা ঘটনার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। তারা শুধু ঘটনার দায় স্বীকারই করেনি, সমাজমাধ্যমে পোস্ট দিয়ে রীতিমতো হুমকি দিয়েছে অভিনেতাকে। এ বার সিসিটিভি ফুটেজে প্রকাশ্যে এল অভিযুক্তের পরিচয়। পরনে কালো জ্যাকেট, মাথায় টুপি, চাপদাড়ি। নাম বিশাল ওরফে কালু। বাইকে চেপে গুলি ছুড়ে চম্পট দেন এই ব্যক্তি।

    বিশাল গুরুগ্রামের বাসিন্দা। জেলখাটা আসামি। ২০২০ সালে প্রথম বার পুলিশের খপ্পরে পড়েন তিনি। মোটার বাইক চুরির অভিযোগে তিহাড়ে বন্দি ছিলেন বিশাল। তিনি বিষ্ণোই গ্যাংয়ের সদস্য। পাশপাশি, রোহিত গোধরা গ্যাংয়ের সঙ্গেও কাজ করছেন। গত বছর গুরুগ্রামে দুই বুকিকে খুনের অভিযোগে নাম জড়ায় তার। এ বার সালমানের বাড়িতে গুলি চালিয়ে রাতারাতি প্রচারের আলোয় চলে এলেন এই ব্যক্তি।

    এই মুহূর্তে জেলবন্দি গ্যাং-প্রধান লরেন্স বিষ্ণোই। গোটা ঘটনার ১২ ঘণ্টা কাটার আগেই সমাজমাধ্যমের পাতায় হুমকি পোস্ট দেন লরেন্সের ভাই আনমোল বিষ্ণোই। তিনি লিখেছেন, ‘‘আমদের উপর হওয়া অত্যাচারের নিষ্পত্তি চাই। যদি তুমি সরাসরি যুদ্ধের ময়দানে নামতে চাও, তা-ই সই। আজ যা হয়েছে, তা শুধুই একটা ঝলক ছিল সালমান খান। যাতে তুমি বুঝতে পারো, আমরা কত দূর যেতে পারি। এটাই ছিল তোমাকে দেওয়া শেষ সুযোগ। এর পর গুলিটা তোমার বাড়ির বাইরে চলবে না… দাউদ ও ছোটা শাকিল নামের যে দু’জনকে তুমি ভগবান মানো, সেই নামের দু’টি কুকুর পুষেছি বাড়িতে। বেশি কথা বলার লোক আমি নই। জয় শ্রীরাম।’’

    তবে গোটা ঘটনায় মোটেই বিচলিত নন সালমান কিংবা তার বাবা সেলিম খান। ঘনিষ্ঠেরা জানিয়েছেন, খান পরিবার যে এই ঘটনায় ভয় পেয়েছে তেমন নয়। বরং, সব কিছু স্বাভাবিকই রয়েছে তাদের বাড়িতে।

    সূত্র: আনন্দবাজার পত্রিকা

  • সালমান খানের পরিবার এখন ৫২৫৯ কোটি টাকার মালিক

    সালমান খানের পরিবার এখন ৫২৫৯ কোটি টাকার মালিক

    www.HelloBangla.News – বিনোদন – ১৬ জানুয়ারি, ২০২৪: বলিউযে যে সব পরিবার ফিল্ম ইন্ডাস্ট্রিতে সফলতার সঙ্গে পদচারনা করেছে বা এখনও করছে তাদের মধ্যে অন্যতম কাপুর পরিবার, সেলিম খান পরিবার, অমিতাভ বচ্চন পরিবার, সাইফ আলী খান পরিবার এবং শাহরুখ খান পরিবার। এই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে বলিউডে রাজত্ব করছে এবং একটি পরিবারিক ঐতিহ্য বজায় রেখে নিজের সম্পদের পরিমান একটা উচ্চতায় নিয়ে গেছেন।

    কিন্তু এই সব পরিবাগুলোর থেকে সবচেয়ে সফল এবং ধনী পরিবার বলা হচ্ছে সেলিম খানের পরিবারকে। জানা গেছে বলিউডের সেলিম খানের পরিবার বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সক্রিয়। সেলিম খান দিয়ে শুরু হওয়া বলিউডে তাদের যাত্রা এখন তৃতীয় প্রজন্মে পৌঁছেছে। সালমান খানের বাবা সেলিম খান বলিউডের একজন বিখ্যাত লেখক যার কলম থেকে অনেক হিট ছবির গল্প এসেছে।

    সেলিম খান “সরহদি লুটেরা” চলচ্চিত্রটি নির্মানের সময় প্রথমবারের মত জাভেদ আখতারের সাথে কথা হয়। সেলিম ছোট চরিত্রে অভিনয় করা একজন অভিনেতা ছিলেন এবং সরহদি লুটেরা চলচ্চিত্রটি ছিল তার সর্বশেষ অভিনীতি চলচ্চিত্র। প্রাথমিকভাবে ১৯৭০ দশকের সময়ে মানুষের চিত্রনাট্য, গল্প এবং সংলাপে কৃতিত্ব দেখানোর মত কোন ধারণা ছিলনা। রাজেশ খান্না সর্বপ্রথম সেলিম খান এবং জাভেদ আখতারকে “হাতি মেরে সাথি” নামের চলচ্চিত্রে চিত্রনাট্য লেখক হিসেবে সুযোগ দেন। এছাড়াও তাদের ব্যবসাসফল জনপ্রিয় চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে: ইয়াদো কি বারাত (১৯৭৩), জাঞ্জির (১৯৭৩), হাত কি সাফাই (১৯৭৪), দিওয়ার (১৯৭৫), শোলে (১৯৭৫), প্রেমাদা কান্নিকি, চাচা ভাতিজা (১৯৭৭), ডন (১৯৭৮), ত্রিশূল (১৯৭৮), মনুশুলু চেছিনা দঙ্গালু, যুগনধার, দোস্তানা (১৯৮০), ক্রান্তি (১৯৮১), জামানা (১৯৮৫) এবং মি. ইন্ডিয়া (১৯৮৭)।তারা একত্রে প্রায় ২৪টির মত চলচ্চিত্রে কাজ করেছেন। এর মধ্যে চলচ্চিত্রের মধ্যে ২০টি ব্যবসাফল হিট ছবি। পরে অবশ্য দুই বন্ধু আলাদা হয়ে কাজ শুরু করে। সেলিম খান জাভেদ আক্তারের সাথে আলাদা হওয়ার পরে ১৯৯৬ সাল পর্যন্ত কোন চলচ্চিত্রের সাথে সক্রিয় ছিলেন না। তিনি ১৯৮৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত মাত্র ১০টি চলচ্চিত্রের জন্য স্ক্রিপ্ট লিখেছিলেন। জাভেদ আক্তারের সাথে বিভক্তির পর তার লেখা স্ক্রিপ্টগুলি হল নাম, কবজা, তুফান, জুর্ম, আকায়লা, পাথ্তার কি ফুল, মাস্ত কালেন্দার, আ গালে লাগ জা, মাজদাহার, দিল তেরা দিওয়ানা (১৯৯৬)। সালমান খান পাত্থার কি ফুল এবং মাঝদার চলচ্চিত্রে তার পিতা সাথে কাজ করেন। এর পরে নায়ক হিসেবে সালানের উত্তরণ ঘটে এবং এখনও তা বহাল আছে।

    সুতরাং, এটা সুস্পষ্ট যে শিল্পে এই ধরনের একটি সফল পরিবারও অর্ধেক পরিমাণ সম্পদ ভোগ করবে। আজ, আমরা আপনাকে এই পরিবারের মোট সম্পদ সম্পর্কে বলব। আপনি জেনে আরও অবাক হবেন যে সালমান খান একাই তার দুই ভাইয়ের মোট সম্পদের চেয়ে বেশি।

    খান পরিবারের নামে নথিভুক্ত সম্পত্তির ৫০ শতাংশের একক মালিক সালমান খান। একটি রিপোর্ট অনুযায়ী, সালমান খানের মোট সম্পত্তির পরিমাণ ২০০০ কোটি রুপি। প্রতিবেদনে বলা হয়েছে যে সঠিকভাবে গণনা করলে, সালমান খানের সম্পদ দাঁড়াবে ২৯১৬কোটি রুপি। এই রিপোর্ট অনুসারে, পুরো খান পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ৫২৫৯ কোটি টাকা।

    এছাড়াও, যদি আমরা খান পরিবারের অন্যান্য সদস্যদের কথা বলি, সালমান খানের দুই ভাই আরবাজ খান এবং সোহেল খান মোট সম্পদের দিক থেকে তার থেকে অনেক পিছিয়ে। প্রতিবেদন অনুসারে, উভয়ের সম্পদ সহ তাদের মোট সম্পদের পরিমাণ ৯০০ কোটি টাকা। এতে আরবাজ খানের মোট সম্পত্তি ৫০০ কোটি টাকা এবং সোহেল খানের মোট সম্পত্তি ৩৩৩ কোটি টাকা। এ ক্ষেত্রে তার বাবা সেলিম খানও তাদের দুজনের চেয়ে এগিয়ে। তার মোট মূল্য ১০০০ কোটি রুপি যা সালমা খান, হেলেন এবং তাদের সন্তানদের মধ্যে সমানভাবে ভাগ করা হবে।

    সেলিম খান এখন চিত্রনাট্যে ও গল্প লেখার কাজে খুব একটা সক্রিয় না হলেও তার তিন ছেলে সফলতার সঙ্গে কাজ করছেন। এই কারণে সেলিম পরিবারকে অর্থ ও ঐশ্বর্যের দিক দিয়ে সেরা বলা হচ্ছে। কেননা সালমান খানের প্রতিটি ছবি এখনও ব্যবসা সফল। তাছাড়া তাদের প্রোডাকশন ব্যবসাও চুটিয়ে চলছে।