www.HelloBangla.News – লাইফস্টাইল – ১০ মে, ২০২৪: বিভিন্ন তথ্য থেকে পাওয়া গেছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় একটি খাবার ছিলো সজিনা দিয়ে ডালের রান্না। আজ দেওয়া হলো সজিনা দিয়ে সোনামুগ ডালের একটি রেসিপি।

উপকরণ:
সোনা মুগ ডাল-৫০০ গ্রাম, সজিনা ডাঁটা-৫টা, কাঁচা আম-১টি, তেল (সরষের) ১ কাপ, শুকনা মরিচ আস্ত ৭টা, আস্ত জিরা-১ চামচ, সাদা সরষে-১ চা চামচ, আদা কুচি-২ চা চামচ, তেজপাতা-২টা ও লবন-স্বাদমতো।
প্রণালী:
ডাল ধুয়ে সেদ্ধ করে নিন। এবার কড়াইতে তেজপাতা, সরষে ফোড়ন, আদা কুচি দিয়ে তেলে নেড়ে ছোট করে কাটা শাজিনা ডাঁটা দিন। নাড়ুন। কিছুটা নেড়ে ডাল ঢেলে দিন। কিছুক্ষণ নেড়ে আম দিয়ে দিন। ঘন হয়ে গেলে ১ কাপ গরম পানি দিন। লবন দিন। ঘন হয়ে এলে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুন স্বাদের “সজিনা দিয়ে সোনা মুগ ডাল”
রেসিপি দিয়েছেন: ফারজানা বাতেন
