Tag: মেট্রোরেল

  • মেট্রোরেল এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না: প্রধানমন্ত্রী

    মেট্রোরেল এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৫ জুলাই, ২০২৪: মেট্রোরেল এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “যে স্থাপনাগুলো মানুষের জীবনকে সহজ করে সেগুলো ধ্বংস করা আসলে কোন ধরনের মানসিকতা। ঢাকা শহর যানজটে নাকাল থাকলেও মেট্রোরেল স্বস্তি দিয়েছে। আধুনিক প্রযুক্তির এই পরিবহন এভাবে ধ্বংস করেছে তা মানতে পারছি না।”

    আজ বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে কোটা আন্দোলনের সময় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “কোটা আন্দোলনকারীদের যেমন দাবি ছিল তার থেকে বেশি পূরণ করা হয়েছে। তাহলে এখনও কীসের আন্দোলন। তাদের দাবি ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়েছে। যা ধ্বংসযজ্ঞকে সুযোগ করে দিচ্ছে।”

    তিনি বলেন, “গেল ১৬ বছরে দেশের অভাবনীয় উন্নয়ন করা হয়েছে। যার সুফল সাধারণ মানুষ পাচ্ছে। এগুলোর উপর এত ক্ষোভ কেন? রাষ্ট্রীয় সম্পদ বিনষ্টে সাধারণ মানুষেরই কষ্ট হবে। সেটা কি সাধারণ মানুষ ভেবেছে? যারা এই কষ্ট তৈরি করল তাদেরকে জনগণেরই প্রতিহত করতে হবে। এসব তাণ্ডব যারা চালিয়েছে তাদের বিচার জনগণকেই করতে হবে।”

    শেখ হাসিনা বলেন, “দেশের মানুষের জীবনমান উন্নতি করতে কাজ করে যাচ্ছি। সাধারণ মানুষ যেন নির্বিঘ্নে কর্মক্ষেত্র পৌঁছাতে পারে সেটা সুনিশ্চিত করা হবে। দেশ যেন আর্থিকভাবে সচ্ছল হতে পারে সেই চেষ্টা করা হবে। এ দেশ মানুষ রক্ত দিয়ে স্বাধীন করেছে সেটা ব্যর্থ হতে পারে না।”

    প্রসঙ্গত, গত ১৮ জুলাই শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যে মেট্রোর লাইনের নিচে মিরপুর-১০ গোলচত্বরে ফুটওভার ব্রিজে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। সেই আগুনের মধ্য দিয়েই একটি ট্রেন ছুটে যায়। পরে চলাচল বন্ধ করে দেওয়া হয়।

    পরদিন সন্ধ্যায় মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশনে ব্যাপক ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। টিকেট ভেন্ডিং মেশিন, মূল স্টেশনে যাত্রী প্রবেশের পাঞ্চ মেশিনসহ সব কিছু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

    একই দিনে পল্লবী ও ১১ নম্বর স্টেশনেও হামলা হয়। সেখানেও উল্লেখযোগ্য সংখ্যক ক্ষতি হয়েছে।

  • মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ের পরিবর্তন আনা হয়েছে

    মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ের পরিবর্তন আনা হয়েছে

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ জুন, ২০২৪: সরকার নির্ধারিত নতুন অফিসের সময়সূচির কারণে পরিবর্তন হয়েছে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়। গত ৬ জুন সরকার থেকে অফিসের সময়সূচি ৯ থেকে ৫ টা পর্যন্ত করা হয়েছে। এই সময়সূচি ঈদের পর ১৯ জুন থেকে কার্যকর হবে। এজন্য মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়েও পরিবর্তন আনা হয়েছে।

    আজ বৃহস্পতিবার (১৩ জুন) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কার্যালয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক এ কথা জানান।

    ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বলেন,  “উত্তরা উত্তর থেকে থেকে মতিঝিল পর্যন্ত সকাল ০৭টা ১০ মিনিট থেকে সকাল ০৭টা ৩০ মিনিট পর্যন্ত আগের মতই স্পেশাল অফ পিক থাকবে। এই সময় হেডওয়ে হবে ১০ মিনিট।”

    তিনি বলেন, “আর সকাল ৭টা ৩১ মিনিট থেকে সকাল ১১টা ৩৬ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেড ওয়ে হবে ৮ মিনিট। আবার সকাল ১১টা ৩৭ মিনিট থেকে দুপুর ০২টা ২৪ মিনিট পর্যন্ত অফ পিক আওয়ার। এসময় ১২ মিনিট হেড ওয়ে। আবার দুপুর ০২টা ২৫ মিনিট থেকে রাত ০৮টা ৩২ মিনিট পিক আওয়ার। এসময় হেডওয়ে ০৮ মিনিট। আবার রাত ০৮টা ৩৩ মিনিট থেকে রাত ০৯টা ০০ পর্যন্ত স্পেশাল অফ পিক। এইসময় হেডওয়ে হবে ১০ মিনিট “

    এমএএন ছিদ্দিক বলেন, “আবার অন্যদিকে মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল ০৭টা ৩০ মিনিট থেকে সকাল ০৮টা ০০ পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১০ মিনিট। সকাল ০৮টা ০১ মিনিট থেকে দুপুর ১২টা০৮ মিনিট পিক আওয়ার। এইসময় হেডওয়ে ০৮ মিনিট। দুপুর ১২টা ০৯ মিনিট থেকে দুপুর ০৩টা ০৪ মিনিট স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে ১২ মিনিট। আবার দুপুর ০৩টা ০৫ মিনিট থেকে রাত ০৯টা ১২ মিনিট পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেড ওয়ে ০৮ মিনিট। রাত ০৯টা ১৩ মিনিট থেকে রাত ০৯:৪০ স্পেশাল অফ পিক। এই সময় হেড ওয়ে ১০ মিনিট।”

    তিনি বলেন “আগের মতই সাপ্তাহিক বন্ধ শুক্রবার। ঈদ-উল-আযহা উপলক্ষে কোরবানির পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস মেট্রোরেলে বহন করা যাবে না। ইতোপূর্বে আরোপিত অন্যান্য নিষেধাজ্ঞা বহাল থাকবে। ঈদ-উল-আযহা উপলক্ষে আগামী ১৭ জুন মেট্রো চলাচল বন্ধ থাকবে।”

    তিনি জানান,“ শনিবার ব্যতীত সকল সরকারি ছুটির দিনে হেডওয়ে ট্রেন ১২ মিনিট এর পরিবর্তে ১৫ মিনিট করা হয়েছে।”

    ভাড়া বৃদ্ধি নিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, “এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত হয়নি। তবে ভাড়া বাড়বে কিনা এটা ৩০ জুনের আগে বলা যাচ্ছে না।

    তিনি বলেন, “এখন একটি মেট্রোতে গড়ে ১৬০০ থেকে ১৭০০ যাত্রী যাতায়াত করে। আর ধারণক্ষমতা ২২০০। এখন দিনে ৩ লাখ ২৫ হাজার যাত্রী মেট্রোরেলে যাতায়াত করে। দিনে ১৯৪ বার মেট্রোরেল যাওয়া আসা করলেও ১৯ জুন থেকে ১৯৬ বার করবে।”

  • বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল

    বৈরী আবহাওয়ার কারণে প্রায় দুই ঘন্টা বন্ধ ছিল মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মে, ২০২৪: ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাজধানী ঢাকায় দমকা বাতাসের সঙ্গে ভারী বৃষ্টি হয়েছে। এই বৈরী আবহাওয়ার কারণে প্রায় ২ ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে।

    সকাল ৭টার কিছুটা পর মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় স্টেশনগুলো থেকে কিছুক্ষণ পর পর মাইকিং করে জানানো হয় সাময়িক বিলম্ব হবে। পরে ৮ টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

    সোমবার (২৭ মে) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন।

    এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, মেট্রোরেল চলাচলের জন্য যে ইলেক্ট্রিক পাওয়ার সাপ্লাই রয়েছে, টেকনিক্যাল কারণে সেটি ফল করেছিল। শেওড়া পাড়া থেকে বিজয় সরণি অংশে এই সমস্যা দেখা দেয়। সকাল ৮টা ৫৪ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

    সোমবার সকাল সোয়া ১০টার দিকে এমআরটি লাইন-৬ প্রকল্পের উপপরিচালক (জনসংযোগ) তরফদার মাহমুদুর রহমান জানান, বৈদ্যুতিক সরবরাহে সমস্যা দেখা দেওয়ায় সকাল সাড়ে ৭টার দিকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। প্রায় দুই ঘন্টা পর আবার চলাচল শুরু হয়।

  • ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: সেতুমন্ত্রী

    ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ মে, ২০২৪: ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।তিনি বলেন, “ভ্যাট বসলে মেট্রোরেলের সুনাম নষ্ট হবে। আমি মন্ত্রণালয়ে বিষয়টি তুলে ধরেছি। প্রধানমন্ত্রী বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছেন।”

    আজ রবিবার (১৯ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা মেট্রোরেলের এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    সেতুমন্ত্রী বলেন, “ভারতে মেট্রোরেলে কি ভ্যাট আছে? ভারতে ভ্যাট নেই আমরা কেন করবো? আমি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি বিবেচনা করবেন।”

    তিনি বলেন, “এই ঢাকা সিটি, যেটি শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে অর্জনে বিশ্বের বিস্ময়। বাংলাদেশের রাজধানী এখন ইকোনমিস্টের পর্যবেক্ষণে মোস্ট আন বিলিভ্যাবল সিটি অব দ্য ওয়ার্ল্ড।”

    বহির্বিশ্বের পরিবহনের সঙ্গে তুলনা করে সেতুমন্ত্রী বলেন, “এই শহরে যে বাসগুলো চলে, এখানে এত গরিব বাস। টিভিতে দেখি আফ্রিকান ছোট ছোট গাড়ি চলে, সেগুলো দেখতে অনেক সুন্দর। অথচ এই শহরের বাসগুলো জরাজীর্ণ।”

    তিনি বলেন, “এই জরাজীর্ণ বাস নিয়ে আমরা মিটিং করে বিআরটিএর সঙ্গে কথা বলেও সমাধান করতে পারিনি। ঢাকার সঙ্গে এসব যায় না। আজ আমাদের বুড়িগঙ্গা শেষ, কর্ণফুলীও শেষ।”

    সেতুমন্ত্রী বলেন, “আমাদের মেট্রোরেল অনেক সুন্দর, শব্দদূষণ নেই। অথচ পিলারগুলো পোস্টার দিয়ে ভরা। অপরিচ্ছন্ন নোংরা। মেট্রোরেল আমাদের সম্পদ। ২০৩০ সালে আমাদের টার্গেট ছিল ৬টি এমআরটি লাইনের যে কাজ শেষ হবে। ১ ও ৫ এর গ্রাউন্ড ম্যাপিং হয়ে গেছে।”

    তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর ব্রেইনে আজ মেট্রোরেল, এলিভ্যাটেড এক্সপ্রেস। এই বাংলাদেশ নিয়ে তার যে বহুমুখী পরিকল্পনা। এই ঢাকা তার অবিচ্ছেদ্য অংশ।”

    তিনি মেয়রের উদ্দেশ্যে বলেন, “আমাকে সহযোগিতা করুন। যে বাসগুলো চলে, ভীষণ খারাপ লাগে। এত আধুনিক মেট্রোরেল থেকে নেমে যখন গরিব, জীর্ণশীর্ণ বাস দেখতে কেমন লাগে। আমাদের মালিকরা কি লজ্জা পায় না। তারা কি বিদেশে যান না, দেখেন না।”

    সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিনুল্লাহ নূরীর সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজওয়ান আহমেদ তৌফিক, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশে প্রতিনিধি ইচিগুচি তোমোহোদি।

  • ১১ ও ১২ এপ্রিল মেট্রোরেল বন্ধ থাকবে

    ১১ ও ১২ এপ্রিল মেট্রোরেল বন্ধ থাকবে

    www.HelloBangla.News – জাতীয় – ১০ এপ্রিল, ২০২৪: আগামী ১১ ও ১২ এপ্রিল মেট্রোরেল বন্ধ থাকবে। দেশের প্রথম বিদ্যুৎচালিত এই মেট্রোরেল টানা দুই দিন বন্ধ থাকার পর আগামী শনিবার (১৩ এপ্রিল) থেকে নিয়মিত চলাচল করবে।

    মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আয়োজন করা সর্বশেষ সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম. এ. এন. ছিদ্দিক জানান, ঈদের জন্য মেট্রোরেল ঈদের দিন (১১ এপ্রিল) বন্ধ থাকবে। এছাড়া পরের দিন শুক্রবার (১২ এপ্রিল) সাপ্তাহিক বন্ধ যথারীতি কার্যকর থাকবে। সেই হিসেবে মেট্রোরেল টানা দুই দিন বন্ধ থাকবে।

    জানা গেছে, মেট্রোরেল নিজস্ব কর্মীদের দিয়ে পরিচালনা করা হয়। তবে সেই সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। মেট্রোরেল চালু রাখলে ঈদের দিন অধিকাংশ কর্মীকে কাজে ব্যস্ত থাকতে হবে। ঈদের দিন বিকেল পর্যন্ত মেট্রোরেল ব্যবহার করেন কম যাত্রী। এদিন মেট্রোরেল চালু থাকলে বিকেলের আগ পর্যন্ত একশ’র বেশি ট্রেনে আশানুরূপ যাত্রী পাওয়া যাবে না। এতে খরচের বোঝা বাড়বে।

    ডিএমটিসিএল জানিয়েছে, রমজানে প্রতিদিন গড়ে মেট্রোরেলে ২ লাখ ৪৬ হাজার যাত্রী চলাচল করেছে। রোজার আগে সংখ্যাটা ছিল ২ লাখ ৯৫ হাজারের মতো। ১৬ রমজান থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলাচল করে, তখন যাত্রী কিছুটা বাড়ে।

  • আগামী ১ জুলাই থেকে মেট্রোর টিকিটে ভ্যাট দিতে হবে

    আগামী ১ জুলাই থেকে মেট্রোর টিকিটে ভ্যাট দিতে হবে

    www.HelloBangla.News – অর্থনীতি – ৪ এপ্রিল, ২০২৪: মেট্রোরেলের টিকিটের ওপর বর্তমানে ভ্যাট মওকুফ রয়েছে, যার সময়সীমা আগামী ৩০ জুন শেষ হবে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ওই সুবিধা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কিন্তু জুন মাসের পরে ওই ভ্যাট অব্যাহতির সুবিধা বাতিল করছে প্রতিষ্ঠানটি।তাই আগামী ১ জুলাই থেকে মেট্রোর টিকিটে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে।

    আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিট কোম্পানিকে (ডিএমটিসিএল) চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    যাত্রীদের কথা চিন্তা করে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। আগামী ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে এ সুবিধা। ভ্যাট অব্যাহতির মেয়াদ বাড়াতে সম্প্রতি এনবিআরকে চিঠি দেয় ডিএমটিসিএল। কিন্তু এ আবেদন নাকচ করে সংস্থাটি।

    এনবিআর জানিয়েছে, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আয় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে। তাই এ খাতের ভ্যাট অব্যাহতির সুবিধা আর বাড়ানো হবে না। ফলে জুলাই থেকে ১০০ টাকা ভাড়ায় ১৫ টাকা ভ্যাট দিতে হবে মেট্রোরেলের যাত্রীদের।

    এনবিআর দ্বিতীয় সচিব ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সীর সই করা চিঠিতে বলা হয়েছে, মেট্রোরেল সেবার ওপর ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত প্রদত্ত অব্যাহতির মেয়াদ শেষে মূল্য সংযোজন কর আরোপ না করার জন্য ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড জাতীয় রাজস্ব বোর্ডকে অনুরোধ করেছে। জাতীয় রাজস্ব বোর্ড বিষয়টি পর্যালোচনা করেছে।

    চিঠিতে আরও বলা হয়, রূপকল্প ২০৪১ অনুযায়ী উন্নত দেশের কাতারে শামিলের লক্ষ্য সামনে রেখে দেশে বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কার্যক্রম চলমান। উন্নয়নমূলক কার্যক্রম সম্পাদনে সরকারকে প্রতিনিয়ত অর্থের জোগান দিতে হচ্ছে, যা মূলত আহরিত হচ্ছে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে।

    দেশীয় শিল্পের বিকাশ, আমদানি বিকল্প পণ্য উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি, ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ইত্যাদি লক্ষ্য সামনে রেখে সময়ে সময়ে বিভিন্ন ক্ষেত্রে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়।

    সেখানে বলা হয়, উন্নয়নের বিপুল কর্মযজ্ঞে অর্থের জোগান অব্যাহত রাখাসহ দেশকে এলডিসি থেকে উত্তরণ এবং কর-জিডিপি অনুপাত কাঙ্ক্ষিত মাত্রায় উন্নীত করতে বিভিন্ন খাতের সক্ষমতা বিবেচনায় নিয়ে প্রদত্ত অব্যাহতি সুবিধা ক্রমান্বয়ে প্রত্যাহার করা হচ্ছে, অর্থাৎ অব্যাহতির ক্ষেত্র সংকুচিত করা হচ্ছে।

    এ অবস্থায় প্রদত্ত অব্যাহতির মেয়াদ শেষে পুনরায় আলোচ্য ক্ষেত্রে মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদানে জাতীয় রাজস্ব বোর্ড অপারগতা জ্ঞাপন করছে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

    ভ্যাট আইন অনুযায়ী, যে কোনো শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল যেহেতু পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন, তাই মেট্রোর ভাড়াতেও ভ্যাট আরোপ হওয়ার কথা।

    তবে মেট্রো কর্তৃপক্ষের যুক্তি হলো- শীতাতপ নিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের আইন আছে। কিন্তু ওইসব ট্রেনে শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণি ছাড়াও সাধারণ শ্রেণি আছে। টিকিটধারী যাত্রীরা তাদের শ্রেণি পছন্দ করার সুযোগ পান। অন্যদিকে ঢাকার মেট্রোরেলই পুরোপুরি শীতাতপ নিয়ন্ত্রিত। সেখানে সব যাত্রীর একই টিকিট কাটতে হয়। এছাড়া মেট্রোরেল এখন পুরোপুরি গণপরিবহন, যেখানে সব শ্রেণি-পেশার মানুষ ভ্রমণ করেন।

    এর আগে গত ফেব্রুয়ারি মাসে ভ্যাট আরোপ নিয়ে এনবিআর ও মেট্রোরেল কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে নতুন করে একটি বৈঠক হয়। সেখানে এনবিআরের প্রস্তাব নাকচ করেন মেট্রোরেল কর্তৃপক্ষ।

    পরে মেট্রোরেলে কর্তৃপক্ষ টিকিটের ওপর ভ্যাট না বসানোর যুক্তি দেখিয়ে এনবিআর চেয়ারম্যানকে চিঠি দেয়।

    গত বছরের ২২ জানুয়ারি ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী ভ্যাট আরোপের আহ্বান জানিয়ে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডকে চিঠি দেন। পরে মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে একাধিক বৈঠকও হয়। তবে ভ্যাট আরোপ থেকে এনবিআর শেষ পর্যন্ত পিছিয়ে আসে।

    ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল)

    আওতায় মেট্রোরেল লাইন-৬ এর মাধ্যমে প্রথমে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত চলাচল করছে। ২০২৫ সালের মধ্যে কমলাপুর স্টেশন পর্যন্ত এ রেল চালু হবে বলে আশা করে ডিএমটিসিএল।

    ডিএমটিসিএলের ভাড়ার তালিকা অনুযায়ী, বর্তমানে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১০০ টাকা। এছাড়া যে কোনো দূরত্বে সর্বনিম্ন ভাড়া ২০ টাকা। তবে এ ভাড়ার সঙ্গে ১৫ শতাংশ ভ্যাট যুক্ত করলে ২০ টাকার ভাড়া বেড়ে হবে ২৩ টাকা।

  • আগামীকাল ২৭ মার্চ থেকে ১ ঘন্টা বাড়ছে মেট্রোরেলের সময়

    আগামীকাল ২৭ মার্চ থেকে ১ ঘন্টা বাড়ছে মেট্রোরেলের সময়

    www.HelloBangla.News – জাতীয় – ২৬ মার্চ, ২০২৪: রাজধানী ঢাকার মানুষ মেট্রোরেল আর্শিবাদ হয়ে এসেছে।কেননা যানজটের কারণে এতদিন মানুষ সময় মতো এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করতে পারনি। তাই প্রতিনিয়ত বাড়ছে মেট্রোরেলের যাত্রীসংখ্যা । ঢাকাবাসীর দবি ছিলো মেট্রোরেলের সময় বাড়ানোর। এই বিষয়টি বিবেচনার রেধে আগামীকাল বুধবার (২৭ মার্চ) থেকে এক ঘণ্টা বাড়ছে মেট্রোরেলের চলাচলের সময়।

    আজ মঙ্গলবার (২৬ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এমএএন ছিদ্দিক।

    তিনি বলেন, “আমরা মেট্রোরেল চলাচলের সময় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই কাজটি সম্পন্ন করেছি। বুধবার (২৭ মার্চ) থেকে মেট্রোরেল এক ঘণ্টা বেশি চলবে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে এতদিন রাত ৮টায় সর্বশেষ মেট্রোরেল ছেড়ে যেত। সেটি এখন এক ঘণ্টা বাড়িয়ে সর্বশেষ রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। অপরদিকে, মতিঝিল স্টেশন থেকে উত্তরা উত্তরের উদ্দেশে এতদিন সর্বশেষ মেট্রোরেল রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যেতে। এখন রাত ৯টা ৪০ মিনিটে সর্বশেষ মেট্রোরেল মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাবে। সেই ট্রেনটি উত্তরা উত্তর স্টেশনে পৌঁছাবে রাত ১০টা ১৪ মিনিটে।”

    তিনি আরও জানান, “নতুন করে বাড়ানো এক ঘণ্টা সময়ে উভয়দিকেই মেট্রোরেল ১২ মিনিট পর পর চলাচল করবে। এছাড়া অন্য সময়সূচি আগের মতোই অপরিবর্তিত থাকবে।  তবে সকাল ৭টা ১০ মিনিট এবং সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেল দুটিতে এবং রাত ৯টার পর থেকে মতিঝিল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রোরেলগুলোয় শুধুমাত্র এমআরটি র‍্যাপিড পাস ব্যবহারকারীরা চলাচল করতে পারবেন।”

    এমএএন ছিদ্দিক বলেন, “এই বর্ধিত সময়ে আরও ১০ বার মেট্রোরেল চলাচল করবে। এতে দৈনিক ১৯৪ বার মেট্রোরেল চলাচল করবে এবং প্রতি ট্রেনে দুই হাজার ৩০৮ জন করে মোট চার লাখ ৪৭ হাজার ৭৫২ জন যাত্রী যাতায়াত করতে পারবেন।”

  • রমজানে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

    রমজানে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে

    www.HelloBangla.News – জাতীয় – ১০ মার্চ, ২০২৪: আসন্ন রমজান মাসের শেষ ১৫ দিন মেট্রো চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক ।

    মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে।

    তবে প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলে সময়ের কোনো পরিবর্তন হবে না।

    আজ রবিবার (১০ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক।

    রমজানে সময় শেষে বাড়তি এক ঘণ্টা চলবে কী না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রী চাহিদা দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

    জানা গেছে, ইফতারের সময়ের আগে ও পরে ২৫০ এমএল বোতল বহন করা যাবে। এক্ষেত্রে অবশ্যই খালি পানির বোতল বিনে ফেলতে হবে। যেখানে-সেখানে ফেলা যাবে না। ট্রেনের ভেতর ও বাইরে এলইডি স্ক্রিনে ইফতারের সময়সূচি প্রদর্শিত হবে।

  • ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

    ১৭ ফেব্রুয়ারি থেকে ৮ মিনিট পর পর চলবে মেট্রোরেল

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ ফেব্রুয়ারি, ২০২৪: মেট্রোরেল ঢাকাবাসীর জন্য একটি বিরাট স্বস্তি। কেননা ঢাকা যানজটের এই শহরে মানুষকে ঘন্টর পর ঘন্টা রাস্তায় অতিবাহিত করতে হতো। ঢাকাবাসীকে সেই অবস্থা থেকে মুক্তি দিয়েছে মেট্রোরেল। তাই যাত্রীও বাড়ছে প্রতিদিন। এই কথা বিবেচনায় রেলে আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) থেকে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট অন্তর মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক।

    আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে তিনি এ মন্তব্য করেন।

    মেট্রো ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক বলেন, “প্রতিদিন আগে ১৫২টি ট্রেন চলতো, এখন সেটা বেড়ে ১৭৮ টি ট্রেন চলবে। মেট্রোরেলের হেডওয়ে বা দুই ট্রেন চলার মধ্যবর্তী সময় দুই মিনিট কমানো হয়েছে। নতুন সময় মেনে শনিবার থেকে চলাচল করবে মেট্রোরেল।”

    তিনি বলেন, “বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন সময় শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য।”

    তিনি আরও বলেন, “বর্তমান মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। কিন্তু শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮বার যাতায়াত করবে। আর প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।”

    নতুন সময় নিয়ে এম এ এন ছিদ্দিক বলেন, “শনিবার থেকে উত্তরা থেকে ৭টা ১০ মিনিট থেকে সাড়ে সাতটা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এটা স্পেশাল অফপিক। এরপর ৭টা ৩১ মিনিট থেকে ১১ টা ৪৮ পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট অন্তর ট্রেন চলবে। এরপর ১১টা ৪৯ মিনিট থেকে ৩টা ১১ মিনিট অফ পিক আওয়ারে আগের মতই ১২ মিনিট সময় থাকবে। ৩টা ১২ মিনিট থেকে ৮ টা ১১ টা পর্যন্ত পিক আওয়ারে ৮ মিনিট পর ট্রেন চলবে।”

    ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল থেকে উত্তরা অংশের সময় নিয়ে বলেন, “মতিঝিল থেকে সাড়ে ৭টা থেকে ৮টা পর্যন্ত তিনটা ট্রেন চলবে। এরপর ৮টা থেকে ১২টা ৮ মিনিট পর্যন্ত পিক আওয়ার। ১২টা ৯ মিনিট থেকে ৩টা ৫২ পর্যন্ত অফ পিক আওয়ার৷ ৩টা ৫২ থেকে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত পিক আওয়ার।”

    এর আগে সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হেডওয়ের সময় কমার আভাস দিয়েছিলেন। মন্ত্রী জানিয়েছিলেন, এখন মানুষের প্রচুর চাপ, অনেকে উঠতে পারে না। সেক্ষেত্রে দুই মিনিট হেডওয়ে কমানোর চেষ্টা চলছে।

  • মেট্রোরেলে বাড়ানো হচ্ছে কোচ

    মেট্রোরেলে বাড়ানো হচ্ছে কোচ

    www.HelloBangla.News – জাতীয় – ৩১ জানুয়ারি, ২০২৪: যাত্রী চাপের করণে মেট্রোরেলে কোচ ও সময় বাড়ছে বলে জানয়েছে ঢাক ম্যাস ট্রানজিট কোম্পানি মিলিটেড (ডিএমটিসিএল) কতৃপক্ষ । উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলকারি মেট্রোরেলে কোচের সংখ্যা ছয়টি থেকে বাড়িয়ে আটটি করা হচ্ছে। এছাড়া পিক ও অফ পিক আওয়ারে ট্রেন চলাচলের সময়ও কমিয়ে আনার চেষ্টাসহ রাত পৌনে ৯টার বদলে ১১টা পর্যন্ত চালানোর প্রস্তুতিও নেয়া হচ্ছে । সংস্থাটি মনে করছে, এসব উদ্যোগে যাত্রীদের ট্রেনে ওঠা নামার সমস্যা কমবে। ভিড়ের কারণে এখনও যারা মেট্রো এড়িয়ে চলছেন, তারাও মেট্রোমুখী হবেন। এতে সড়কে চাপ আরো কমবে। এরই মধ্যে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।

    বর্তমানে সকাল ৭টা ১০মিনিট থেকে সাড়ে ১১টা এবং বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে ট্রেন চলছে ১০ মিনিট পর পর। মাঝে বেলা সাড়ে ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে ট্রেন আসছে ১২ মিনিট পরপর। এছাড়া বর্তমানে যে ছয়টি কোচ থাকে, তার একটি নারীদের জন্য সংরক্ষিত। প্রতিটি কোচে উঠতে পারে সর্বোচ্চ ৩৯০ জন। তবে দুই দিকে ইঞ্জিন থাকায় দুটিতে যাত্রী ধারণক্ষমতা সর্বোচ্চ ৩৭৪ জন। এই হিসেবে একটি ট্রেনে একসঙ্গে উঠতে পারে সর্বোচ্চ ২ হাজার ৩০০ জনের মতো। দুটি কোচ বাড়ানো হলো সেটি ছাড়িয়ে যাবে তিন হাজার।

    তিনি বলেন, প্রকল্পের প্রস্তাবনায় যেসব লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল তাতে যেমন প্রতি ৫ মিনিট পর পর ট্রেন ছাড়া, আটটি কোচের সমন্বয়ে একেকটি ট্রেনসেট করা এবং রাত ১১টা পর্যন্ত যাত্রী পরিবহন, তার সবই করা হবে। কোচের সংখ্যা বাড়ানো ছাড়া অন্য দুটি লক্ষ্য পূরণে কয়েক মাস সময় লাগবে। এমআরটি-৬ এর জন্য এখন ৬ কোচের ২৪ সেট ট্রেন রয়েছে। কোচের সংখ্যা আটটি করা হলে সেটের সংখ্যা নেমে আসবে ১৮টিতে।

    এক রুটে ৯টি করে সেটের মধ্যে একটি হাতে রাখা হয় জরুরি অবস্থার জন্য। বাকি আটটি সেট দিয়ে পাঁচ মিনিট অন্তর ট্রেন চালানো যাবে কি না, এ নিয়েও ভাবতে হচ্ছে কর্তৃপক্ষকে।