www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৬ আগস্ট, ২০২৩ : বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত অর্থাৎ ২৬ দিনে বিশ্বে ১৪ লাখ ৭০ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ। এতই সময়ের মধ্যে করোনায় মারা গেছে দু’হাজারেরও বেশি লোক। সুস্থ্ হয়েছে ৪৮ শতাংশ।
সূত্র মতে, গত চার সপ্তাহে ১৪ লাখ ৭০ হাজার ২০১ জন করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছে দুই হাজার ৫৯ জন।
বিশ্বের ১০৩টি দেশে কভিড-১৯ এর সংক্রমণ ঘটছে। ভাইরাসটি এখনও বড়ো ধরনের হুমকি বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
সংস্থাটি কভিড-১৯ সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছে। এছাড়া টিকার বুস্টার ডোজ দেয়ার কথাও বলেছে।
উল্লেখ্য, গত চার সপ্তাহে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে দক্ষিণ কোরিয়ায় (১২ লাখ ৮৬ হাজার ২৮ জন), এরপরই অষ্ট্রেলিয়ায় (২২ হাজার ৮৩৬ জন), যুক্তরাজ্যে (২১ হাজার ৮৬৬), ইতালি (১৯ হাজার ৭৭৭) এবং সিঙ্গাপুরে (১৮ হাজার ১২৫)জন।
গত ২৪ জুলাই থেকে ২০ আগস্ট পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে দক্ষিণ কোরিয়ায় (৩২৮ জন), রাশিয়ায় (১৬৬), ইতালি (১৬৫), অষ্ট্রেলিয়ায় (১৪৮) এবং ফিলিপাইনে (১৩৬)জন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২০২০ সালের জানুয়ারির শেষ দিক থেকে ২০২৩ সালের ৫মে পর্যন্ত বিশ্বে স্বাস্থ্য সতর্কতা জারি রেখেছিল।
সংস্থাটি ২০২০ সালের ১১ মার্চ কভিড-১৯ কে মহামারি হিসেবে ঘোষণা করে।
সূত্র : বাসস
Tag: বিশ্বে গত ২৬ দিনে করোনার
-

বিশ্বে গত ২৬ দিনে করোনার সংক্রমণ বেড়েছে ৬৩ শতাংশ