Tag: নির্মূল

  • এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে: হানিফ

    এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে: হানিফ

    www.HelloBangla.News – জাতীয় – ১২ এপ্রিল, ২০২৪: এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, “এদেশে একসময় বাংলা ভাইসহ বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিলো, তাদের কে যে ভাবে নির্মূল করা হয়েছে কুকিচীন বা কেএনএফ এদেরকেও ঠিক সেভাবেই নির্মূল করা হবে। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীকে পেছন থেকে কারা মদত দিচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থা।”

    আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মাহবুব উল আলম হানিফ বলেন, “যারা আজকে সরকারের বিরোধীতা করছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রেখে গিয়েছিলো। মাথাপিছু আয় ৫৩৫ মার্কিন ডলার থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় তা এখন ২৮০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। আজ বাংলাদেশ চরম ব্যার্থ রাষ্ট থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ভাবে। এটা যাদের ভালো লাগেনা তারাই এসব আবোল তাবল কথা বলে।”

    কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ ও পূনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সদস্য সচিব প্রকোশলী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

    কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রায় দুই হাজার দুইশো  প্রাক্তন শিক্ষার্থী এই পূনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

  • সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

    সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয়  – ৬ এপ্রিল, ২০২৪: সন্ত্রাসীদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনে বলেন, “হামলাকারীদের সঙ্গে আশেপাশের সন্ত্রাসীদেরও যোগাযোগ রয়েছে। পার্শ্ববর্তী দেশে যারা ইতোমধ্যে সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছিল তাদের অস্ত্রশস্ত্র এদের কাছে এসেছে বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ইতোমধ্যে ব্যাংক ম্যানেজারকে মুক্ত করা হয়েছে। তাদের নির্মূল করতে সরকার বদ্ধপরিকর।”

    আজ শনিবার (৬ এপ্রিল) চট্টগ্রাম নগরের দেওয়ানজি পুকুর লেন ওয়াইএনটি সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “হরর সিনেমায় দেখা যায়, দৈত্য মানুষ পোড়ায়, আবার সেই পোড়া মানুষের মাংস খায়। বিএনপি যেভাবে মানুষ পুড়িয়ে হত্যা করেছে, মানুষের ওপর হামলা পরিচালনা করেছে, জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, তারা তো দৈত্য। হরর মুভিতে দেখা এসব বিএনপির বেলায়ও প্রযোজ্য। হরর মুভির মতো বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল।”

    তিনি বলেন, “বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট, আর কাউকে লাগবে না। যতদিন তারেক জিয়া তাদের নেতা থাকবে বিএনপির ততদিন কোনো সম্ভাবনা নাই। প্রকৃতপক্ষে বাজার অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ হিসেবে বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়েছিল। কিন্তু তাদের এই ডাকে দেশের কেউ সাড়া দেয়নি, এমনকি বিএনপির নেতাকর্মীরাও সাড়া দেয়নি। বাজার আমরা মোটামুটি নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। অনেক পণ্যের দামও কমেছে।

    ড. হাছান মাহমুদ বলেন, “কিছু অসাধু ব্যবসায়ী এবং মজুদদার চেষ্টা করেছিল বাজার অস্থিতিশীল করার এবং সেটির সঙ্গে যুক্ত হয়েছিল বিএনপির ভারতীয় পণ্য বর্জনের ডাক। ঈদকে সামনে রেখেও সবসময় বাংলাদেশে অসাধু সিন্ডিকেট চক্র সক্রিয় হয়। সেটিকেও কঠোরহস্তে দমন করার জন্য আমরা বদ্ধপরিকর।”

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি গণমাধ্যমকে অনুরোধ জানাব, রমজানের সময় যে বাজার মোটামুটিভাবে স্থিতিশীল আছে এবং কিছু কিছু পণ্যের দামও যে কমেছে, সেটিও প্রচার করা দরকার। কোনো পণ্যের দাম বাড়লে গণমাধ্যমে সেটি যেমন প্রচারিত হয়, পণ্যের দাম কমলে সেটিও প্রচার করা দরকার।সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী।