Tag: দক্ষিণ আফ্রিকা

  • নেপালকে ১ রানে হারিয়ে ডি গ্রুপে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

    নেপালকে ১ রানে হারিয়ে ডি গ্রুপে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ১৫ জুন, ২০২৪: টি টোযেন্টি বিশ্বকাপের শুরু থেকেই দক্ষিণ আাফ্রিকা খুব একটা ভালো খেলতে পারেনি। বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ড ও নেপাল সবার কাছেই অল্পের জন্য হারতে হারতে জিতেছে দেশটি। অথচ সম্ভাব্য চ্যাস্পিয়নের তালিকায় তিনিটি দেশের মধ্যে সব সময় থাকে দক্ষিণ আফ্রিকার নাম। আজকের খেলায় ক্রিকেট শক্তির দিক থেকে অনেক পিছিয়ে নেপালকে হারিয়েছে মাত্রা ১ রানে।চার খেলার চারিটিতে জিতে ডি গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

    টি-টোয়েন্টিতে এর আগে কখনোই সাক্ষাৎ হয়নি দক্ষিণ আফ্রিকা ও নেপালের ।সেন্ট ভিনসেন্টের আর্নস ভ্যালে স্টেডিয়ামে প্রথম সাক্ষাতে নেপালকে ১ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। টস জিতে আগে ফিল্ডিংয়ে নেমে প্রোটিয়াদের মাত্র ১১৫ রানে আটকে দেয় নেপাল। তাড়া করতে নেমে সাবধানী ব্যাটিংয়ে পাওয়ার প্লে পার করে তারা। কোনো উইকেট না হারিয়ে ৬ ওভারে যোগ করে ৩২ রান।

    অষ্টম ওভারে জোড়া আঘাত হেনে দক্ষিণ আফ্রিকাকে ব্রেকথ্রু এনে তাবরাইজ শামসি। কেশভ মহারাজের জায়গায় আজ একাদশে সুযোগ পান বাঁহাতি এই লেগ স্পিনার। সেই সুযোগ লুফে নিলেন দু হাতে।

    শামসির আঘাতের ধাক্কা কাটিয়ে তৃতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন আসিফ শেখ ও অনিল শাহ। তাতে জেতার আত্মবিশ্বাস খুঁজে পায় নেপাল। একটা পর্যায়ে রানরেট ছিল হাতের নাগালে। ২৪ বলে ২৭ রান করা অনিলকে ফিরিয়ে এ জুটি ভাঙেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম। ১৮তম ওভারে আবারও জোড়া আঘাত হানেন শামসি। দীপেন্দ্র সিং ঐরীকে কট বিহাইন্ডের পর আসিফকে বোল্ড করেন ওভারের শেষ বলে। ৪৯ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪২ রান করেন আসিফ।

    ১৯তম ওভারের প্রথম চার বলে কোনো রানই দেননি নরকিয়া। একইসঙ্গে শিকার করেন একটি উইকেটও। কিন্তু পঞ্চম বলে ১০৫ মিটার বিশাল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন সোমপাল কামি। পরের বলে দুই রান নিলে শেষ ওভারে জয়ের জন্য আট রান লাগে নেপালের।

    ওটনিল বার্টম্যানের প্রথম দুই বল থেকে অবশ্য কোনো রান আসেনি। তবে তৃতীয় বলে হালকা শাফল করে কাভার দিয়ে চার হাঁকান গুলশান ঝা। পরের বলে একইভাবে ব্যাট চালালেও দুই রানের বেশি নিতে পারেননি। পঞ্চম বলে তাকে শর্ট বলে সমস্যায় ফেলেন বার্টম্যান। কাট করতে গিয়েও ব্যাটে লাগাতে পারেননি গুলশান। শেষ বলটিও একইভাবে করেন বার্টম্যান। এবারও ব্যাটে লাগাতে পারেননি গুলশান। কিন্তু দৌড়ে এক রান নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু অপর প্রান্তে পৌঁছানোর আগেই দারুণ এক থ্রোয়ে স্টাম্প ভেঙে দেন হাইনরিখ ক্লাসেন। নেপালকেও ৭ উইকেটে ১১৪ রান নিয়ে।

    এর আগে ব্যাট করতে নেমে সমান উইকেট হারায় দক্ষিণ আফ্রিকাও। নেপালের স্পিনারদের সামনে তাদের কোনো ব্যাটারই খোলস ছেড়ে বের হতে পারেননি। ৪৯ বল খেলে সর্বোচ্চ ৪৩ রান করেন রিজা হেনড্রিকস। নেপালের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন কুশল ভুর্তেল। এছাড়া বাকি তিন উইকেট নেন দীপেন্দ্র। সেই স্পিনের ভরসায় থেকেই জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকার। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হন শামসি।

    চার ম্যাচের চারটিতেই জিতে বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করল প্রোটিয়ারা। তবে আজকের হারে বিদায় ঘণ্টা বেজেছে নেপালের। তাই ডি গ্রুপ থেকে সুপার এইটের লড়াইয়ে রয়েছে কেবল বাংলাদেশ ও নেদারল্যান্ডস। বাংলাদেশের জন্য সমীকরণটা অবশ্য সহজই বলা যায়। ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল।গ্রুপের শেষ ম্যাচে ১৭ জুন নেপালকে হারালেই সুপার এইটে উঠবে তারা। অন্যদিকে ২ পয়েন্ট পাওয়া নেদারল্যান্ডসকে সুপার এইটে যেতে হলে শ্রীলঙ্কাকে হারানোর পাশাপাশি চেয়ে থাকতে হবে বাংলাদেশের বড় হারের দিকে।

    আজকে অপর খেলায় জিতেছে নিউজিল্যান্ড

    বিশ্বকাপ থেকে দুদলেরই বিদায় নিশ্চিত হয়েছে আগে। তবে নিউজিল্যান্ডের ছিটকে পড়াটা ছিল বিস্ময়ের। আফগানিস্তানের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছেও হেরেছে তারা। তবে ব্যর্থতা ভুলে অবশেষে জয়ের দেখা পেয়েছে কেইন উইলিয়ামসনের। নবাগত উগান্ডাকে আজ ৯ উইকেটের বড় ব্যবধানে গুঁড়িয়ে দেয় তারা।

    টিম সাউদি-ট্রেন্ট বোল্টের মতো অভিজ্ঞ পেসারদের সামনে উগান্ডার ব্যাটাররা যে খুব বেশিক্ষণ টিকতে পারবেন না, তা আগে থেকেই অনুমিত ছিল। হলোও তা-ই। ১৮ ওভার ৪ বল খেলে মাত্র ৪০ রানেই গুটিয়ে যায় উগান্ডা। বিশ্বকাপ ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ। যৌথভাবে এই রেকর্ডের মালিকানা অবশ্য উগান্ডার দখলেই। এর আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল ৩৯ রানে।

    পাকিস্তানের বিদায়

    গতাকাল রাতে বৃষ্টির জন্য পরিত্যাক্ত হয় যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড খেলা। ফলে পাকিস্তানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে।ফলে এ গ্রুপ থেকে সুপার এইটে খেলবে ভারত ও যুক্তরাষ্ট্র। 

    আজকের খেলা

    ভারত ও কানাডা খেলবে ফ্লোরিডায়, খেলো শুরু হবে রাত ৮টা ৩০ মিনিটে। দিনের অপর খেলায় নামিবিয়া খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। অ্যান্টিগায় রাত ১১ টায় খেলা শুরু হবে রাত ১টায়।

  • টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা

    টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩০ এপ্রিল, ২০২৪: নিউজিল্যান্ডের পর টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। তবে নিউজিল্যান্ড দলে চমক না থাকলেও দক্ষিণ আফ্রিকা দলে আছে চমক। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ দলে জায়গা পাচ্ছেন এখনো টি-টোয়েন্টি অভিষেক না হওয়া দুই ক্রিকেটার। ডিপি ওয়ার্ল্ড লায়ন্সের রায়ান রিকেলটন এবং হলিউডবেটস ডলফিনের বোলার ওটনিয়েল বার্টম্যান যাচ্ছেন প্রোটিয়াদের হয়ে বিশ্বকাপ খেলতে।

    দক্ষিণ আফ্রিকার ক্রিকেট দলের সাদা বলের কোচ রব ওয়াল্টার আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। দলের অধিনায়ক থাকছেন এইডেন মার্করাম। টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব পাওয়ার পর এটিই হবে তার প্রথম বিশ্বকাপ।

    অবশ্য এই দুজন ছাড়া বাকি সব ক্ষেত্রেই অভিজ্ঞতার কদর করেছে দক্ষিণ আফ্রিকা। অভিজ্ঞ ব্যাটার কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার থাকছেন স্কোয়াডে। আর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করা ত্রিস্টান স্টাবস অবধারিতভাবেই জায়গা করে নিয়েছেন।

    চার পেসার হিসেবে বিশ্বকাপের টিকিট পাচ্ছেন কাগিসো রাবাদা, মার্কো জানসেন, জেরাল্ড কোয়েটজি এবং আনরিখ নরকিয়া। স্পিনার হিসেবে কেশব মহারাজ এবং তাবরিজ শামসির সঙ্গী হচ্ছেন বোর্ন ফর্টুইন। ট্রাভেলিং রিজার্ভ নান্দ্রে বার্গার এবং লুঙ্গি এনগিডি।

    রায়ান রিকেলটন দক্ষিণ আফ্রিকার ঘরোয়া আসর এস২০ এর দ্বিতীয় আসরে সর্বোচ্চ রানসংগ্রাহক ছিলেন। এমআই কেপটাউনের হয়ে ৫৮.৮৮ গড়ে ৫৩০ রান করেছিলেন তিনি। অন্যদিকে বার্টম্যান সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে ৮ ম্যাচে শিকার করেছেন ১৮ উইকেট। বর্তমানে আইপিএলের দল দিল্লি ক্যাপিটালসের সঙ্গে আছেন তিনি।

     

    দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড :

    এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেইনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, এনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।

    ট্রাভেলিং রিজার্ভ : নান্দ্রে বার্গার, লুঙ্গি এনগিডি

  • দক্ষিণ আফ্রিকায় ব্রিজ থেকে বাস খাদে পড়ে ৪৫ জন নিহত

    দক্ষিণ আফ্রিকায় ব্রিজ থেকে বাস খাদে পড়ে ৪৫ জন নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৯ মার্চ, ২০২৪: দক্ষিণ আফ্রিকায় একটি ব্রিজ থেকে বাস খাদে পড়ে ৪৫ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় সবার মৃত্যু হলেও শুধু একটি মেয়ে শিশু প্রাণে বেঁচে গেছে। পরে উক্ত শিশুটিকে আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। আজ শুক্রবার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বিবিসি।

    প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় একটি বাস সেতু থেকে প্রায় ৫০ মিটার (১৬৫ ফুট) গভীর খাদে পড়ে যাওয়ার পর পঁয়তাল্লিশ জনের মৃত্যু হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অবশ্য এই ঘটনায় আট বছর বয়সী এক মেয়ে শিশুকে একমাত্র জীবিত অবস্থায় পাওয়া গেছে এবং গুরুতর আহত অবস্থায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

    জানা গেছে, উত্তর-পূর্ব লিম্পোপো প্রদেশে বাসটি একটি ব্যারিয়ারে ধাক্কা দেওয়ার পর দুর্ঘটনার কবলে পড়ে এবং পরে এটিতে আগুন ধরে যায়। যাত্রীরা সবাই ছিলেন তীর্থযাত্রী এবং তারা বতসোয়ানার রাজধানী গ্যাবোরোন থেকে মোরিয়া শহরে ইস্টার সার্ভিসে যাচ্ছিলেন।

    দক্ষিণ আফ্রিকার পাবলিক ব্রডকাস্টার এসএবিসি জানিয়েছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে জোহানেসবার্গের প্রায় ৩০০ কিলোমিটার (১৯০ মাইল) উত্তরে মোকোপানে এবং মার্কেনের মধ্যে মামামতলাকালা পর্বত গিরিপথে একটি সেতু থেকে ছিটকে পড়ে।

    উদ্ধার তৎপরতা বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চলেছে এবং ধ্বংসস্তূপের মধ্যে নিহত কয়েকজনের কাছে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে বলে জানা গেছে।

    পরিবহন মন্ত্রী সিন্দিসিওয়ে চিকুঙ্গা দুর্ঘটনাস্থলে গিয়েছিলেন এবং পরে তিনি ‘মর্মান্তিক বাস দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা’ জানান। তিনি বলেন, দক্ষিণ আফ্রিকার সরকার মৃতদেহ ফিরিয়ে আনতে সাহায্য করবে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে পূর্ণ তদন্ত করবে।