Tag: টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ৭ ডিসেম্বর, ২০২৩: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ব্যক্তিগত সফরে সড়ক পথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌছেছেন।সেখানে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।

    আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকেলে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।এই সময় ছোট বোন শেখ রেহানা ও পরিবারের অন্যান্য সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।

    সমাধিতে পুষ্পস্তবক অর্পণের পর স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

    পরে প্রধানমন্ত্রী দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাতে অংশ নেন।

    টুঙ্গিপাড়া ও কোটালিপাড়ায় ব্যক্তিগত সফর শেষে শুক্রবার তিনি ঢাকায় ফিরবেন।

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ১৯ আগস্ট, ২০২৩ : শোকের মাস আগস্টের ১৯তম দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে মুক্তিযোদ্ধার সন্তানদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

    আজ শনিবার ( ১৯ আগস্ট) দুপুরে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রতিষ্ঠা মঞ্চ-৯৭’- এর সদস্যরা টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

    পরে তারা বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতা, বঙ্গবন্ধু, হাজার বছরের শেষ্ঠ বাঙালি ও শতাব্দীর মহানায় শেখ মুজিবুর রাহমানের প্রতি সম্মান প্রদর্শন করেন।

    শ্রদ্ধা নিবেদন শেষে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধু ও ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় দোয়া করা হয়।

    এ সময় সংগঠনের সদস্য আলমগীর হোসেন, শাহ মো. সাইফুল আলম লিটন, মো. মইনুল ইসলাম ভূঞা, সুলতান আলম মিতুল, ড. মোসাম্মৎ তাহমিনা বেগম, নাজমা ইসলাম ডলি, মো. সাজ্জাদ হোসেন, জোবায়দা হক অজন্তা, মো. মনিরুজ্জামান, সালমান মাহমুদ জসিম, নুরুজ্জামান ভুট্টু, তাজুল ইসলাম, সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, আব্দুর রশিদ মন্ডল রানা, অহিদুল ইসলাম তুষারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

    এরপর সমাধিসৌধ কমপ্লেক্সে সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়।

    এর আগে বেলা সাড়ে ১১ টায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলা শাখার পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়।

    সংগঠনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেলের নেতৃবৃন্দ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান।

    পরে নেতৃবৃন্দ পবিত্র ফাতেহা পাঠ ও মোনাজাত করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন। এ সময় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

    শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ রনি, মীরসরাই উপজেলা শাখার সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক মো. আবু জাফরসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান রুহেল বলেন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমাদের পিতারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আহবানে মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন। আমরা শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ব। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে বঙ্গবন্ধুর আদর্শে আমরা স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছি।

    ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নির্মম ভাবে হত্যা করে এদেশে কিছু বিপথগামী সেনা সদস্য।
    সূত্র : বাসস

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

    www.HelloBangla.News – জাতীয় – ১৫ – আগস্ট, ২০২৩ : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আজ টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

    পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার মহান স্থপতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।বঙ্গবন্ধু ১৯৭৫ সালের ১৫ আগস্টের ভয়াল রাতে কিছু বিপথগামী সেনা সদস্যের হাতে নিহত হন।সেদিন জাতির পিতার পরিবারের অধিকাংশ সদস্য নিহত হয়ছিরেন ।

    বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল সে সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়।

    ছোট বোন শেখ রেহানা ও তাঁর পরিবারের সদস্যদের সাথে নিয়ে প্রধানমন্ত্রী এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এবং ১৯৭৫ সালের ১৫ আগস্টের হত্যাযঞ্জের শিকার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

    জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্যগণ, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশ মহা পরিদর্শক এ সময় উপস্থিত ছিলেন।
    এছাড়া দেশের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

    আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পরে দলের পক্ষ থেকে বঙ্গবন্ধুর সমাধিতে আর একটি পুষ্পস্তবক অর্পণ করেন।
    আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

    প্রধানমন্ত্রী জাতীয় শোক দিবস উপলক্ষে সমাধিসৌধ প্রাঙ্গণে মন্ত্রিসভার সদস্য, তাঁর উপদেষ্টাগণ এবং দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

    জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
    এরআগে, জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর আজ সকাল ১১টা ৩৫ মিনিটে হেলিকপ্টারযোগে বঙ্গবন্ধুর পৈতৃক নিবাস টুঙ্গিপাড়ায় পৌঁছান শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী ঢাকার বনানী কবরস্থানে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের শহীদদের কবরেও পুষ্পার্ঘ্য অর্পণ করে ফুলের পাপড়ি ছিটিয়ে দেন। তিনি ফাতেহা পাঠ করেন ও মোনাজাতে যোগ দেন।

    সূত্র : বাসস