Tag: একনেক

  • একনেক সভায় ১১টি প্রকল্প অনুমোদন

    একনেক সভায় ১১টি প্রকল্প অনুমোদন

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৮ মে, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ১৪ হাজার ৩৩৭ কোটি ৩৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১১টি প্রকল্প অনুমোদন করেছে ।

    আজ মঙ্গলবার (২৮ মে) প্রধানমন্ত্রী ও একনেক-এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়।

    অনুমোদিত প্রকল্পের মধ্যে সরকারি অর্থায়ন ৬ হাজার ৫৪১ কোটি ৫২ লাখ টাকা, বৈদেশিক অর্থায়ন ৭ হাজার ৮৭৯ কোটি ১৫ লাখ টাকা।

    সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের; শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান; ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ; যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সভার কার্যক্রমে অংশ নেন। সভায় মন্ত্রিপরিষদ সচিব, এসডিজির মুখ্য সমন্বয়ক, পরিকল্পনা কমিশনের সদস্যরা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সিনিয়র সচিব ও সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    অনুমোদিত প্রকল্পসমূহ হলো: পানি সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প যথাক্রমে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলাধীন কর্ণফুলী নদী ও সংযুক্ত খালসমূহের বিভিন্ন স্থানে ভাঙন রোধকল্পে তীর সংরক্ষণ কাজ প্রকল্প এবং দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী ও আনোয়ারা উপজেলায় টেকসই পানি ব্যবস্থাপনা (১ম পর্যায়) প্রকল্প; খাদ্য মন্ত্রণালয়ের নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় ৪৮ হাজার মেট্রিকটন ধারণ ক্ষমতাসম্পন্ন চালের আধুনিক স্টিল সাইলো নির্মাণ প্রকল্প।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প; কৃষি মন্ত্রণালয়ের ‘Technical Assistance for Repurposing of Agricultural Public Support Towards a Sustainable Food System Transformation in Bangladesh (TARAPS)’ প্রকল্প; নৌপরিবহন মন্ত্রণালয়ের বিআইডব্লিউটিসির জন্য ৩৫টি বাণিজ্যিক ও ৮টি সহায়ক জলযান সংগ্রহ এবং ২টি নতুন স্লিপওয়ে নির্মাণ প্রকল্প; সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কুমিল্লা-লালমাই-চাঁদপুর-লক্ষ্মীপুর-বেগমগঞ্জ (আর-১৪০) (লক্ষ্মীপুর আন্তঃজেলা বাসস্ট্যান্ড হতে বেগমগঞ্জ চৌরাস্তা) এবং বেগমগঞ্জ-সোনাইমুড়ী-রামগঞ্জ (আর-১৪২) (সোনাইমুড়ী হতে রামগঞ্জ) আঞ্চলিক মহাসড়ক চার লেন সড়ক উন্নয়ন প্রকল্প; বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের কক্সবাজার বিমানবন্দর উন্নয়ন (১ম পর্যায়) প্রকল্প; ১. সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ২. বিদ্যুৎ বিভাগ, ৩. স্থানীয় সরকার বিভাগ, ৪. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, ৫. অর্থনৈতিক সম্পর্ক বিভাগসহ মোট ৫টি বিভাগের সমন্বয়কারী বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের গুচ্ছ প্রকল্প ‘Host and Forcibly Displaced Myanmar Nationals (FDMN)/Displaced Rohingya Population (DRP) Enhancement of Lives through a Multi-Sectoral Approach Project (HELP): Infrastructure Related Project’ প্রকল্প।

    ১. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, ২. স্বাস্থ্যসেবা বিভাগ, ৩. স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, ৪. মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, ৫. সমাজকল্যাণ মন্ত্রণালয়, ৬. দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ মোট ৬টি বিভাগের সমন্বয়কারী বিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের গুচ্ছ প্রকল্প ‘Inclusive Services and Opportunities (ISO) for Host communities and FDMN Populations Project’ প্রকল্প; এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এ পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন প্রকল্প।

  • শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০টি প্রকল্পে একনেকের অনুমোদন

    শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০টি প্রকল্পে একনেকের অনুমোদন

    www.HelloBangla.News – অর্থনীতি – ৯ মে, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ১০টি প্রকল্প উপস্থাপন করা হয়। পরে একনেক কমিটি প্রায় ৫ হাজার ৫৬৩ কোটি ৬৮ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে।

    এর মধ্যে সরকারি অর্থায়নে ৫ হাজার ২০৩ কোটি ২১ লাখ টাকা এবং বৈদেশিক অর্থায়নে ৩৬০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।

    আজ বৃহস্পতিবার (০৯ মে) প্রধানমন্ত্রী এবং একনেক এর চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়। শেরে বাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম।

    নতুন যে ১০টি প্রকল্প অনুমোদনের অপেক্ষা রয়েছে সেগুলো হলো- ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটিস্টিকস সার্ভিস বেইসড অন প্ল্যাটফরম প্রকল্প, শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, খুলনা স্থাপনের জন্য ভূমি অধিগ্রহণ, ভূমি উন্নয়ন ও মৌলিক অবকাঠামো নির্মাণ, চায়না এইড প্রজেক্ট অফ বার্ন ইউনিট অফ চিটাগাং মেডিকেল কলেজ হসপিটাল বাংলাদেশ, গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প; পিরোজপুর ও ঝালকাঠি জেলা, বরিশাল জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, প্রোগ্রাম ফর সাসটেইনেবলিটি ইন দা টেক্সটাইল অ্যান্ড লেদার সেক্টর, ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড এর উৎপাদন পদ্ধতি ওয়েট প্রসেস থেকে ড্রাই প্রসেস এ রূপান্তরকরণ (প্রথম সংশোধিত), ঢাকা জেলায় বিদ্যমান সার্কিট হাউজ ভবনের স্থলে নতুন অত্যাধুনিক সার্কিট হাউজ ভবন নির্মাণ এবং বর্ডার গার্ড বাংলাদেশ এর নবসৃজিত গাজীপুর (৬৩ বিজিবি) ব্যাটালিয়ানের অবকাঠামোগত বিভিন্ন স্থাপনা নির্মাণ এবং আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): ডিডিএম অংশ (তৃতীয় সংশোধিত) প্রকল্প।

  • একনেকে ৪ হাজার ৫৩ কোটি ২১ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন

    একনেকে ৪ হাজার ৫৩ কোটি ২১ লাখ টাকার ৯টি প্রকল্প অনুমোদন

     

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ ফেব্রুয়ারি, ২০২৪: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) চার হাজার চারশ ৫৩ কোটি ২১ লাখ টাকা ব্যয় সম্বলিত নয়টি প্রকল্প অনুমোদন দিয়েছে ।  এর মধ্যে সরকারি অর্থায়ন তিন হাজার নয়শ নয় কোটি টাকা, বৈদেশিক অর্থায়ন দুইশ ৫৪ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ২শ ৮৯ কোটি টাকা।

    আজ মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী এবং একনেকের চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয়।

    রাজধানীর শেরে-বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য তুলে ধরেন পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার।

    পরিকল্পনা সচিব জানান, ১০টি প্রকল্পের মধ্যে চট্টগ্রাম মহানগরের পয়োনিষ্কাশন ব্যবস্থা স্থাপন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়নি। তবে ক্লাইমেট রেজিলেন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইন স্ট্রিমিং প্রজেক্ট এবং ঢাকা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন অনুমোদন দেওয়া হয়েছে।

    অনুমোদন পাওয়া অন্যান্য প্রকল্পগুলো- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্ৰণালয়ের ইন্টিগ্রেটিং ক্লাইমেট চেঞ্জ এডাপশন ইনটু সাসটেইনেবল ডেভেলপমেন্ট পাথওয়েস অব বাংলাদেশ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দেশের ৪৮ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএইউ) অধীনে সুপার স্পেশালাইজড হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত), পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের পিডিবিএফের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প দ্বিতীয় পর্যায়।

    বিদ্যুৎ বিভাগের ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এলাকার জন্য স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং (দ্বিতীয় পর্যায়), দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রস্তাবিত খুলনা, রংপুর, রাজশাহী, বরিশাল এবং সিলেট বিভাগীয় কার্যালয়ের নতুন ভবন নির্মাণ এবং ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং পরিকল্পনা বিভাগের আরবান রেজিলিয়েন্স প্রজেক্ট (ইউআরপি): প্রজেক্ট কো-অর্ডিনেশন অ্যান্ড মনিটরিং ইউনিট (পিসিএমইউ) (চতুর্থ সংশোধিত) প্রকল্প।

    এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চলমান সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) (তৃতীয় সংশোধিত) প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।