Tag: ঈদের শুভেচ্ছা

  • আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

    আওয়ামী লীগের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর ঈদের শুভেচ্ছা বিনিময়

    www.HelloBangla.News – জাতীয় – ১৭ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

    আজ সোমবার (১৭ জুন) সকালে তার সরকারি বাসভবন গণভবনে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতারা শুভেচ্ছা বিনিময় করেন।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে দলটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এরপর ঢাকা মহানগর আওয়ামী লীগ, ছাত্র লীগ, যুব লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

    এছাড়া প্রধানমন্ত্রী তার বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গেও ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।  গণভবনে অতিথিদের সেমাই, মিষ্টি, মৌসুমি ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

  • আগামীকাল বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

    আগামীকাল বঙ্গভবনে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: আগামীকাল পবিত্র ঈদুল আজহা। এই দিন বঙ্গভবনে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

    আগামী সোমবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন রাষ্ট্রপতি ও তার সহধর্মিনী ড. রেবেকা সুলতানা।

    আজ রবিবার (১৬ জুন) রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন গণমাধ্যমকে এ কথা জানান।

    রাষ্ট্রপতি দেশের বিশিষ্ট ব্যক্তি, প্রবীণ রাজনীতিবিদ, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, কূটনীতিক এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

    বঙ্গভবনের এ অনুষ্ঠানে প্রায় এক হাজার ২০০ বিশিষ্ট ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    আমন্ত্রিতদের মধ্যে রয়েছেন- প্রধান বিচারপতি, সাবেক রাষ্ট্রপতি, মন্ত্রী, প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, বিদেশি কূটনীতিক, সুপ্রিম কোর্টের বিচারপতি, উপাচার্য, সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, শিল্পী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী নেতা এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা।

    সংবর্ধনা অনুষ্ঠানে ঐতিহ্যগতভাবে সুস্বাদু খাবার দিয়ে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন করা হবে।

    অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি নিজ বাসভবনে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাবেন।

  • দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৬ জুন, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন ।

    আজ রবিবার (১৬ জুন) দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

    ভিডিও বার্তায় শেখ হাসিনা বলেন, “আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আপনাদের ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক।”

    তিনি আরও বলেন, “ঈদুল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।”

    সবার মঙ্গল কামনা করে শেখ হাসিনা বলেন, “পবিত্র ঈদুল আজহা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।”

    ঈদ মোবারক।