Category: লিড নিউজ

  • বার্ডস আইয়ের ঈদের পাঞ্জাবির সমাহার

    বার্ডস আইয়ের ঈদের পাঞ্জাবির সমাহার

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ২৮ মার্চ, ২০২৪: সব ধরনের পোষাকের পর পাঞ্জাবি ছাড়া ঈদের আনন্দটাই যেন ফিকে। নানা ধরনের ফ্যাশনেবল ড্রেসের পর ঈদের অন্যতম প্রধান অনুষঙ্গ হিসেবে পাঞ্জাবি বিশেষ জায়গা করে নিয়েছে।  বিশেষ করে পাঞ্জাবি ছাড়া ঈদের নামাজেই যেন অপূর্ণতা থেকে যায়। পাঞ্জাবি প্রিয় মানুষের রুচি ও বৈচিত্র বিবেচনা করে বাহারি রঙ্গের নান্দনিক ডিজাইনের পাঞ্জাবির সমাহার নিয়ে এসেছে ফ্যাশন হাউজ বার্ডস আই। ঈদ-উল-ফিতর  উপলক্ষে ফ্যাশন হাউজটি তাদের শোরুমে  এনেছে বিভিন্ন মোটিফের পাঞ্জাবি। এক্ষেত্রে তারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ফ্যাশনেবল তরুণদের চাহিদাকে প্রাধান্য দিয়েছে। আর পাঞ্জাবির ক্ষেত্রে আরামদায়ক কাপড়কেই প্রাধান্য দিয়েছে বার্ডস আই। ঈদ উপলক্ষে তাদের  প্রতিটি আউটলেটেই নতুনত্ব আনার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি। পাঞ্জাবি  ছাড়াও তাদের কালেকশনে আরো রয়েছে বাহারি ডিজাইনের সব টি শার্ট , পলো টি শার্ট , পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, ইত্যাদি। চায়না, ইন্ডিয়া বাংলাদেশী  কাপড়ের তৈরি  শত শত  ডিজাইনের  এসব পোশাক সারাদেশের উপজেলা  ও জেলা পর্যায়ে  পাইকারি  ও  খুচরা বিক্রয় চলছে। (BIRDS EYE)  বার্ডস আই।আজিজ সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বার্ডস আইয়ের ২  টি মেগা  শোরুম  শো-রুমে রয়েছে পাইকারি ও খুচরা বিক্রয়ের ব্যবস্থা।

    যোগাযোগ : বার্ডস আই, ২৬ ও ৮ আজিজ সুপার মার্কেট (২য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০, ফোন- ০১৯১৫০৬৮১৫৩,০১৯৭০৯৯৬৬৬২।

    https://www.facebook.com/Birdseyefashionbd?mibextid=2JQ9oc

  • স্পিকার শিরীন শারমিন আইপিইউর এশিয়ান প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন

    স্পিকার শিরীন শারমিন আইপিইউর এশিয়ান প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হলেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ মার্চ, ২০২৪: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া প্যাসিফিক গ্রুপের এক বছরের জন্য চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    ১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলির গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে স্পিকারের অংশগ্রহণ বুববার (২৭ মার্চ) স্পিকার শিরীন শারমিন চৌধুরী সুইজারল্যান্ডের জেনেভাতে ‘১৪৮তম আইপিইউ অ্যাসেম্বলি’ উপলক্ষে অনুষ্ঠিত গভর্নিং কাউন্সিলের সমাপনী সেশনে বক্তব্য রাখেন।

    এ সেশনে আইপিইউর প্রেসিডেন্ট ড. টুলিয়া অ্যকসন, আইপিইউ সেক্রেটারি জেনারেল মার্টিন চুংগংসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    সমাপনী সেশনে বক্তব্য প্রদানকালে স্পিকার বলেন, গত ২৩ মার্চ তারিখে সুইজারল্যান্ডের জেনেভায় আইপিইউ সমাবেশে এশিয়া প্যাসিফিক গ্রুপের সভায় সভাপতিত্ব করা ছিল এক অসাধারণ অভিজ্ঞতা।

    এক বছরের জন্য এশিয়া প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান হিসেবে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে পেরে তিনি আনন্দিত।

    স্পিকার বলেন, “বৈঠকে এশিয়া প্যাসিফিক গ্রুপের ৩২টি সদস্য রাষ্ট্র উপস্থিত ছিল এবং তারা পারস্পরিক ঐকমত্যের ভিত্তিতে সব এজেন্ডা সমাধানে অংশ নেয়।”

    এ সময় সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, শফিকুল ইসলাম, মাহবুব উর রহমান, শাহাদারা মান্নান, নীলুফার আনজুম, এইচ এম বদিউজ্জামান, মো. মুজিবুল হক, আখতারুজ্জামান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম উপস্থিত ছিলেন।

  • ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ইনায়েতুর রহিমের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ মার্চ, ২০২৪: বাংলাদেশের খসড়া সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী ও স্বাধীনতা পদক বিজয়ী মরহুম আবদুর রহিমের স্ত্রী নাজমা রহিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    আজ বৃহস্পতিবার(২৯ মার্চ)এক শোক বার্তায় শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    নাজমা রহিম সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি বর্তমানে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (সিজে) হিসেবে দায়িত্ব পালনকারী ইনায়েতুর রহিম এবং জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি’র মা।

    তিনি নগরীর গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত জটিলতায় ইন্তেকাল  (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। তার বয়স ছিল ৮৩ বছর।

  • ডা. দীন মোহাম্মদ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে যোগ দিলেন

    ডা. দীন মোহাম্মদ বিএসএমএমইউর উপাচার্য হিসেবে যোগ দিলেন

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ মার্চ, ২০২৪: ডা. দীন মোহাম্মদ নূরুল হক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য হিসেবে যোগ দিলেন । স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ও চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক দেশব্যাপী চক্ষু রোগী ও চক্ষু বিশেষজ্ঞদের কাছে পরিচিত অধ্যাপক ডা. দীন মোহাম্মদ নূরুল হক। চক্ষু চিকিৎসক হিসেবে প্রধানমন্ত্রী কর্তৃক সর্বোচ্চ সম্মাননা ডা. আলীম মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেছেন এই চিকিৎসক। যিনি তার জন্মস্থান কিশোরগঞ্জ এলাকার লোকজনের কাছে ‘ননী ডাক্তার’ নামেই বেশি পরিচিত। এ অঞ্চলের সবাই তাকে ননী ডাক্তার হিসেবেই চেনে। চক্ষু বিভাগের নামিদামি বিশেষজ্ঞ চিকিৎসক হওয়া সত্ত্বেও সময়-সুযোগ পেলেই ছুটে যান তিনি নিজের এলাকায়।

    দায়িত্ব নেওয়ার পর দীন মোহাম্মদ বলেন, “আমার কাছে সবাই সমান। আমি কারও অন্যায় আবদার শুনবো না। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলে দিয়েছেন। আমার অনেক চ্যালেঞ্জ আছে। আমি মনে করি— আপনারা সবাই খুবই ক্যাপাবল। বছরের পর বছর এখানে শ্রম দিয়ে আসছেন। সবাইকে জড়িয়ে ধরে এক সঙ্গে কাজ করতে চাই। আমি প্রশাসনিক ক্ষমতা দেখাতে আসিনি, আমি আপনাদের বন্ধু হয়ে কাজ করতে চাই। আপনাদের পাশে থেকে সব সমস্যা সমাধান করব।”

    চিকিৎসকদের উদ্দেশ্যে নতুন উপাচার্য বলেন, “অর্পিত দায়িত্ব পালন করলেই আমি সবচেয়ে খুশি হবো। অন্যকিছু দিয়ে আমাকে খুশি করা যাবে না। কেউ দায়িত্ব পালন করতে না পারলে দায়িত্ব থেকে সরে যেতে হবে। যিনি চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে পারবেন, তিনিই দায়িত্ব নেবেন।”

    দীন মোহাম্মদ আরও বলেন, “আমার রুমে এসে অপ্রয়োজনীয় সময় ব্যয় করা আমি পছন্দ করবো না। আপনারা সবাই অনেক কর্মঠ, কাজের মাধ্যমেই আপনাদের সঙ্গে আমার কথা হবে। অনুরোধ করবো— আমাকে সবাই সহযোগিতা করবেন। আমি আপনাদের মতোই একজন।”

  • শিল্পকলায় চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী

    শিল্পকলায় চলছে মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী

    www.HelloBangla.News – বিনোদন – ২৮ মার্চ, ২০২৪: বাংলাদেশ শিল্পকলা একাডেমির মাহপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, “আমাদের শক্তি একটাই, শিল্প নির্মাণ, আমরা এই জাতিকে মুক্তিযুদ্ধ ভুলতে দেবো না, তাহলে আমাদের অস্তিত্ব বিপন্ন হবে। পরবর্তী প্রজন্মের কাছে আমরা দায়বদ্ধ থাকবো।”

    Poster and Photo Exhibition - Entertainment - 28 March 2024 (2)_1
    Poster and Photo Exhibition – Entertainment – 28 March 2024 (2)_1

    পরবর্তী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের বিভিন্ন ঘটনা তুলে ধরতেই, মুক্তিযুদ্ধ ও গণহত্যা নিয়ে চিত্রকর্ম ও গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী চলছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে। ২৫-৩১ মার্চ ২০২৪ প্রতিদিন সকাল ৯. ০০ টা থেকে বিকাল ৩.০০ টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে।

    দেশের বরেণ্য, বিশিষ্ট ও প্রতিশ্রুতিশীল চারুশিল্পীদের আঁকা চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

    ১৯৭১ সালে রাজধানীতে সংগঠিত গণহত্যার স্থান গুলোর মধ্যে রাজারবাগ পুলিশ লাইন, মিরপুর জল্লাদখানা, রায়েরবাজার বধ্যভূমি, রোকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত ২৩ মার্চ ২০২৪ অনুষ্ঠিত আর্ট ক্যাম্প থেকে সংগৃহীত চিত্রকর্মগুলো এ প্রদর্শনীতে স্থান পেয়েছে। ৫০ জন চারুশিল্পীর আঁকা চিত্রকর্ম, ইন্সটলেশন ও গণহত্যার পরিবেশ থিয়েটার প্রযোজনার পোস্টার ও আলোকচিত্র প্রদর্শনী জাতীয় চিত্রশালার ১ নং গ্যালারীতে চলছে। সকলের জন্য উন্মুক্ত রয়েছে।

    প্রতিদিন বিপুল সংখ্যক দর্শক এই প্রদর্শনী দেখতে আসেন।

  • মস্কোর কনসার্টে হামলার ঘটনায় এখনও নিখোঁজ ৯৫ জন

    মস্কোর কনসার্টে হামলার ঘটনায় এখনও নিখোঁজ ৯৫ জন

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ২৮ মার্চ, ২০২৪: মস্কোর কাছে ক্রোকাস সিটি হলে কনসার্ট চলাকালিন হামলার ঘটনায় ১৪০ জন নিহত হলেও এখনও ৯৫ জন নিখোঁজ রয়েছে। যদিও এই ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনার প্রায় এক সপ্তাহ পেরোতে চলেছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রায় ১০০ জন। রুশ সংবাদমাধ্যমের বরাতে বুধবার (২৭ মার্চ) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

    সরকারি পরিসংখ্যান অনুসারে, ক্রোকাস সিটি হলে গত ২২ মার্চের সন্ত্রাসী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৪০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা ১৮২ জন।

    কিন্তু রুশ সংবাদমাধ্যম বাজা জানিয়েছে, ওই হামলা ঘটনার পর থেকে এখনো অন্তত ৯৫ জন নিখোঁজ রয়েছেন। স্বজনদের অনুরোধের প্রেক্ষিতে জরুরি সেবা সংস্থাগুলোর করা তালিকায় এদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে।

    খবরে বলা হয়েছে, এই তালিকায় এমন লোক রয়েছেন, যাদের সঙ্গে সন্ত্রাসী হামলার পর থেকে আত্মীয়রা যোগাযোগ করতে পারছেন না, কিন্তু তাদের নাম আহত এবং নিহতদের তালিকায় নেই। এদের মধ্যে কিছু লোক মারা গেছেন, তবে এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

    রাশিয়ার তদন্তকারীরা জানিয়েছেন, কালাশনিকভ স্বয়ংক্রিয় অস্ত্র ব্যবহার করে চার বন্দুকধারী এই হামলা চালিয়েছিল। ঘটনাস্থল থেকে পাঁচ শতাধিক গুলির খোসা পাওয়া গেছে।

    গত শুক্রবার ক্রোকাস সিটি হলের ওই কনসার্টে সোভিয়েত যুগের রক গ্রুপ ‘পিকনিক’ পারফর্ম করার কথা ছিল। এটি দেখতে হাজির হয়েছিলেন প্রায় ৬ হাজার ২০০ দর্শক।

    কিন্তু কনসার্ট শুরুর হওয়ার কিছুক্ষণ আগেই হামলা শুরু হয়। গুলির পাশাপাশি ভবনটিতে আগুনও ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

  • বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে এগোতে দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী

    বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে এগোতে দেওয়া হয়নি: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশকে এগোতে দেওয়া হয়নি, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ তো এক কদম এগোতে পারেনি। আমি বলি, এক কদম এগোতে দেওয়া হয়নি।”

    মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪ উপলক্ষে আজ বুধবার (২৭ মার্চ) তেজগাঁওয়ে আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এমন প্রশ্ন করেন।

    প্রধানমন্ত্রী বলেন, “এখন বিএনপি নেতারা বলেন, ২৫ মার্চ নাকি আওয়ামী লীগের নেতারা পালিয়ে গিয়েছিলেন। তাহলে যুদ্ধটা করলো কে? বিজয় কে আনলো? মুজিবনগর সরকার গঠন করে শপথ নিয়ে তারা যুদ্ধ পরিচালনা করলেন। সরকারপ্রধান ছিলেন শেখ মুজিবুর রহমান। তার গ্রেফতারের পর উপ-রাষ্ট্রপতির নেতৃত্বে সেই সরকারের অধীনে এ দেশে যুদ্ধ হলো।”

    তিনি বলেন, “যারা বলছেন, পালিয়ে গেলো- তাহলে যুদ্ধটা করলো কে? আওয়ামী লীগ সরকারের অধীনে জিয়াউর রহমান তো বেতনভুক্ত কর্মচারী হিসেবে চাকরি করেছেন। সামরিক অফিসার হিসেবে তিনি এখানে দায়িত্ব পালন করেছেন। তিনি যে মেজর থেকে মেজর জেনারেল হলেন, সেটা কে দিয়েছেন? আওয়ামী লীগ সরকার দিয়েছে। এই অকৃতজ্ঞরা ভুলে যায়।”

    শেখ হাসিনা বলেন, “স্বাধীনতাযুদ্ধে আমরা প্রতিবেশীসহ অনেক দেশের সহায়তা পেয়েছি। আবার পেয়েছি, অনেক বড় বড় দেশের বৈরিতা। অবশ্য, সে দেশের নাগরিকদের সমর্থনও পেয়েছি। যারা আমাদের স্বাধীনতায় সহায়তা করেছে, তাদের আমরা সম্মানিত করেছি, স্বীকৃতি দিয়েছি। একমাত্র বাংলাদেশই এটা করেছে। এতে বাংলাদেশও সম্মানিত হয়েছে।”

    বিএনপি সত্যিকার অর্থে ভারতীয় পণ্য বর্জন করতে পারে কিনা, এই প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বিএনপির এক নেতা চাদর খুলে বলে দিয়েছেন;  ভারতের পণ্য ব্যবহার করবেন না। যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করবেন না, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তাদের বউদের কাছ থেকে শাড়িগুলো এনে কেন পুড়িয়ে দিচ্ছেন না? আমি জানি, বিএনপির বহু মন্ত্রীর বউরা ওখানে গিয়ে শাড়ি কিনে এনে এখানে বিক্রি করত। আমি বিএনপি নেতাদের বলব, তাদের বউরা যেন ভারতীয় শাড়ি না পরেন। যেদিন ওগুলো এনে অফিসের সামনে পোড়াবেন, সেদিন বিশ্বাস করব; আপনারা ভারতীয় পণ্য বর্জন করলেন।”

    প্রধানমন্ত্রী বলেন, “কেউ বলছে, গণতন্ত্র নেই। দেশের কোনো উন্নতিই হয়নি। স্বাধীনতার পরও এমন কিছু কার্যক্রম আমরা দেখেছি। জাতির পিতাকে সময় দেয়নি। স্বাধীন হওয়ার পরই শুরু হয়ে গেলো সমালোচনা। নতুন বিপ্লবসহ নানা ধরনের কথা। এদের সঙ্গে যুক্ত হয়েছে, স্বাধীনতাবিরোধীরা। তাদের উদ্দেশ্য ছিল- মানুষের মন থেকে জাতির পিতাকে মুছে ফেলা। সফল হয়নি। যার কারণে তাকে থামিয়ে দিতে হত্যার পথ বেছে নেয়।”

    তিনি বলেন, “একটি জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করে বিজয় এনে দেওয়া জাতির পিতার মতো বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলে সম্ভব হয়েছে। সেই সঙ্গে যুদ্ধবিধ্বস্ত দেশকে গড়ে তোলা, সবই তিনি করেছেন। এ জাতির ভাগ্য পরিবর্তনে বঙ্গবন্ধু নিজের জীবন উৎসর্গ করেছিলেন। স্বাধীনতার ৫৩ বছর পার করেছি, এর ২৯ বছর ছিল জাতির দুর্ভাগ্যের। স্বাধীনতার পরপরই মাত্র তিন বছরে একটি স্বল্পোন্নোত দেশ হিসেবে গড়ে তোলেন শেখ মুজিব। আইন, নীতিমালাসহ সবকিছু করে দিয়ে যান। একটি সংবিধান আমাদের উপহার দিয়েছেন। এতে আমাদের প্রতিটি অধিকারের কথা বলা আছে।”

    আলোচনায় অন্যান্যের মধ্যে অংশ নেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, দলের স্বাস্থ্য সম্পাদক ও স্বাস্থ্য প্রতিমন্ত্রী রোকেয়া সুলতানা, ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজির আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ও ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

  • ‘ট্রি অব পিস’ পুরস্কারটি ইউনেস্কোর বলে চালিয়েছেন ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

    ‘ট্রি অব পিস’ পুরস্কারটি ইউনেস্কোর বলে চালিয়েছেন ড. ইউনূস: শিক্ষামন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: ‘ট্রি অব পিস’ পুরস্কারটি ইউনেস্কোর বলে চালিয়েছেন ড. ইউনূস, বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, “ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. মুহাম্মদ ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেস্কোর পুরস্কার বলে প্রচার চালিয়েছেন।”

    আজ বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

    মুহিবুল হাসান বলেন, “শিক্ষামন্ত্রী হিসেবে পদাধিকার বলে বাংলাদেশ ন্যাশনাল ফর কমিশন ফর ইউনেস্কোর (বিএনসিউ) চেয়ারম্যান আমি। আমার সঙ্গে বিএনসিউর ডেপুটি সেক্রেটারি জুবাইদাও উপস্থিত আছেন। কিছুদিন আগে একটি প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেটি হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। আমরা এ বিষয়টি নিয়ে ইউনেস্কোর সদর দফতরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা নিশ্চিত করেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো কোনো সম্মাননা দেওয়া হয়নি।

    শিক্ষামন্ত্রী বলেন, “এখন ইউনেস্কোর কাছে আমরা একটি ব্যাখ্যা পাঠাব। ইউনূস সেন্টার ও ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে যে সংবাদটি প্রচার হয়েছে, সেটা প্রতারণামূলক ও মিথ্যা। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইউনেস্কোর পুরস্কার বলে প্রচার করা হয়েছে।”

    তিনে আরও বলেন, “এখন পর্যন্ত ইউনূস সেন্টারের ওয়েবসাইটের ইউনেস্কোর পুরস্কার হিসেবেই লেখা রয়েছে। এটা প্রতারণা ও শঠতামূলক কার্যক্রম। একজন ইসরাইলি ভাস্কারের দেয়া পুরস্কারকে তিনি ইউনেস্কোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন। আমরা ইউনেস্কোর একটি সদস্য রাষ্ট্র। ইউনেস্কো কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ ইউনেস্কো কমিশনের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দফতরে আমরা একটি ব্যাখ্যা পাঠাব এবং অবগত করবো। আমরা বলবো, ইউনেস্কোর নাম নিয়ে ড. ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করেছেন, যেটা অনৈতিক ও অপরাধমূলক।”

    শিক্ষামন্ত্রী বলেন, “এটা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও অপমানজনকও বটে। আমরা ইউনেস্কোকে এটা বলব। এছাড়া শ্রম আইন লঙ্ঘনের জন্য ইউনূস যে দণ্ডিত হয়েছেন, সেটাও ইউনেস্কোকে জানাব। একজন দণ্ডিত ব্যক্তি ইউনেস্কোর নাম নিয়ে যে অপপ্রচার করছেন, এটি থেকে ইউনেস্কোকে সতর্ক করবো।”

     

    বাংগত ২১ মার্চ ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজারবাইজানের বাকুতে ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামের শেষ দিনে ড. মুহাম্মদ ইউনূসকে ‘দ্য ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো।

    এদিকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে করা মামলায় চলতি বছরের ১ জানুয়ারি ড. মুহাম্মদ ইউনূসসহ চারজনের বিরুদ্ধে রায় ঘোষণা করেন ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা।

    রায়ে তাদের শ্রম আইনের ৩০৩ (ঙ) ধারায় সর্বোচ্চ ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে ৩০৭ ধারায় ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন আদালত।

  • শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

    শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে: শ্রম প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: শ্রমিকদের ছুটি সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করতে হবে, বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী।তিনি বলেন, ঈদের আগেই শ্রমিকদের ন্যায্য পাওনা পরিশোধ করতে হবে। মালিক ও শ্রমিকের মধ্যে আলোচনার ভিত্তিতে সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে যাতায়াতের সুবিধা অনুযায়ী ঈদের ছুটি দিতে হবে। কোনোভাবেই ঈদের ছুটি সরকারি ছুটির চেয়ে কম হবে না।

    বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

    শ্রম প্রতিমন্ত্রী বলেন, “ঈদের আগে কোনো শ্রমিককে ছাঁটাই করা যাবে না। এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরআগে তৈরি পোশাক খাত ও ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) বৈঠক হয়েছে। আজ সব খাতকে নিয়ে জাতীয় পরামর্শ পরিষদের বৈঠক হয়েছে। তৈরি পোশাক খাত নিয়ে এরইমধ্যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

    তিনি বলেন, “মালিকপক্ষকে আমরা বারবার তাগাদা দিচ্ছি। তারা আমাদের সঙ্গে সম্মত হয়েছেন যে কোনো অবস্থায় শ্রমিকরা রাস্তায় নামবেন না। যে কোনো কিছুর বিনিময়ে তাদের পাওনা মিটিয়ে দেওয়া হবে।”

    কবে শ্রমিকদের পাওনা দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে শ্রম প্রতিমন্ত্রী বলেন, “ঈদের আগেই দেওয়া হবে। একেকটি কারখানা একেক সময় দেবে। সবাই একসঙ্গে দিতে পারবে না। তবে ঈদের ছুটির আগে শ্রমিকদের পাওনা দিতে হবে। ঈদের আগে লে-অফ ঘোষণা করা যাবে না।”

  • ঈদে ২ দিন ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

    ঈদে ২ দিন ছুটি বাড়ানোর দাবি যাত্রী কল্যাণ সমিতির

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ মার্চ, ২০২৪: ঈদযাত্রা নিরাপদ ও ভোগান্তিমুক্ত করতে ৮ এবং ৯ এপ্রিল দু-দিন ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।তাছাড়া পথে পথে যাত্রী হয়রানি, ভাড়া নৈরাজ্য ও সড়ক দুর্ঘটনা কমাতে ছুট বাড়ানোটা জরুরি মনে করছে সংগঠনটি।

    আজ বুধবার (২৭ মার্চ) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এ দাবি জানান।

    বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণ বলছে, “এবারের ঈদে ঢাকা থেকে ১ কোটি, গাজীপুর থেকে ৪০ লাখ, নারায়ণগঞ্জ থেকে ১২ লাখসহ ঢাকা ও আশপাশের জেলা থেকে ১ কোটি ৬০ লাখ মানুষ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করবে। এসব যাত্রীদের ঈদের আগের চারদিনে বাস-মিনিবাসে ৩০ লাখ, ট্রেনে ০৪ লাখ, প্রাইভেটকার, জিপ ও মাইক্রোবাসে ৩৫ লাখ, মোটরসাইকেলে ১২ লাখ, লঞ্চে ৬০ লাখ, উড়োজাহাজে প্রায় ১ লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। গণপরিবহন সংকট ও অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্যের কারণে বাসের ছাদে, ট্রেনের ছাদে এবং খোলা ট্রাক ও পণ্যবাহী পরিবহনে ১৮ লাখ যাত্রীর যাতায়াত হতে পারে। এছাড়াও আন্তঃজেলা যাতায়াত করবে প্রায় ৪ থেকে ৫ কোটি যাত্রী। এতে আগামী ৫ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঈদবাজার, গ্রামের বাড়ি যাতায়াতসহ নানা কারণে দেশের বিভিন্ন শ্রেণির পরিববহনে বাড়তি প্রায় ৬০ কোটি ট্রিপ যাত্রীর যাতায়াত হতে পারে।

    এজন্য গণপরিবহনে সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা না গেলে এবারের ঈদযাত্রায় নারকীয় পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

    কেননা, এবার রোজা ৩০টি সম্পন্ন হলে ১১ এপ্রিল ঈদ হতে পারে। ঈদের আগে ১০ এপ্রিল মাত্র ১ দিন সরকারি ছুটি রয়েছে। ১০ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৫ দিনের লম্বা ছুটি রয়েছে। ১৪ এপ্রিল পহেলা বৈশাখ। যে কারণে এবারের ঈদযাত্রায় মুসলমানদের পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বীরাও পহেলা বৈশাখ উদযাপনে লম্বা ছুটির সুবাদে গ্রামের বাড়ি যাবেন। তাই যাত্রীসংখ্যা বাড়বে। অর্থাৎ ৯ ও ১০ এপ্রিল প্রতিদিন ৬০ থেকে ৭০ লাখ হারে মানুষ রাজধানী ছাড়বে। অথচ আমাদের গণপরিবহনগুলোতে ২২ থেকে ২৫ লাখের মত মানুষ পাড়ি দেওয়ার সক্ষমতা আছে। এমন পরিস্থিতিতে ঈদের আগে ছুটি না বাড়ালে দেশের সকল পথে যাতায়াত পরিস্থিতি কোমায় চলে যেতে পারে। তাই ৮ এবং ৯ এপ্রিল ২ দিন ঈদের ছুটি বাড়ানো হলে ৫ এপ্রিল থেকে সবাই স্বাচ্ছন্দ্যে, ধাপে ধাপে বাড়ি যাওয়ার সুযোগ পাবে। গণপরিবহন সংকট ও যাত্রী ভোগান্তি থেকেও মুক্তি মিলবে। এ কারণে ৮ ও ৯ এপ্রিল দুই দিন ঈদের ছুটি বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

    লিখিত বক্তব্যে বলা হয়, এবারের ঈদে দেশে ৭১৪টি স্পটে যানজট হতে পারে এমন খবর গণমাধ্যমে এসেছে। যার মধ্যে ১৪০টি স্পটে কড়া নজরদারি দরকার। ১০টি জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের ২১৮টি অতিঝুঁকিপূর্ণ দুর্ঘটনার স্পটের বিষয়ে পুলিশ ও  বিভিন্ন গোয়েন্দা সংস্থা সরকারকে সতর্ক করেছে। পর্যবেক্ষণে দেখা গেছে, এসব স্পটেই ৬০ শতাংশ সড়ক দুর্ঘটনা ঘটে থাকে। এবারের ঈদযাত্রায় রাজধানীবাসী যানজটের কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়বে। তাই এই মুহূর্ত থেকে রাজধানীর প্রতিটি সড়কের ফুটপাত হকার ও অবৈধ পার্কিং মুক্ত করার দাবি জানানো হয়।

    রাজধানী থেকে দেশের বিভিন্ন জেলায় যাতায়াতের প্রবেশদ্বারগুলোতে যাত্রীদের অসহনীয় যানজটে পড়তে হবে। এসব যানজট নিয়ন্ত্রণে রাস্তার মোড় পরিষ্কার রাখা ও ছোট যানবাহন বিশেষ করে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ইজিবাইক প্রধান সড়কে চলাচল বন্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

    তা না হলে আগামী ২৫ রমজান থেকে ঈদের দিন সকাল অবধি রাজধানীর বিভিন্ন অঞ্চল অচল হয়ে যেতে পারে বলে সতর্ক করা হয়।

    এছাড়া কিছু অসাধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পরিবহন নেতাদের চাঁদাবাজি ও বিভিন্ন টোল পয়েন্টের কারণে জাতীয় মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজট হয় বলে দাবি করে সংগঠনটি।

    ঈদযাত্রায় সড়কে চাঁদাবাজি ও টোল পয়েন্টগুলো যানজটমুক্ত করার দাবি জানান যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক।

    এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, যাত্রী কল্যাণ সমিতির সহ-সভাপতি তাওহিদুল হক লিটন, যুগ্ম মহাসচিব এম মনিরুল হক, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান রাসেল প্রমুখ।