Category: লিড নিউজ

  • পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে: রিজিয়ন কমান্ডার

    পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে: রিজিয়ন কমান্ডার

    www.HelloBangla.News – জাতীয় – ৪ এপ্রিল, ২০২৪: পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে বলে জানয়েছেন খাগড়াছড়ির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার শরীফ মোহাম্মদ আমান হাসান। তিনি বলেন, “পাহাড়ে স্থায়ীভাবে শান্তি স্থাপনে সেনাবাহিনী কাজ করছে। সেখানে কোনো গোষ্ঠী বা দলের অপতৎপরতা দমনে সেনাবাহিনী সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। আজ বৃহস্পতিবার (০৪ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

    এ সময় খাগড়াছড়ি রিজিয়নের বিএম মেজর সাদাত রহমান, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি প্রদীপ চৌধুরী, টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জীতেন বড়ুয়াসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

    রিজিয়ন কমান্ডার বলেন, অপারেশন উত্তরণের আওতায় পাহাড়ে সব সংস্থার সঙ্গে সমন্বয় রেখে সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের নির্মূল করে পাহাড়ি-বাঙালি সম্প্রীতি বজায় রাখতে কাজ করবে।

    জেলায় শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

  • চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    চীনের রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ বুধবার (৩ এপ্রিল) গণভবনে সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন চীনা রাষ্ট্রদূত। ঢাকায় চীনা দূতাবাস এ তথ্য জানিয়েছে।

    সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীকে চীনা রাষ্ট্রদূত বলেন, “দুই দেশের নেতাদের অভিন্ন যত্ন ও প্রচারের মাধ্যমে চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারিত্ব ক্রমাগত গভীর হয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা ফলপ্রসূ ফলাফল অর্জন করেছে, যা দুই দেশের জনগণের জন্য বাস্তব সুফল বয়ে এনেছে।”

    ইয়াও ওয়েন বলেন, “চীন দুই দেশের মধ্যে শাসনব্যবস্থায় অভিজ্ঞতা বিনিময় জোরদার করতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখতে চায় চীন। চীনা উদ্যোগকে বাংলাদেশে বিনিয়োগে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ চীন। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে বৃহত্তর ভূমিকা পালনে বাংলাদেশকে সমর্থন করে চীন, যেন বাংলাদেশকে ভিশন ২০৪১ এবং স্মার্ট বাংলাদেশ অর্জন করতে পারে।”

    রাষ্ট্রদূত ওয়েন প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক সমস্যা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের প্রত্যাবাসনসহ অভিন্ন উদ্বেগের বিষয়ে মতবিনিময় করেন।

  • বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য: সেতুমন্ত্রী

    বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “ঢাকায় এত ভিক্ষুক কেন এসব প্রশ্ন করেন অনেকে। তাদের লজ্জা করে না যে, তারা একজন গরীব মানুষকেও কষ্টের দিনে রোজার মাসে সাহায্য করেননি, ইফতার বিতরণ করেননি। গরীব মানুষদের ইফতার দিচ্ছে নেতা ও কর্মীরা, এটা আওয়ামী লীগের ঐতিহ্য। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের ঐতিহ্য। আজকের অনুষ্ঠান সে ঐতিহ্যের অংশ।”

    আজ বুধবার (৩ এপ্রিল) ধানমণ্ডি ৩২ এ সংসদ সদস্য কর্তৃক ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

    সেতুমন্ত্রী বলেন, “বিএনপির নাকি ৮০ শতাংশ নেতাকর্মী নির্যাতনের শিকার হচ্ছে। আমি মির্জা ফখরুল সাহেবকে বলেছি আপনারা তালিকা প্রকাশ করুন। মানুষ হত্যা করা, আগুন সন্ত্রাস একটা অপরাধ। কোনো আসামি জেলে গেলে বিএনপির কেন এত মায়াকান্না, আমি জানি না।”

    তিনি বলেন, “রোজার মাসে দান, খয়রাত, যাকাতের আশায় কিছু গরীব মানুষ আসে। কিন্তু না খেয়ে রাস্তায় পড়ে মারা গেছে এমন কোনো দৃষ্টান্ত দেশে নাই। বিশ্ব সংকটে তেলের দাম বাড়ে, অথচ আমরা দাম সমন্বয় করেছি। সমন্বয় করে কিছু হলেও কমেছে।”

    সেতুমন্ত্রী বলেন, “এই শহরে সন্ধ্যার পর দেখবেন ফাঁকা, তারাবি নামাজের পর থেকে সারা রাত ধরে মানুষ শপিং করে। শপিং করতে গিয়ে গভীর রাতেও কারো নিরাপত্তা বিঘ্নিত হয়নি।”

    তিনি বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে অসহায় মানুষের পাশে থাকার রাজনীতি আমরা করি।”

    ঢাকা-১০ আসনের সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌস আহমেদের সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।

  • বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে: আইনমন্ত্রী

    বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে: আইনমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে, বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, “বাহরাইনের সঙ্গে আমাদের অর্থনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক আছে। সবচেয়ে বড় সম্পর্ক, ২ লাখের অধিক বাংলাদেশি বাহরাইনে চাকরি করেন। আমার সঙ্গে আলাপ আলোচনার সময় তিনি (বাহরাইনের রাষ্ট্রদূত) বলেছেন, কোভিডের সময় যখন ভ্যাকসিন দেওয়ার প্রচলন ছিল তখন সেখানকার রাজা কোনো পার্থক্য করেননি। একজন বাহারাইনির ও একজন বাঙালির সঙ্গে। সেক্ষেত্রে বুঝা যায়, বাহারাইনের সঙ্গে বাংলাদেশের অত্যন্ত বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ একটা সম্পর্ক আছে।”

    আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত বাহরাইনের রাষ্ট্রদূত আব্দুর রহমান মোহাম্মদ আল গৌদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী এ কথা জানান।

    আইনমন্ত্রী বলেন, “বাহরাইনের রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। রাষ্ট্রদূত হিসেবে তিনি তার পরিচয়পত্র দিতে এসেছেন। তিনি সরকারের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করছেন।”

    মন্ত্রী বলেন, “আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে কথা হয়েছে। আমাদের আলোচনা ছিল খুবই আন্তরিক। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আমরা একমত হয়েছি।”

    তিনি বলেন, “বাণিজ্যিক, অর্থনৈতিক এবং সামাজিক সম্পর্ক আমরা এগিয়ে নিয়ে যাবো বলেই আজকের আলাপ-আলোচনায় একমত হয়েছি।”

  • কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: কুকি চীন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে, বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, “পাহাড়ে ব্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ্য আসছে কুকি চীন গ্রুপটি এতে জড়িত রয়েছে। এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করব। এখানে যারা জড়িত বা করেছে আমরা সবগুলোর ব‌্যবস্থা নেব।”

    আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “গতকাল (মঙ্গলবার) হঠাৎ করে শুনলাম পাহাড়ে ব‌্যাংক ডাকাতির একটা প্রচেষ্টা হয়েছে। আমাদের কাছে যা তথ‌্য আসছে কুকি-চিন যে গ্রুপটি রয়েছে, যারা আগেও বান্দরবানে একটি জায়গায় অবস্থান করে জঙ্গি বাহিনীর সঙ্গে আঁতাত করে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করেছিল। র‌্যাব ও আর্মি সেই ঘাঁটি সরিয়ে দিয়েছে। ইদানিং কুকি-চিন আবার বিভিন্নভাবে তাদের অবস্থান জানান দিচ্ছে।”

    তিনি বলেন, “আমাদের আইজিপি ও ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে অবস্থান করছেন। রুমাতে সোনালী ব‌্যাংকে ঢোকার আগে বৈদ্যুতিক যে সাব-স্টেশন ছিল সেটাকে বন্ধ করে তারা ব‌্যাংকের দিকে অগ্রসর হন। সেখানে পুলিশ মোতায়েন ছিল। পুলিশ ও ব‌্যাংকের ম্যানেজার সবাই তারাবির নামাজে ছিল। সেই সময় তারা ঢুকে দুই পুলিশকে আহত করে দুটি এসএমজি ও আটটি চাইনিজ রাইফেল লুট করে। উপজেলা কমপ্লেক্সে আনসারদের শর্টগানগুলোও তারা নিয়ে নেয়।”

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “তারা সোনালী ব‌্যাংকের একটা ভল্ট ভাঙেন, আরেকটা মনে হয় ভাঙতে পারেনি। অফিসিয়াল নিউজ এখনও পাইনি। আমরা যতটুকু শুনেছি, তাই বলছি। সোনালী ব‌্যাংকের ম‌্যানেজারকে জিম্মি করে নিয়ে গেছে। কত টাকা নিয়েছে, সেটা এখনও অফিসিয়ালি আসেনি।”

    তিনি বলেন, “আজকে দিনের বেলায় আমরা দেখলাম, থানছিতে কৃষি ও সোনালী ব‌্যাংকে আক্রমণ করেছে। এই অপারেশনটা এখনো চলছে। আমাদের পুলিশ সেখানে গোলাগুলি করছে। সেখান থেকে কত টাকা নিয়েছেন বা ক্ষয়ক্ষতি কী পরিমাণ তা এখন জানাতে পারব না। এ বিষয়ে আমাদের যা যা করার, আমরা করব। এখানে যারা জড়িত বা করেছে আমরা সবগুলোর ব‌্যবস্থা নেব।”

    সরকারের যথেষ্ট পরিমাণ ফোর্স রয়েছে জানিয়ে তিনি বলেন, “এখন পর্যন্ত সেখানে পুলিশ ও বিজিবি রয়েছে। প্রয়োজনে সেখানে সেনাবাহিনীও যাবে। আর এ বিষয়টি আমাদের কাছে একেবারে নতুন। থানছি একটি শান্তিপূর্ণ এলাকা। এটা পর্যটকদের জন্য ভ্রমণের মূল জায়গা। রুমাও শান্তিপূর্ণ জায়গা ছিল, সেখানে বেশকিছু দিন ধরে শান্তি বিরাজ করছিল। সেই জায়গা তারা কেন বেছে নিল, সেই সবকিছু দেখার বিষয় রয়েছে। এগুলো দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব, ইনশাআল্লাহ।”

    ভারতীর সীমান্তে বাংলাদেশি হত‌্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সীমান্ত হত‌্যা নিয়ে দু’দেশের সঙ্গেই আলোচনা হচ্ছে। সীমান্তে ওই দেশে একটা চক্র রয়েছে, আমাদের দেশেও একটা চক্র রয়েছে। যারা নাকি অবৈধ ব্যবসা করে। দেশের পণ‌্য ওই দেশে নিয়ে যায়, ওই দেশের পণ‌্য এদেশে নিয়ে আসে। সীমান্ত পাড়ে যারা থাকেন তারা দুর্ধর্ষ, তাদের দুর্ধর্ষই বলব, তারা কোনো নিয়মকানুন মানেন না। কখনও ওই দেশে ঢুকে যায়, আবার কখনও এই দেশে চলে আসে। তখন সীমান্তরক্ষীদের সঙ্গে ঘটনা ঘটে যায়।”

    ছাত্রলীগের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বুয়েটে জঙ্গিবাদের উত্থান হচ্ছে— “এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমরা কাছে এ বিষয়ে তথ‌্য নেই, তবে হাইকোর্ট যে নির্দেশনা দিচ্ছে, সেটাই সবাই মেনে চলবে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি নিষিদ্ধ নয়, বুয়েটে নিষিদ্ধ হয়েছিল, সেটার ওপর একটা আদেশ হয়েছে।”

  • ২০০ বগি কেনা হচ্ছে রেলওয়ের জন্য

    ২০০ বগি কেনা হচ্ছে রেলওয়ের জন্য

    www.HelloBangla.News – অর্থনীতি – ৩ এপ্রিল, ২০২৪: সরকার বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ কেনার সিদ্ধান্ত নিয়েছে । এতে ব্যয় হবে ১ হাজার ৬২৬ কোটি টাকা। সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে অনুমোদন দিয়েছে।

    আজ বুধবার (৩ এপ্রিল) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো.মাহমুদুল হোসাইন খান।

    তিনি বলেন, ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) এর অর্থায়নে বাংলাদেশ রেলওয়ের জন্য ২০০ ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজ সংগ্রহের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রস্তাবটি টেবিলে উপস্থাপন করা হয়। প্রকল্পে ব্যয় হবে এক হাজার ৬২৬ কোটি ৪৯ লাখ ৭২ হাজার ১৯৫ টাকা। ভারতীয় প্রতিষ্ঠান বিআইটিইএস লিমিটেড ব্রডগেজ প্যাসেঞ্জার ক্যারেজগুলো সরবরাহ করবে।

    সচিব বলেন, সভায় ২০২৩-২৪ অর্থবছরে কর্ণফুলি ফার্টিলাইজার কো.লি. (কাফকো) থেকে ৩০ হাজার মে.টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। প্রতি মে.টন সারের দাম ৩৬৬.৩৭ মার্কিন ডলার হিসেবে মোট ব্যয় হবে ১২০ কোটি ৯০ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।

  • ইফতার: সাবুদানার শরবত

    ইফতার: সাবুদানার শরবত

    www.HelloBangla.News – লাইফস্টাইল – ৩ এপ্রিল, ২০২৪: রমজানে যখন চলছে চরম তাপদাহ ঠিক তখন আপনার চাই একম একটি মজাদার শরবত যা আপনাকে প্রশান্তি দেবে। আজ দেওয়া হয়েছে সাবুদানার শরবত যা আপনি ঘরে বসেই তৈরি করতে পারে।শরবতটি এই তাপদাহে আপনাকে প্রাণ জুড়িয়ে দেবে।

    Recipe given by Mahafuza Mazumdar (2)
    Recipe given by Mahafuza Mazumdar (2)

     

    উপকরণ:

    সাবুদানা-১ টে চামচ, চাপা কলা বা যেকোনো কলা একটা, দুধ-১ গ্লাস, চিনি স্বাদমতো

     

    প্রস্তুত প্রণালী:

    সাবুদানা ধুয়ে সেদ্ধ করে নিতে হবে। ১ গ্লাস দুধ জ্বাল করে ঠান্ডা করে নিতে হবে (ফ্রিজের হলে টেস্ট বেশী) কলা দুধ সহ ব্লেন্ডার করতে হবে চিনি দিয়ে। চাইলে মধু বা খেজুর ও দেয়া যাবে। ব্লান্ড করা হয়ে গেলে সাবুদানা মিশিয়ে নিলেই হয়ে যাবে পুষ্টিকর দারুণ মজার সাবুদানার শরবত। সারাদিন রোজার পর শরীরের জন্য খুব উপকারী।

    রেসিপি দিয়েছেন: মাহাফুজা মজুমদার

  • চট্রগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে

    চট্রগ্রাম টেস্টে বাংলাদেশ হেরেছে ১৯২ রানে

    www.HelloBangla.News – খেলাধুলা – ৩ এপ্রিল, ২০২৪: দীর্ঘদিন ধরেই বাংলাদেশ টেস্ট ম্যাচে খুব একটা ভালো করতে পারছেনা। শ্রীলঙ্কার বিপক্ষে দলে নেই তামিম। মুশফিক আহত, সাকিব ফিরলেও ব্যাটিং খুব একটা ভালো করতে পারলেননা। আর লিটন ফর্মে নেই। মুমিনুল কিছুটা নিজের যোগ্যতা দেখাতে পারলেও বাংলাদেশ পরাজয়েল হাত থেকে রক্ষা করতে পারেনি। তাই টেস্টের জন্য ব্যাটিং দিকটি নিয়ে টিম ম্যানেজমেন্টকে ভাবতে হবে।

    ম্যাচ শেষে ব্রডকাস্টকে দেওয়া সাক্ষৎকারে অধিনায়ক শান্ত বলছিলেন ব্যাটিং ব্যর্থতা নিয়ে, ‘আমরা ভালো খেলিনি, বোলাররা উইকেটে নিজেদের প্রমাণ করে দেখালেও ব্যাটাররা ভালো ব্যাটিং করেনি। সবাই ক্রিজে সেট হয়েছে কিন্তু বড় রান করতে পারেনি, এটা নিয়ে আমাদের ভাবতে হবে। নিশ্চিত করতে হবে যারা সেট হবে তারা যেন বড় রান করে।’

    অবশ্য বোলারদের দিক থেকে প্রচেষ্টার কমতি ছিল না। হারের ব্যবধানটাও তাই কিছুটা অন্তত কমে এসেছে। শ্রীলঙ্কার ৫১১ রানের লক্ষ্যে খেলতে নেমে মিরাজের হাফসেঞ্চুরির সুবাদে বাংলাদেশ গিয়েছে ৩১৮ পর্যন্ত। মিরাজ অপরাজিত ছিলেন ৮১ রানে। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরাজয় ১৯২ রানে। সিরিজটা বাংলাদেশ হেরেছে ২-০ ব্যবধানে।

    শ্রীলঙ্কার কাছে ষষ্ঠবারের মতো হোয়াইটওয়াশের লজ্জায় ডুবলো বাংলাদেশ। চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে ১২ বারের মতো সিরিজ জিতে নিলো লঙ্কানরা।

    সর্বশেষ ২০০৯ সালে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছিল শ্রীলঙ্কা। সেই সময় দুই ম্যাচের সিরিজের দুটি ম্যাচই জিতেছিল লঙ্কানরা। এর ১৫ বছর পর আবার সেই লঙ্কানদের কাছে ধবলধোলাই হতে হলো বাংলাদেশকে।

    এখন পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ১৩টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে কেবল একটি সিরিজ ড্র করতে পেরেছে টাইগাররা। বাকি সবগুলো সিরিজই জিতে নিয়েছে লঙ্কানরা।

    চট্টগ্রামে দুই ম্যাচের সিরিজের শেষ টেস্টে শ্রীলঙ্কার দেওয়া ৫১১ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ অলআউট হয়ে গেছে ৩১৮ রানে।

    লক্ষ্য তাড়ায় আজ ৭ উইকেটে ২৬৮ রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করেন মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ব্যাটিংয়ে নেমে টেস্ট ক্যারিয়ারের পঞ্চম ফিফটি হাঁকান মিরাজ। ডানহাতি এই ব্যাটারের ফিফটি হাঁকানোর পরই ১৪ রানের মাথায় আউট হয়ে যান তাইজুল।

    এরপর ২৫ বলে ৬ রান করে সাজঘরে ফেরত যান হাসান মাহমুদ। সর্বশেষ ব্যাটার হিসেবে নেমে ২ রানে

  • তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫০

    তাইওয়ানে ৭.৪ মাত্রার ভূমিকম্পে ১ জনের মৃত্যু, আহত ৫০

    www.HelloBangla.News – প্রযুক্তি – ৩ এপ্রিল, ২০২৪: তাইওয়ানে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আহত হয়েছে আরও অর্ধশতাধিক মানুষ। তাইওয়ানের সেন্ট্রাল ওয়েদার অ্যাডমিনিস্ট্রেশনের মতে, ২৫ বছরের মধ্যে দ্বীপটিতে আঘাত হানার এটি সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।

    ভূমিকম্পের কেন্দ্রস্থল পর্যটন শহর হুয়ালিয়েন থেকে প্রায় ১৮ কিলোমিটার (১১ মাইল) দক্ষিণে। আগামী দিনে ৭ মাত্রার একাধিক শক্তিশালী আফটারশক হওয়ার শঙ্কা রয়েছে বলে তাইওয়ানের কর্মকর্তারা সতর্ক করেছেন।

    তাইওয়ানের সেন্ট্রাল ইমার্জেন্সি কমান্ড সেন্টার জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ২৬টি ভবন ধসে পড়ার পর লোকজন আটকা পড়ে। মধ্য তাইওয়ানের একটি মহাসড়কে ভূমিধস ও পাথর ধসে অন্তত নয়জন আহত হয়েছেন। তাইওয়ান, জাপান এবং ফিলিপাইন সমস্ত ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা বাতিল করেছে।

    তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে তাইওয়ানে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত আনে। তাতে ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

    এদিকে জাপানের দক্ষিণাঞ্চলের দ্বীপগুলোতেও সুনামি সতর্কতা দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।

  • দেশের তিন বিভাগে বইছে চরম তাপপ্রবাহ

    দেশের তিন বিভাগে বইছে চরম তাপপ্রবাহ

    www.HelloBangla.News – জাতীয় – ৩ এপ্রিল, ২০২৪: দেশের তিন বিভাগে বইছে চরম তাপপ্রবাহ। আবহাওয়া অধিদপ্তর মতে এই তিন বিভাগ হচ্ছে, রাজশাহী, ঢাকা ও খুলনা। মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহে জনজীবনে অস্বস্তি নেমে এসেছে।জলীয় বাষ্পের আধিক্যের কারণে এই তাপপ্রচাহ সৃষ্টি হয়েছে।

    আজ বুধবার (৩ এপ্রিল) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে আরও বলা হয়, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

    দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে অধিদপ্তর উল্লেখ করেছে।

    বুলেটিনে বলা হয়, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশে সর্বোচ্চ ৪১ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে সিলেটে।

    গতকালকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায় এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর ডিমলায়।