Category: লিড নিউজ

  • ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লে হ্যাভরের খেলা ড্র

    ফরাসি লিগ ওয়ানে পিএসজি ও লে হ্যাভরের খেলা ড্র

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৮ এপ্রিল, ২০২৪: ফরাসি লিগ ওয়ানে রেলিগেশনের শঙ্কায় থাকা লে হ্যাভরের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছে শিরোপা জয়ের প্রত্যাশি প্যারিস সেইন্ট জার্মেইকে (পিএসজি)। এই ফলাফটি কোন ভাবেই প্রত্যাশিত নয় পিএসজি’র সমর্থকদের কাছে। কেননা খেলাটি ড্র হওয়ায় ফরাসি লিগ ওয়ানের ১২তম শিরোপা জয়ের অপেক্ষা বাড়লো পিএসজির।

    চলতি মৌসুমে তিন ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত করতে পারতো পিএসজি। কারণ, প্যারিসের ক্লাবটি ১২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে আছে। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী মোনাকোর পয়েন্ট ৫৮।

    লে হ্যাভরের বিপক্ষে জিততে পারলেই শিরোপা নিশ্চিত হয়ে যেতো পিএসজির। জয় তো পরের বিষয়, এই ম্যাচে হারতেই বসেছিল লুইস এনরিকের দল। অতিরিক্ত সময়ের পঞ্চম মিনিটে যদি গনকালো রামোস গোল না করতেন, তাহলে তো হারতেই হতো কিলিয়ান এমবাপেদের। তবে শেষ পর্যন্ত অন্তত ১ পয়েন্ট নিয়ে ফিরতে পেরেছে পিএসজি।

    ঘরের মাঠে ম্যাচের ১৯ মিনিটেই পিছিয়ে যায় পিএসজি। তবে ১০ মিনিট পর ব্রেডলি বারকোলার গোলে সমতায় ফেরে তারা। যদিও বিরতির আগেই ফের এগিয়ে যায় লা হাভরে। বল পজেশন কম থাকলেও দ্বিতীয়ার্ধে পিএসজির ওপর চাপ বজায় রাখে সফরকারীরা। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে তাদের হয়ে ব্যবধান বাড়ান আব্দুলায়ে তোরে।

    হারের মুখে থাকা পিএসজি ম্যাচে ফেরে শেষ ২০ মিনিটের লড়াইয়ে। ৭৮ মিনিটে আশরাফ হাকিমির গোলে ব্যবধান কমায় তারা। আর যোগ করা সময়ে তাদের সমতায় ফেরান গনসালো রামোস। দ্বিতীয়ার্ধের শুরুতে বদলি হিসেবে নেমেও খুব একটা ব্যবধান গড়তে পারেননি কিলিয়ান এমবাপ্পে।

  • প্রধানমন্ত্রী চান এক ইঞ্চি ফসলি মাটি যেন খালি না থাকে: পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী চান এক ইঞ্চি ফসলি মাটি যেন খালি না থাকে: পার্বত্য প্রতিমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৮ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী চান এক ইঞ্চি ফসলি মাটি যেন খালি না থাকে, বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।তিনি বলেন, “প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন, বাংলাদেশের এক ইঞ্চি ফসলি মাটি যেন খালি না থাকে। প্রধানমন্ত্রীর এ ঘোষণা দেশব্যাপী বাস্তবায়িত হচ্ছে। কৃষিজমি যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ দেন প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা।”

    গতকাল শনিবার রাতে খাগড়াছড়ি সদরের পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের অডিটোরিয়ামে ‘মাটিছাড়া নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষাবাদ কলাকৌশল’ শীর্ষক মাঠ দিবস ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

    পার্বত্য প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি খাতকে অকল্পনীয় গুরুত্ব দিয়ে আসছেন। দেশে সুশাসন বিরাজ থাকায় নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবন হচ্ছে। আর সুশাসন না থাকলে এসব কাজের সুযোগই হতো না।”

    কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, “প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশে সুশাসন বিরাজ করছে। আমরা দক্ষতার সাথে এমডিজি’র লক্ষ্যমাত্রাগুলো অর্জন করতে পেরেছি। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বুদ্ধিমত্তায় অতিমারি করোনায় বাংলাদেশের নাগরিকরা অন্যান্য দেশের আগে ভ্যাকসিন নিতে পেরেছে। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি আগে নিজেরা টিকা নিয়েছেন, পরে দেশের নাগরিকদের টিকা নিতে উদ্বুদ্ধ করেছেন। প্রধানমন্ত্রী সবসময় জনগণের কল্যাণ চান। তিনি দেশে নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনসহ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।”

    প্রতিমন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী অধিক ফসল উৎপাদন এবং অপরদিকে কৃষিকাজে নিয়োজিতদের নিজেকে একজন যোগ্য ও স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন।”

    উল্লেখ্য, প্রযুক্তির সাহায্যে মাটিছাড়াই নিয়ন্ত্রিত পরিবেশে সবজি চাষাবাদ কলাকৌশল প্রয়োগ করে অধিক ফসল উৎপাদন করা সম্ভব। বিশেষ কেসিং পদ্ধতিতে নেট টব ব্যবহার করে মাটিছাড়াই বিষমুক্ত সবজি চাষ করা যায়। নেট টব বীজের শিকড়গুলোকে নিয়ন্ত্রণে রাখে। অর্গানিক ফুড, সেফ ফুড হিসেবে টমেটো, ক্যাপসিকাম, লেটুসপাতা, আলু, গাজর, আম, জাম, লিচু ইত্যাদি এ বিশেষ পদ্ধতিতে ফলন সম্ভব হচ্ছে।

    খাগড়াছড়ি কফি ও কাজুবাদাম চাষের প্রকল্প পরিচালক ড. মো. আলতাব হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও কৃষি আহ্বায়ক আশুতোষ চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষার আহ্বায়ক নিরোৎপল খীসা, খাগড়াছড়ি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বাশিরুল আলম উপস্থিত ছিলেন।

  • রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন

    রুবাইয়াত-উল-ইসলাম বিএসইসি’র চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন

    www.HelloBangla.News – অর্থনীতি – ২৮ এপ্রিল, ২০২৪: অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম শেয়ারবাজারের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান হিসেবে পুনর্নিয়োগ পেলেন ।

    আজ রবিবার (২৮ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ শিবলী রুবাইয়াতকে চার বছরের জন্য পুনর্নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

    রাষ্ট্রপতির আদেশক্রমে যুগ্মসচিব মো. জাহিদ হোসেন সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা ৫(৬) মোতাবেক ২০২৪ সালের ১৭ মে থেকে অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে পুনর্নিয়োগ প্রদান করা হলো। তার বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তি দ্বারা নির্ধারিত হবে।

    এর আগে গত ৩১ মার্চ শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির চেয়ারম্যান হিসেবে আরও এক মেয়াদে পুনর্নিয়োগ দেওয়ার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠানো হয়। এরপর ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তাতে স্বাক্ষর করেন।

    ২০২০ সালে শিবলী রুবাইয়াত-উল-ইসলামকে বিএসইসির প্রধান হিসেবে প্রথম নিয়োগ দেয় সরকার। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ছিলেন। এছাড়া তিনি সাধারণ বিমা কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।

    তিনি প্রথমবার ২০২২-২৪ মেয়াদে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অব সিকিউরিটিজ কমিশন’স (আইওএসকো)-এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এরপর নতুন করে ২০২৪-২৬ মেয়াদেও আইওএসকোর এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস-চেয়ার পদে পুনর্নির্বাচিত হয়েছেন তিনি।

  • আর্জেন্টিনার ৬০ বছর বয়সী নারী জিতলেন সেরা সুন্দরীর খেতাব

    আর্জেন্টিনার ৬০ বছর বয়সী নারী জিতলেন সেরা সুন্দরীর খেতাব

    www.HelloBangla.News – বিনোদন – ২৭ এপ্রিল, ২০২৪: এতদিন আমরা জেনে এসেছি সাধারনত তরুণীরাই জেতে সন্দরীর খেতাব। কিন্তু এবার মিস ইউনিভার্স প্রতিযোগিতায় সেরা সন্দরীর মুকট জিতেছেন আর্জেন্টাইন ৬০ বছর বয়সের নারী আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ। তিনি দেশটির বুরেনস এইরেস প্রদেশের বাসিন্দা। এই বিউটি কুইন পেশায় একজন সাংবাদিক ও আইনজীবী। তিনিই বিশ্বের প্রথম নারী যিনি ৬০ বছর বয়সে কোনও সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হলেন। বয়স শুধুই সংখ্যা মাত্র, তা নিয়ে বিশ্ববাসীকে প্রমাণ করে দেখালেন।

    ১৯৫২ সালে তৈরি হওয়া নিয়মানুযায়ী, যে প্রতিযোগীরা বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন, তাদের সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর, সর্বোচ্চ ২৮ বছর। বয়সের সীমা ২৮ বছর পেরিয়ে গেলে তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করার অধিকার হারাবেন।

    শুধু বয়স নয়। বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য তৈরি হয়েছিল আরও নিয়মকানুন। মহিলা প্রতিযোগীদের অবিবাহিতা হতে হবে। এমনকি, তাদের কোনও সন্তান থাকলেও তারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন না।

    পরে অবশ্য সেই নিয়মকানুনে পরিবর্তন আনা হয়। সর্বনিম্ন বয়সে কোনও পরিবর্তন করা না হলেও জানানো হয়, সর্বোচ্চ ৭৩ বছর বয়স পর্যন্ত মহিলা প্রতিযোগীরা অংশগ্রহণ করতে পারবেন। তবে তাদের সন্তান থাকা চলবে না এবং অবিবাহিত হতে হবে।

    ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে সৌন্দর্য প্রতিযোগিতার আবারও নিয়মবদল হয়। চলতি বছরে আয়োজিত প্রতিযোগিতাগুলোতে নতুন নিয়ম কার্যকর করা হয়। সে কারণেই সৌন্দর্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরেছেন আলেজ়ান্দ্রা।

    মুকুট জিতে তিনি বলেছেন, ‘ সৌন্দর্য প্রতিযোগিতায় এই নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।’

    স্থানীয় একটি চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে আলেজ়ান্দ্রা জানান, স্কুলে পড়াশোনা শেষ করার পর সাংবাদিকতা নিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। পরে সাংবাদিকতা ছেড়ে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। একটি হাসপাতালের আইনি পরামর্শদাতা হিসাবে কাজ শুরু করেন তিনি।

    আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের পরবর্তী লক্ষ মিস ইউনিভার্স ওয়ার্ল্ডে অংশ নেওয়া। যা চলতি বছর সেপ্টেম্বর মাসের ২৮ তারিখ অনুষ্ঠিত হবে মেক্সিকোতে।

  • চিফ হিট অফিসার ডিএনসিসি থেকে বেতন ভাতা পান না: মেয়র আতিক

    চিফ হিট অফিসার ডিএনসিসি থেকে বেতন ভাতা পান না: মেয়র আতিক

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: চিফ হিট অফিসার ডিএনসিসি থেকে বেতন-ভাতা পান না, বলে জানিয়েছেন  ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, “গত কিছুদিন ধরেই দেখছি আমাদের চিফ হিট অফিসারের বেতন-ভাতা নিয়ে অনেকে কথা বলছেন। কেউ বলছেন হিট অফিসার সিটি করপোরেশন থেকে বেতন-ভাতা নিচ্ছেন। কিন্তু হিট অফিসারকে নিয়োগ দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। সিটি করপোরেশন থেকে এক টাকাও তিনি পান না। করপোরেশনে তার কোনো বসার বন্দোবস্তও নেই। তার কোনো চেয়ারও কিন্তু নেই।”

    আজ শনিবার (২৭ এপ্রিল) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে বায়ু দূষণ রোধ ও তীব্র তাপপ্রবাহে শহরকে ঠান্ডা রাখতে ডিএনসিসির ওয়াটার স্প্রে (পানি ছিটানো) কার্যক্রম পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি।

    মেয়র আতিক বলেন, “নগরের তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বুশরা আফরিনের কাজ শুধু পরামর্শ দেওয়া। তার পরামর্শ অনুযায়ী বাকি কাজ করে থাকে ঢাকা উত্তর সিটি করপোরেশন।”

    জবাবে আতিকুল ইসলাম বলেন, “সারা বিশ্বে বিভিন্ন দেশে তাপমাত্রা নিয়ন্ত্রণে চিফ হিট অফিসের নিয়োগ দেয় অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার। তার অংশ হিসেবে ডিএনসিসিতে তারা বুশরা আফরিনকে নিয়োগ দিয়েছে। এখন হিট অফিসার আমাদের মাত্র সাজেশন দিচ্ছেন। কাজ কিন্তু আমরাই (সিটি করপোরেশন) করছি। হিট অফিসার কোনো কাজ করবে না।”

    তিনি বলেন, “অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারকে প্রশ্ন করেছিলাম, হিট অফিসার হিসেবে কেন নারী নিয়োগ করা হয়েছে? তারা বলেছিলেন গরমের সময় নারীদের গরম অনুভবটা বেশি হয়। তাই তারা নারীদের নিয়োগ দেন।”

    মেয়র আতিকুল ইসলাম বলেন, “এখন বুশরা আফরিন সিটি করপোরেশনকে পরামর্শ দেওয়ার পাশাপাশি ডিএনসিসি এলাকার বস্তিগুলোতে তাপমাত্রা নিয়ন্ত্রণে এবং জনসচেতনতা বাড়াতে নিজ উদ্যোগে যাচ্ছে। তাপপ্রবাহের ক্ষতিকর দিকগুলো নাগরিকদের বুঝাচ্ছেন। কারণ, বস্তি এলাকাগুলোর টিনশেড ঘরে গরম অনেক বেশি থাকে। এছাড়া গত এক বছরে বস্তি এলাকাগুলোতে প্রায় সাড়ে পাঁচ হাজার গাছ লাগিয়েছেন বুশরা আফরিন।”

  • টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব

    টি-টোয়েন্টির ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জিতেছে পাঞ্জাব

    www.HelloBangla.News – খেলাধুলা – ২৭ এপ্রিল, ২০২৪: আইপিএলের ৪২ তম ম্যাচটি শেষ হয়েছে শুক্রবার দিবাগত মধ্যরাতে। এই খেলায় অংশ নেয় কলকাতা ও পাঞ্জাব। প্রথমে ব্যাটিং করে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ২৬১ রান সংগ্রহ কেরে। কলকাতা তাই ভেবেই নিয়েছিলো জয় তাদের নিশ্চিত। কেননা এতো বড় লক্ষ্য তাড়া করে এর আগে জেতেনি কোনো দলই। কিন্তু রেকর্ড যে গড়াই হয় ভাঙার জন্য।

    ঠিক সেটাই করে দেখাল পাঞ্জাব কিংস। কলকাতাকে ৮ উইকেটে হারিয়ে শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি ইতিহাসেই সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়ল তারা।

    জনি বেয়ারস্টোর সেঞ্চুরি, প্রাভসিমরান ও শশাঙ্ক সিংয়ের ঝোড়ো ফিফটিতে ৮ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় পাঞ্জাব। ইডেন গার্ডেনসে তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ৯৩ রানের উদ্বোধনী জুটি পায় তারা। ২০ বলে ২ চার ও ৫ ছক্কায় ৫৪ রানে রান আউটের কাটায় পড়েন প্রাভসিমরান। তবে রানের গতি থামেনি তাতে। রাইলি রুশোকে নিয়ে তাণ্ডব অব্যাহত রাখেন বেয়ারস্টো।

    পাঞ্জাবও দেখতে থাকে জয়ের স্বপ্ন। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৯ বলে যোগ হয়ন ৮৫ রান। সুনীল নারাইনের স্পিনে রাইলি রুশো (২৬) ধরাশায়ী হলে ভাঙে সেই জুটি। তবে বেয়ারস্টো থামেননি। ৪৫ বলেই সেঞ্চুরি স্পর্শ করেন এই ইংলিশ ওপেনার। পরে জয়ের কাজটি সারেন শশাঙ্ক সিং। বেয়ারস্টোর সঙ্গে অবিচ্ছিন্ন ৮৪ রানের জুটি গড়েন তিনি। ২৮ বলে ২ চার ও ৮ ছক্কায় ৬৮ রানে অপরাজিত থাকেন ডানহাতি এই ব্যাটার। অপর প্রান্তে ৪৮ বলে ৮ চার ও ৯ ছক্কায় অপরাজিত ১০৮ রানের ইনিংস খেলেন বেয়ারস্টো। পাঞ্জাবের চার ব্যাটার মিলে ছক্কা হাঁকিয়েছেন ২৪টি। কলকাতার ইনিংস মিলিয়ে এ ম্যাচে মোট ৪২টি ছক্কার দেখা মিলেছে। যা টি-টোয়েন্টি ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। আগের রেকর্ডটি ছিল এবারের আইপিএলে হায়দ্রাবাদ-মুম্বাই ম্যাচে।

    পাঞ্জাবের ঝোড়ো ব্যাটিংয়ের মাঝখানেও ৪ ওভারে স্রেফ ২৪ রান খরচ করে ১ উইকেট নেন নারাইন। বোলিংয়ের মতো ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন এই ক্যারিবিয়ান। ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়েই যোগ করেন ১৩৮ রানের জুটি। তাতেই বড় সংগ্রহের ভিত পায় কলকাতা। ৩২ বলে ৯ চার ও ৪ ছক্কায় ৭১ রানে ফেরেন নারাইন। আরেক ওপেনার সল্ট ৩৭ বলে ৬টি করে চার ও ছক্কায় খেলেন ৭৫ রানের ইনিংস। এরপর ভেঙ্কটেশ আইয়ার ৩৯, আন্দ্রে রাসেল ২৪ ও শ্রেয়াস আইয়ার ২৮ রানের ক্যামিও ইনিংস উপহার দেন। তাতে ৬ উইকেটে ২৬১ রান তোলে কলকাতা। কিন্তু দিনশেষে ২৬২ রান করে তা সহজেই পাড়ি দিয়ে ফেলল পাঞ্জাব। এর আগে তাড়া করে সর্বোচ্চ রান জয়ের রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার। গত বছর সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের করা ২৫৮ রানের জবাবে ২৫৯ রান করে তারা।

    আইপিএলে ২০০ রান করাটা যেন এখন ছেলেখেলা হয়ে গেছে। এতে প্রমাণিত হয় ভারতে ব্যাটম্যানদের জন্য পিচ তৈরি করা হয়। যেন ব্যাটিং তান্ডব দেখে দর্শকরা আনন্দ পায়।

    ম্যাচ সেরা হয়েছেন বেয়ারস্টোর।

  • টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

    টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে স্বাস্থ্যমন্ত্রীর শ্রদ্ধা

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সমন্ত লাল সেন।

    আজ শনিবার ( ২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন স্বাস্থ্যমন্ত্রী।

    পরে তিনি বেদীর পাশে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে স্বাধীনতার মহান স্থপতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

    এরপর স্বাস্থ্যমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ১৫ আগস্টের  বীর শহীদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মউৎসর্গকারী ৩০ লাখ বীর শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনায় অংশ নেন।

    এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য, সাফল্য ও দীর্ঘ জীবন কামনায় প্রার্থনা করা হয়।

    শ্রদ্ধা নিবেদন শেষে সামন্ত লাল সেন টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনে যান। সেখানে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

    এর পর স্বাস্থ্যমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন বলেন, “আমি মাত্র তিন মাস হলো দায়িত্ব নিয়েছি। এই তিন মাসে আমার নির্দেশ হলো-তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করা। হাসপাতালগুলোতে কেন ডাক্তার থাকে না এ বিষয়ে ডিজিসহ মন্ত্রণালয়ের সবাইকে বলা হয়েছে। ইতিমধ্যে অনেককে শোকজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

    স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, “চিকিৎসক সংকট এক দিনের সমস্যা নয়। এটা বহু দিনের সমস্যা। ষ্ট্যান্ডার্ড সেটাপের অনুমোদন হয়েছে। জনবল সংকট কাটানোর জন্য দ্রুত কাজ করা হচ্ছে।”

  • রাজধানীর বনানী এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর বনানী এলাকায় যাত্রীবাহী বাসে আগুন

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: রাজধানী বনানীর নৌ সদরের সামনে যাত্রীবাহী একটি বাসে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।

    আজ শনিবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা ২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ।

    প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জে কে এন্টারপ্রাইজ (ঢাকা-শেরপুর রুটে চলাচল করে) পরিবহনের একটি বাস বনানী আর্মি স্টেডিয়ামের সামনে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। সেটি বাসের চাকার নিচে পড়ে যায়। ওই অবস্থায় মোটরসাইকেলটিকে টেনে হিঁচড়ে বাসটি অনেক দূর নিয়ে আসে। এতে মোটরসাইকেলের তেলের ট্যাঙ্কে বিস্ফোরণ ঘটে এবং সেখান থেকে বাসে আগুন লেগে যায়। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়েছেন। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

  • বিএনপি‘র ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: সেতুমন্ত্রী

    বিএনপি‘র ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: বিএনপি‘র ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই, বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপিকে গণতান্ত্রিক দল মনে করি না। তাদের ইতিহাসে গণতন্ত্র প্রতিষ্ঠার কোনো নজির নেই। তারা গণতন্ত্রকে হত্যা করেছে, প্রহসনে পরিণত করেছে। গণতান্ত্রিক বিধিবিধান তারা দলের মধ্যেও কোনো দিন মানেনি। তারা বড় বড় কথা বলে, তারা কবে দলীয় কাউন্সিল করেছে তারা কোথায় দলীয় কাউন্সিল করেছে ৭-৮ বছর আগে লা মেরিডিয়ানে কেন্দ্রীয় কমিটির মিটিং হয়েছে।

    আজ শনিবার (২৭ এপ্রিল) শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    সেতুমন্ত্রী বলেন, “ক্ষমতায় যেতে বিএনপি বিদেশি প্রভুদের দাসত্ব করছে। বিএনপি দাসত্ব করে ক্ষমতা পাওয়ার জন্য, জনগণকে মূল বিষয় হিসেবে মনে করে না।”

    ওবায়দুল কাদের বলেন, “এ দেশে সাধারণ মানুষের মাঝে যারা রাজনীতিকে নিয়ে গিয়েছিলেন তাদের মধ্যে জাতীয় নেতা শেরে বাংলা ছিলেন অন্যতম। সাধারণ মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেরে বাংলাকে গ্রাম বাংলার কৃষকরা কোনোদিনও ভুলতে পারবে না। তিনি চিরদিন তাদের মাঝে স্মরণীয় হয়ে থাকবেন। প্রজাসত্ব ও ঋণ সালিশি বোর্ড গঠন করে সুদ খোর মহাজনদের অত্যাচার থেকে রক্ষা করেছেন, তিনি সে জন্য এখনও স্মরণীয় হয়ে আছেন।”

    তিনি আরও বলেন, “ আজ আমাদের অঙ্গীকার বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, শেরে বাংলা এ কে ফজলুল হকের অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা লড়ে যাচ্ছি মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে। সেটাই শেরে বাংলা এ কে ফজলুল হকের স্বপ্ন এবং সেটা আজ আমাদের অঙ্গীকার “

    এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দলের কেন্দ্রীয় নেতারা এ শ্রদ্ধা নিবেদন করেন। পরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় নেতারা। সেখানে তারা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করেন।

    এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সুজিত রায় নন্দী, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজীসহ অনেকে।

  • রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হচ্ছে চিফ হিট অফিসারের পরামর্শে

    রাজধানীতে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা হচ্ছে চিফ হিট অফিসারের পরামর্শে

    www.HelloBangla.News – জাতীয় – ২৭ এপ্রিল, ২০২৪: তীব্র তাপদাহে রাজধানীকে কে ঠান্ডা রাখতে চিফ হিট অফিসার বুশরা আফরিনের পরামর্শে নগরীতে স্প্রে ক্যাননের মাধ্যমে ‘কৃত্রিম বৃষ্টির’ ব্যবস্থা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এই  কৃত্রিম বৃষ্টি শুধু নগরীকে ঠান্ডা করবেনা সেই সঙ্গে বায়ুদূষণ কমাবে।

    আজ শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে সৈয়দ মাহবুব মোর্শেদ সরণিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির মেয়র মো. আতিকুল ইসলাম।

    অনুষ্ঠানে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, “প্রায় এক মাস ধরে ঢাকাসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ বিরাজ করছে। এ তাপপ্রবাহ থেকে নাগরিকদের কিছুটা স্বস্তি দিতে ‘কৃত্রিম বৃষ্টির’ ব্যবস্থা করার পরামর্শ দিয়েছেন ডিএনসিসিতে নিযুক্ত যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের চিফ হিট অফিসার বুশরা আফরিন। তারই অংশ হিসেবে ডিএনসিসির দুইটি স্প্রে ক্যাননের মাধ্যমে ‘কৃত্রিম বৃষ্টির’ ব্যবস্থা করা হয়চিফ হিট অফিসারের পরামর্শে কৃত্রিম বৃষ্টির ব্যবস্থা “

    মেয়র বলেন, “দুটি গাড়ি দিয়ে প্রতিদিন চার লাখ লিটার পানি আমরা ছিটাবো। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরের গুরুত্বপূর্ণ সড়কে পানি দেওয়া হবে। তবে গাড়িগুলো অলিতে গলিতে যেতে পারবে না, মেইন রোডে থাকবে। আর সড়কে পানি ছিটানোর জন্য ১০টি ব্রাউজারের ব্যবস্থা করা হয়েছে। একেক ব্রাউজারে ১৫ হাজার লিটার করে পানি ধরে।”

    আগামী সাত দিনের মধ্যে উত্তর সিটির বিভিন্ন পার্কে ব্যবস্থা করা হবে জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, আমাদের পার্কগুলোতে ‘কৃত্রিম বৃষ্টির’ ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্টদের বলেছি। আমরা আশা করি আগামী সাত দিনের মধ্যে পার্কগুলোতে কৃত্রিম পানির ব্যবস্থা করতে পারবো। এছাড়া আমাদের প্রতিটি ওয়ার্ডে তিনটি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। ছোট ছোট ভ্যানগুলো নিয়ে অলিগলিতে পানির ব্যবস্থা করা হয়েছে। নগরের মানুষ ভ্যান থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন। এগুলোও আমাদের চিফ হিট অফিসারের পরামর্শে করা হয়েছে।

    নগরের দোকানদার এবং শপিংমলগুলোর সামনে বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে অবশিষ্টদের আহ্বান জানিয়ে মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রতিটি দোকান বা শপিংমলে পানির ব্যবস্থা রাখুন। যাতে নগরবাসী তৃষ্ণা মেটাতে পারে।

    গত বছর নগরের বিভিন্ন এলাকায় ৮০ হাজার গাছ লাগানো হয়েছে জানিয়ে আতিকুল ল ইসলাম বলেন, গত বছর আমরা চিফ হিট অফিসারের পরামর্শে নগরের বিভিন্ন এলাকায় ৮০ হাজার গাছ লাগিয়েছি। এবার আমরা আরও ১ লাখ ২০ হাজার গাছ লাগানোর প্রস্তুতি নিচ্ছি।