Category: বাংলাদেশ

  • বিএনপি কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে: সেতুমন্ত্রী

    বিএনপি কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে: সেতুমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: বিএনপি কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে, বলে জানিয়েছেণল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, “দেশের সর্বস্তরের জনগণ যখন ঈদ উদযাপন করছে, নিরাপদ ও আনন্দময় পরিবেশে প্রতিটি গৃহকোণ পরিবার-পরিজন নিয়ে উৎসবে মাতোয়ারা ঠিক সে সময় বিএনপি তথাকথিত গুম-নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। মির্জা ফখরুলের দেওয়া বিরোধীদলের নেতা-কর্মীদের গুম, হত্যার ঘটনা এবং দায়েরকৃত মামলার সংখ্যার তথ্য সম্পূর্ণ বানোয়াট। দেশের গণতন্ত্র ও নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বিএনপির সব ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর তারা এখন মনগড়া তথ্য দিয়ে নির্লজ্জ মিথ্যাচার করছে।”

    আজ শনিবার (১৩ এপ্রিল) এক বিবৃতিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি এ কথা জানান।

    সেতুমন্ত্রী বিবৃতিতে বলেন, “তথাকথিত গুম, খুন ও মামলার সংখ্যা নিয়ে বিদেশি প্রভুদের কাছ থেকে করুণা ও রাজনৈতিক সমর্থন লাভের আশায় বিএনপি নেতারা ধারাবাহিকভাবে সরকারবিরোধী এ অপপ্রচার চালাচ্ছে। মির্জা ফখরুল ইসলাম ঢালাওভাবে অপপ্রচার না চালিয়ে রাজনৈতিক কারণে তথাকথিত নিপীড়ন-নির্যাতনের কোনো ঘটনা ঘটলে সুনির্দিষ্ট তথ্যসহ বিএনপি নেতাদের সম্পূর্ণ তালিকা জনসম্মুখে প্রকাশ করুক। ঠাকুরগাঁওয়ে মৃত্যুবরণকারী যুবদল নেতা একজন স্থানীয়ভাবে চিহ্নিত মাদকসেবী এবং তার বিরদ্ধে মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা বিচারাধীন। কোনো প্রকার আইনের ব্যত্যয় ঘটলে সরকার গুরুত্ব সহকারে বিষয়টি খতিয়ে দেখবে। কিন্তু মির্জা ফখরুল একজন মাদকাসক্ত এবং মাদক ব্যবসায়ীর মতো একজন অপরাধীর স্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ‘বিরোধীদলের ওপর সরকারের নির্যাতন’-এর অভিযোগ এনে অপপ্রচার চালিয়ে রাজনৈতিকভাবে ফায়দা নেওয়ার অপচেষ্টা চালাচ্ছে।”

    তিনি আরও বলেন, “বিএনপি যখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তখন ২০০৪ সালের ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চালায়। ২০০১ থেকে ২০০৬ সালে অপারেশন ক্লিনহার্টসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে মোট ১ হাজার ২২৩ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে ক্রসফায়ার এবং পুলিশ হেফাজতে হত্যা করে। আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। আওয়ামী লীগ সরকার যেকোনো মূল্যে দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধ পরিকর।”

  • র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে: ডিজি র‌্যাব

    র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে: ডিজি র‌্যাব

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে, বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।তিনি বলেন, “এই দেশে সকল ধর্মের সকল বর্ণের মানুষ যাতে সকল এই উৎসব নির্বিঘ্নে উদযাপন করতে পারেন সেজন্য র‍্যাবসহ সকল আইনশৃঙ্খলা বাহিনী সারাদেশে সর্বদা সজাগ রয়েছে।”

    আজ শনিবার (১৩ এপ্রিল) রমনা বটমূল এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

    র‌্যাব ডিজি বলেন, “পহেলা বৈশাখকে কেন্দ্র করে প্রত্যেক বছরের ন্যায় এবারও র‍্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে। নববর্ষের অনুষ্ঠান শেষে না হওয়া পর্যন্ত র‍্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি ও টহল জোরদার করেছে।”

    নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান, হাতিরঝিল, রমনা বটমূল, পূর্বাচল ৩০০ ফিটসহ যেসব এলাকায় মানুষের সমাগম হবে সেখানে পেট্রলসহ সুইপিং করা হবে। এসব এলাকায় আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারী অব্যাহত রেখেছে। সারাদেশে আমাদের রিজার্ভ টিম, কন্ট্রোল রুম স্থাপন, সিসি ক্যামেরা মনিটরিং থাকবে।

    তিনি বলেন, “যেকোনো হামলা মোকাবেলায় আামাদের স্পেশাল কমান্ডো টিম প্রস্তুত থাকবে। জঙ্গি হামলার সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। তবুও আমরা আত্মতৃপ্তিতে ভুগছি না। গোয়েন্দা তথ্য ও সাইবার মনিটরিংয়ের মাধ্যমে জঙ্গিদের যেকোনো ধরণের নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র্যাব সার্বক্ষনিক প্রস্তুত রয়েছে।”

    র‌্যাব ডিজি আরও বলেন, “ভার্চুয়াল জগতে যেকোনো ধরনের গুজব বা উস্কানিমূলক বা মিথ্যে তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‍্যাব সাইবার জগতে সার্বক্ষনিক নজরদারি অব্যাহত রেখেছে।”

  • গত তিন দিনে হাসপাতালে প্রত্যেকেই কাজ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

    গত তিন দিনে হাসপাতালে প্রত্যেকেই কাজ করেছেন: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: গত তিন দিনে হাসপাতালে প্রত্যেকেই কাজ করেছেন, বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, গত তিন দিনে হাসপাতালগুলো ঘুরে আমি খুব সন্তুষ্ট। চিকিৎসক, নার্স প্রত্যেকেই কাজ করছেন।

    আজ শনিবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই সন্তুষ্টি প্রকাশ করেন।

    স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ঈদের ছুটিতে আমি হাসপাতালগুলো তদারকি করব বলে অঙ্গীকার করেছিলাম। সেই হিসেবে গত পরশু ও আজ হাসপাতাল পরিদর্শনে বের হয়েছি। আমরা আরও হাসপাতাল পরিদর্শন করব। এখানে (কুর্মিটোলা জেনারেল হাসপাতাল) যে স্বাস্থ্যসেবা দেখলাম, তাতে আমি সন্তুষ্ট। তবে একটি জিনিস আমাদের করতে হবে। এই হাসপাতালটি অনেক বড়। আমি সচিব ও ডিজিকে বলছি, আমরা যদি জনবল দিয়ে এই হাসপাতালকে আরও সচল করি, তাহলে ঢাকা মেডিকেল ও মুগদা মেডিকেলে রোগীর চাপ কমবে।”

    ডা. সামন্ত লাল সেন বলেন, “আমি ঈদের আগে বলেছিলাম, স্বাস্থ্যসেবায় যেন কোথাও বিঘ্ন না ঘটে৷ আমি সেটি পেয়েছি। শুধু ঢাকায় নয়, আমি এই কয়দিন প্রতিটি বিভাগ, প্রতিটি মেডিকেল কলেজের বাইরে যারা তাদের সঙ্গেও কথা বলেছি। তারা আমাকে জানিয়েছেন, চিকিৎসা সেবা ব্যাহত হয়নি। আমরা এবার ডাক্তারদের থাকা-খাওয়া ব্যাপারটি নিশ্চিত করেছি। যে কারণে ডাক্তাররা স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন।”

    তিনি বলেন, “ডেঙ্গু আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে আমরা ইতোমধ্যে মিটিং করেছি। সচিবরাও মিটিং করছেন। স্যালাইনের ঘাটতি যাতে না হয়, সেজন্য আমরা ব্যবস্থা নিয়েছি, ভবিষ্যতে আরও নেব। তবে ডেঙ্গুর সবচেয়ে ভালো ট্রিটমেন্ট হচ্ছে প্রিভেনশন। প্রিভেনশন না করতে পারলে আমি যতই হাসপাতালে নিয়ে আসি লাভ হবে না। সঠিক সময়ে সঠিক রোগীরা যদি হাসপাতালে আসেন, তাহলে সমস্যা হবে না। ডেঙ্গু সম্পর্কে ডাক্তাররা এখন অভিজ্ঞ।”

    এরআগে, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করে স্বাস্থ্যমন্ত্রী। তিনি হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ, ডায়ালায়সিসসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এমনকি তিনি হাসপাতালের শৌচাগারের পরিবেশ কেমন সেটিও ঘুরে দেখেন। এ সময় তিনি হাসপাতালে ভর্তি ও চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তাদের স্বাস্থ্যসেবার বিষয়ে খোঁজ-খবর নেন।

    পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. রোকেয়া সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা।

  • সরকারি খরচে ৩০৪৮টি মামলায় আইনি সহায়তা প্রদান

    সরকারি খরচে ৩০৪৮টি মামলায় আইনি সহায়তা প্রদান

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ এপ্রিল, ২০২৪: বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে সরকারি খরচে ৩০৪৮টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে আইনি সহায়তা দেয়া ৩০৪৮টি মামলার এর মধ্যে নিস্পত্তি হয়েছে ২২১৫টি। এসব মামলায় উপকারভোগী ২৬ হাজার ৯৩৮ জন। আইনি পরামর্শ সেবা পেয়েছেন ২৩ হাজার ৮৯০ জন।

    জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) মাধ্যমে সরকারি খরচে ২০০৯ সাল থেকে নভেম্বর-২০২৩ পর্যন্ত আইনি সেবার তথ্য সংস্থাটি প্রকাশ করেছে।

    দেশে আর্থিকভাবে অস্বচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগনকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন-২০০০’ প্রনয়ন করা হয়।  ২০০০ সালে তৎকালীন শাসন আমলে আইনটি প্রনয়ন করে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার। তারপরের সরকার গুলো আইনটি কার্যকরে উল্লেখযোগ্য কোন পদক্ষেপ নেয়নি। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্টিত নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আওয়ামীলীগ দরিদ্র ও অসচ্ছল জনগণের বিচারপ্রাপ্তি নিশ্চিতে আইনটি কার্যকরে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। দেশের সকল আদালত, সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ’লিগ্যাল এইড’এখন দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থীদের নিকট ভরসাস্থল হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। ২০০৯ সাল থেকে সংস্থাটি জেলা পর্যায়ে কাজ শুরু করে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, শ্রম আদালতসহ বিভিন্ন ক্ষেত্রে এর ব্যাপ্তি বৃদ্ধি পায়। সুপ্রিম কোর্টে ২০১৫ সালে ‘লিগ্যাল এইড’ প্রতিষ্ঠা করা হয়। হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার বর্তমানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

    সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ‘সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস’ স্থাপিত হয়েছে। এর কার্যক্রম এগিয়ে নেয়ার লক্ষ্যে বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারী নিয়োজিত রয়েছেন। বিচারপ্রার্থীদের আইনগত সেবা নিশ্চিতের লক্ষ্যে হাইকোর্ট ও আপিল বিভাগের জন্য সুনির্দিষ্ট আইনজীবী প্যানেল রয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বিভিন্ন সভা, সেমিনার, মতবিনিময় ও কমিটির নিয়মিত সভা করছেন।

    সূত্র: বাসস

  • প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

    প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১২ এপ্রিল, ২০২৪: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ‘বাংলা নববর্ষ’ এর শুভেচ্ছা জানিয়েছেন ।

    পহেলা বৈশাখকে সামনে রেখে আজ শুক্রবার (১২ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “আসুন, নতুন বছরে অতীতের সকল ব্যর্থতা-দুঃখ-গ্লানি পিছনে ফেলে সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে একযোগে কাজ করি। আগামী রাবিবার (১৪ এপ্রিল) সারাদেশে উদযাপিত হবে বাংলা নববর্ষ ১৪৩১ বঙ্গাব্দ। বর্ষ পরিক্রমায় আবারও আমাদের মাঝে ফিরে এসেছে নতুন বছর। আপনারা যারা দেশে-বিদেশে অবস্থান করছেন বাংলাদেশের সকল ভাইবোনকে জানাই বঙ্গাব্দ ১৪৩১-এর শুভেচ্ছা। শুভ নববর্ষ।

    প্রধানমন্ত্রী কবি সুফিয়া কামালের ভাষায় উচ্চারণ করে বলেন:

    ‘পুরাতন গত হোক! যবনিকা করি উন্মোচন

    তুমি এসো হে নবীন! হে বৈশাখ! নববর্ষ!’

    এসো হে নতুন।

    ‘শুভ নববর্ষ’।

  • এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে: হানিফ

    এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে: হানিফ

    www.HelloBangla.News – জাতীয় – ১২ এপ্রিল, ২০২৪: এদেশ থেকে কেএনএফকে নির্মূল করা হবে, বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, “এদেশে একসময় বাংলা ভাইসহ বড় বড় সন্ত্রাসী গোষ্ঠীর জন্ম হয়েছিলো, তাদের কে যে ভাবে নির্মূল করা হয়েছে কুকিচীন বা কেএনএফ এদেরকেও ঠিক সেভাবেই নির্মূল করা হবে। আর এসব সন্ত্রাসী গোষ্ঠীকে পেছন থেকে কারা মদত দিচ্ছে তাদের খুঁজে বের করতে কাজ করছে সরকারি গোয়েন্দা সংস্থা।”

    আজ শুক্রবার (১২ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রাক্তন শিক্ষার্থীদের পূনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মাহবুব উল আলম হানিফ বলেন, “যারা আজকে সরকারের বিরোধীতা করছেন তারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার সময় দেশের অর্থনৈতিক অবস্থা কেমন রেখে গিয়েছিলো। মাথাপিছু আয় ৫৩৫ মার্কিন ডলার থেকে বর্তমান সরকারের প্রচেষ্টায় তা এখন ২৮০০ মার্কিন ডলার ছাড়িয়েছে। আজ বাংলাদেশ চরম ব্যার্থ রাষ্ট থেকে উন্নয়নশীল রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছে আন্তর্জাতিক ভাবে। এটা যাদের ভালো লাগেনা তারাই এসব আবোল তাবল কথা বলে।”

    কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ ও পূনর্মিলনী অনুষ্ঠানের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে সদস্য সচিব প্রকোশলী রবিউল ইসলাম, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারন সম্পাদক শেখ মেহেদী হাসান প্রমুখ বক্তব্য রাখেন।

    কুষ্টিয়া পলিটেকনিক ইনিস্টিটিউটের প্রায় দুই হাজার দুইশো  প্রাক্তন শিক্ষার্থী এই পূনর্মিলনী অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

  • ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

    ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়: রাষ্ট্রপতি

    www.HelloBangla.News – জাতীয় – ১১ এপ্রিল, ২০২৪: ঈদের আনন্দ থেকে কেউ যেন বঞ্চিত না হয়, বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনে বলেন, “ঈদের আনন্দ থেকে পাড়া-প্রতিবেশী, আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখাতে হবে।”

    আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) বঙ্গভবনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে সর্বসাধারণের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। এসময় দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন।

    রাষ্ট্রপতি বলেন, “এ ঈদের মধ্যেও ফিলিস্তিনসহ যুদ্ধবিগ্রহ ও আধিপত্যের কারণে বিশ্বব্যাপী অনেক মানুষের অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে দিনাতিপাত করছেন। একজন মানুষ হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। তাদের দুঃখ-কষ্ট লাঘবে নিজের সাধ্যমত চেষ্টা করা। মনে রাখতে হবে দুঃখ একা ভোগ করা যায়, কিন্তু আনন্দ একা ভোগ করা যায় না; সকলকে নিয়ে আনন্দ করতে হয়।”

    তিনি বলেন, “ঈদ সবার মধ্যে গড়ে তুলুক সৌহার্দ্য, সম্প্রীতি আর ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের শিক্ষা সকলের মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ।”

    ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম উল্লেখ করে রাষ্ট্র প্রধান বলেন, মানবিক মূল্যবোধ, সাম্য, পারস্পরিক সহাবস্থান ও সহযোগিতা- ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।

    তিনি ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও সুখী-সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

    এর আগে রাষ্ট্রপতি এবং তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

    রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সিনিয়র রাজনীতিবিদ, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদ সদস্য, কূটনৈতিক, বীর মুক্তিযোদ্ধা, বিচারক, কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষক, বুদ্ধিজীবী, এবং বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

    এ সময় ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান এবং বঙ্গভবনের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।

  • ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

    ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ: প্রধানমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ এপ্রিল, ২০২৪: ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ, বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।তিনি বলেন, “যারা আজ গণভবনে এসেছেন, তাদের জন্য সীমাহীন আনন্দ। ঈদ সবার জীবনে বয়ে আনুক আনন্দ। শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পথ অনুসরণ করে দেশবাসীর জন্য খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।”

    প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার (১১ মার্চ) সকালে তাঁর সরকারি বাসভবন গণভবনে দলীয় নেতা-কর্মী, বিভিন্ন পেশাজীবী, বিচারক, বিদেশি কূটনীতিক এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাসহ সর্বস্তরের জনগণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ ক্ষমতায় আসে দেশের জনগণকে কিছু দেয়ার জন্য এবং বিএনপি আসে নিতে। আওয়ামী লীগ সব সময় জনগণের পাশে থাকে এবং তাদের কল্যাণে কাজ করে।”

    শেখ হাসিনা তাঁর দলকে ভোট দিয়ে বারবার ক্ষমতায় আনার জন্য দেশবাসীকে ধন্যবাদ জানান। সরকার প্রধান তাঁর নির্দেশে রমজান মাসে ইফতার পার্টি না করে জনগণের মধ্যে ইফতার বিতরণ করায় দলীয় নেতাকর্মীদের প্রশংসাও করেন। তিনি বলেন, “রমজান মাসে বিএনপি এক হাজার ইফতার পার্টি করেছে এবং খাবার খেয়েছে আর আওয়ামী লীগ জনগণের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেছে।”

    এ সময় জাতির পিতার কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের উপস্থিত ছিলেন।

  • আমাদের এ দেশ থেকে যেন সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে: পররাষ্ট্রমন্ত্রী

    আমাদের এ দেশ থেকে যেন সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে: পররাষ্ট্রমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ এপ্রিল, ২০২৪: আমাদের এ দেশ থেকে যেন সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে, বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেন, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার সম্মিলিত রক্তস্রোতের বিনিময়ে আমাদের এই দেশ রচিত হয়েছে। আমাদের এ দেশ থেকে যেন সমস্ত সাম্প্রদায়িক অপশক্তির বিনাশ ঘটে। এ দেশে যেন আমরা সব সম্প্রদায় এবং সব মত-পথের মানুষ একসঙ্গে মিলেমিশে দেশের উন্নয়ন অগ্রগতির জন্য কাজ করতে পারি।

    আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস নিজ গ্রামের বাড়ি জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আজকে পবিত্র ঈদের দিন আপনাদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানাই। মহান স্রষ্টার কাছে প্রার্থনা করি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আমাদের দেশে যে শান্তি বিরাজমান এবং আজকে বাংলাদেশ যে পৃথিবীর সামনে উন্নয়নের রোল মডেল হিসেবে উপস্থাপিত হয়েছে, এই উন্নয়ন অগ্রগতি যেন আরও বেগবান হয়।”

    তিনি বলেন, “ফিলিস্তিনের মুসলমানদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। সেখানে যেন অবিলম্বে শান্তি স্থাপিত হয়। সেখানে ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে সে বর্বরতার যেন চির অবসান হয়। এটিই মহান আল্লাহর কাছে প্রার্থনা।”

  • ভালোভাবে পড়াশোনা করে ভালো ডাক্তার হও: স্বাস্থ্যমন্ত্রী

    ভালোভাবে পড়াশোনা করে ভালো ডাক্তার হও: স্বাস্থ্যমন্ত্রী

    www.HelloBangla.News – জাতীয় – ১১ এপ্রিল, ২০২৪: ভালোভাবে পড়াশোনা করে ভালো ডাক্তার হও, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।তিনি বলেন, “তোমরা বাইরের দেশ থেকে পড়তে বাংলাদেশে এসেছো। ভালোভাবে পড়াশোনা করে ভালো ডাক্তার হও। নিজের দেশ এবং আমাদের দেশের গৌরবও তোমরা। তোমাদের মঙ্গল কামনা করি।”

    আজ বৃহস্পতিবার (১১এপ্রিল) দুপুরে দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনের সময় বিভিন্ন দেশ থেকে পড়তে আসা ছাত্র-ছাত্রীদের সঙ্গে মতবিনিময়ের সময় একথা বলেন তিনি।

    এ সময় তিনি জরুরি বিভাগের কয়েকটি কক্ষ ও হাসপাতালের দ্বিতীয় তলায় গাইনি ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বরত চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়সহ রোগীদের খোঁজখবর নেন।

    ঢাকা মেডিকেল পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীরর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. দেবেশ চন্দ্র তালুকদার, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামানসহ চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীরা।