Author: Hello Bangla News

  • গণমাধ্যম তার ভূ‌মিকায় স‌ঠিক অবস্থানে রয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

    গণমাধ্যম তার ভূ‌মিকায় স‌ঠিক অবস্থানে রয়েছে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ আগস্ট, ২০২৪: ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দা‌য়িত্ব নেওয়ার আগ থে‌কে দে‌শের গণমাধ্যম তার ভূমিকায় স‌ঠিক অবস্থা‌নে রয়েছে ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন।

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে কয়েকজন সাংবা‌দি‌কের স‌ঙ্গে আলাপকা‌লে এ অভিমত ব‌্যক্ত ক‌রেন পররাষ্ট্র উপদেষ্টা।

    তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, মি‌ডিয়ার যে রোল সেটা আমরা অনেকদিন দে‌খি‌নি। এখন আমরা সেটা দেখ‌তে পা‌চ্ছি। এ সরকার দা‌য়িত্ব নেওয়ার আগে থে‌কেই মি‌ডিয়ার যে ভূ‌মিকা থাকার কথা সেটা তারা নি‌চ্ছেন। আপনারা এ ভূ‌মিকা ও সমর্থন বজায় রাখুন।

    চি‌কিৎসার জন‌্য বিএন‌পি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশগমন সংক্রান্ত এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা ব‌লেন, এটা খুব নি‌টি‌গ্রিটি। আপ‌নি স্বাস্থ‌্য উপ‌দেষ্টা‌কে জি‌জ্ঞেস ক‌রুন। সেটা বেটার হ‌বে।

    যুক্তরাষ্ট্রের স‌ঙ্গে এই সরকা‌রের অফিসিয়াল চ‌্যা‌নে‌লে কোনো যোগা‌যোগ বা আলাপ হ‌য়ে‌ছে কি না— জান‌তে চাইলে তৌ‌হিদ হো‌সেন ব‌লেন, আলাপ হয়ে‌ছে। আমরা একটা প‌রিবর্ত‌নের জন‌্য অনেক মূল‌্য দি‌য়ে একটা সম্ভাবনা সৃ‌ষ্টি করেছি। এ অবস্থায় আন্তর্জা‌তিক সম্প্রদায় যেন আমা‌দের পা‌শে থা‌কে সেটাই চাওয়া।

    তি‌নি ব‌লেন, আমা‌দের যে নির্ধা‌রিত লক্ষ‌্য সে‌দি‌কে এগো‌চ্ছি। আমি আপনা‌দের একটা বিষয় নি‌শ্চিত কর‌ছি, এ সরকার প্রকৃত সদিচ্ছা নি‌য়ে এগোচ্ছে।

  • পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল

    পুলিশের ঊর্ধ্বতন পদে ব্যাপক রদবদল

    www.HelloBangla.News – জাতীয়  – ১৩ আগস্ট, ২০২৪: ব্যাপক রদবদল হয়েছে বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন পদে । বেশ কয়েকজনকে নতুন দপ্তর দেওয়া হলেও অধিকাংশকেই সরিয়ে পুলিশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়েছে।

    রদবদল হওয়াদের মধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরে, অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরীকে পিবিআই প্রধান, অতিরিক্ত উপমহাপরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির এপিবিএন ট্রেনিং সেন্টারে, অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে সিআইডিতে পাঠানো হয়েছে।

    সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসান ও আরআরএফের কমান্ড্যান্ট ও অতিরিক্ত ডিআইজি শাহজাদা মো. আসাদুজ্জামানকে ঢাকায় পুলিশ অধিদপ্তরে বদলি করা হয়েছে। এপিবিএন-৩ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. মাসুদ করিম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শওকত আলী, এপিবিএন-৭ এর অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি খো. ফরিদুল ইসলাম এবং সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে সরিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশে যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

    এদিকে পৃথক এক আদেশে পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান মনিরুল ইসলামকে সরিয়ে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। এছাড়া রেলওয়ে পুলিশের ডিআইজি মো. শাহ আলমকে এসবি প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

    আরেক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ২৮ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে বদলি করা হয়েছে। এ ছাড়া একজনকে ডিএমপি অতিরিক্ত উপ-কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

    ডিএমপিতে উপকমিশনার হিসেবে বদলি হওয়া ১২ কর্মকর্তা হলেন রাজশাহীর সারদা বিপিএর পুলিশ সুপার ফারুক আহমেদ, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার ও সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত খোন্দকার নজমুল হাসান, এসবি ঢাকার পুলিশ সুপার ও সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ রবিউল হোসেন ভূইয়া, পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার ও সুপারনিউমারারি অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত সুফিয়ান আহমেদ, খুলনা পিটিসির পুলিশ সুপার মো. ইসরাইল হাওলাদার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপকমিশনার মো. জুলফিকার আলী হায়দার, রংপুর পিটিসির পুলিশ সুপার আমিনুল ইসলাম, সিআইডির বিশেষ পুলিশ সুপার মোহাম্মদ রিয়াজুল হক, পুলিশ টেলিকম ঢাকার পুলিশ সুপার মো. শাহরিয়ার আলী, নৌ পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, সিআইডির বিশেষ পুলিশ সুপার রওনক জাহান ও পিবিআইয়ের পুলিশ সুপার রওনক আলম। এ ছাড়া এসবি ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার ও সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ জসীম উদ্দিনকে অতিরিক্তি উপকমিশনার হিসেবে ডিএমপিতে বদলি করা হয়েছে।

  • দেশের মানুষ হিসেবে সবার অধিকার সমান: প্রধান উপদেষ্টা

    দেশের মানুষ হিসেবে সবার অধিকার সমান: প্রধান উপদেষ্টা

    www.HelloBangla.News – জাতীয়  – ১৩ আগস্ট, ২০২৪: দেশের মানুষ হিসেবে সবার অধিকার সমান, বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “সবার অধিকার সমান। এ দেশের মানুষ হিসেবে অধিকার আদায়ে বিভক্ত হয়ে নয়, আমরা এক মানুষ, এক অধিকার; এর মধ্যে কোনো পার্থক্য করবেন না। আমাদের একটু সাহায্য করুন। ধৈর্য ধরেন, কিছু করতে পারলাম কী পারলাম না, সেটা পরে বিচার করবেন। যদি না পারি আমাদের দোষ দিয়েন।”

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

    প্রধান উপদেষ্টা ড. ইউনূস বলেন, “এই পরিস্থিতিতে আসার কারণটা হলো, একটা বড় রকমের বিভেদের আওয়াজ শুনছি। বিমানবন্দরে নেমেই যেটা বলেছিলঅম, এমন বাংলাদেশ আমরা করতে চাচ্ছি যেখানে আমরা এক পরিবার। এটা হলো মূল জিনিস। পরিবারের মধ্যে কোনো পার্থক্য করা, বিভেদ করা, এটার কোনো প্রশ্নই আসে না। আমরা বাংলাদেশের মানুষ, এটাই আমরা নিশ্চিত করতে চাই। এটা নিয়ে যেন আর কোনো বাদ-বিবাদ না হয়।”

    তিনি বলেন, “আমাদের গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা, সেখানে আমরা মুসলমান হিসেবে নই, হিন্দু হিসেবে নই, বৌদ্ধ হিসেবে নই, মানুষ হিসেবে বিবেচিত। আমাদের অধিকারগুলো নিশ্চিত হোক সবার। সব সমস্যার গোড়া হলো, আমরা যত প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো করেছি, সব কিছু কিন্তু পচে গেছে। এই কারণেই গোলমাল হচ্ছে। কাজেই আমাদের প্রাতিষ্ঠানিক আয়োজনগুলো ঠিক করতে হবে।”

    ড. ইউনূস বলেন, “ন্যায়বিচার হলে কেউ বিচার পাবে না কেন, আইনে কি বলা আছে এই সম্প্রদায়ের হলে এই আদালতে যাবে, ওই সম্প্রদায়ের হলে ওই আদালতে যাবে? আইন একটা, কার সাধ্য আছে সেখানে বিভেদ করে এর রকম একটা, ওর রকম একটা। এটা হতে পারে না।”

    এসময় সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্য করে ড. ইউনূস বলেন, “এটা এমন রোগ, এর মূলে যেতে হবে। আপনারা যদি বলেন, আমাদের সংখ্যালঘু হিসেবে এটা বলছে, এটা হলো মূল সমস্যা থেকে আপনারা দূরে সরে যাচ্ছেন। আমাদের বলতে হবে, আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে। সেটা পেলে আমাদের বাক-স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে, যেগুলো আছে, আমরা নতুন কিছু বলছি না। আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। এটাই হলো আমাদের মূল লক্ষ্য।”

    গ্রামীণ ব্যাংকের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, “আপনি শুনবেন না গ্রামীণ ব্যাংকের ইতিহাসে আমরা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে মুসলমান পাড়ায় গেছি। এক সঙ্গে গেছি, একভাবে গেছি।”

    তিনি বলেন, “আমাদের মূল কাজটায় যেতে হবে। আপনাদের অনুরোধ, আপনারা বিভিন্ন খোপের মধ্যে চলে যাইয়েন না। এই খোপ হলেই মারামারি-কাটাকাটি লেগে যাবে। একত্রে আসেন, এক আইন। এক মানুষ, এক অধিকার। এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না।”

  • শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

    শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন

    www.HelloBangla.News – রাজনীতি – ১৩ আগস্ট, ২০২৪: আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলটির সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাত জনের বিরুদ্ধে বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করা হয়েছে।

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে এস এম আমীর হামজা নামে এক ব্যক্তি এই মামলার আবেদন করেন।

    আবেদনে মামলার অপর আসামিরা হলেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, অতিরিক্ত আইজিপি হারুন-অর-রশীদ ও অতিরিক্ত যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার।

    গত ১৯ জুলাই বিকাল ৪টায় মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকার ৪০ ফিট চৌরাস্তায় আবু সায়েদ কোটা আন্দোলনের সমর্থনে চলমান মিছিলে পুলিশের গুলিতে নিহত হন।

    মামলার বাদী হয়েছেন আদাবর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমীর হামজা শাতিল। তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নীরিহ নাগরিক হত্যার বিচার চেয়ে এই মামলা করেছেন।

  • সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে: অর্থ উপদেষ্টা

    সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে: অর্থ উপদেষ্টা

    www.HelloBangla.News – অর্থনীতি – ১৩ আগস্ট, ২০২৪: সবকিছু স্বাভাবিক হলে পণ্যের দাম আরও কমে আসবে, বলে জানিয়েছেন অর্থ-পরিকল্পনা উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।  তিনি বলেন, “কয়েকদিনের স্থবিরতার কারণে ভেঙে পড়েছে সরবরাহ শৃঙ্খল। যার প্রভাবে বেড়েছে জীবনযাত্রার ব্যয়। তবে এখন বাজারে কিছু পণ্যের দাম কমেছে। সবকিছু স্বাভাবিক হলে দাম আরও কমে আসবে।”

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয় ও কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান উপদেষ্টা।

    অর্থ উপদেষ্টা বলেন, “ব্যবসা বাণিজ্য ও জীবন জীবিকার প্রকল্প চালু রাখা হবে। বড় বা মেগা প্রকল্পের অর্থ ছাড় বড় হয় তাই এই বিষয়ে পরে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।”

    বার্ষিক কর্মসূচি বাস্তবায়ন প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন, “এটা নিয়ে চিন্তা করার কারণ। অনেক পিডি চার প্রকল্পের দায়িত্বে। চারটা প্রকল্পে দায়িত্ব মানে চারটি গাড়ি। এটা চলবে না। আমি অ্যাসেস করে দেব। অনেকে কম টাকা ব্যয় করতে পারে না। ক্লাইমেট বিরাট ব্যাপার, বন্যা হয় পরিবেশের নামে অনেক টাকা খরচ হয়। প্রকল্পে সমন্বয়হীনতা আছে এটা দূর করতে হবে।”

    মূল্যস্ফীতি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “মূল্যস্ফীতি নিয়ে আমাদের মাথা ব্যাথা আছে। সাপ্লাই চেইন নেই। ছয় টাকার বেগুন ৮০ টাকায় কেন? বাজার মনিটরিং নিয়ে কাজ করবো। কিছু বন্ধু-বান্ধব রাস্তায় দাঁড়িয়ে থাকে পরিবহনে টাকা তোলে তাদের বলবো দাঁড়িয়ে থাকবেন না।”

  • শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

    শপথ নিলেন উপদেষ্টা ফারুক-ই-আজম

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ আগস্ট, ২০২৪: অন্তর্বর্তী সরকারের আরেক উপদেষ্টা ফারুক-ই-আজম শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

    এর আগে গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টাসহ ১৪ জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন। তারপর রোববার (১১ আগস্ট) আরও দুই উপদেষ্টা শপথ নেন।

    অন্তর্বর্তীকালীন সরকারের ১৭ উপদেষ্টার মধ্যে উপদেষ্টা ফারুক-ই-আজম যুক্তরাষ্ট্রে থাকার কারণে শপথ নিতে পারেননি। তিনি রবিবার রাতে দেশে পৌঁছেছেন।

    ছাত্র-জনতার গণআন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশজুড়ে নৈরাজ্য পরিস্থিতির মধ্যে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হয়।

  • আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন

    আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি শপথ নিয়েছেন

    www.HelloBangla.News – জাতীয় – ১৩ আগস্ট, ২০২৪: শপথ নিয়েছেন আপিল বিভাগে নিয়োগ পাওয়া চার বিচারপতি। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১০টায় জাজেস লাউঞ্জে এ চার বিচারপতিকে শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ।

    শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

    সোমবার (১২ আগস্ট) হাইকোর্ট বিভাগের চার বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি।

    তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।

    নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে হাইকোর্ট বিভাগের চারজন বিচারককে শপথ গ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারক নিয়োগ করেছেন। এ নিয়োগ শপথের দিন থেকে কার্যকর হবে।

    এর আগে শনিবার (১০ আগস্ট) দুপুরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন। পদত্যাগ করেন আপিল বিভাগের আরও পাঁচ বিচারপতি।

    এদিন হাইকোর্ট বিভাগের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। পরদিন দুপুরে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি।

    বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী

    প্রয়াত বিচারপতি এ এফ এম আব্দুর রহমান চৌধুরীর ছেলে জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকেও আন্তর্জাতিক আইনে এলএলএম ডিগ্রি নেন। ১৯৮৫ সালে তিনি জেলা আদালতে ও ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম

    সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম রসায়নে স্নাতক, আইনে এলএলবি ও এলএলএম ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি জেলা আদালতে, ১৯৮৮ সালে হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৬ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    বিচারপতি মো. রেজাউল হক

    মো. রেজাউল হক এম এ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর ১৯৮৮ সালে তিনি জেলা আদালতে ও ১৯৯০ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

    বিচারপতি এস এম এমদাদুল হক

    এস এম এমদাদুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯০ সালে তিনি জেলা আদালতে ও ১৯৯২ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ২০০৪ সালের ২৩ আগস্ট হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি এবং দুই বছর পরে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।

  • ইসরায়েলি হামলায় গাজায় দেড়শ ফিলিস্তিনি নিহত

    ইসরায়েলি হামলায় গাজায় দেড়শ ফিলিস্তিনি নিহত

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ আগস্ট, ২০২৪: বিশ্বের শান্তিকামী রাষ্ট্রগুলোর সব ধরনের যুদ্ধবিরতির প্রস্তাব উপেক্ষা হচ্ছে গাজা ও ইসরায়েল ক্ষেত্রে। আবারও গাজায় ইসরায়েলি হামরা ঘটনা ঘটেছে। এতে আরও প্রায় দেড়শ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৩৯ হাজার ৯০০ জনে পৌঁছেছে।

    এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৯২ হাজারেরও বেশি ফিলিস্তিনি। সোমবার (১২ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ১৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৩৯ হাজার ৮৯৭ জনে পৌঁছেছে বলে সোমবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

    মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই হামলায় আরও অন্তত ৯২ হাজার ১৫২ জন ব্যক্তিও আহত হয়েছেন।

    মন্ত্রণালয় বলেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে ১৪২ জন নিহত এবং আরও ১৫০ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না।

    ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েল অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।

    উল্লেখ্য, গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

    মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছেন।

    এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

  • প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ

    প্রাথমিকের শ্রেণি কার্যক্রম চালুর নির্দেশ

    www.HelloBangla.News – শিক্ষা  – ১৩ আগস্ট, ২০২৪: কোটা সংস্কার আন্দোলনে সহিংসতায় বন্ধ থাকা সব প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শ্রেণি কার্যক্রম পূর্ণোদ্যমে চালুর নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

    আজ মঙ্গলবার (১৩ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালক এবং শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালকের কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারসমূহে পূর্ণোদ্যমে শ্রেনি কার্যক্রম চালু করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

    শ্রেণি কা বন্দ থাকায় শিশু শিক্ষার্থীরা অনেকটাই নির্জীব হয়ে পড়েছে । তাই দ্রুত এই উদ্যোগ নিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।

    শ্রেণি কার্যক্রম বন্ধ থাকায় শিশু শিক্ষার্থীরা অনেকটাই নির্জীব হয়ে পড়েছে । তাই দ্রুত এই উদ্যোগ নিতে চায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ।

  • শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না

    শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল না

    www.HelloBangla.News – আন্তর্জাতিক – ১৩ আগস্ট, ২০২৪: বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়ে। রাজনৈতিক এই পটপরিবর্তনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা আছে গুঞ্জন উঠে।

    তবে হাসিনাকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

    এমনকি বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ ‘কেবলই মিথ্যা’ বলেও আখ্যায়িত করেছে দেশটি। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

    প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না বলে সোমবার হোয়াইট হাউস জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশে মার্কিন হস্তক্ষেপের অভিযোগকে ‘কেবলই মিথ্যা’ বলেও অভিহিত করেছে হোয়াইট হাউস।

    বাংলাদেশে সরকার উৎখাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জ্যঁ-পিয়েরে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘আমাদের আদৌ কোনো সম্পৃক্ততা ছিল না। যুক্তরাষ্ট্র সরকার এই ঘটনার সাথে জড়িত ছিল বলে যদি কোনো প্রতিবেদনে বলা হয় বা গুজব ছড়ানো হয় তবে তা নিছক মিথ্যা।’

    রয়টার্স বলছে, গত রবিবার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে হাসিনাকে উদ্ধৃত করে বলেছে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে কারণ তারা (যুক্তরাষ্ট্র) বঙ্গোপসাগরে বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। পত্রিকাটি বলেছে, হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগীদের মাধ্যমে পত্রিকাটির কাছে এই বার্তা পৌঁছে দিয়েছেন।

    হাসিনার ছেলে সজীব ওয়াজেদ অবশ্য গত রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে বলেছেন, তিনি (হাসিনা) কখনোই এ ধরনের কোনো বক্তব্য দেননি।

    হোয়াইট হাউস সোমবার আরও বলেছে, ‘আমরা বিশ্বাস করি— বাংলাদেশি জনগণেরই বাংলাদেশ সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত এবং আমাদের অবস্থান ঠিক এটাই।’